< Hosiya 13 >

1 Sa’ad da Efraim ya yi magana, mutane sun yi rawan jiki; an girmama shi a cikin Isra’ila. Amma sai ya zama mai laifi na yin wa Ba’al sujada, ya kuwa mutu.
যখন ইফ্রয়িম কথা বলল, সেখানে কেঁপে উঠেছিল। সে নিজেকে উন্নত করেছিল ইস্রায়েলের মধ্যে, কিন্তু সে দোষী হল বালদেবের উপাসনা করে এবং মারা গেল।
2 Yanzu sai yin zunubi a kai a kai suke; suna yin gumaka wa kansu daga azurfansu, da wayo suna sarrafa siffofi, dukansu aikin masu aikin hannu ne. Ana magana waɗannan mutane cewa, “Suna miƙa hadayar mutum su kuma sumbaci gumakan maruƙa.”
এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সব কিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।”
3 Saboda haka za su zama kamar hazon safiya, kamar raɓar safen da yakan kakkaɓe, kamar ƙaiƙayin da ake tankaɗe daga masussuka, kamar hayaƙin da yake fita daga taga.
তাতে তারা হবে সকালের মেঘের মত, সেই শিশিরের মত যা তাড়াতাড়ি মিলিয়ে যায়, সেই তুষের মত যা বাতাস দিয়ে দূর করা হয় খামার থেকে এবং সেই ধোঁয়ার মত যা উনান থেকে বের হয়।
4 “Amma ni ne Ubangiji Allahnku, wanda ya fitar da ku daga Masar. Ba za ku yarda da wani Allah ba sai ni, ba wani Mai Ceto in ban da ni.
কিন্তু আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছি। তুমি অন্য কোন দেবতাকে মানবে না কিন্তু আমাকে মানবে; তুমি অবশ্যই স্বীকার করবে যে আমি ছাড়া সেখানে আর কোন রক্ষাকর্তা নেই।
5 Na lura da ku a hamada, cikin ƙasar mai ƙunar zafi.
আমি মরুপ্রান্তে তোমাকে জানতাম, সেই ভীষণ শুকনোর দেশে জানতাম।
6 Sa’ad da na ciyar da su sun ƙoshi; sa’ad da suka ƙoshi, sai suka fara taƙama; sai suka manta da ni.
যখন তুমি ঘাসে ভরা জমি পেলে, তখন তুমি পরিতৃপ্ত হলে এবং যখন তুমি পরিতৃপ্ত হলে, তোমার হৃদয় গর্বে ফুলে উঠল; সেই কারণে তুমি আমায় ভুলে গেছ।
7 Saboda haka zan hau kansu kamar zaki, zan ɓuya a bakin hanya kamar damisa.
আমি সিংহের মত তোমাদের সঙ্গে আচরণ করব; চিতাবাঘের মত করব, আমি তোমাদের জন্য রাস্তার ধারে অপেক্ষা করব।
8 Kamar beyar da aka ƙwace mata’ya’yanta, zan fāɗa musu in ɓarke su. Kamar zaki zan cinye su; kamar naman jeji zan yayyage su.
আমি সেই ভালুকের মত তোমাদের আক্রমণ করব যার বাচ্চা চুরি গেছে; আমি তোমাদের বুক চিরে ফেলব এবং সেখানে আমি তোমাদের সিংহীর মত গ্রাস করব; বন্যপশুর মত তোমাদের ছিন্নভিন্ন করব।
9 “An hallaka ku, ya Isra’ila, domin kun tayar mini, kun tayar wa mai taimakonku.
ইস্রায়েল, এটা তোমার বিনাশ, যা আসছে, কারণ তুমি আমার বিরোধী, কে তোমাদের সাহায্য করবে।
10 Ina sarkinku, da zai cece ku? Ina masu mulkinku cikin dukan garuruwanku, waɗanda kuka ce, ‘Ba mu sarki da shugabanni’?
১০এখন তোমার রাজা কোথায়, যাতে সে তোমার সমস্ত শহরে তোমায় রক্ষা করতে পারে? কোথায় তোমার শাসকেরা, যার বিষয়ে তুমি আমায় বলেছিলে, “আমায় একটা রাজা দাও ও অধিকারী দাও?”
11 Saboda haka cikin fushina na ba ku sarki, kuma cikin hasalata na ɗauke shi.
১১আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি।
12 An yi ajiyar laifin Efraim, aka lissafta zunubansa.
১২ইফ্রয়িমের অন্যায় জমা হয়েছে; তার অপরাধ জমা হয়েছে।
13 Naƙuda ta zo masa kamar a mace mai haihuwa, amma shi yaro ne marar hikima; sa’ad da lokaci ya kai, ba ya zuwa inda mahaifa ta buɗe.
১৩বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রণা তার ওপর আসবে, কিন্তু সে একটি বুদ্ধিহীন ছেলে, কারণ যখন জন্ম নেওয়ার দিন হল, সে গর্ভ থেকে বেরোয় না।
14 “Zan fanshe su daga ikon kabari; zan cece su daga mutuwa. Ina annobanki, ya mutuwa? Ina hallakarka, ya kabari? “Ba zan ji tausayi ba, (Sheol h7585)
১৪আমি কি সত্যি তাদের উদ্ধার করব পাতালের শক্তি থেকে? আমি কি সত্যি তাদের মৃত্যু থেকে উদ্ধার করব? মৃত্যু, তোমার মহামারী কোথায়? এখানে আনো তাদের। পাতাল, কোথায় তোমার বিনাশ? তা এখানে আনো। করুণা আমার চোখ থেকে লুকানো। (Sheol h7585)
15 ko da ma ya ci gaba cikin’yan’uwansa. Iskar gabas daga Ubangiji za tă zo, tana hurawa daga hamada; maɓulɓularsa za tă kafe rijiyarsa kuma ta bushe. Za a kwashi kaya masu daraja na ɗakin ajiyarsa ganima.
১৫যদিও ইফ্রয়িম তার ভায়েদের মধ্যে সমৃদ্ধ, তবুও পূর্বীয় বাতাস আসবে, সদাপ্রভুর বাতাস উঠবে মরুভূমি থেকে। ইফ্রয়িমের জল ধারা শুকিয়ে যাবে এবং তার কুয়োয় জল থাকবে না। তার শত্রু তার গুদাম ঘরের সমস্ত মূল্যবান জিনিস লুট করে নিয়ে যাবে।
16 Dole mutanen Samariya su ɗauki laifinsu, domin sun tayar wa Allahnsu. Za a kashe su da takobi; za a fyaɗa ƙananansu da ƙasa, za a ɓarke matansu masu ciki.”
১৬শমরিয়া দোষী হবে, কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা তলোয়ারে মারা যাবে; তাদের শিশুদের ছুঁড়ে ফেলে খণ্ড খণ্ড করা হবে এবং তাদের গর্ভবতী মহিলাদের চেরা হবে।

< Hosiya 13 >