< 2 Mbiri 24 >

1 Yowasi anali wa zaka zisanu ndi ziwiri pamene anakhala mfumu, ndipo analamulira mu Yerusalemu kwa zaka makumi anayi. Dzina la amayi ake linali Zibiya wa ku Beeriseba.
যোয়াশ সাত বছর বয়সে রাজা হলেন, এবং তিনি জেরুশালেমে চল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম সিবিয়া; তিনি বের-শেবার অধিবাসিনী ছিলেন।
2 Yowasi anachita zolungama pamaso pa Yehova nthawi yonse ya moyo wa wansembe Yehoyada.
যাজক যিহোয়াদা যতদিন বেঁচেছিলেন, যোয়াশ ততদিন সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তাই করে গেলেন।
3 Yehoyada anamupezera iye akazi awiri, ndipo anabereka ana aamuna ndi aakazi.
যিহোয়াদা যোয়াশের সাথে দুজন স্ত্রীর বিয়ে দিলেন, এবং তাঁর বেশ কয়েকটি ছেলেমেয়ে হল।
4 Patapita nthawi Yowasi anatsimikiza zokonzanso Nyumba ya Yehova.
কিছুকাল পর যোয়াশ সদাপ্রভুর মন্দির মেরামত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
5 Iye anayitanitsa pamodzi ansembe ndi Alevi ndipo anawawuza kuti, “Pitani ku mizinda ya Yuda ndi kukasonkhetsa ndalama za pa chaka kwa Aisraeli onse zokonzera Nyumba ya Mulungu wanu. Chitani zimenezi tsopano.” Koma Alevi sanachite zimenezi mwachangu.
তিনি যাজক ও লেবীয়দের এক স্থানে ডেকে বললেন, “যিহূদার নগরগুলিতে যাও এবং তোমাদের ঈশ্বরের মন্দিরটি মেরামত করার জন্য ইস্রায়েলীদের সবার কাছ থেকে বাৎসরিক পাওনাগণ্ডা আদায় করে নিয়ে এসো। এখনই তা করো।” কিন্তু লেবীয়েরা তাড়াতাড়ি সে কাজটি করেননি।
6 Choncho mfumu inayitanitsa Yehoyada, mkulu wa ansembe ndipo inati kwa iye, “Kodi nʼchifukwa chiyani simunawuze Alevi kuti asonkhetse ndalama ku Yuda ndi Yerusalemu, msonkho umene anakhazikitsa Mose mtumiki wa Yehova ndiponso gulu lonse la Aisraeli mu tenti yaumboni?”
অতএব রাজা প্রধান যাজক যিহোয়াদাকে ডেকে পাঠিয়ে তাঁকে বললেন, “সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েলের জনসমাজ বিধিনিয়মের তাঁবুর জন্য যে কর ধার্য করলেন, তা যিহূদা ও জেরুশালেম থেকে আদায় করে আনার জন্য আপনি কেন লেবীয়দের বলেননি?”
7 Ana a mkazi woyipa, Ataliya, anathyola chitseko cha Nyumba ya Mulungu ndipo anagwiritsa ntchito zinthu zopatulika popembedza Baala.
সেই দুষ্ট মহিলা অথলিয়ার ছেলেরা জোর করে ঈশ্বরের মন্দিরে ঢুকে পড়েছিল এবং এমনকি সেখানকার পবিত্র জিনিসপত্রও বায়াল-দেবতাদের জন্য ব্যবহার করল।
8 Mfumu italamulira, bokosi linapangidwa ndipo linayikidwa panja pa chipata cha Nyumba ya Yehova.
রাজার আদেশে একটি সিন্দুক তৈরি করে সেটি বাইরে, সদাপ্রভুর মন্দিরের দরজায় রাখা হল।
9 Ndipo analengeza kwa anthu a mu Yuda ndi mu Yerusalemu kuti abweretse kwa Yehova msonkho umene Mose mtumiki wa Mulungu analamulira Aisraeli mʼchipululu.
