< দ্বিতীয় রাজাবলি 13 >

1 অহসিয়ের ছেলে যিহূদার রাজা যোয়াশের রাজত্বের তেইশতম বছরে যেহূর ছেলে যিহোয়াহস শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি সতেরো বছর রাজত্ব করলেন।
A shekara ta ashirin da uku ta Yowash ɗan Ahaziya, sarkin Yahuda, Yehoyahaz ɗan Yehu, ya zama sarkin Isra’ila a Samariya, ya kuwa yi mulki shekaru goma sha bakwai.
2 নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, সেইসব পাপ করে যিহোয়াহসও সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন, এবং সেই পাপগুলি থেকে তিনি ফিরে আসেননি।
Ya aikata mugunta a gaban Ubangiji ta wurin bin zunuban Yerobowam ɗan Nebat, wanda ya sa Isra’ila ta aikata, bai kuwa guje musu ba.
3 তাই সদাপ্রভুর ক্রোধ ইস্রায়েলের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, এবং দীর্ঘকাল তিনি তাদের অরামের রাজা হসায়েল ও তাঁর ছেলে বিন্‌হদদের ক্ষমতার অধীনে রেখে দিলেন।
Saboda haka fushin Ubangiji ya ƙuna a kan Isra’ila, kuma da daɗewa ya sa su a ƙarƙashin ikon Hazayel sarkin Aram da Ben-Hadad ɗansa.
4 তখন যিহোয়াহস সদাপ্রভুর অনুগ্রহ চেয়েছিলেন, এবং সদাপ্রভুও তাঁর কথা শুনেছিলেন, কারণ তিনি দেখতে পেয়েছিলেন অরামের রাজা কত নির্মমভাবে ইস্রায়েলের উপর অত্যাচার চালাচ্ছিলেন।
Sai Yehoyahaz ya nemi tagomashin Ubangiji, Ubangiji kuwa ya saurare shi, domin ya gan irin matsin da sarkin Aram yake yi wa Isra’ila.
5 সদাপ্রভু ইস্রায়েলের জন্য একজন উদ্ধারকর্তা জোগাড় করে দিলেন, এবং ইস্রায়েলীরা অরামের ক্ষমতার হাত থেকে রক্ষা পেয়েছিল। অতএব ইস্রায়েলীরা আগের মতোই নিজের নিজের ঘরে বসবাস করল।
Sai Ubangiji ya tā da mai ceto wa Isra’ila, suka kuma kuɓuta daga ikon Aram. Ta haka Isra’ilawa suka yi zama a gidajensu yadda suka yi a dā.
6 যারবিয়ামের কুল ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিল, তারা কিন্তু সেইসব পাপ থেকে ফিরে আসেনি; তারা সেইসব পাপ করেই যাচ্ছিল। এছাড়াও, আশেরার সেই খুঁটিও শমরিয়ায় দাঁড় করানো ছিল।
Sai dai ba su bar yin zunuban gidan Yerobowam ba, wanda ya sa Isra’ila ta aikata; suka ci gaba da yinsu. Haka ma, ginshiƙin Ashera ta kasance a tsaye a cikin Samariya.
7 যিহোয়াহসের সৈন্যদলে শুধু পঞ্চাশ জন অশ্বারোহী, দশটি রথ ও দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না, কারণ অরামের রাজা বাদবাকি সবকিছু ধ্বংস করে ফেলেছিলেন এবং সেগুলি সেই ধুলোর মতো করে দিলেন, যা ফসল মাড়াই করার সময় উড়তে থাকে।
Ba abin da ya rage na rundunar Yehoyahaz sai mahayan dawakai hamsin, kekunan yaƙi goma da kuma sojoji ƙasa dubu goma. Gama sarkin Aram ya hallaka sauran, ya kuma yi kaca-kaca da su kamar ƙura a masussuka.
8 যিহোয়াহসের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তি, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yehoyahaz, dukan abubuwan da ya yi da kuma nasarorinsa, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
9 যিহোয়াহস তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর ছেলে যিহোয়াশ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Yehoyahaz ya huta da kakanninsa, aka binne shi a Samariya, Yehowash ɗansa kuma ya gāje shi.
