< শলোমনের পরমগীত 4 >

1 প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
Ke kyakkyawa ce, ƙaunatacciyata! Kai, ke kyakkyawa ce! Idanunki sun yi kamar na kurciya a cikin lulluɓinki. Gashinki ya yi kamar garken awaki da suke gangarawa daga Dutsen Gileyad.
2 তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনোটাই হারিয়ে যায়নি!
Haƙoranki sun yi kamar garken tumakin da ba a daɗe da yin musu sausaya ba, da suke haurawa daga inda aka yi musu wanka. Kowanne yana tare da ɗan’uwansa; babu waninsu da yake shi kaɗai.
3 তোমার ঠোঁট দুটি লাল রংয়ের সুতোর মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার গাল দুটি যেন আধখানা করা ডালিম।
Leɓunanki kamar zaren jan garura bakinki yana da kyau. Kumatunki sun yi kamar rumman da aka tsaga biyu a cikin lulluɓinki.
4 তোমার গলা যেন দায়ূদের দুর্গের মত; তাতে ঝোলানো রয়েছে এক হাজার ঢাল, তার সবগুলোই যোদ্ধাদের।
Wuyanki ya yi kamar hasumiyar Dawuda, da aka gina da daraja; a kansa an rataye garkuwoyi dubu, dukansu garkuwoyin jarumawa ne.
5 তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত।
Nonanki biyu sun yi kamar bareyi biyu, kamar tagwayen barewa da suke kiwo a cikin furen bi-rana.
6 যতক্ষণ না ভোর হয় এবং অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে এবং ধূপের পাহাড়ে থাকব।
Sai gari ya waye inuwa kuma ta watse, zan je dutsen mur da kuma tudun turare.
7 প্রিয় আমার, সব দিক দিয়ে তুমি সুন্দর, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই।
Duk, ke kyakkyawa ce, ƙaunatacciyata; babu wani lahani a cikinki.
8 আমার বিয়ের কনে, লিবানোন থেকে আমার সঙ্গে এস, আমারই সঙ্গে লিবানোন থেকে এস। অমানার চূড়া থেকে এস, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
Ki tare da ni daga Lebanon, amaryata, zo tare da ni daga Lebanon. Ki gangara daga ƙwanƙolin Amana, daga ƙwanƙolin Senir, ƙwanƙolin Hermon, daga ramin zaki da kuma dutsen da damisoshi suke zama.
9 তুমি আমার হৃদয় চুরি করেছ, আমার বোন, আমার কনে, তুমি আমার হৃদয় চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে।
Kin saci zuciyata,’yar’uwata, amaryata; kin saci zuciyata da hararar idanunki, da dutse mai daraja guda na abin wuyanki.
10 ১০ তোমার ভালবাসা কত সুন্দর! আমার বোন, আমার কনে, তোমার ভালবাসা আঙ্গুর রসের চেয়ে সুন্দর, আর সমস্ত দ্রব্যের চেয়ে তোমার সুগন্ধির গন্ধ কত সুন্দর!
Ƙaunarki abar farin ciki ne,’yar’uwata, amaryata! Ƙaunarki ta fi ruwan inabi gamsuwa, ƙanshin turarenki kuma ya fi duk wani kayan yaji!
11 ১১ কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে। তোমার জিভের তলায় আছে মধু আর দুধ; তোমার কাপড়ের গন্ধ লিবানোনের বনের গন্ধের মত।
Leɓunanki suna zub da zaƙi kamar kakin zuma, amaryata; madara da zuma suna a ƙarƙashin harshenki. Ƙanshin rigunanki ya yi kamar na Lebanon.
12 ১২ আমার বোন, আমার কনে, তুমি যেন দেওয়াল ঘেরা একটা বাগান; তুমি যেন আটকে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝরণা।
Ke lambu ne da aka kulle,’yar’uwata, amaryata; ke maɓulɓula ce da aka kewaye, maɓulɓular da aka rufe.
13 ১৩ তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেন্দী আর সুগন্ধি লতা।
Shuke-shukenki gonar rumman ne da’ya’yan itace masu kyau na lalle da nardi,
14 ১৪ জটামাংসী, জাফরান, বচ, দারচিনি আর সব রকম ধূনোর গাছ; সেখানে আছে গন্ধরস, অগুরু আর সব চেয়ে ভাল সমস্ত রকম সুগন্ধি গাছ।
nardi, da asfaran, kalamus, da kirfa, da kowane irin itacen turare, da mur da aloyes da kuma dukan kayan yaji masu kyau.
15 ১৫ তুমি বাগানের ফোয়ারা, এক বিশুদ্ধ জলের কুয়ো, যেন লিবানোন থেকে নেমে আসা স্রোত।
Ke lambun maɓulɓula ne, rijiya mai ruwan da yake gudu yana gangarawa daga Lebanon.
16 ১৬ জাগো, উত্তরে বাতাস, এসো, দক্ষিণো বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়।
Farka, iskar arewa, ki kuma zo, iskar kudu! Hura a kan lambuna, don ƙanshinsa yă bazu har waje. Bari ƙaunataccena yă zo cikin lambunsa yă ɗanɗana’ya’yan itacensa mafi kyau.

< শলোমনের পরমগীত 4 >