< ᎣᏍᏛ ᎧᏃᎮᏛ ᎹᏚ ᎤᏬᏪᎳᏅᎯ 24 >
1 ᏥᏌᏃ ᎤᏄᎪᏨᎩ ᏗᎦᎳᏫᎢᏍᏗᏱ ᎤᏓᏅᏒᎩ, ᎬᏩᏍᏓᏩᏗᏙᎯᏃ ᎬᏩᎷᏤᎸ ᎬᏩᏃᏁᎸᎩ ᏂᏚᏍᏛ ᏓᏓᏁᎸ ᎤᏛᎾᏗᎦᎳᏫᎢᏍᏗᏱ.
যীশু মন্দির ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময়ে তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে মন্দিরের গঠনের প্রতি তাঁর মনোযোগ আকৃষ্ট করলেন।
2 ᏥᏌᏃ ᎯᎠ ᏂᏚᏪᏎᎸᎩ; ᏝᏍᎪ ᏂᎦᏛ ᎯᎠ ᏱᏗᏥᎪᏩᏘᎭ? ᎤᏙᎯᏳᎯᏯ ᎯᎠ ᏂᏨᏪᏎᎭ; ᎥᏝ ᏌᏉᎤᏅ ᏅᏯ ᎠᏂ ᏱᏚᏓᏌᏝᎮᏍᏗ ᎾᏍᎩ ᏂᎪᎲᏔᏅᎾ ᏱᎨᏎᏍᏗ.
তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কি এসব জিনিস দেখছ? আমি তোমাদের সত্যিই বলছি, এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সবকটিকেই ভূমিসাৎ করা হবে।”
3 ᎣᎵᏩᏲᏃ ᎤᏌᎯᎸ ᎤᏬᎸᎢ ᎬᏩᏍᏓᏩᏗᏙᎯ ᎤᏅᏒ ᎨᏒ ᎬᏩᎷᏤᎸᎩ, ᎯᎠ ᏄᏂᏪᏒᎩ; ᏍᎩᏃᎲᏏ ᎯᎳᎪ ᎢᏳ ᎯᎠ ᎾᏍᎩ ᏅᏓᎦᎵᏍᏔᏂ; ᎠᎴ ᎦᏙ ᎤᏍᏗ ᎤᏰᎸᏛ ᎨᏎᏍᏗ ᏣᎷᎯᏍᏗᏱ, ᎠᎴ ᎪᎯ ᎨᏒ ᎤᎵᏍᏆᏗᏍᏗᏱ? (aiōn )
যীশু যখন জলপাই পর্বতের উপরে বসেছিলেন, শিষ্যেরা এক প্রকার গোপনে তাঁর কাছে এসে বললেন, “আমাদের বলুন, কখন এসব ঘটনা ঘটবে এবং আপনার আগমনের, বা যুগান্তের চিহ্নই বা কী কী হবে?” (aiōn )
4 ᏥᏌᏃ ᎤᏁᏨ ᎯᎠ ᏂᏚᏪᏎᎸᎩ; ᎢᏤᏯᏔᎮᏍᏗ ᏞᏍᏗ ᎩᎶ ᏥᏥᎶᏄᎮᎵ;
যীশু উত্তর দিলেন, “সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে।
5 ᎤᏂᏣᏖᏍᏗᏰᏃ ᎠᏴ ᏓᏆᏙᎥ ᎠᏂᎷᎯᏍᏗᏍᎨᏍᏗ, ᎠᏴ ᎦᎶᏁᏛ, ᎠᎾᏗᏍᎨᏍᏗ; ᎠᎴ ᎤᏂᏣᏓᏍᏗ ᏓᏂᎶᏄᎮᏍᎨᏍᏗ.
