< সখরিয় ভাববাদীর বই 1 >

1 দারিয়াবসের দ্বিতীয় বছরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোরের নাতি, বেরিখিয়ের ছেলে সখরিয় ভাববাদীর কাছে উপস্থিত হল।
Mwezi wachisanu ndi chitatu, mʼchaka chachiwiri cha ulamuliro wa Dariyo, Yehova anayankhula ndi mneneri Zekariya mwana wa Berekiya, mwana wa Ido, kuti:
2 সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের উপর খুবই রেগে ছিলেন।
“Yehova anakwiya kwambiri ndi makolo anu.
3 সেইজন্য তুমি এই লোকদের বল, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা আমার দিকে ফেরো!” বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তাতে আমিও তোমাদের দিকে ফিরব।
Choncho awuze anthuwa kuti, ‘Yehova Wamphamvuzonse akuti, ‘Bwererani kwa Ine,’ akutero Yehova Wamphamvuzonse. ‘Ndipo Ine ndidzabwerera kwa inu,’ akutero Yehova Wamphamvuzonse.
4 তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত হোয়ো না, তাদের কাছে পূর্বের ভাববাদীরা ঘোষণা করে বলত, “বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তোমরা তোমাদের মন্দ পথ ও মন্দ কাজ থেকে ফেরো।” কিন্তু তারা তা শুনত না, আমার কথায় কান দিত না, এ সদাপ্রভু বলেন।
Musakhale ngati makolo anu, amene aneneri akale anawalalikira kuti: Yehova Wamphamvuzonse akuti, ‘Tsopano lekani njira zanu zoyipa ndi machitidwe anu oyipawo.’ Koma iwo sanamvere kapena kulabadira za Ine, akutero Yehova.
5 “তোমাদের পূর্বপুরুষেরা কোথায়? এবং ভাববাদীরা কি চিরকাল বেঁচে থাকে?
Kodi makolo anuwo ali kuti tsopano? Nanga aneneri, kodi amakhalapo mpaka muyaya?
6 কিন্তু আমি আমার দাস ভাববাদীদের যা কিছু আদেশ দিয়েছিলাম, আমার সেই সমস্ত কথা ও নিয়ম কি তোমাদের পূর্বপুরুষদের নাগাল পায় নি? তখন তারা ফিরে এসে বলল, ‘বাহিনীদের সদাপ্রভু আমাদের আচার-ব্যবহার অনুসারে আমাদের প্রতি যেমন ব্যবহার করবেন বলে ঠিক করেছিলেন, আমাদের প্রতি ঠিক তেমনি ব্যবহার করেছেন’।”
Kodi mawu anga ndi malangizo anga, amene ndinawawuza atumiki anga aneneri, suja anawachitira makolo anu? “Tsono iwo analapa ndi kunena kuti, ‘Yehova Wamphamvuzonse watichitira zomwe zikuyenera njira zathu ndi machitidwe athu, monga anatsimikiza kuti adzachita.’”
7 দারিয়াবসের দ্বিতীয় বছরের এগারো মাস অর্থাৎ শবাট মাসের, চব্বিশ দিনের র দিন সদাপ্রভুর বাক্য ইদ্দোরের নাতি, বেরিখিয়ের ছেলে সখরিয় ভাববাদীর কাছে প্রকাশিত হল।
Tsiku la 24 la mwezi wa 11, mwezi wa Sebati, chaka chachiwiri cha ulamuliro wa Dariyo, Yehova anayankhula ndi Zekariya mwana wa Berekiya, mwana wa Ido.
8 রাতের বেলায় আমি একটা দর্শন পেলাম, আর দেখ, লাল ঘোড়ায় আরোহী একজন ব্যক্তি, তিনি উপত্যকায় গুলমেঁদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তাঁর পিছনে ছিল লাল, বাদামী ও সাদা রঙের ঘোড়া।
Nthawi ya usiku ndinaona masomphenya. Ndinaona munthu atakwera pa kavalo wofiira. Iye anayima pakati pa mitengo ya mchisu mʼchigwa. Kumbuyo kwake kunali akavalo ofiira, akhofi ndi oyera.
9 তখন আমি বললাম, “হে আমার প্রভু, এরা কারা?” তাতে একজন স্বর্গদূত যিনি আমার সঙ্গে কথা বলছিলেন উত্তরে তিনি বললেন, “এরা কে তা আমি তোমাকে দেখাব।”
Ine ndinafunsa kuti, “Mbuye wanga, kodi zimenezi ndi chiyani?” Mngelo amene amayankhula nane anayankha kuti, “Ndidzakuonetsa kuti zimenezi ndi chiyani.”
10 ১০ আর যিনি গুলমেঁদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তিনি আমাকে বললেন, “সারা পৃথিবীতে ঘুরে দেখার জন্য সদাপ্রভু এদেরকে পাঠিয়েছেন।”
Pamenepo munthu amene anayima pakati pa mitengo ya mchisu anafotokoza kuti, “Amenewa ndiwo amene Yehova wawatuma kuti ayendere dziko lonse lapansi.”