10 যিহূদার রাজা যোয়াশের রাজত্বের সাঁইত্রিশতম বছরে যিহোয়াহসের ছেলে যিহোয়াশ শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি ষোলো বছর রাজত্ব করলেন।
A shekaru talatin da bakwai ta Yowash sarkin Yahuda, Yehowash ɗan Yehoyahaz ya zama sarkin Isra’ila a Samariya, ya kuma yi mulki shekaru goma sha shida.
11 সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তিনি তাই করলেন এবং নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি তার একটিও থেকে ফিরে আসেননি; তিনি সেই পাপগুলি করেই গেলেন।
Ya aikata mugunta a gaban Ubangiji, bai juya ga barin zunuban Yerobowam ɗan Nebat ba, wanda ya sa Isra’ila ta aikata, ya ci gaba da yinsu.
12 যিহোয়াশের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তি, এছাড়াও যিহূদার রাজা অমৎসিয়ের বিরুদ্ধে করা তাঁর যুদ্ধের বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yowash, da dukan abubuwan da ya yi, da kuma nasarorinsa, haɗe da yaƙin da ya yi da Amaziya sarkin Yahuda, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
13 যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন, এবং যারবিয়াম সিংহাসনে তাঁর স্থলাভিষিক্ত হলেন। ইস্রায়েলের রাজাদের সাথেই যিহোয়াশকে শমরিয়ায় কবর দেওয়া হল।
Yowash ya huta da kakanninsa, Yerobowam kuwa ya gāje shi. Aka binne Yehowash a Samariya tare da sarakunan Isra’ila.
14 ইত্যবসরে ইলীশায় অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং সেই অসুখেই তিনি মারা গেলেন। ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে দেখতে গেলেন ও তাঁকে দেখে কেঁদে ফেলেছিলেন। “হে আমার বাবা! হে আমার বাবা!” তিনি চিৎকার করে উঠেছিলেন। “ইস্রায়েলের রথ ও অশ্বারোহীরা!”
To, Elisha ya kamu da ciwon da ya kashe shi. Yowash sarkin Isra’ila ya gangara don yă gan shi, ya kuma yi kuka dominsa. Ya yi kuka yana cewa, “Babana! Babana, keken yaƙin Isra’ila da mahayan dawakanta!”
15 ইলীশায় বললেন, “একটি ধনুক ও কয়েকটি তির নিয়ে আসুন,” আর তিনি তা এনেছিলেন।
Elisha ya ce wa Yehowash, “Ka samo baka da kibiyoyi,” ya kuwa yi haka.
16 “ধনুকটি হাতে তুলে নিন,” তিনি ইস্রায়েলের রাজাকে বললেন। তিনি তা হাতে তুলে নেওয়ার পর, ইলীশায় নিজের হাত রাজার হাতের উপর রেখেছিলেন।
Sai ya ce wa Yehowash sarkin Isra’ila, “Ka ɗauki baka a hannunka.” Da ya ɗauka, sai Elisha ya sa hannunsa a hannuwan sarki.
17 “পূর্বদিকের জানালাটি খুলুন,” তিনি বললেন ও রাজাও জানালাটি খুলেছিলেন। “তির ছুঁড়ুন!” ইলীশায় বললেন, ও তিনি তির ছুঁড়েছিলেন। “এ সদাপ্রভুর বিজয়-তির, অরামের উপর বিজয়লাভের তির!” ইলীশায় ঘোষণা করে দিলেন। “আপনি অফেকে অরামীয়দের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন।”
Ya ce masa, “Ka buɗe taga wajen gabas,” sai ya buɗe. Sai Elisha ya ce, “Ka harba!” Sai ya harba. Elisha ya ce, “Kibiyar nasara ta Ubangiji, kibiyar nasara a kan Aram! Za ka hallaka Arameyawa sarai a Afek.”
18 পরে তিনি বললেন, “তিরগুলি হাতে তুলে নিন,” আর ইস্রায়েলের রাজাও সেগুলি হাতে তুলে নিয়েছিলেন। ইলীশায় তাঁকে বললেন, “জমিতে আঘাত করুন।” তিনি তিনবার আঘাত করেই ক্ষান্ত হলেন।
Sa’an nan ya ce, “Ka ɗauki kibiyoyi,” sai sarkin ya ɗauko. Sai Elisha ya ce, “Ka caki ƙasa.” Sai ya caka sau uku sa’an nan ya daina.