পরে যিহূদা ও জেরুশালেমে এই আদেশ জারি করা হল যে মরুপ্রান্তরে ঈশ্বরের দাস মোশি ইস্রায়েলের জন্য যে কর ধার্য করে দিলেন, লোকেরা সবাই যেন সদাপ্রভুর কাছে তা নিয়ে আসে।
10 Akuluakulu onse ndi anthu onse anabweretsa zopereka zawo mokondwera ndipo anaziponya mʼbokosi mpaka linadzaza.
কর্মকর্তারা ও প্রজারা সবাই তাদের উপর যে কর ধার্য হল, তা নিয়ে এসে যতক্ষণ না সেই সিন্দুক ভরে গেল, ততক্ষণ সানন্দে তাতে ফেলেই যাচ্ছিল।
11 Nthawi ina iliyonse imene Alevi abweretsa bokosilo kwa akuluakulu a mfumu ndipo akaona kuti muli ndalama zambiri, mlembi waufumu ndi nduna yayikulu ya mkulu wa ansembe amabwera ndi kuchotsa ndalama mʼbokosi muja ndipo amalitenga kukaliyika pamalo pake. Iwo amachita izi nthawi ndi nthawi ndipo anapeza ndalama zambiri.
যখনই লেবীয়েরা সেই সিন্দুকটি রাজার কর্মকর্তাদের কাছে নিয়ে আসত ও তারা দেখতেন যে সেখানে প্রচুর অর্থ জমা পড়েছে, তখন রাজ-সচিব ও প্রধান যাজকের কর্মকর্তারা এসে সেই সিন্দুকটি খালি করে আবার সেটি নির্দিষ্ট স্থানে রেখে আসতেন। নিয়মিতভাবে তারা এরকম করে গেলেন এবং প্রচুর অর্থ জমা হল।
12 Mfumu pamodzi ndi Yehoyada anapereka ndalamazo kwa anthu oyangʼanira ntchito ku Nyumba ya Yehova. Analemba ntchito amisiri a miyala ndi a matabwa kuti akonzenso Nyumba ya Yehova. Analembanso ntchito amisiri a zitsulo ndi mkuwa kuti akonze Nyumba ya Mulungu.
রাজা ও যিহোয়াদা সেই অর্থ তাদেরই দিলেন, যারা সদাপ্রভুর মন্দিরের কাজ করত। সদাপ্রভুর মন্দির মেরামত করার জন্য তারা রাজমিস্ত্রি ও ছুতোর ভাড়া করল, এবং মন্দির মেরামতির জন্য লোহার ও ব্রোঞ্জের কাজ জানা লোকও তারা ভাড়া করল।
13 Anthu amene ankagwira ntchito anali odziwa bwino, ndipo ntchitoyo inagwiridwa bwino ndi manja awo. Iwo anamanganso Nyumba ya Mulungu motsatira mapangidwe ake oyamba ndipo anayilimbitsa.
কাজের দায়িত্বে থাকা লোকজন খুব পরিশ্রমী ছিল, এবং মেরামতির কাজ তাদের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছিল। মূল নকশা অনুসারে তারা ঈশ্বরের মন্দিরটি আরেকবার তৈরি করল এবং সেটি আরও মজবুত করে তুলেছিল।
14 Atamaliza, iwo anabweretsa ndalama zotsala kwa mfumu ndi Yehoyada, ndipo anazigwiritsira ntchito popangira zida za mʼNyumba ya Yehova: ziwiya zogwiritsa ntchito potumikira ndi popereka nsembe zopsereza, komanso mbale ndi ziwiya zagolide ndi siliva. Nthawi yonse ya moyo wa Yehoyada, nsembe zopsereza zinkaperekedwa mosalekeza mʼNyumba ya Yehova.
তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর, তারা বাকি অর্থ রাজার ও যিহোয়াদার কাছে নিয়ে এসেছিল, এবং সেই অর্থ দিয়ে সদাপ্রভুর মন্দিরের জন্য এইসব জিনিসপত্র তৈরি করা হল: সেবাকাজের ও হোমবলির জন্য কিছু জিনিসপত্র, এবং সোনা ও রুপোর থালা ও অন্যান্য জিনিসপত্র। যতদিন যিহোয়াদা বেঁচেছিলেন, ততদিন সদাপ্রভুর মন্দিরে নিয়মিতভাবে হোমবলি উৎসর্গ করা হত।
15 Tsono Yehoyada anakalamba ndipo anali ndi zaka zambiri. Pambuyo pake iye anamwalira ali ndi zaka 130.
যিহোয়াদা বৃদ্ধ ও পূর্ণায়ূ হয়ে গেলেন, এবং 130 বছর বয়সে তাঁর মৃত্যু হল।
16 Iyeyo anayikidwa mʼmanda pamodzi ndi mafumu mu mzinda wa Davide chifukwa cha zabwino zimene anachita mu Israeli, kuchitira Mulungu ndi Nyumba yake.
দাউদ-নগরে রাজাদের সাথেই তাঁকে কবর দেওয়া হল, কারণ ঈশ্বরের ও তাঁর মন্দিরের জন্য ইস্রায়েলে তিনি খুব ভালো কাজ করেছিলেন।
17 Atamwalira Yehoyada, akuluakulu a Yuda anabwera kudzapereka ulemu kwa mfumu, ndipo mfumu inawamvera.
যিহোয়াদার মৃত্যুর পর, যিহূদার কর্মকর্তারা এসে রাজাকে সম্মান প্রদর্শন করল, এবং তিনি তাদের কথাই শুনতে শুরু করলেন।
18 Iwo anasiya Nyumba ya Yehova, Mulungu wa makolo awo ndipo anapembedza Asera ndi mafano. Chifukwa cha kulakwa kwawo, mkwiyo wa Yehova unabwera pa Yuda ndi Yerusalemu.
তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর মন্দির পরিত্যক্ত করে রেখে, আশেরা-খুঁটির ও প্রতিমার পুজো করতে শুরু করল। তাদের এই অপরাধের কারণে ঈশ্বরের ক্রোধ যিহূদা ও জেরুশালেমের উপর নেমে এসেছিল।
19 Ngakhale Yehova anatumiza aneneri kwa anthuwo kuti awabweze kwa Iye, ngakhale aneneri ananenera mowatsutsa, anthuwo sanamvere.
সদাপ্রভু যদিও লোকদের তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য ভাববাদীদের তাদের কাছে পাঠালেন, এবং যদিও তারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন, তবুও তারা কোনো কথা শোনেনি।
20 Kenaka Mzimu wa Mulungu unabwera pa Zekariya mwana wa wansembe Yehoyada. Iye anayimirira pamaso pa anthu ndipo anati, “Zimene Mulungu akunena ndi Izi: ‘Chifukwa chiyani simukumvera Malamulo a Yehova? Simudzapindula. Chifukwa mwasiya Yehova, Iyenso wakusiyani.’”
তখন ঈশ্বরের আত্মা যাজক যিহোয়াদার ছেলে সখরিয়ের উপর নেমে এলেন। তিনি লোকজনের সামনে দাঁড়িয়ে বললেন, “ঈশ্বর একথাই বলেন: ‘তোমরা কেন সদাপ্রভুর আদেশ অমান্য করছ? তোমরা সফল হবে না। যেহেতু তোমরা সদাপ্রভুকে পরিত্যাগ করেছ, তাই তিনিও তোমাদের পরিত্যাগ করেছেন।’”
21 Koma anthuwo anamuchitira chiwembu molamulidwa ndi mfumu ndipo anamugenda miyala ndi kumupha mʼbwalo la Nyumba ya Mulungu.
কিন্তু তারা সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এবং রাজার আদেশে তারা সদাপ্রভুর মন্দিরের উঠোনে তাঁর উপর পাথর ছুঁড়ে, তাঁকে মেরে ফেলেছিল।
22 Mfumu Yowasi sinakumbukire zabwino zimene Yehoyada abambo ake a Zekariya anamuchitira, koma anapha mwana wake. Pamene amafa, iye ananena kuti, “Yehova aone zimenezi ndipo abwezere chilango.”
