< 1 Tarihi 11 >

1 Dukan Isra’ila fa suka taru wurin Dawuda a Hebron suka ce, “Mu jiki da jininka ne.
ইস্রায়েলীরা সবাই একসাথে হিব্রোণে দাউদের কাছে এসে বলল, “আমরা আপনার রক্ত-সম্পর্কের আত্মীয়।
2 A dā, ko a lokacin da Shawulu yake sarki, ai, kai ne kake shugabantar Isra’ila a yaƙe-yaƙe. Kuma Ubangiji Allahnka ya ce maka, ‘Za ka zama makiyayin mutanena Isra’ila, za ka kuma zama mai mulkinsu.’”
অতীতে, এমনকি শৌল যখন রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। আপনার ঈশ্বর সদাপ্রভুও আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’”
3 Sa’ad da dukan dattawan Isra’ila suka zo wurin Sarki Dawuda a Hebron, suka yi yarjejjeniya da shi a gaban Ubangiji, suka kuwa shafe Dawuda ya zama sarki a bisa Isra’ila, yadda Ubangiji ya yi alkawari ta wurin Sama’ila.
ইস্রায়েলের প্রাচীনেরা সবাই যখন হিব্রোণে রাজা দাউদের কাছে এলেন, তিনি তখন সদাপ্রভুকে সাক্ষী রেখে হিব্রোণে তাদের সাথে একটি চুক্তি করলেন, এবং শমূয়েলের মাধ্যমে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে তারা দাউদকে ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত করলেন।
4 Dawuda tare da dukan Isra’ilawa suka taka zuwa Urushalima (wato, Yebus). Yebusiyawan da suke zama a wurin
দাউদ ও ইস্রায়েলীরা সবাই জেরুশালেমের (অর্থাৎ, যিবূষের) দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। সেখানে বসবাসকারী যিবূষীয়েরা
5 suka ce wa Dawuda, “Ba za ka shiga nan ba.” Duk da haka, Dawuda ya ci kagarar Sihiyona, Birnin Dawuda.
দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তা সত্ত্বেও, দাউদ সিয়োনের দুর্গটি দখল করে নিয়েছিলেন—যা হল কি না সেই দাউদ-নগর।
6 Dawuda ya ce, “Duk wanda ya jagoranci yaƙi a kan Yebusiyawa zai zama babban shugaban mayaƙa.” Yowab ɗan Zeruhiya ya fara haurawa, ta haka ya zama shugaba.
দাউদ বললেন, “যে কেউ যিবূষীয়দের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেবে, তাকে প্রধান সেনাপতি করা হবে।” সরূয়ার ছেলে যোয়াবই প্রথমে উঠে গেলেন, আর তাই তিনিই প্রধান সেনাপতি হলেন।
7 Dawuda zauna a kagarar, ta haka aka kira ta Birnin Dawuda.
দাউদ পরে সেই দুর্গে বসবাস করতে শুরু করলেন, আর তাই সেটি দাউদ-নগর নামে পরিচিত হল।
8 Sai ya gina birni kewaye da shi, daga madogaran gini zuwa katangar da take kewaye, yayinda Yowab ya maido da sauran birnin.
দুর্গটি মাঝখানে রেখে তিনি মণ্ডপ থেকে শুরু করে চারপাশে প্রাচীর গড়ে দিয়ে নগরটি গেঁথে তুলেছিলেন, অন্যদিকে যোয়াব নগরের বাদবাকি অংশ মেরামত করলেন।
9 Dawuda kuwa ya ƙara ƙarfi, domin Ubangiji Maɗaukaki yana tare da shi.
আর দাউদ উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠেছিলেন, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।
10 Waɗannan su ne manyan jarumawan Dawuda, su ne, tare da dukan Isra’ila, suka ba wa mulkinsa goyon baya mai ƙarfi da ya kai bisa dukan ƙasar, yadda Ubangiji ya yi alkawari.
এরাই দাউদের বলবান যোদ্ধাদের মধ্যে প্রধান ছিলেন—তারা ইস্রায়েলের সব মানুষজনকে সাথে নিয়ে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে গোটা দেশের উপর তাঁর রাজপদ সুস্থির করার জন্য সাহায্যের মজবুত হাত বাড়িয়ে দিলেন—
11 Ga jerin sunayen jarumawan Dawuda. Yashobeyam wani ɗan Hakmoni, shi ne babban shugaba; ya ɗaga māshinsa a kan mutum ɗari uku, waɗanda ya kashe a ƙarawa guda kawai.
দাউদের বলবান যোদ্ধাদের তালিকাটি এইরকম: হকমোনীয়দের মধ্যে একজন, সেই যাশবিয়াম ছিলেন কর্মকর্তাদের মধ্যে প্রধান; তিনি সেই তিনশো জনের বিরুদ্ধে তাঁর বর্শা উঠিয়েছিলেন, যাদের তিনি সম্মুখসমরে একবারেই হত্যা করলেন।
12 Biye da shi, shi ne Eleyazar ɗan Dodo mutumin Aho, ɗaya daga cikin jarumawa uku.
তাঁর পরের জন ছিলেন তিনজন বলবান যোদ্ধাদের মধ্যে একজন, অহোহীয় দোদয়ের ছেলে সেই ইলিয়াসর।
13 Yana tare da Dawuda a Fas Dammim sa’ad da Filistiyawa suka taru can don yaƙi. A wani wuri inda akwai gona cike da sha’ir, sojoji suka gudu daga Filistiyawa.