19 ঈশ্বরের লোক তাঁর উপর রেগে বলে উঠেছিলেন, “জমিতে পাঁচ-ছয়বার আঘাত করতে হত; তবেই আপনি অরামকে পরাজিত করে পুরোপুরি তাদের ধ্বংস করতে পারতেন। কিন্তু এখন আপনি শুধু তিনবার অরামকে পরাজিত করতে পারবেন।”
Sai mutumin Allah ya yi fushi da shi ya ce, “Da a ce ka caki ƙasar sau biyar ko shida; da za ka yi nasara a kan Aram ka kuma hallaka ta sarai. Amma yanzu za ka yi nasara a kanta sau uku ne kawai.”
20 ইলীশায় মারা গেলেন ও তাঁকে কবর দেওয়া হল। ইত্যবসরে প্রতি বছর বসন্তকালে মোয়াবীয় আক্রমণকারীরা দেশে ঢুকত।
Elisha ya mutu, aka kuma binne shi. To, mahara Mowabawa sun saba kawo hari a ƙasar Isra’ila a kowace bazara.
21 একবার যখন কয়েকজন ইস্রায়েলী লোক একজনকে কবর দিচ্ছিল, হঠাৎ করে তারা একদল আক্রমণকারীকে দেখতে পেয়েছিল; তাই তারা সেই লোকটির মৃতদেহটি ইলীশায়ের কবরে ফেলে দিয়েছিল। সেই মৃতদেহে যখন ইলীশায়ের অস্থির ছোঁয়া লাগল, লোকটি প্রাণ ফিরে পেয়েছিল ও নিজের পায়ে উঠে দাঁড়িয়েছিল।
Wata rana yayinda waɗansu Isra’ilawa suke binne wani mutum, farat ɗaya sai ga mahara; saboda haka suka jefar da gawar mutumin a kabarin Elisha. Da gawar ta taɓa ƙasusuwan Elisha, sai mutumin ya farka, ya tashi ya tsaya da ƙafafunsa.
22 যিহোয়াহসের রাজত্বকালের শুরু থেকে শেষ পর্যন্ত অরামের রাজা হসায়েল ইস্রায়েলের উপর অত্যাচার চালিয়ে গেলেন।
Hazayel sarkin Aram ya musguna wa Isra’ila a duk tsawon mulkin Yehoyahaz.
23 কিন্তু সদাপ্রভু অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সাথে যে পবিত্র নিয়ম স্থাপন করলেন, তার খাতিরে তাদের প্রতি অনুগ্রহকারী হলেন এবং তাদের করুণা দেখিয়েছিলেন ও তাদের যত্নও নিয়েছিলেন। আজও পর্যন্ত তিনি তাদের ধ্বংস করতে বা তাঁর উপস্থিতি থেকে তাদের নির্বাসিত করতে অনিচ্ছুক হয়েই আছেন।
Amma Ubangiji ya nuna musu alheri, ya ji tausayinsu, ya kuma damu da su saboda alkawarinsa da Ibrahim, Ishaku da Yaƙub. Har yă zuwa yau bai yarda yă hallaka su ko yă shafe su daga gabansa ba.
24 অরামের রাজা হসায়েল মারা গেলেন, এবং তাঁর ছেলে বিন্‌হদদ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Hazayel sarkin Aram ya mutu, sai Ben-Hadad ɗansa ya gāje shi.
25 তখন যিহোয়াহসের ছেলে যিহোয়াশ হসায়েলের ছেলে বিন্‌হদদের হাত থেকে সেই নগরগুলি আবার দখল করে নিয়েছিলেন, যেগুলি তিনি যুদ্ধের সময় তাঁর বাবা যিহোয়াহসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। তিনবার যিহোয়াশ তাঁকে পরাজিত করলেন, এবং এইভাবে তিনি ইস্রায়েলী নগরগুলি পুনরুদ্ধার করলেন।
Sa’an nan Yowash ya sāke ƙwato garuruwan da Ben-Hadad ya ci da yaƙi a hannun mahaifinsa Yehoyahaz. Sau uku Yehowash ya yi nasara a kansa, ta haka kuwa ya ƙwace garuruwan Isra’ilawa.

< দ্বিতীয় রাজাবলি 13 >