< শলোমনের পরমগীত 8 >

1 আমার মনের ইচ্ছা এই যে, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি যখন তোমাকে বাইরে দেখতাম, আমি তোমাকে চুম্বন করতে পারতাম এবং কেউ আমাকে কিছু বলতে পারত না;
Da a ce kai ɗan’uwa ne gare ni, wanda nonon mahaifiyata sun shayar! Da in na same ka a waje, na sumbace ka, babu wanda zai rena ni.
2 আমি তোমাকে পথ দেখাতাম এবং আমার মায়ের ঘরে নিয়ে আসতাম এবং সে আমাকে শিক্ষা দিত। আমি তোমাকে সুগন্ধি মশলা দেওয়া আঙ্গুর রস পান করাতাম এবং আমার ডালিমের মিষ্টি রস পান করাতাম।
Da sai in bi da kai in kawo ka gidan mahaifiyata, ita da ta koyar da ni. Da na ba ka ruwan inabi gaurayayye da kayan yaji ka sha, zaƙin rumman nawa.
3 তাঁর বাঁ হাত আমার মাথার নিচে থাকত, আর ডান হাত আমাকে জড়িয়ে ধরত।
Hannunsa na hagu yana a ƙarƙashin kaina, hannunsa na dama kuma ya rungume ni.
4 হে যিরূশালেমের লোকের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।
’Yan matan Urushalima, ku yi mini alkawari. Ba za ku tā da ko ku farka ƙauna ba sai haka ya zama lalle.
5 প্রিয়তম। তার প্রিয়ের উপর ভর দিয়ে মরু এলাকা থেকে যিনি আসছেন তিনি কে? আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম; তোমার মা সেখানেই তোমাকে ধারণ করেছেন; তোমার মা ওখানেই প্রসব যন্ত্রণা ভোগ করে তোমাকে জন্ম দিয়েছিলেন।
Wace ce wannan da take haurawa daga hamada tana dogara a kan ƙaunataccenta? Ƙaunatacciya A ƙarƙashin itacen gawasa na farkar da ke, a wurin da aka haife ki, wurin da mahaifiyarki ta haife ki.
6 সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার হৃদয়ে এবং তোমার বাহুতে রাখ; কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী, হৃদয়ের যন্ত্রণা পাতালের মত নিষ্ঠুর, তার শিখা আগুনের শিখা, সেটা সদাপ্রভুর আগুনের মত। (Sheol h7585)
Ka sa ni kamar hatimi a zuciyarka, kamar hatimi a hannunka; gama ƙauna tana da ƙarfi kamar mutuwa, kishinta yana kamar muguntar kabari, yana ƙuna kamar wuta mai ci, kamar gagarumar wuta. (Sheol h7585)
7 বন্যার জলও ভালবাসাকে নেভাতে পারে না; এমনকি নদীও তা ভাসিয়ে নিয়ে যেতে পারে না। ভালবাসার জন্য যদি কেউ তার সব সম্পদ, সব কিছু দিয়েও দেয় তবে তা হবে খুবই তুচ্ছ।
Ruwa da yawa ba zai iya kashe ƙauna ba, koguna ba za su iya kwashe ta ba. In wani zai bayar da dukan dukiyar gidansa don ƙauna, za a yi masa dariya ne kawai.
8 আমাদের একটি ছোট বোন আছে এবং তার বুক দুটি এখনও বড় হয়নি। সেদিন আমরা কি করব যেদিন তার বিয়ের কথাবার্তা ঠিক হবে?
Muna da ƙanuwa, nonanta ba su riga sun yi girma ba. Me za mu yi da ƙanuwarmu a ranar da za a yi maganar sonta?
9 যদি সে দেওয়াল হত তবে আমরা তার উপরে রূপা দিয়ে দুর্গ তৈরী করতাম। যদি সে দরজা হত তবে এরস কাঠের পাল্লা দিয়ে আমরা তাকে ঘিরে রাখতাম।
Da a ce ita katanga ce, da sai mu gina hasumiyar azurfa a kanta. Da a ce ita ƙofa ce, da sai mun yi mata ƙyauren itacen al’ul.
10 ১০ আমি তো একটা দেওয়াল ছিলাম এবং আমার বুক দুটি দুর্গের মত। সুতরাং আমি এখন তাঁর চোখে আমি অনুগ্রহ পেয়েছিলাম যে তৃপ্তি আনতে পারি।
Ni katanga ce kuma nonaina sun yi kamar hasumiya. Ta haka na zama idanunsa kamar wanda yake kawo gamsuwa.
11 ১১ বাল্‌হামোনে শলোমনের একটা আঙ্গুর ক্ষেত ছিল; তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন। তার ফলের দাম হিসাবে প্রত্যেককে হাজার শেকল রূপা (বারো কেজি রূপা) দিতে হবে।
Solomon ya kasance da gonar inabi a Ba’al-Hamon; ya ba da hayar gonar inabi ga’yan haya. Kowanne zai biya shekel dubu na azurfa don’ya’yan inabin.
12 ১২ আমার নিজের আঙ্গুর ক্ষেত আছে; হে শলোমন, সেই হাজার শেকল রূপা (বারো কেজি রূপা) তোমারই থাকুক এবং দুশো শেকল রূপা (আড়াই কেজি রূপা) কৃষকদের হবে।
Amma gonar inabina nawa ne da zan bayar; shekel dubu naka ne, ya Solomon, kuma ɗari biyu na waɗanda suke lura da’ya’yan itatuwansa ne.
13 ১৩ তুমি যে বাগানে বাগানে বাস কর; আমার বন্ধুরা তোমার গলার স্বর শোনে, আমাকেও তা শুনতে দাও।
Ke da kike zaune a cikin lambu da ƙawaye suna lura da ke, bari in ji muryarki!
14 ১৪ প্রিয় আমার, তাড়াতাড়ি এস; সুগন্ধিত পাহাড়ের উপরে কৃষ্ণসারের মত কিংবা হরিণের বাচ্চার মত হও।
Ka zo, ƙaunataccena, ka zama kamar barewa ko kuwa kamar’yar batsiya a kan dutsen da kayan yaji suke a shimfiɗe.

< শলোমনের পরমগীত 8 >