ফিলিস্তিনীরা যখন পস-দম্মীমে যুদ্ধ করার জন্য সমবেত হল, তখন তিনি দাউদের সাথে সেখানেই ছিলেন। সেটি সেই স্থান, যেখানে যবে পরিপূর্ণ একটি ক্ষেত ছিল, এবং সৈন্যদল ফিলিস্তিনীদের কাছ থেকে পালিয়ে গেল।
14 Sai shi da Dawuda suka shiga gonar sha’ir ɗin, suka tsaya ciki don su tsare ta. Suka ragargaza Filistiyawa, Ubangiji kuma ya kawo babban nasara.
কিন্তু তারা সেই ক্ষেতের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। তারা সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় সম্পন্ন করলেন।
15 Wata rana uku cikin manyan mutanen nan talatin suka gangara wurin Dawuda zuwa dutse a kogon Adullam, yayinda ƙungiyar Filistiyawa suke sansani a Kwarin Refayim.
একদল ফিলিস্তিনী যখন রফায়ীম উপত্যকায় শিবির করে বসেছিল তখন ত্রিশজন প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় অবস্থিত সেই শিলাপাথরের কাছাকাছি থাকা দাউদের কাছে নেমে এলেন।
16 A lokacin Dawuda yana cikin mafaka, sojojin Filistiyawa kuma suna a Betlehem.
সেই সময় দাউদ দুর্গের মধ্যেই ছিলেন, এবং দুর্গ রক্ষার জন্য মোতায়েন ফিলিস্তিনী সৈন্যদল বেথলেহেমে অবস্থান করছিল।
17 Dawuda ya ji marmarin ruwan sha sai ya ce, “Kash, a ce wani zai sami mini ruwan sha daga rijiya kusa da ƙofar Betlehem mana!”
দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!”
18 Sai Ukun suka kutsa kai cikin sansanin Filistiyawa, suka ja ruwa daga rijiyar da take kusa da ƙofar Betlehem suka ɗauko shi suka kawo wa Dawuda. Amma ya ƙi yă sha; a maimako, sai ya zubar da shi a gaban Ubangiji.
অতএব সেই তিনজন ফিলিস্তিনী সৈন্যশিবির পার করে বেথলেহেমের সিংহদুয়ারের কাছে অবস্থিত কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। কিন্তু তিনি তা পান করতে চাননি; তা না করে, তিনি সেই জল সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিলেন।
19 Ya ce, “Allah yă sawwaƙe in yi haka, ya kamata in sha jinin waɗannan mutanen da suka yi kasai da rayukansu?” Domin sun yi kasai da rayukansu don su dawo da shi, Dawuda bai sha shi ba. Irin abubuwan da jarumawa ukun nan suka yi ke nan.
“ঈশ্বর যেন আমাকে এরকম করা থেকে বিরত রাখেন!” তিনি বললেন। “যারা তাদের জীবন বিপন্ন করে সেখানে গেল, আমি কি তাদের রক্ত পান করব?” যেহেতু তারা সেই জল আনার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তাই দাউদ তা পান করতে চাননি। সেই তিনজন বলবান যোদ্ধা এরকমই সব উজ্জ্বল কীর্তি স্থাপন করে গেলেন।
20 Abishai ɗan’uwan Yowab shi ma babba ne cikin Ukun nan. Ya ɗaga māshinsa a kan mutum ɗari uku, waɗanda ya kashe, ya kuma zama sananne kamar Ukun.
যোয়াবের ভাই অবীশয় সেই তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিনশো জন লোকের বিরুদ্ধে বর্শা উঠিয়ে তাদের হত্যা করলেন, এবং এভাবেই সেই তিনজনের মতো বিখ্যাত হয়ে গেলেন।
21 Aka ninka girmama shi bisa Ukun, sai ya zama shugaba, ko da yake ba a haɗa shi a cikinsu ba.
তিনি সেই তিনজনকে ছাপিয়ে দ্বিগুণ সমাদরের পাত্র হলেন এবং সেই তিনজনের মধ্যে গণ্য না হয়েও তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন।
22 Benahiya ɗan Yehohiyada shi ma wani barden yaƙi ne daga Kabzeyel, wanda ya yi manyan abubuwa. Ya bugi gwanayen Mowab biyu. Ya kuma gangara zuwa cikin rami a ranar da aka yi dusar ƙanƙara ya kashe zaki.
কব্‌সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন।
23 Ya kuma kashe wani mutumin Masar mai tsayi ƙafa bakwai da rabi. Ko da yake mutumin Masar yana da māshi kamar sandan masaƙa a hannunsa, Benahiya ya yaƙe shi da kulki. Ya ƙwace māshin daga hannun mutumin Masar ya kuma kashe shi da māshin nan nasa.
