< তীত 3 >

1 তুমি তাদেরকে মনে করিয়ে দাও যেন তারা তত্ত্বাবধায়কদের ও কর্মচারীদের মান্য করে, বাধ্য হয়, সব রকম ভালো কাজের জন্য তৈরী হয়,
Uwakumbushe kuwanyenyekea viongozi na mamlaka, kuwatii na kuwa tayari katika kila kazi njema.
2 কারোর নিন্দা না করে ও বিরোধ না করে নম্র হয়, সব মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে,
Wakumbushe kutokumtendea mtu yeyote ubaya, waepuke majibizano, wawape nafasi watu wengine katika kufanya maamuzi, na kuonesha unyenyekevu kwa watu wote.
3 কারণ আগে আমরাও বোকা, অবাধ্য, বুদ্ধিহীন, নানারকম নোঙরা আনন্দে ও সুখভোগের দাসত্বে, হিংসাতে ও দুষ্টতায় দিন কাটিয়েছি, ঘৃণার যোগ্য ছিলাম ও একজন অন্যকে হিংসা করতাম।
Kwa kuwa sisi pia tulikuwa na mawazo potofu na wakaidi. Tulikuwa upotevuni na tulifanywa watumwa kwa tamaa nyingi na starehe. Tuliishi katika wivu na uovu. Tulichukiza na kuchukiana.
4 কিন্তু যখন আমাদের মুক্তিদাতা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতীর উপর প্রেম প্রকাশিত হলো,
Lakini wakati huruma ya Mungu mwokozi wetu na upendo wake kwa wanadamu ulipoonekana,
5 তখন তিনি আমাদের ধার্মিকতার জন্য নয়, কিন্তু নিজের স্নেহ ও দয়াতে, নতুন জন্মের দ্বারা আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন ও পবিত্র আত্মায় নতুন করে আমাদেরকে রক্ষা করলেন,
haikuwa kwa matendo yetu ya haki tuliyofanya, bali alituokoa kwa neema yake. Alituokoa kwa kutuosha kwa kuzaliwa upya na katika kufanywa upya kwa Roho Mtakatifu.
6 সেই আত্মাকে তিনি আমাদের মুক্তিদাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের উপরে প্রচুররূপে দিলেন;
Mungu alimwaga Roho Mtakatifu kwa wingi juu yetu kupitia Yesu Kristo mwokozi wetu.
7 যেন তাঁরই অনুগ্রহে ধার্মিক হিসাবে আমরা অনন্ত জীবনের আশায় উত্তরাধিকারী হই। (aiōnios g166)
Alifanya hivi ili kwamba, tukiwa tumehesabiwa haki kwa neema yake, tuwe washirika katika uhakika wa maisha ya milele. (aiōnios g166)
8 এই কথা বিশ্বস্ত; আর আমার ইচ্ছা এই যে, এই সব বিষয়ে তুমি নিশ্চিত ভাবে কথা বল; যারা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে, তারা যেন ভালো কাজ করার চিন্তা করে। এই সব বিষয় মানুষের জন্য ভালো ও উপকারী।
Huu ni ujumbe wa kuaminika. Ninawataka myanene kwa ujasiri mambo haya, ili kwamba wale wanaomwamini Mungu wawe na dhamira juu ya kazi nzuri ambayo aliiweka mbele yao. Mambo haya ni mazuri na yanafaida kwa ajili ya watu wote.
9 কিন্তু তুমি সকল বোকামি তর্ক বিতর্ক ও বংশ। বলি, ঝগড়া এবং ব্যবস্থার বিতর্ক থেকে দূরে থাক; কারণ এতে লাভ ভ হবে না কিন্তু ক্ষতি হবে।
Lakini jiepusheni na mijadala ya kipumbavu, nasaba, mashindano, na migongano kuhusu sheria. Mambo hayo hayana maana wala faida.
10 ১০ যে লোক দলভাঙে, তাকে দুই একবার সাবধান করার পর বাদ দাও;
Mkataeni yeyote anayesababisha migawanyiko kati yenu. Baada ya onyo moja ama mawili,
11 ১১ জেনে রেখো, এই রকম লোকের কান্ডজ্ঞান নেই এবং সে পাপ করে, নিজেকেই দোষী করে।
jueni kwamba mtu wa jinsi hiyo ameiacha njia iliyo sahihi na anatenda dhambi na kujihukumu mwenyewe.
12 ১২ আমি যখন তোমার কাছে আর্ত্তিমাকে কিম্বা তুখিককে পাঠাব, তখন তুমি নীকপলি শহরে আমার কাছে তাড়াতাড়ি এস; কারণ সেই জায়গায় আমি শীতকাল কাটাব ঠিক করেছি।
Nitakapomtuma kwako Artemi au Tikiko, harakisha uje kwangu huku Nikopoli ambapo nimeamua kukaa kipindi cha baridi.
13 ১৩ ব্যবস্থার গুরু সীনাকে এবং আপল্লোকে ভালোভাবে পাঠিয়ে দাও, তাদের যেন কোন কিছুর অভাব না হয়।
Harakisha na umtume Zena mtaalamu katika sheria, na Apolo, pasipo kupungukiwa na kitu.
14 ১৪ আর আমাদের লোকেরাও দরকার মতো উপকার করে ভালো কাজ করতে শিক্ষার জন্য সম্পূর্ণ নিজেকে নিয়োযিত করুক, যাতে ফলহীন হোয়ে না পড়ে।
Watu wetu lazima wajifunze kujishughulisha katika kazi nzuri ambazo zinagusa mahitaji muhimu ili kwamba wasije wakawa wasiozaa matunda.
15 ১৫ আমার সাথীরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা বিশ্বাস সহকারে আমাদেরকে ভালবাসেন, তাদেরকে শুভেচ্ছা জানিও। অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক। আমেন।
Wote walio pamoja nami wanakusalimu. Wasalimu wale watupendao katika imani. Neema iwe nanyi nyote.

< তীত 3 >