কারণ অনেকে এসে আমার নামে দাবি করবে, ‘আমিই সেই খ্রীষ্ট’ আর এভাবে বহু মানুষকে ঠকাবে।
6 ᎠᎴ ᎢᏣᏛᎩᏍᎨᏍᏗ ᏓᎿᎭᏩ ᎠᎴ ᎠᏂᏃᎮᎵᏙᎲ ᏓᎿᎭᏯ; ᎢᏤᏯᏔᎮᏍᏗ ᏞᏍᏗ ᎤᏪᎵᎯᏍᏗ ᏱᏂᏣᎵᏍᏓᏁᎴᏍᏗ; ᎾᏍᎩᏰᏃ ᏂᎦᏗᏳ ᎠᏎ ᎢᏳᎵᏍᏙᏗ, ᎠᏎᏃ ᎤᎵᏍᏆᏗᏍᏗᏱ ᎨᏒ ᎠᏏ ᎨᏎᏍᏗ.
তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে। কিন্তু দেখো, তোমরা যেন ব্যাকুল না হও। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিমলগ্ন উপস্থিত হয়নি।
7 ᏧᎾᏓᎴᏅᏛᏰᏃ ᏴᏫ ᏙᏛᎾᎴᏂ ᏙᏛᎾᏓᏡᏔᏂ, ᎠᎴ ᎠᏰᎵ ᏚᏃᏢᏩᏗᏒ ᏙᏛᎾᏓᏡᏔᏂ, ᎠᎴ ᏓᎪᏄᎶᏏᏙᎮᏍᏗ, ᎠᎴ ᎥᏳᎩᎯᏳ ᏂᎦᎵᏍᏔᏂᏙᎮᏍᏗ, ᎠᎴ ᎦᏙᎯ ᏓᎵᏖᎸᏂᏙᎮᏍᏗ.
এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে।
8 ᎾᏍᎩ ᎯᎠ ᏂᎦᏛ ᎠᎴᏂᏍᎬ ᎨᏒ ᎠᎩᎵᏯ ᎨᏒᎢ.
এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র।
9 ᎿᎭᏉᏃ ᏂᎯ ᏫᏙᏓᎨᏥᏲᏏ ᎢᏥᎩᎵᏲᎢᏍᏗᏱ, ᎠᎴ ᏙᏓᎨᏥᎵ; ᎠᎴ ᏂᎦᏗᏳ ᏄᎾᏓᎴᏒ ᏴᏫ ᎨᏥᏍᎦᎨᏍᏗ ᎠᏴ ᏓᏆᏙᎥ ᏅᏗᎦᎵᏍᏙᏗᏍᎨᏍᏗ.
“তখন তোমাদেরকে অত্যাচার করার ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্পণ করা হবে। আমার কারণে সমস্ত জাতির মানুষেরা তোমাদের ঘৃণা করবে।
10 ᎿᎭᏉᏃ ᎤᏂᏣᏖᏍᏗ ᏚᏃᏕᎯᎮᏍᏗ, ᎠᎴ ᏓᎾᏓᏡᏗᏍᎨᏍᏗ ᎠᎴ ᏓᎾᏓᏍᎦᎨᏍᏗ.
সেই সময়ে অনেকেই বিশ্বাস হারাবে, বিশ্বাসঘাতকতা করবে ও পরস্পরকে ঘৃণা করবে।
11 ᎠᎴ ᎤᏂᏣᏖᏍᏗ ᎤᎾᏠᎾᏍᏗ ᎠᎾᏙᎴᎰᏍᎩ ᎠᏂᎾᏄᎪᎨᏍᏗ, ᎠᎴ ᎤᏂᏣᏖᏍᏗ ᏓᏂᎶᏄᎮᏍᎨᏍᏗ.
বহু ভণ্ড ভাববাদী উপস্থিত হয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করবে।
12 ᎠᎴ ᎤᏣᏛ ᎠᏍᎦᏅᎢᏍᏗ ᎨᏒ ᎡᎲ ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎤᏂᏣᏖᏍᏗ ᎠᏓᎨᏳᏗ ᎨᏒ ᎤᏁᎲ ᏛᏴᏜᏓᏗ.
আর দুষ্টতা বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশ মানুষেরই প্রেম শীতল হয়ে যাবে,
13 ᎠᏎᏃ ᎾᏍᎩ Ꮎ ᎬᎵᏍᏆᏗᏍᎩ ᎠᏟᏂᎬᏁᎯ ᎾᏍᎩ ᎠᏥᏍᏕᎸᏗ ᎨᏎᏍᏗ.
কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।
14 ᎯᎠᏃ ᎾᏍᎩ ᎣᏍᏛ ᎧᏃᎮᏛ ᎦᎸᎳᏗ ᎤᏤᎵᎪᎯ ᎡᎳᏂᎬ ᎤᎾᎵᏥᏙᏂᏂᏓᏍᏗ ᎨᏎᏍᏗ ᎤᎾᏙᎴᎰᎯᏍᏗᏱ ᎾᏂᎥ ᏧᎾᏓᎴᏅᏛ ᏴᏫ, ᎩᎳᏃ ᎿᎭᏉ ᏛᎵᏍᏆᏗᎵ.
আর সকল জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হবে, আর তখনই অন্তিমলগ্ন উপস্থিত হবে।
15 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎿᎭᏉ ᎢᏥᎪᎲᎭ ᎤᏍᎦᎢᏍᏗᏳ ᎬᏃᏌᏛᎯ ᎢᎬᏁᎯ, ᎾᏍᎩ ᏕᏂᎵ ᎠᏙᎴᎰᏍᎩ ᏧᏁᎢᏍᏔᏁᎢ, ᎦᏙᎨᏍᏗ ᎦᎸᏉᏗᏳ ᎨᏒᎢ, (ᎩᎶ ᎠᎪᎵᏰᏍᎨᏍᏗ ᎪᎵᎨᏍᏗ,)
“আর তাই, যখন তোমরা দেখবে, ‘ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু’ পবিত্রস্থানে দাঁড়িয়ে আছে, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন—পাঠক বুঝে নিক—
16 ᎿᎭᏉ ᏧᏗᏱ ᎠᏂᏂ ᎠᎾᎵᏒᎭ ᏙᏦᏓᎸ ᏩᏂᎶᏒᎭ.
তখন যারা যিহূদিয়া প্রদেশে বসবাস করে, তারা পার্বত্য অঞ্চলে পালিয়ে যাক।
17 ᎩᎶᏃ ᎦᏌᎾᎵ ᎤᎩᎴᏍᏗ ᏞᏍᏗ ᏴᏗᎤᏠᎠᏎᏍᏗ ᏳᎩᏐᎴᏍᏗ ᎪᎱᏍᏗ ᎤᎲ ᎦᏁᎸᎢ;
তখন ছাদের উপরে যে থাকবে, সে যেন কোনো জিনিসপত্র ঘর থেকে নেওয়ার জন্য নিচে নেমে না আসে।
18 ᎠᎴ ᎩᎶ ᏠᎨᏏ ᏪᏙᎯ ᏞᏍᏗ ᏴᏗᎤᏨᏎᏍᏗ ᏧᏄᏬ ᏱᏚᏁᏐᎴᏍᏗ.
মাঠে যে থাকবে, সে যেন জামাকাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়।
19 ᎠᎴ ᎤᏲᎢᏳ ᎢᏳᎾᎵᏍᏓᏁᏗ ᏗᏂᏁᎵᏛ ᎠᎴ ᏧᏂᏍᏓᎢ ᎾᎯᏳ ᎨᏒᎢ.
সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে!
20 ᎠᎴ ᎢᏣᏓᏙᎵᏍᏗᏍᎨᏍᏗ ᎢᏥᏔᏲᎯᎮᏍᏗ ᎪᎳ ᎠᎴ ᎤᎾᏙᏓᏆᏍᎬ ᎢᏣᎵᏍᏗᏱ ᏂᎨᏒᎾ ᎢᏳᎵᏍᏙᏗᏱ.
