< শলোমনের পরমগীত 5 >

1 আমি আমার বাগানে এসেছি, আমার বোন, আমার কনে; আমি আমার গন্ধরসের সঙ্গে আমার মশলা জোগাড় করেছি। আমি আমার মৌচাক ও আমার মধু খেয়েছি, আমি আঙ্গুর রস ও দুধ পান করেছি। খাও, হে বন্ধুরা, পান কর, ভালবাসা পরিপূর্ণ হয়ে পান কর।
Nimekuja kwenye bustani yangu, dada yangu, bibi arusi wangu; nimekusanya manemane yangu pamoja na kikolezo changu. Nimekula sega langu la asali na asali yangu; nimekunywa divai yangu na maziwa yangu. Marafiki Kuleni, enyi marafiki, mnywe; kunyweni ya kutosha, ee wapenzi.
2 আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগে ছিল। এটা আমার প্রিয়তমের স্বর, যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন, “আমাকে দরজা খুলে দাও, আমার কনে, আমার বোন, আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”
Nililala lakini moyo wangu ulikuwa macho. Sikiliza! Mpenzi wangu anabisha: “Nifungulie, dada yangu, mpenzi wangu, hua wangu, asiye na hitilafu. Kichwa changu kimeloa umande, na nywele zangu manyunyu ya usiku.”
3 “আমি আমার পোশাক খুলে ফেলেছি; আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি; আমি আবার কিভাবে তা নোংরা করব?”
Nimevua joho langu: je, ni lazima nivae tena? Nimenawa miguu yangu: je, ni lazima niichafue tena?
4 দরজার ছিদ্র দিয়ে আমার প্রিয়তম তাঁর হাত রাখলেন, আমার মন তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠলো।
Mpenzi wangu aliweka mkono wake kwenye tundu la komeo; moyo wangu ulianza kugonga kwa ajili yake.
5 আমি আমার প্রিয়তমকে দরজা খুলে দেওয়ার জন্য উঠলাম, আমার হাত থেকে গন্ধরস ঝরছিল, আমার আঙ্গুল গন্ধরসে ভেজা ছিল।
Niliinuka kumfungulia mpenzi wangu, mikono yangu ikidondosha manemane, vidole vyangu vikitiririka manemane, penye vipini vya komeo.
6 আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন। আমার অন্তর নিরাশায় ডুবে গিয়েছিল। আমি তাঁকে খুঁজলাম, কিন্তু পেলাম না; আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি উত্তর দিলেন না।
Nilimfungulia mpenzi wangu, lakini mpenzi wangu alishaondoka; alikuwa amekwenda zake. Moyo wangu ulishuka kwa kuondoka kwake. Nilimtafuta lakini sikumpata. Nilimwita lakini hakunijibu.
7 শহরে ঘুরে বেড়ানো পাহারাদারেরা আমাকে দেখতে পেল; তারা আমাকে আঘাত করলো এবং ক্ষতবিক্ষত করলো; প্রাচীরের পাহারাদারেরা আমার পোশাক কেড়ে নিল।
Walinzi walinikuta walipokuwa wakifanya zamu za ulinzi mjini. Walinipiga, wakanijeruhi, wakaninyangʼanya joho langu, hao walinzi wa kuta!
8 যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের বলছি, যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও, তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে, আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি।
Enyi binti za Yerusalemu, ninawaagiza: kama mkimpata mpenzi wangu, mtamwambia nini? Mwambieni ninazimia kwa mapenzi.
9 অন্য প্রিয়তমদের থেকে তোমার প্রিয়তম কিরকম ভাল? ওহে সুন্দরী, অন্য প্রিয়তমদের চেয়ে তোমার প্রিয়তম কিসে ভাল যে, তুমি এই ভাবে আমাদের দিব্যি দিচ্ছ?
Je, mpendwa wako ni bora kuliko wengine namna gani, wewe uliye mzuri kupita wanawake wote? Je, mpendwa wako ni mzuri kuliko wengine, namna gani, hata unatuagiza hivyo?
10 ১০ আমার প্রিয়তম উজ্জ্বল ও লালবর্ণের; আমার প্রিয়তম উজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে।
Mpenzi wangu anangʼaa, tena ni mwekundu, wa kuvutia miongoni mwa wanaume kumi elfu.
11 ১১ তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো;
Kichwa chake ni dhahabu safi kuliko zote, nywele zake ni za mawimbi na ni nyeusi kama kunguru.
12 ১২ তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, দুধে ধোওয়া ও রত্নের মত বসানো।
Macho yake ni kama ya hua kandokando ya vijito vya maji, aliyeogeshwa kwenye maziwa, yaliyopangwa kama vito vya thamani.
13 ১৩ তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।
Mashavu yake ni kama matuta ya vikolezo yakitoa manukato. Midomo yake ni kama yungiyungi inayodondosha manemane.
14 ১৪ তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত, তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।
Mikono yake ni fimbo za dhahabu iliyopambwa kwa krisolitho. Mwili wake ni kama pembe ya ndovu iliyongʼarishwa iliyopambwa na yakuti samawi.
15 ১৫ তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির উপর বসানো শ্বেতপাথরের থামের মত; তাঁর চেহারা লিবানোনের মত, বাছাই করা এরস গাছের মত।
Miguu yake ni nguzo za marmar zilizosimikwa katika vitako vya dhahabu safi. Sura yake ni kama Lebanoni, bora kama miti yake ya mierezi.
16 ১৬ তাঁর মুখ খুব মিষ্টি, তিনি সম্পূর্ণ সুন্দর। হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়, এই আমার বন্ধু।
Kinywa chake chenyewe ni utamu, kwa ujumla yeye ni wa kupendeza. Huyu ndiye mpenzi wangu, huyu ndiye rafiki yangu, ee binti za Yerusalemu.

< শলোমনের পরমগীত 5 >