< Yaƙub 5 >

1 Yanzu fa sai ku saurara, ku masu arziki, ku yi kuka da ihu, saboda azabar da take zuwa a kanku.
এখন দেখ, হে ধনীব্যক্তিরা, তোমাদের উপরে যে সব দুর্দশা আসছে, সে সবের জন্য কান্নাকাটি ও হাহাকার কর।
2 Arzikinku ya ruɓa, asu kuma sun cinye tufafinku.
তোমাদের ধন পচে গিয়েছে, ও তোমাদের জামাকাপড় সব পোকায় খেয়ে ফেলেছে;
3 Zinariyarku da azurfarku sun yi tsatsa. Tsatsarsu kuwa za tă zama shaida a kanku, ta kuma ci namar jikinku kamar wuta. Kun ɓoye dukiya a kwanakin ƙarshe.
তোমাদের সোনা ও রূপা ক্ষয় হয়েছে; আর তার ক্ষয় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মত তোমাদের শরীর খাবে। তোমরা শেষ দিনের ধন সঞ্চয় করেছ।
4 Ga shi! Zaluncin da kuka yi na hakkin ma’aikatan gonakinku yana ta ƙara. Kukan masu girbi ya kai kunnuwan Ubangiji Maɗaukaki.
দেখ, যে মজুরেরা তোমাদের ক্ষেতের শস্য কেটেছে, তারা তোমাদের মাধ্যমে যে বেতনে বঞ্চিত হয়েছে, তারা চিৎকার করছে এবং সেই শস্যছেদকের আর্ত্তনাদ বাহিনীগণের প্রভুর কানে পৌঁচেছে।
5 Kun yi rayuwar jin daɗi a duniya kuna ci kuna sha na ganin dama. Kun ciyar da kanku kun yi ƙiba don ranar yanka.
তোমরা পৃথিবীতে সুখভোগ ও আরাম করেছ, তোমরা হত্যার দিনের নিজের নিজের হৃদয় তৃপ্ত করেছ।
6 Kun hukunta kun kuma kashe mutane marasa laifi, waɗanda ba su yi gāba da ku ba.
তোমরা ধার্ম্মিককে দোষী করেছ, হত্যা করেছ; তিনি তোমাদের প্রতিরোধ করেন না।
7 Saboda haka’yan’uwa, sai ku yi haƙuri har dawowar Ubangiji. Ku dubi yadda manomi yakan jira gona ta ba da amfaninta mai kyau, da kuma yadda yake haƙurin jiran ruwan sama na damina da na kaka.
অতএব, হে ভাইয়েরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্য্য ধরে থাক। দেখ, কৃষক জমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যত দিন তা প্রথম ও শেষ বৃষ্টি না পায়, ততদিন তার বিষয়ে ধৈর্য্য ধরে থাকে।
8 Haka ku ma, ku yi haƙuri, ku tsaya da ƙarfi, gama dawowar Ubangiji ya yi kusa.
তোমরাও ধৈর্য্য ধরে থাক, নিজের নিজের হৃদয় সুস্থির কর, কারণ প্রভুর আগমন কাছাকাছি।
9 ’Yan’uwa, kada ku yi gunaguni da juna, don kada a hukunta ku. Alƙalin yana tsaye a bakin ƙofa!
হে ভাইয়েরা, তোমরা একজন অন্য জনের বিরুদ্ধে অভিযোগ কর না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্ত্তা দরজার সামনে দাঁড়িয়ে আছেন।
10 ’Yan’uwa, ku ɗauki annabawa da suka yi magana a cikin sunan Ubangiji, a matsayin gurbi na haƙuri a cikin shan wahala.
১০হে ভাইয়েরা, যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলেছিলেন, তাঁদেরকে দুঃখভোগের ও ধৈর্যের দৃষ্টান্ত বলে মানো।
11 Kamar yadda kuka sani, mukan ce da waɗanda suka jure, masu albarka ne. Kun ji daurewar Ayuba, kuka kuma ga abin da Ubangiji ya yi a ƙarshe. Ubangiji yana cike da tausayi da jinƙai.