প্রার্থনা কোরো, যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকালে বা বিশ্রামদিনে না হয়।
21 ᎾᎯᏳᏰᏃ ᎤᏣᏖᏍᏗ ᎠᎩᎵᏯ, ᎾᏍᎩ ᎢᎦᎢ ᎥᏝ ᎢᎸᎯᏳ ᏱᏄᎵᏍᏔᏃ ᎡᎶᎯ ᏧᏙᏢᏅ ᏅᏓᎬᏩᏓᎴᏅᏛ ᎪᎯ ᎢᏯᏍᏘ, ᎥᏝ ᎠᎴ ᎢᎸᎯᏳ ᎾᏍᎩ ᎢᏳᎵᏍᏙᏗ ᏱᎨᏎᏍᏗ.
কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে, যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।
22 ᎠᎴ ᎾᎯᏳ ᎢᎦ ᏂᏓᏍᏆᎳᏅᎾ ᏱᎩ, ᎥᏝ ᎤᏇᏓᎵ ᎦᏰᏥᏍᏕᎸᏗ ᏱᎦᎩ; ᎠᏎᏃ ᎨᎦᏑᏰᏛ ᎨᏒ ᏅᏗᎦᎵᏍᏙᏗᏍᎨᏍᏗ ᎾᎯᏳ ᎢᎦ ᏗᏍᏆᎶᏗ ᎨᏎᏍᏗ
“সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হত, তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন, তাঁদের জন্য সেইসব দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।
23 ᎾᎯᏳ ᎨᏒ ᎢᏳᏃ ᎩᎶ ᎯᎠ ᏂᏥᏪᏎᎮᏍᏗ, ᎬᏂᏳᏉ ᎠᏂ ᎦᎶᏁᏛ ᎡᏙᎭ; ᎠᎴ ᎠᏂ; ᏞᏍᏗ ᏥᏦᎯᏳᏂ
সেই সময়, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে!’ অথবা, ‘তিনি ওখানে!’ তোমরা বিশ্বাস কোরো না।
24 ᏛᏂᎾᏄᎪᏥᏰᏃ ᎤᎾᏠᎾᏍᏗ ᎦᎶᏁᏛ ᎠᎴ ᎤᎾᏠᎾᏍᏗ ᎠᎾᏙᎴᎰᏍᎩ, ᎠᎴ ᎠᏂᎾᏄᎪᏫᏍᎨᏍᏗ ᎦᎸᏉᏗᏳ ᎤᏰᎸᏛ ᎠᎴ ᎤᏍᏆᏂᎪᏗ; ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎢᏳᏃ ᏰᎵ ᎢᎬᏩᎵᏍᏙᏗ ᏱᎩ ᏱᏓᏂᎶᏄᎲᎵ ᎾᏍᏉ ᎨᎦᏑᏰᏛ.
কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু বড়ো বড়ো চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে।
দেখো, ঘটনা ঘটবার পূর্বেই আমি তোমাদের একথা বলে দিলাম।
26 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎢᏳᏃ ᎯᎠ ᏂᎨᏥᏪᏎᎸᎭ; ᎢᎾᎨ ᎡᏙᎭ; ᏞᏍᏗ ᎾᎿᎭᏫᏥᎶᏒᎩ; ᎬᏂᏳᏉ ᎤᏕᎵᏒ ᎧᏅᏑᎸ ᎠᏯᎠ; ᏞᏍᏗ ᏥᏦᎯᏳᏂ.
“তাই, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, তিনি মরুপ্রান্তরে আছেন,’ তোমরা বেরিয়ে যেয়ো না; কিংবা, ‘তিনি এখানে ভিতরের ঘরে আছেন,’ তা বিশ্বাস কোরো না।
27 ᎠᎾᎦᎵᏍᎩᏰᏃ ᏗᎧᎸᎬ ᏨᏗᎦᎾᏄᎪᎪᎢ, ᏭᏕᎵᎬᏃ ᎢᏴᏛ ᏥᏫᏗᎦᎸᏌᏓᏗᏍᎪᎢ, ᎾᏍᎩᏯ ᎾᏍᏉ ᏄᏍᏕᏍᏗ ᏴᏫ ᎤᏪᏥ ᎦᎷᏥᎸᎭ.
