< সখরিয় ভাববাদীর বই 2 >

1 পরে আমি উপরের দিকে তাকালাম এবং একজন লোককে মাপের দড়ি হাতে দেখতে পেলাম।
Kisha nikainua macho yangu na kuona mtu akiwa na timazi mkononi mwake.
2 আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি আমাকে বললেন, “যিরূশালেম মাপতে, কতটা চওড়া ও কতটা লম্বা তা দেখতে যাচ্ছি।”
Nikamwuliza, “Unakwenda wapi?” Akaniambia, “Ninakwenda kuupima Yerusalemu ili kujua upana na urefu wake.”
3 তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন দিন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে আসলেন।
Ndipo malaika aliyekuwa anaongea nami akaondoka na malaika mwingine akaenda kukutana naye.
4 তিনি তাঁকে বললেন, “তুমি দৌড়ে গিয়ে ঐ যুবককে বল, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশী হওয়ার জন্য তাতে কোন দেয়াল থাকবে না।
Malaika wa pili akamwambia, “Nenda uongee na yule kijana umwambie, 'Yerusalemu utakuwa bila kuta kwa sababu ya wingi wa watu na wanyama ndani yake.
5 কারণ, সদাপ্রভু বলেন যে, আমিই তার চারপাশে আগুনের দেয়াল হব এবং আমিই তার মধ্য মহিমার মত হব’।”
Kwa maana Yahwe asema, Nitakuwa ulinzi wake, na nitakuwa utukufu katikati yake.
6 সদাপ্রভু বলেন, এস! এস! উত্তর দেশ থেকে পালিয়ে এস, কারণ সদাপ্রভু বলেন, আমি তোমাদের আকাশের চারদিকের হাওয়ার মতো ছড়িয়ে দিয়েছিলাম।
Kimbieni! kimbieni! kimbieni kutoka nchi ya kaskazini - asema Yahwe - kwa maana nimewatawanya kama pepo nne za anga! - Asema Yahwe.
7 হে সিয়োন, তোমরা যারা বাবিলের কন্যার সঙ্গে বাস করছ, পালাও।
Kimbilieni Sayuni haraka! ninyi mnaokaa na binti Babeli!” Asema Yahwe.
8 কারণ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, প্রতাপের পরে যিনি আমাকে সেই সমস্ত জাতিদের বিরুদ্ধে পাঠিয়েছেন, যারা তোমাদের লুট করেছে। কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমারচোখের মণি স্পর্শ করে।
Kwa maana baada ya Yahwe wa majeshi kuniheshimu aliniweka kinyume na mataifa yaliyowateka - kwani awagusaye, agusa mboni ya jicho la Mungu! - baada ya Yahwe kutenda hivi, alisema,
9 আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত ওঠাব, যেন তাদের দাসেরা তাদের লুট করে। তখন তোমরা জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।
“Mimi mwenyewe nitatikisa mkono wangu juu yao, nao watakuwa mateka kwa watumwa wao.” Ndipo mtakapojua kwamba Yahwe wa majeshi amenituma.
10 ১০ সদাপ্রভু বলেন, “সিয়োন-কন্যা, আনন্দে গান কর এবং খুশী হও, কারণ আমি আসছি এবং আমি তোমাদের মধ্যে বাস করব।
“Imba kwa furaha, binti Sayuni, kwa maana mimi mwenyewe nitakaa nawe! - asema Yahwe
11 ১১ সেই দিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হবে এবং তারা আমার লোক হবে, আমি তোমাদের মধ্যে বাস করব।” তখন তোমরা জানবে যে, বাহিনীদের সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Mataifa makubwa yataungana na Yahwe siku hiyo. “Nanyi mtakuwa watu wangu; kwa kuwa nitakaa kati yenu,” nanyi mtajua kuwa Yahwe wa majeshi amenituma kwenu.
12 ১২ সদাপ্রভু পবিত্র দেশে তাঁর সম্পত্তি হিসাবে যিহূদাকে অধিকার করবেন এবং যিরূশালেমকে আবার বেছে নেবেন।
Kwa maana Yahwe ataimilki Yuda kama milki yake halali katika nchi takatifu na kwa mara nyingine tena atauchagua Yerusalema kwa ajili yake mwenyewe.
13 ১৩ সমস্ত লোকেরা, তোমরা সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ তিনি তাঁর পবিত্র বাসস্থান থেকে জেগে উঠেছেন।
Nyamazeni, mbele za Yahwe, ninyi wote wenye mwili, maana ameinuka kutoka mahali patakatifu pake!

< সখরিয় ভাববাদীর বই 2 >