11 ১১ তখন তাঁরা গুলমেঁদি গাছগুলোর মাঝখানে সদাপ্রভুর যে দূত দাঁড়িয়ে ছিলেন তাঁকে বললেন, “আমরা সারা পৃথিবীতে ঘুরে দেখলাম যে, সমস্ত পৃথিবী বিশ্রামে ও শান্তিতে রয়েছে।”
Ndipo okwera pa akavalo enawo anafotokoza kwa mngelo wa Yehova, amene anayima pakati pa mitengo ya mchisu kuti, “Ife tayendera dziko lonse lapansi ndipo tapeza kuti dziko lonselo lili pa bata ndi mtendere.”
12 ১২ তখন সদাপ্রভুর দূত বললেন, “হে বাহিনীদের সদাপ্রভু, তুমি এই যে সত্তর বছর রেগে আছ, সেই যিরূশালেম ও যিহূদার অন্যান্য শহরগুলোর উপর দয়া দেখাতে আর কত দিন তুমি দেরি করবে?”
Tsono mngelo wa Yehova anati, “Yehova Wamphamvuzonse, kodi mpaka liti mudzakhala osaonetsa chifundo chanu kwa Yerusalemu ndi mizinda ya Yuda, amene mwawakwiyira kwa zaka izi 70?”
13 ১৩ তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন সদাপ্রভু তাঁকে অনেক মঙ্গলের ও সান্ত্বনার কথা বললেন।
Choncho Yehova anayankhula mawu abwino ndi achitonthozo kwa mngelo amene ankayankhula nane.
14 ১৪ আর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাকে বললেন, “এই কথা ঘোষণা কর যে, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, যিরূশালেমের জন্য ও সিয়োনের জন্য আমি অন্তরে খুব জ্বালা বোধ করছি।”
Pamenepo mngelo amene ankayankhula nane anati, “Lengeza mawu awa: Yehova Wamphamvuzonse akuti, ‘Ine ndikuchitira nsanje Yerusalemu ndi Ziyoni,
15 ১৫ নিশ্চিন্তে থাকা সেই সব জাতির উপরে আমি ভীষণ রেগে গিয়েছি, কারণ আমি যখন অল্প রেগে গিয়েছিলাম তখন তারা আরো বেশি কষ্ট দিয়েছিল।
koma ndakwiya kwambiri ndi anthu a mitundu ina amene akuganiza kuti ali pa mtendere. Ndinakwiyira anthu anga pangʼono pokha, koma iwo anawonjeza kuzunza anthu angawo.’
16 ১৬ এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, “আমি যিরূশালেমকে দয়া করার জন্য ফিরে আসব। সেখানে আমার গৃহ আবার তৈরী হবে,” এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন এবং যিরূশালেম শহরকে মাপা হবে।
“Choncho, Yehova akuti, ‘Ndidzabwerera ku Yerusalemu ndi mtima wachifundo, nyumba yanga adzayimanganso kumeneko. Ndipo adzatenganso chingwe choyezera kuti amange Yerusalemu,’ akutero Yehova Wamphamvuzonse.
17 ১৭ আবার, ঘোষণা করে, বল, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, আমার শহরগুলোতে আবার মঙ্গল উপচিয়ে পড়বে এবং সদাপ্রভু আবার সিয়োনকে সান্ত্বনা করবেন ও যিরূশালেমকে আবার বেছে নেবেন।
“Lengezanso kuti, Yehova Wamphamvuzonse akuti, ‘Mizinda yanga idzakhalanso ndi zokoma zosefukira ndipo Yehova adzatonthoza Ziyoni ndi kusankhanso Yerusalemu.’”
18 ১৮ তারপর আমি চোখ তুলে তাকালাম আর চারটি শিং দেখতে পেলাম।
Kenaka ndinayangʼananso, ndipo patsogolo panga panali nyanga zinayi.
19 ১৯ তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “এগুলো কি?” তিনি আমাকে বললেন, “এগুলো সেই শিং যা যিহূদা, ইস্রায়েল ও যিরূশালেমকে ছিন্নভিন্ন করেছে।”
Ndinamufunsa mngelo amene amayankhula nane kuti, “Kodi zimenezi ndi chiyani?” Iye anandiyankha kuti, “Izi ndi nyanga zimene zinabalalitsa Yuda, Israeli ndi Yerusalemu.”
20 ২০ তারপরে সদাপ্রভু আমাকে চারজন মিস্ত্রীকে দেখালেন।
Kenaka Yehova anandionetsa amisiri azitsulo anayi.
21 ২১ আমি জিজ্ঞাসা করলাম, “এরা কি করতে এসেছে?” তিনি বললেন, “এই শিংগুলো যিহূদাকে এমনভাবে ছিন্নভিন্ন করেছে যে, কেউই মাথা তুলতে পারে নি, কিন্তু যে সব জাতিরা যিহূদা দেশকে ছিন্নভিন্ন করার জন্য শিং উঠিয়েছে, তাদেরকে ভয় দেখানোর জন্য ও তাদের শিংগুলি নিচে ফেলে দেওয়ার জন্য এই মিস্ত্রীরা এসেছে।”
Ndinafunsa kuti, “Amisiri a zitsulowa akudzachita chiyani?” Iye anayankha kuti, “Izi ndi nyanga zimene zinabalalitsa Yuda kotero kuti panalibe wina amene akanalimbana nazo, koma amisiri a zitsulowa abwera kudzaziopseza ndi kugwetsa nyanga zimenezi za mitundu ya anthu amene analimbana ndi dziko la Yuda ndi kubalalitsa anthu ake.”

< সখরিয় ভাববাদীর বই 1 >