কারণ বিদ্যুতের ঝলক যেমন পূর্বদিক থেকে পশ্চিমদিক পর্যন্ত দৃশ্যমান হয়, মনুষ্যপুত্রের আগমনও সেইরূপ হবে।
28 ᎢᎸᎯᏢᏰᏃ ᎪᎱᏍᏗ ᎤᎵᏬᏨᎯ ᏥᎦᏃᎢ, ᎾᎿᎭᎠᏬᎭᎵ ᎠᎾᏓᏟᏏᏍᎪᎢ.
যেখানেই মৃতদেহ, সেখানেই শকুনের ঝাঁক জড়ো হবে।
29 ᎢᎬᏪᏅᏓᏉ ᎣᏂ ᎾᏍᎩ ᎾᎯᏳ ᎠᎩᎵᏯ ᎦᎶᏐᏅᎭ, ᏅᏙ ᎢᎦ ᎡᎯ ᏛᎵᏏᎲᏏ, ᎠᎴ ᏅᏙ ᏒᏃᏱ ᎡᎯ ᎥᏝ ᎢᎦ ᏳᏘᏍᏕᏍᏗ, ᎠᎴ ᏃᏈᏏ ᏛᏂᏅᎪᎠᏏ, ᎠᎴ ᎤᏂᏣᏘ ᎦᎸᎶᎢ ᏣᏂᎧᎳ ᏛᎾᎵᏖᎸᏂ.
“আর সেই সময়কালীন বিপর্যয়ের অব্যবহিত পরেই, “‘সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ তার আলো দেবে না, আকাশ থেকে নক্ষত্রসমূহের পতন হবে, আর জ্যোতিষ্কমণ্ডলী প্রকম্পিত হবে।’
30 ᎿᎭᏉᏃ ᎦᎸᎶᎢ ᏓᎦᎾᏄᎪᏥ ᏴᏫ ᎤᏪᏥ ᎤᏤᎵ ᎤᏰᎸᏛᎢ, ᎠᎴ ᎿᎭᏉ ᏂᎦᏛ ᏓᏂᎳᏍᏓᎸ ᎡᎶᎯ ᏙᏛᏂᏴᎳᏏ, ᎠᎴ ᏛᏂᎪᎯ ᏴᏫ ᎤᏪᏥ ᏣᎢᏎᏍᏗ ᎤᎶᎩᎸ ᎦᎸᎶᎢ, ᎤᎵᏂᎩᏗᏳ ᎨᏒ ᎠᎴ ᎤᏣᏘ ᎦᎸᏉᏗᏳ ᎨᏒ ᎤᏄᏬᏍᏕᏍᏗ.
“সে সময়ে মনুষ্যপুত্রের আগমনের চিহ্ন আকাশে ফুটে উঠবে, আর পৃথিবীর সমস্ত জাতি শোকবিলাপ করবে। তারা মনুষ্যপুত্রকে স্বর্গের মেঘে করে আসতে দেখবে, তিনি পরাক্রমে ও মহামহিমায় আবির্ভূত হবেন।
31 ᎿᎭᏉᏃ ᏙᏓᎦᏅᏏ ᏧᏅᏏᏓᏍᏗ, ᎠᎴ ᎠᏍᏓᏱᏳ ᏛᏂᏤᎷᎯᏏ, ᎠᎴ ᏙᏛᏂᏟᏌᏂ ᎨᎦᏑᏰᏛ ᏅᎩ ᏂᏙᏗᎦᎶᏍᎬ ᎤᏃᎴ, ᎦᎸᎶ ᎢᏴᏛ ᏫᏚᎵᏍᏘᏂᎸ.
তিনি তাঁর দূতদের মহা তূরীধ্বনির সঙ্গে পাঠাবেন। তাঁরা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তাঁর মনোনীতদের সংগ্রহ করবেন।
32 Ꭷ, ᎢᏣᏕᎶᏆ ᏓᏟᎶᏍᏛ ᏒᎦᏔᎢᏳᏍᏗ ᏡᎬᎢ; ᎢᏳᏰᏃ ᏚᏩᏂᎦᎸ ᏗᏓᎨ ᏂᏕᎦᎵᏍᏓ, ᎠᎴ ᎩᎳᎢ ᏥᎦᎳᏍᏚᎲᏍᎪᎢ, ᎢᏥᎦᏔᎰ ᎪᎩ ᎾᎥᏂᏳ ᎨᏒᎢ.
