< তীত 1 >

1 পৌল, ঈশ্বরের দাস ও যীশু খ্রীষ্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীত করা লোকদের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী, সত্যের জ্ঞান অনুসারে, প্রিয় পুত্র তীতকে লিখিত পত্র;
Paulo ntumwa wa Nnungu na ntumwa wa Yesu kilisito kwa haminia, panga bandu bake Nungu na hakili yake ya uhakika ya ileta aminia.
2 যে জ্ঞান ও সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, জগত সৃষ্টি হবার পূর্বকাল থেকেই ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, (aiōnios g166)
Babile katika haminia ukoto wa milele wa Nungu juwa wechali baya ubuchu hatiaidi milele. (aiōnios g166)
3 ঠিক দিনের ঈশ্বর তাঁর নিজের বাক্য প্রকাশ করেছেন; আমাদের মুক্তিদাতা ঈশ্বরের আদেশমত যা প্রচারের ভার আমাকে দিয়েছে।
Kwa wakati wapangite. Hatiumukwa likowe liake katika jukumu mbeile nenga chimulia likowe liake. yatinibidi panganyo naipeilwe jukumu na Nnungu nkombochi witu.
4 খ্রীষ্টের উপর বিশ্বাসে যে আমার সঙ্গে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের প্রতি। পিতা ঈশ্বর এবং আমাদের মুক্তিদাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি আসুক।
Kwa tito mwana wangu kiukwli katika haminia kwitu, Neema, tuipatike uku witu buka kwa Nnungu tati bitu na Yesu kristu hatitukomboa twenga. Kwa sababu wenga natikuleka Krete.
5 আমি তোমাকে এই জন্যই ক্রীতীতে রেখে এসেছি, যেন যে যে কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, তুমি সেটা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদের কাজে নিযুক্ত কর;
Kwa sababu mambo uyabike vizuri gote gagabile bado kamilika natibika bandu mukanisa liak kwa kila neema ganikulekile wenga.
6 একজন প্রাচীনব্যক্তিকে এমন হতে হবে যে মানুষ নিন্দনীয় নয় ও কেবলমাত্র একজন স্ত্রী থাকবে, যার সন্তানেরা খ্রীষ্টে বিশ্বাসী, নষ্টামি দোষে দোষী বা অবাধ্য নয় (তাকে নিযুক্ত কর)।
Mzee wa kanisa kana habe nalikosa lioliote habe na nalume wa nwawa yumo, ywa bile na bana bakweli banga likupekelwa makowe kumbwali mundu.
7 ঈশ্বরের তত্ত্বাবধায়ক লোক হিসাবে, সেই পালককে এমন হতে হবে, যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে; অসংযত, বদমেজাজী, মাতাল, প্রহারক বা কুৎসিত অর্থ লোভী যেন না হয়।
Ni muimu kwa kiongosi, msimamisi wa nyumba ya Nnungu kana habe na lawama, kana habe mundu nduti, kana habe na nyonge, kana hanywe wimbi, kana habe nabulwe, kana habe natama.
8 কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ভালো বিচার বুদ্ধি সম্পন্ন, ধার্মিক ও নিজেকে দমন রাখে এমন হতে হবে।
Habe mundu wa kalibicha bandu, ywapenda mema, ywabile na akili na nchima, ywa penda akihamwamini Nnungu, ywa itawala mwene.
9 এবং শিক্ষানুরূপ বিশ্বস্ত বাক্য তাঁকে ধরে রাখতে হবে, যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের দোষ ধরে দিতে পারেন।
Ywa manyi kagayemelya mapandiso gaga pundisilwe ili awese kubayea moyo kwa mapundiso gana nnoga nakuagalambwa boti babakana.
10 ১০ কারণ অনেক অবাধ্য লোক আছে, যারা, মূল্যহীন কথা বলে ও ছলনা করে থাকে, তারা ছিন্নত্বকের ওপর বেশি জোর দেয়;
Maana baba kana bananchima mno mno babo kotwike pita nikombe makoe gabe akilalo banda kuakomba na kubaindi bandu kumbu katika upotofu.
11 ১১ এই লোকদের মুখ বন্ধ করে দেওয়ার দরকার কারণ তারা অন্যায় লাভের জন্য যে শিক্ষা প্রয়োজন নেই সেই শিক্ষা দিয়ে কখন কখন একেবারে পরিবার ধ্বংস করে ফেলে।
Lasima kubakinya bhandu katibo babapundi gangali na gapaikanagaoni gangali faida na kuibomwana nyumba yoti.
12 ১২ তাদের একজন নিজ দেশীয় ভাববাদী বলেছেন, ক্রীতীয়ের লোকেরা বরাবরই মিথ্যাবাদী, হিংস্র জন্তু, অলস পেটুক।
Mundu yumo, atibaya ywaabi na busara “Aakrete bai na uboso wangali mwaiso, anyatau manyama ganatari mkata ywange yukuta.”
13 ১৩ এই কথাটা সত্যি; সেইজন্য তুমি তাদেরকে কড়াভাবে সংশোধন কর; যেন তারা বিশ্বাসে নিরাময় হয়,
Aga ganikubakia ga-kweli, kwa iya ubakanikie kwa ngupu leka balongele ikoe ya kweli katika imani.
14 ১৪ ইহূদিদের গল্প কথায়, ও সত্য থেকে দূরে এমন মানুষদের আদেশে মন না দেয়।
Wenga kana ujingie katika adithi ya ubonjo ya kiyaudi au amri ya bandu bo ikoeya kweli kuipanga ubonjo.
15 ১৫ শুদ্ধ মানুষের কাছে সবই শুদ্ধ; কিন্তু দুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুদ্ধ নয়, বরং তাদের মন ও বিবেক সকলই দূষিত হয়ে পড়েছে।
Kwa boti baba pelekite ikowe yote mbeleteka. boti babile asapo bange amini utopo sakipeletike, kwa kuwa mawaso gabe na fikra yabe itichafuliwa.
16 ১৬ তারা দাবি করে যে, তারা ঈশ্বরকে জানে, কিন্তু কাজে তাঁকে স্বীকার করে না; তারা ঘৃণার যোগ্য ও অবাধ্য এবং কোনো ভালো কাজের জন্য উপযুক্ত নয়।
Baipanga kumtanga Nnungu lakini kwa makowe gabe bana kumkana bembeni baasi na bangali tii awaku banda bonekalia kwa kikowe chochoti chana unoga.

< তীত 1 >