১১দেখ, যারা স্থির রয়েছে, তাদেরকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের সহ্যের কথা শুনেছ; এবং প্রভু শেষ পর্যন্ত কি করেছিল তা দেখেছ, ফলতঃ প্রভু করুণাময় ও দয়ায় পরিপূর্ণ।
12 ’Yan’uwana, fiye da kome, kada ku yi rantsuwa ko da sama, ko da ƙasa ko da wani abu dabam. Bari “I” naku yă zama “I”. “A’a” naku kuma yă zama “A’a”, don kada a hukunta ku.
১২আবার, হে আমার ভাইয়েরা, আমার সর্বোপরি কথা এই, তোমরা দিব্যি করো না; স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্যি করো না। বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক, যদি বিচারে পড়।
13 Akwai waninku da yake shan wahala? Ya kamata yă yi addu’a. Akwai wani mai murna? Sai yă rera waƙoƙin yabo.
১৩তোমাদের মধ্যে কেউ কি দুঃখভোগ করছে? সে প্রার্থনা করুক। কেউ কি আনন্দে আছে? সে প্রশংসার গান করুক।
14 Akwai waninku da yake ciwo? Ya kamata yă kira dattawan ikkilisiya su yi masa addu’a, su kuma shafa masa mai cikin sunan Ubangiji.
১৪তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ? সে মণ্ডলীর প্রাচীনদেরকে ডেকে আনুক; এবং তাঁরা প্রভুর নামে তাকে তেলে অভিষিক্ত করে তার উপরে প্রার্থনা করুক।
15 Addu’ar da aka yi cikin bangaskiya, za tă warkar da marar lafiya, Ubangiji zai tashe shi. In ya yi zunubi kuwa za a gafarta masa.
১৫তাতে বিশ্বাসের প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে এবং প্রভু তাকে ওঠাবেন; আর সে যদি পাপ করে থাকে, তবে তার পাপ ক্ষমা হবে।
16 Saboda haka, ku furta wa juna zunubanku, ku yi addu’a saboda juna, domin ku sami warkarwa. Addu’ar mai adalci tana da iko da kuma amfani.
১৬অতএব তোমরা একজন অন্য জনের কাছে নিজের নিজের পাপ স্বীকার কর, ও একজন অন্য জনের জন্য প্রার্থনা কর, যেন সুস্থ হতে পার। ধার্ম্মিকের প্রার্থনা কার্য্যকরী ও শক্তিশালী।
17 Iliya mutum ne kamar mu. Ya yi addu’a da gaske don kada a yi ruwan sama, ba a kuma yi ruwan sama a ƙasar ba har shekaru uku da rabi.
১৭এলিয় আমাদের মত সুখদুঃখভোগী মানুষ ছিলেন; আর তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন, যেন বৃষ্টি না হয় এবং তিন বছর ছয় মাস জমিতে বৃষ্টি হল না।
18 Ya sāke yin addu’a, sai sammai suka ba da ruwan sama, ƙasa kuma ta ba da amfaninta.
১৮পরে তিনি আবার প্রার্থনা করলেন; আর আকাশ থেকে বৃষ্টি হলো এবং মাটি নিজের ফল উৎপন্ন করল।
19 ’Yan’uwana, in waninku ya kauce daga gaskiya, wani kuma ya komo da shi,
১৯হে আমার ভাইয়েরা, তোমাদের মধ্যে যদি কেউ সত্যের থেকে দূরে সরে যায় এবং কেউ তাকে ফিরিয়ে আনে,
20 sai yă tuna da wannan. Duk wanda ya komo da mai zunubi daga kaucewarsa, zai cece shi daga mutuwa, yă kuma rufe zunubai masu ɗumbun yawa.
২০তবে জেনো, যে ব্যক্তি কোন পাপীকে তার পথ-ভ্রান্তি থেকে ফিরিয়ে আনে, সে তার প্রাণকে মৃত্যু থেকে রক্ষা করবে এবং পাপরাশি ঢেকে দেবে।

< Yaƙub 5 >