“এখন ডুমুর গাছ থেকে এই শিক্ষাগ্রহণ করো: যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে, তোমরা বুঝতে পারো যে, গ্রীষ্মকাল কাছে এসেছে।
33 ᎾᏍᎩᏯᏍᎩᏂ ᎾᏍᏉ ᏂᎯ, ᎢᏳᏃ ᎿᎭᏉ ᎯᎠ ᎾᏍᎩ ᏧᏓᎴᏅᏛ ᎢᏥᎪᎲᎭ, ᎢᏥᎦᏔᎮᏍᏗ ᎡᏍᎦᏂᏳ ᎨᏒᎢ, ᎦᎶᎯᏍᏗᏱᏉ ᎨᏒᎢ.
একইভাবে, তোমরা যখন এসব বিষয় ঘটতে দেখবে, তোমরা জানবে যে, সময় হয়ে এসেছে, এমনকি, তিনি দুয়ারে উপস্থিত হয়েছেন।
34 ᎤᏙᎯᏳᎯᏯ ᎯᎠ ᏂᏨᏪᏎᎭ; ᎯᎠ ᎪᎯ ᏣᏁᎭ ᎥᏝ ᏴᏛᏂᎶᏐᏂ, ᎬᏂ ᏂᎦᏛ ᎯᎠ ᏧᏓᎴᏅᏛ ᏂᎦᎵᏍᏔᏅᎭ.
আমি তোমাদের সত্যিই বলছি, এই সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত বর্তমান প্রজন্ম লুপ্ত হবে না।
35 ᎦᎸᎶ ᎠᎴ ᎡᎶᎯ ᏙᏓᎦᎶᏐᏂ, ᎠᏴᏍᎩᏂ ᎠᎩᏁᏨᎢ ᎥᏝ ᏴᏓᎦᎶᏐᏂ.
আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লুপ্ত হবে না।
36 ᎠᏎᏃ ᎾᎯᏳ ᎢᎦ ᎨᏒ ᎠᎴ ᎢᏳᏟᎶᏛ ᎧᎳᏩᏗᏒ ᎥᏝ ᎩᎶ ᏯᎦᏔᎭ, Ꮭ ᎾᏍᏉ ᏗᏂᎧᎿᎭᏩᏗᏙᎯ ᎦᎸᎳᏗ ᎠᏁᎯ, ᎡᏙᏓᏍᎩᏂ ᎤᏩᏒᎯᏳ.
“কিন্তু সেই দিন বা ক্ষণের কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরা বা পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন।
37 ᎾᏍᎩᏰᏃ ᏥᏄᏍᏕ ᎾᎯᏳ ᏃᏯ ᏤᎮᎢ, ᎾᏍᎩᏯ ᏄᏍᏕᏍᏗ ᏴᏫ ᎤᏪᏥ ᎦᎷᏨᎭ.
নোহের সময়ে যে রকম হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনকালেও তেমনই হবে।
38 ᎾᎯᏳᎡᏃ ᎠᏏ ᏂᎦᏃᎱᎩᏍᎬᎾ ᏥᎨᏎᎢ, ᏓᎾᎵᏍᏓᏴᎲᏍᎨᎢ, ᎠᎴ ᏓᎾᏗᏔᏍᎨᎢ, ᎠᎴ ᏓᎾᏕᏒᎲᏍᎨᎢ ᎠᎴ ᏕᎨᏥᏰᎨᎢ, ᎬᏂ ᎾᎯᏳ ᎢᎦ ᏃᏯ ᎤᏣᏅ ᏥᏳᎯ,
কারণ মহাপ্লাবনের আগে নোহ জাহাজে প্রবেশ করা পর্যন্ত, লোকেরা খাওয়াদাওয়া করত, পান করত, বিবাহ করত ও তাদের বিবাহ দেওয়া হত।
39 ᎠᎴ ᎾᏁᎵᏍᎬᎾ ᏥᎨᏎᎢ, ᎬᏂ ᎤᏃᎱᎦᏂᎸ, ᎠᎴ ᏂᎦᏛ ᏚᏂᎬᏨ, ᎾᏍᎩᏯᏉᏍᎩᏂ ᎾᏍᏉ ᏄᏍᏕᏍᏗ ᏴᏫ ᎤᏪᏥ ᎦᎷᏨᎭ.
