< শলোমনের পরমগীত 1 >

1 পরমগীত; এটি শলোমনের।
Wimbo ulio bora wa Solomoni.
2 তিনি তাঁর মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন, কারণ তোমার ভালবাসা আঙ্গুরের রসের থেকেও ভাল।
Unibusu kwa busu la kinywa chako, kwa maana upendo wako unafurahisha kuliko divai.
3 তোমার অভিষেকের সুগন্ধি তেলের সৌরভ আনন্দদায়ক এবং তোমার নাম বহমান সুগন্ধির মতো আনন্দদায়ক হবে। সেই জন্যই তো কুমারী মেয়েরা তোমাকে ভালবাসে।
Manukato yako yananukia vizuri, jina lako ni kama manukato yaliyomiminwa. Ndiyo sababu wanawali wanakupenda!
4 “আমাকে তোমার সঙ্গে নাও এবং আমরা একসঙ্গে যাব।” রাজা আমাকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। আমরা খুশি ও তোমাতে আনন্দিত; আমরা তোমার ভালোবাসাকে আঙ্গুর রসের থেকেও বেশি প্রশংসা করব। তারা ঠিক কারণেই তোমাকে ভালবাসে।
Nichukue twende nawe, na tufanye haraka! Mfalme na anilete ndani ya vyumba vyake. Marafiki Tunakushangilia na kukufurahia, tutasifu upendo wako zaidi kuliko divai. Mpendwa Tazama jinsi ilivyo bora wakupende!
5 ওহে যিরূশালেমের মেয়েরা, আমি কালো হলেও সুন্দরী, তাঁবুর মত, শলোমনের পর্দার মত।
Mimi ni mweusi, lakini napendeza, enyi binti za Yerusalemu, mweusi kama mahema ya Kedari, kama mapazia ya hema la Solomoni.
6 আমার দিকে এমন ভাবে তাকিয়ে দেখো না যে আমি কতটা কালো, কারণ সূর্য্য আমার রং কালো করেছে। আমার নিজের ভাইয়েরা আমার উপরে রেগে গেল এবং আমাকে আঙ্গুর ক্ষেতের রক্ষী করেছে, সেইজন্য আমার নিজের আঙ্গুর ক্ষেত রক্ষা করি নি।
Usinikazie macho kwa sababu mimi ni mweusi, kwa sababu nimefanywa mweusi na jua. Wana wa mama yangu walinikasirikia na kunifanya niwe mtunza mashamba ya mizabibu. Shamba langu mwenyewe la mizabibu nimeliacha.
7 আমার প্রাণ তুমি যাকে ভালবাস, তুমি বলো হে আমার প্রিয়তম, আমাকে বল, তুমি কোথায় তোমার ভেড়ার পাল চরাও? তোমার ভেড়াগুলিকে দুপুরের দিন কোথায় বিশ্রাম করাও? আমি কেন তার মত হব যে তোমার সঙ্গী রাখালদের ভেড়ার পালের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে?
Niambie, wewe ambaye ninakupenda, unalisha wapi kundi lako la kondoo na ni wapi unapowapumzisha kondoo wako adhuhuri. Kwa nini niwe kama mwanamke aliyefunikwa shela karibu na makundi ya rafiki zako?
8 হে নারীদের সেরা সুন্দরী, তুমি যদি না জান তবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে অনুসরণ করো, পালকদের তাঁবু গুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চাগুলো চরাও।
Kama hujui, ewe mwanamke mzuri kuliko wote, fuata nyayo za kondoo, na kulisha wana-mbuzi wako karibu na hema za wachungaji.
9 হে আমার প্রিয়তমা, আমি ফরৌণের রথের এক স্ত্রী ঘোড়ার সঙ্গে তোমাকে তুলনা করেছি।
Mpenzi wangu, ninakufananisha na farasi jike aliyefungwa katika mojawapo ya magari ya vita ya Farao.
10 ১০ তোমার গালদুটি অলঙ্কারের সঙ্গে, তোমার গলা হারের সঙ্গে সুন্দর দেখাচ্ছে।
Mashavu yako yanapendeza yakiwa na vipuli, shingo yako ikiwa na mikufu ya vito.
11 ১১ আমরা তোমার জন্য রূপা দিয়ে কাজ করা সোনার কানের দুল তৈরী করব।
Tutakufanyia vipuli vya dhahabu, vyenye kupambwa kwa fedha.
12 ১২ রাজা যখন তাঁর ভোজনে বসলেন তখন আমার সুগন্ধি দ্রব্য সৌরভ ছড়াতে লাগল।
Wakati mfalme alipokuwa mezani pake, manukato yangu yalisambaza harufu yake nzuri.
13 ১৩ আমার প্রিয় আমার কাছে যেন গন্ধরস রাখার ছোট এক থলির মত যা আমার বুকের মাঝখানে থাকে।
Mpenzi wangu kwangu mimi ni kifuko cha manemane kati ya matiti yangu.
14 ১৪ আমার প্রিয় আমার কাছে এক গোছা মেহেন্দী ফুলের মত, যা ঐন্‌গদীর আঙ্গুর ক্ষেতে জন্মায়।
Mpenzi wangu kwangu mimi ni kama kishada cha maua ya mhina kutoka mashamba ya mizabibu ya En-Gedi.
15 ১৫ দেখো, আমার প্রিয়, তুমি কত সুন্দরী! দেখো, তুমি সুন্দরী। তোমার চোখ দুটি ঘুঘুর মত।
Tazama jinsi ulivyo mzuri, mpenzi wangu! Tazama jinsi ulivyo mzuri! Macho yako ni kama ya hua.
16 ১৬ প্রিয় তাঁর প্রিয়কে বললেন, কি সুন্দর তুমি! হ্যাঁ, তুমি খুবই সুন্দর। আমাদের বিছানা সবুজ বর্ণের হবে।
Tazama jinsi ulivyo mzuri, mpenzi wangu! Ee, tazama jinsi unavyopendeza! Na kitanda chetu ni cha majani mazuri.
17 ১৭ এরস গাছের দল আমাদের বাড়ির কড়িকাঠ, আর দেবদারু গাছের ডাল আমাদের ঘরের ছাদের বীম।
Nguzo za nyumba yetu ni mierezi, na mapao yetu ni miberoshi.

< শলোমনের পরমগীত 1 >