< শলোমনের পরমগীত 7 >

1 হে রাজকন্যা, জুতোর মধ্যে তোমার পা দুইটি দেখতে কত সুন্দর! তোমার দুইটি উরুর গঠন গয়নার মত, তা যেন দক্ষ কারিগরের হাতের কাজ।
Jinsi gani miguu yako ilivyo yaonekana mizuri kwenye viatu, binti wa mfalme! Mapaja yako ni kama mikufu, kama kazi ya mjenzi.
2 তোমার নাভি দেখতে গোল বাটির মত যার মধ্যে কখনো মেশানো আঙ্গুর রসের অভাব হয় না। তোমার উদর গমের স্তূপের মত, যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
Kitovu chako ni kama duara la bakuli; kamwe kisikose mchanganyiko wa mvinyo. Tumbo lako ni kama ngano iliyo umuka na kuzungushiwa nyinyoro.
3 তোমার বুক দুটি হরিণের দুটি শিশুর মত, কৃষ্ণসার হরিণের যমজ শিশু মত।
Maziwa yako mawili ni kama watoto wawili wa ayala, mapacha wa ayala.
4 তোমার গলা হাতির দাঁতের উঁচু দুর্গের মত, তোমার চোখগুলি হিশবনের বৎ-রব্বীমের ফটকের কাছে সরোবরের মত। তোমার নাক লিবানোনের উঁচু দুর্গের মত, যা দম্মেশকের দিকে তাকিয়ে আছে।
Shingo yako ni kama mnara wa pembe; macho yako ni kama maziwa ya Heshiboni kwenye lango la Bathi Rabimu. Pua yako ni kama mnara wa Lebanoni ambao watazama Damasko.
5 তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; তোমার মাথার চুল ঘন বেগুনী রঙের। সেই চুলের বেনীতে রাজা বন্দী হয়ে আছেন।
Kichwa chako ni kama Karmeli; nywele kichwani mwako ni za zambarau nyeusi. Mfalme amestaajabishwa na vifundo vyake vya nywele.
6 তুমি কত সুন্দরী এবং আনন্দদায়ক, প্রিয়, আনন্দ দানকারিনী!
Jinsi gani ulivyo mzuri na wakupendeza, mpenzi, na mazuri yako.
7 তোমার উচ্চতা খেজুর গাছের মত এবং তোমার বুক ফলের থোকার মত।
Urefu wako ni wa kama mti wa mtende, na maziwa yako kama vifungu vya matunda.
8 আমি ভাবলাম, “আমি সেই খেজুর গাছে উঠতে চাই, আমি তার ডাল ধরব।” তোমার বুক দুটি আঙ্গুরের থোকার মত হোক এবং তোমার নিঃশ্বাসের সুগন্ধ আপেলের মত হোক।
Niliwaza, “Ninataka kuupanda huo mti wa mtende; nitashika matawi yake.” Maziwa yako nayawe kama vifungu vya mizabibu, na harufu ya pua yako yawe kama mapera.
9 তোমার মুখ সবচেয়ে ভাল আঙ্গুর রসের মত হোক, সোজা আমার প্রিয়ার গলায় নেমে যাক, যেমন আমাদের ঠোঁট এবং দাঁতের মধ্য দিয়ে বয়ে যায়।
Mdomo wako na uwe kama mvinyo bora, ukishuka taratibu kwa mpenzi wangu, ukiteleza kwenye midomo yetu na meno. Mwanamke mdogo akizungumza mwenyewe
10 ১০ আমি আমার প্রিয়েরই এবং তাঁর বাসনা আমার জন্যই।
Mimi ni wa mpenzi wangu, na ananitamani.
11 ১১ এস, আমার প্রিয়, চল আমরা গ্রাম অঞ্চলে যাই, আমরা গ্রামের মধ্যে রাত কাটাই।
Njoo, mpenzi wangu, twende nje ya mji; tu lala usiku kwenye vijiji.
12 ১২ চল আমরা ভোর বেলায় উঠে আঙ্গুর ক্ষেতে যাই, আমরা গিয়ে দেখি আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা, তাতে ফুল ফুটেছে কিনা এবং ডালিমের ফুল ফুটেছে কিনা, সেখানেই আমি তোমাকে আমার ভালবাসা দেব।
Tuamke mapema twende kwenye mashamba ya mizabibu; tuone kama mizabibu imemea, kama imechipua, na kama mikomamanga imetoa mau. Pale nitakupa penzi langu.
13 ১৩ দূদাফল তাদের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; নতুন এবং পুরানো সব রকম বাছাই করা ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই সেইগুলি জমা করে রেখেছি।
Mitunguja ya toa harufu yake; katika mlango wa tunapoishi kuna kila aina ya matunda, mpya na ya kale, niliyo kuhifadhia, mpenzi wangu.

< শলোমনের পরমগীত 7 >