কী ঘটতে চলেছে, তারা তার কিছুই বুঝতে পারেনি, যতক্ষণ না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। মনুষ্যপুত্রের আগমনকালেও ঠিক একই ঘটনা ঘটবে।
40 ᎿᎭᏉᏃ ᎠᏂᏔᎵ ᏠᎨᏏ ᎠᏁᏙᎮᏍᏗ, ᎠᏏᏴᏫ ᎠᏥᏯᏅᏗ ᎨᏎᏍᏗ ᏐᎢᏃ ᎠᏥᎧᎯᏯᏍᏗ ᎨᏎᏍᏗ;
দুজন মানুষ মাঠে কর্মরত থাকবে; একজনকে গ্রহণ করা হবে, অন্যজন পরিত্যক্ত হবে।
41 ᎠᏂᏔᎵ ᎠᏂᎨᏴ ᎠᏂᏍᏙᏍᎨᏍᏗ ᎠᏍᏙᏍᎩᏱ, ᎠᏏᏴᏫ ᎠᏥᏯᏅᏗ ᎨᏎᏍᏗ ᏐᎢᏃ ᎠᏥᎧᎯᏯᏍᏗ ᎨᏎᏍᏗ.
দুজন মহিলা একটি জাঁতা পেষণ করবে; একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে।
42 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎢᏥᏯᏫᏍᎨᏍᏗ, ᎥᏝᏰᏃ ᏱᏥᎦᏔᎭ ᎢᏳᏉ ᎤᎷᎯᏍᏗᏱ ᎢᏣᏤᎵ ᎤᎬᏫᏳᎯ.
“সেই কারণে সতর্ক থেকো, কারণ তোমরা জানো না, কোন দিন তোমাদের প্রভু এসে পড়বেন।
43 ᎯᎠᏃ ᎢᏣᏅᏖᏍᏗ, ᎢᏳᏃ ᎠᏍᎦᏯ ᎦᏁᎳ ᏱᎠᎦᏔᎮ ᎢᏳᏉ ᎦᏃᏍᎩᏍᎩ ᎤᎷᎯᏍᏗᏱ, ᏳᏯᏫᏎᎢ, ᎠᎴ ᎥᏝ ᎤᏁᎳᎩ ᏩᎩᏴᏏ ᎦᎵᏦᏕ ᏱᎬᏪᎵᏎᎢ.
কিন্তু এ বিষয় বুঝে নাও; বাড়ির কর্তা যদি জানতে পারত, রাতের কোন প্রহরে চোর আসছে, তাহলে সে সজাগ থাকত এবং তার বাড়িতে সিঁধ কাটতে দিত না।
44 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᏂᎯ ᎾᏍᏉ ᎢᏣᏛᏅᎢᏍᏕᏍᏗ, ᏂᏤᎵᏍᎬᎾᏉᏰᏃ ᎨᏒ ᎢᏳ ᏴᏫ ᎤᏪᏥ ᏓᎦᎷᏥ.
তাই তোমরাও প্রস্তুত থেকো, কারণ যখন তোমরা প্রত্যাশা করবে না, সেই মুহূর্তেই মনুষ্যপুত্র আসবেন।
45 ᎦᎪᎨᏃ ᎠᎦᎵᏯ ᎠᎴ ᎠᏏᎾᏌᏂ ᎠᏥᏅᏏᏓᏍᏗ, ᎾᏍᎩ ᎤᏅᏏᏙᎯ ᏄᎬᏫᏳᏒ ᎢᏳᏩᏁᎸᎯ ᎦᏁᎸ ᏚᏓᏘᎿᎭᎥᎢ, ᎾᏍᎩ ᎤᎾᎵᏍᏓᏴᏗ ᏧᏁᏗᏱ ᎤᎾᎵᏍᏓᏴᏗᏱ ᏂᎦᎵᏍᏔᏂᏒᎢ?
