< শলোমনের পরমগীত 3 >

1 রাতের বেলা আমার বিছানায় আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।
Usiku katika kitanda changu nilikuwa na shauku ya yeye ni mpendaye; nilimtafuta, lakini sikumpata.
2 আমি নিজে নিজেকে বললাম, “আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, গলিতে গলিতে, মোড়ে মোড়ে; সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব,” আমি তাঁকে খুঁজছিলাম কিন্তু তাঁকে পেলাম না।
Nilisema binafsi, “Nitainuka na kwenda kupitia mji, kupitia mitaa na sokoni; nitamtafuta.” Nilimtafuta, lakini sikumpata.
3 পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার দিন আমাকে দেখতে পেল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, “তোমরা কি আমার প্রাণের প্রিয়কে দেখেছ?”
Walinzi walinipata walipo kuwa doria katika mji. Nikawauliza, “Mmemuona mpenzi wangu?”
4 তাদের পার হয়ে একটু এগিয়ে যেতেই আমি আমার প্রাণের প্রিয়কে দেখতে পেলাম। তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।
Ni baada ya mda mfupi kupita nilipo wapita nikampata ninaye mpenda. Nilimshika na sikumuacha hadi nilipo mleta nyumbani mwa mama yangu, katika chumba cha yeye aliyenichukua mimba. Mwanamke akiongea na wanawake wengine.
5 হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।
Ninataka muape, mabinti wa wanaume waYerusalemu, kwa ayala na paa wa porini, kuwa hamtavuruga mapenzi yetu hadi yatakapo isha yenyewe. Mwanamke mdogo akizungumza mwenyewe
6 গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ, বণিকের সব রকম দ্রব্যের গন্ধে সুগন্ধিত হয়ে ধোঁয়ার থামের মত মরুভূমি থেকে যিনি আসছেন তিনি কে?
Nini hiyo inayo toka nyikani kama nguzo za moshi, umefukizwa manemane na ubani, pamoja na unga wote wa manukato unao uzwa na wafanya biashara?
7 দেখ, ওটা শলোমনের পালকী! ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; তাঁরা ইস্রায়েলের শক্তিশালী বীর।
Angalia, nikitanda cha Sulemani; mashujaa sitini wamekizunguka, wanajeshi elfu sitini wa Israeli
8 তাঁদের সবার সঙ্গে আছে তলোয়ার, যুদ্ধে তাঁরা সবাই পাকা; তলোয়ার কোমরে বেঁধে নিয়ে তাঁরা প্রত্যেকে প্রস্তুত আছেন রাতের বিপদের জন্য।
Wao ni wazoefu wa upanga na wanaujuzi wa vita. Kila mwanaume ana upanga wake pembeni yake, akijizatiti na maasi ya usiku.
9 রাজা শলোমন নিজের জন্য একটি পালকী তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে।
Mfalme Sulemani akajijengea kiti cha kifalme cha kubebwa na mbao za Lebanoni.
10 ১০ সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা সোনার তৈরী ছিল এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের; যিরূশালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।
Nguzo zake zilijengwa kwa fedha; nyuma kuliekwa dhahabu, na kiti kitambaa cha zambarau. Ndani mwake kulipambwa na upendo na mabinti wa wanaume wa Yerusalemu. Mwanamke mdogo akizungumza na wanawake wa Yerusalemu
11 ১১ হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, দেখ, রাজা শলোমন মুকুট পরে আছেন; তাঁর বিয়ের দিনের, তাঁর জীবনের আনন্দের দিনের, তাঁর মা তাঁকে মুকুট পরিয়ে দিয়েছেন।
Nenda nje, mabinti wa wanaume wa Sayuni, na mtazame mfalme Sulemani, akivikwa taji ambalo mamaye alimvika siku ya arusi yake, katika siku ya furaha ya maisha yake.

< শলোমনের পরমগীত 3 >