সখরিয়ের বাবা যিহোয়াদা, রাজা যোয়াশের প্রতি যে দয়া দেখিয়েছিলেন, তা তিনি মনে রাখেননি কিন্তু তাঁর সেই ছেলেকে তিনি মেরে ফেলেছিলেন, যিনি মরতে মরতে বললেন, “সদাপ্রভু এসব দেখছেন আর তিনিই আপনার কাছে এর হিসেব নেবেন।”
23 Pakutha kwa chaka, gulu lankhondo la Aramu linadzamenyana ndi Yowasi. Linalowa mu Yuda ndi mu Yerusalemu ndi kupha atsogoleri onse a anthu. Zonse zimene analanda anazitumiza kwa mfumu ya ku Damasiko.
বছর ঘুরে আসার পর, অরামের সৈন্যদল যোয়াশের বিরুদ্ধে কুচকাওয়াজ করে এগিয়ে এসেছিল; তারা যিহূদা ও জেরুশালেমে সশস্ত্র আক্রমণ চালিয়ে প্রজাদের সব নেতাকে মেরে ফেলেছিল। তারা সব লুটসামগ্রী দামাস্কাসে তাদের রাজার কাছে পাঠিয়ে দিয়েছিল।
24 Ngakhale kuti gulu lankhondo la Aramu linabwera ndi anthu ochepa okha, Yehova anapereka mʼmanja mwawo gulu lalikulu lankhondo. Chifukwa Yuda anasiya Yehova Mulungu wa makolo awo, chiweruzo chinachitika pa Yowasi.
অরামীয় সৈন্যদল যদিও অল্প কয়েকজন লোকলস্কর নিয়ে এসেছিল, তবুও সদাপ্রভু বিশাল এক সৈন্যদল তাদের হাতে সঁপে দিলেন। যেহেতু যিহূদার প্রজারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করল, তাই যোয়াশকে দণ্ড দেওয়া হল।
25 Pamene Aaramu amachoka, anasiya Yowasi atavulazidwa kwambiri. Akuluakulu ake anamuchitira chiwembu chifukwa anapha mwana wa wansembe Yehoyada, ndipo anamupha ali pa bedi pake. Choncho anafa ndipo anayikidwa mʼmanda mu mzinda wa Davide, koma osati manda a mafumu.
অরামীয়েরা চলে যাওয়ার সময় যোয়াশকে সাংঘাতিকভাবে আহত করে ফেলে রেখে গেল। তিনি যাজক যিহোয়াদার ছেলেকে হত্যা করলেন বলে তাঁর কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এবং বিছানাতেই তারা তাঁকে হত্যা করল। এইভাবে তাঁর মৃত্যু হল এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল, তবে রাজাদের কবরে তাঁকে কবর দেওয়া হয়নি।
26 Iwo amene anamuchitira chiwembu anali Zabadi mwana wa Simeati, mkazi wa ku Amoni, ndi Yehozabadi mwana wa Simiriti, mkazi wa ku Mowabu.
যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল হল, তারা হল অম্মোনীয় এক মহিলা শিমিয়তের ছেলে সাবদ, এবং মোয়াবীয় এক মহিলা শিম্রীতের ছেলে যিহোষাবদ।
27 Za ana ake aamuna, uneneri wonena za iye, mbiri ya kumanganso Nyumba ya Mulungu, zalembedwa mʼbuku lofotokoza za mafumu. Ndipo Amaziya mwana wake analowa ufumu mʼmalo mwake.
তাঁর ছেলেদের বিবরণ, তাঁর বিষয়ে করা প্রচুর ভাববাণী, এবং ঈশ্বরের মন্দিরের মেরামতির বিবরণ, এসব রাজাদের পুস্তকের টীকায় লেখা আছে। তাঁর ছেলে অমৎসিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

< 2 Mbiri 24 >