“তাহলে সেই বিশ্বস্ত ও বিজ্ঞ দাস কে, যাকে প্রভু তাঁর পরিজনবর্গের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তার দাসদের যথাসময়ে খাদ্য পরিবেশন করে?
46 ᎣᏏᏳ ᎢᏳᎵᏍᏓᏁᏗ ᎾᏍᎩ Ꮎ ᎠᏥᏅᏏᏓᏍᏗ ᎤᏅᏏᏙᎯ ᎦᎷᏨᎭ ᎤᏩᏛᎲᎭ ᎾᏍᎩ ᎾᏛᏁᎲᎢ.
তার প্রভু ফিরে এসে তাকে সেই কাজ করতে দেখলে সেই দাসের পক্ষে তা মঙ্গলজনক হবে।
47 ᎤᏙᎯᏳᎯᏯ ᎯᎠ ᏂᏨᏪᏎᎭ; ᏂᎦᏛ ᎤᎿᎭᎥᎢ ᏛᎦᏘᏗᏍᏔᏂ.
আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক করবেন।
48 ᎢᏳᏍᎩᏂᏃ ᎾᏍᎩ Ꮎ ᎤᏁᎫᏥᏛ ᎠᏥᏅᏏᏓᏍᏗ ᎯᎠ ᏂᎦᏪᏍᎨᏍᏗ ᏧᏓᏅᏛᎢ; ᎠᎩᏅᏏᏙᎯ ᎪᎯᏗᎭ ᎤᎷᎯᏍᏗᏱ;
কিন্তু মনে করো, সেই দুষ্ট দাস মনে মনে ভাবল, ‘দীর্ঘদিন হল আমার প্রভু দূরে বাস করছেন,’
49 ᎠᎴ ᎠᎴᏂᏍᎨᏍᏗ ᏙᎦᎸᏂᎮᏍᏗ ᎢᏧᎳᎭ ᎨᏥᏅᏏᏓᏍᏗ, ᎠᎴ ᎢᏧᎳᎭ ᎠᎾᎵᏍᏓᏴᎲᏍᎨᏍᏗ ᎠᎴ ᏓᎾᏗᏔᏍᎨᏍᏗ ᏧᏂᏴᏍᏕᏍᎩ,
আর সে তার সহদাসদের মারতে শুরু করল ও মদ্যপদের সঙ্গে খাওয়াদাওয়া ও সুরাপান করে মত্ত হতে লাগল।
50 ᎾᏍᎩ ᎠᏥᏅᏏᏓᏍᏗ ᎤᏅᏏᏙᎯ ᏓᎦᎷᏥ ᎾᎯᏳ ᎢᎦ ᎾᏓᎦᏖᏃᎲᎾ ᎨᏒᎢ, ᎠᎴ ᎢᏳ ᏁᎵᏍᎬᎾ ᎨᏒᎢ,
সেই দাসের প্রভু এমন এক সময়ে ফিরে আসবেন, যখন সে তাঁর আগমনের প্রত্যাশা করেনি, বা এমন এক ক্ষণে, যা সে জানতেও পারেনি।
51 ᎠᎴ ᏙᏓᏳᎦᎵᏏ, ᎠᎴ ᎤᎾᏠᎾᏍᏗ ᏩᏁᎲ ᏮᏓᏳᏎᎮᎵ; ᎾᎿᎭᏓᏂᏴᎨᏍᏗ ᎠᎴ ᏓᏂᎸᏓᎩᏍᎨᏍᏗ ᏓᏂᏄᏙᎬᎢ.
তিনি তাকে খণ্ডবিখণ্ড করবেন এবং ভণ্ডদের মধ্যে তাকে স্থান দেবেন, যেখানে কেবলমাত্র রোদন ও দন্তঘর্ষণ হবে।