এছাড়াও তিনি এমন এক মিশরীয়কে মেরে ফেলেছিলেন, যে উচ্চতায় 2.3 মিটার লম্বা ছিল। যদিও সেই মিশরীয়র হাতে তাঁতির দণ্ডের মতো একটি বর্শা ছিল, তবু বনায় একটি মুগুর হাতে নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তিনি সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তার বর্শা দিয়েই তাকে হত্যা করলেন।
24 Irin abubuwan da Benahiya ɗan Yehohiyada ya yi ke nan; shi ma sananne ne kamar waɗannan jarumawa uku.
যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।
25 Aka ɗauka shi da bangirma fiye da Talatin nan, amma ba a haɗa shi cikin Ukun ba. Dawuda kuwa ya sa shi yă lura da masu tsaron lafiyarsa.
সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।
26 Jarumawan nan su ne, Asahel ɗan’uwan Yowab, Elhanan ɗan Dodo daga Betlehem,
বলবান যোদ্ধারা হলেন: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,
27 Shammot mutumin Haror, Helez mutumin Felon,
হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,
28 Ira ɗan Ikkesh daga Tekowa, Abiyezer daga Anatot,
তকোয়ের অধিবাসী ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অধিবাসী অবীয়েষর,
29 Sibbekai mutumin Husha, Ilai mutumin Aho,
হূশাতীয় সিব্বখয়, অহোহীয় ঈলয়,
30 Maharai mutumin Netofa, Heled ɗan Ba’ana mutumin Netofa,
নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার ছেলে হেলদ,
31 Ittai ɗan Ribai daga Gibeya a Benyamin, Benahiya mutumin Firaton,
বিন্যামীনের গিবিয়ার অধিবাসী রীবয়ের ছেলে ইথয়, পিরিয়াথোনীয় বনায়,
32 Hurai daga kogunan Ga’ash, Abiyel mutumin Arba,
গাশের সরু গিরিখাতের অধিবাসী হূরয়, অর্বতীয় অবীয়েল,
33 Azmawet mutumin Harum, Eliyaba mutumin Sha’albo,
বাহরূমীয় অস্‌মাবৎ, শালবোনীয় ইলিয়হবা,
34 ’ya’yan Hashem mutumin Gizon maza, Yonatan ɗan Shageye mutumin Harar,
গিষোণীয় হাষেমের ছেলেরা, হরারীয় সাগির ছেলে যোনাথন,
35 Ahiyam ɗan Sakar mutumin Harar, Elifal ɗan Ur,
হরারীয় সাখরের ছেলে অহীয়াম, ঊরের ছেলে ইলীফাল,
36 Hefer mutumin Mekerat, Ahiya mutumin Felon,
মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,
37 Hezro mutumin Karmel, Na’arai ɗan Ezbai,
কর্মিলীয় হিষ্রো, ইষবোয়ের ছেলে নারয়,
38 Yowel ɗan’uwan Natan, Mibhar ɗan Hagiri,
নাথনের ভাই যোয়েল, হগ্রির ছেলে মিভর,
39 Zelek mutumin Ammon Naharai Baroti, mai ɗaukar kayan yaƙin Yowab ɗan Zeruhiya,
অম্মোনীয় সেলক, সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,
40 Ira mutumin Itra, Gareb mutumin Itra,
যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,
41 Uriya mutumin Hitti Zabad ɗan Alai,
হিত্তীয় ঊরিয়, অহলয়ের ছেলে সাবদ,
42 Adina ɗan Shiza mutumin Ruben, wanda shi ne babba na mutanen Ruben, kuma talatin suna tare da shi,
রূবেণীয় শীষার ছেলে সেই অদীনা, যিনি রূবেণীয়দের একজন প্রধান ছিলেন, এবং তাঁর সাথে ছিলেন সেই ত্রিশজন,
43 Hanan ɗan Ma’aka, Yoshafat mutumin Mit,
মাখার ছেলে হানান, মিত্নীয় যোশাফট,
44 Uzziya mutumin Ashtarot, Shama da Yehiyel’ya’yan Hotam mutumin Arower maza,
অষ্টরোতীয় উষিয়, অরোয়েরীয় হোথমের দুই ছেলে শাম ও যিয়ীয়েল,
45 Yediyayel ɗan Shimri, ɗan’uwansa Yoha mutumin Tiz,
সিম্রির ছেলে যিদীয়েল, তাঁর ভাই তীষীয় যোহা,
46 Eliyel mutumin Ma’aha, Yeribai da Yoshawiya’ya’yan Elna’am maza, Itma mutumin Mowab,
মহবীয় ইলীয়েল, ইলনামের দুই ছেলে যিরীবয় ও যোশবিয়, মোয়াবীয় যিৎমা,
47 Eliyel, Obed da Ya’asiyel mutumin Mezob.
ইলীয়েল, ওবেদ ও মসোবায়ীয় যাসীয়েল।

< 1 Tarihi 11 >