< রূতের বিবরণ 1 >

1 আর বিচারকর্ত্তৃগনের শাসনের দিনের একবার দেশে দূর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একটি লোক, তার স্ত্রী ও দুই ছেলে মোয়াব দেশে বাস করতে যায়।
Ilitokea katika siku za utawala wa majaji kuwa kulikuwa na njaa katika nchi, na mtu mmoja wa Bethelehemu ya Yuda alikwenda katika nchi ya Moabu pamoja na mke wake na watoto wake walili wa kiume.
2 সেই লোকটী নাম ইলীমেলক, তার স্ত্রীর নাম নয়মী এবং তার দুই ছেলের নাম মহলোন ও কিলিয়োন; এরা বৈৎলেহম-যিহূদা নিবাসী ইফ্রাথীয়। এরা মোয়াব দেশে গিয়ে সেখানে থেকে গেল।
Jina la mtu huyo lilikuwa Elimeleki, na jina la mke wake lilikuwa Naomi. Majina ya watoto wake wawili wa kiume waliitwa Mahiloni na Kileoni, ambao walikuwa Waefraimu wa Betherehemu ya Yuda. Waliwasili katika nchi ya Moabu na kuishi hapo.
3 পরে নয়মীর স্বামী ইলীমেলক মারা গেল, তাতে সে ও তার দুই ছেলে অবশিষ্ট থাকল।
Ndipo Elimeleki, mume wa Naomi, alikufa, na Naomi aliachwa na watoto wake wa kiume wawili.
4 পরে সেই দুইজনে দুই মোয়াবীয়া মেয়েকে বিয়ে করল। এক জনের নাম অর্পা আরেকজনের নাম রূত। আর তারা অনুমান দশ বছর ধরে সেই জায়গায় বাস করল।
Watoto hawa walioa wanawake wa Moabu; jina la mmoja lilikuwa Oripa, na jina la mwingine lilikuwa Ruth. waliishi huko kwa takribani miaka kumi.
5 পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনই মরে গেল, তাতে নয়মী স্বামীহীন ও পুত্রহীন হয়ে অবশিষ্টা থাকল।
Kisha wote Mahiloni na Kileoni walikufa, na kumuacha Naomi bila mme wake na bila watoto wake wawili.
6 তখন সেই দুই ছেলের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে যাবার জন্য উঠল; কারণ সে মোয়াব দেশে শুনতে পেয়েছিল যে, সদাপ্রভু নিজের প্রজাদের সাহায্য করে তাদেরকে খাবার দিয়েছেন।
Ndipo Naomi aliamua kuondoka Moabu pamoja na wake wa watoto wake na kurudi Yuda kwa sababu alikuwa amesikia katika mkoa wa Moabu kuwa Yahweh amewasaidia watu wake katika uhitaji na amewapa chakula.
7 সে ও তার দুই ছেলের স্ত্রী নিজের বাসস্থান থেকে বের হল এবং যিহূদা দেশে ফিরে যাবার জন্য পথে চলতে লাগল।
Hivyo aliondoka sehemu aliyokuwa pamoja na wake wa watoto wake wawili, walitelemka njia kurudi kwenye nchi ya Yuda.
8 তখন নয়মী দুই ছেলের স্ত্রীদেরকে বলল, “তোমরা নিজের নিজের মায়ের বাড়িতে ফিরে যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেমন দয়া করেছ, সদাপ্রভু তোমাদের প্রতি সেরকম দয়া করুন।
Naomi aliwaambia wake wa watoto wake, “Nendeni, mrudi, kila mmoja wenu, kwenye nyumba ya mama yake. na Mungu aonyeshe wema juu yenu, kama mlivyo onyesha wema kwao waliokufa na kwangu.
9 তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদেরকে এই বর দিন।” পরে সে তাদেরকে চুম্বন করল; তাতে তারা উচ্চঃস্বরে কাঁদল।
Mungu awajalie ninyi kupata pumziko, kila mmoja wenu katika nyumba ya mme mwingine.” Kisha akawabusu, na wakapaza sauti zao na kulia.
10 ১০ আর তারা তাকে বলল, “না, আমরা তোমারই সাথে তোমার লোকেদের কাছে ফিরে যাব।”
Wakamwambia, “Hapana! tutarudi pamoja na wewe kwa watu wako.”
11 ১১ নয়মী বলল, “হে আমার বত্সারা, ফিরে যাও; তোমরা আমার সঙ্গে কেন যাবে? তোমাদের স্বামী হবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে?
Lakini Naomi alisema, “Rudini, wanangu! Kwa nini mtakwenda na mimi? Kwani bado nina watoto katika tumbo langu kwa ajili yenu, ili kwamba waje wawe waume zenu?
12 ১২ হে আমার বত্সরা, ফিরে চলে যাও; কারণ আমি বৃদ্ধা, আবার বিয়ে করতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, এই বলে যদি আমি আজ রাতে বিয়ে করি আর যদি ছেলেও প্রসব করি,
Rudini, wanangu, nendeni katika njia zenu wenyewe, kwa kuwa mimi ni mzee sana kuwa na mme. Kama nikisema, 'Natumaini nipate mume usiku huu,' na kisha kuzaa watoto wakiume, kwa hiyo mnaweza kusubiri mpaka wakue?
13 ১৩ তবে তোমরা কি তাদের বয়ঃপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করবে? তোমরা কি সে জন্য বিয়ে করতে নিবৃত্তা থাকবে? হে আমার বত্সরা, তা নয়, তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়েছে; কারণ সদাপ্রভুর হাত আমার বিরুদ্ধে প্রসারিত হয়েছে।”
Mtasubiri na msiolewe sasa? Hapana, wanangu! Ina nihuzunisha zaidi, kuliko inavyo wahuzunisha ninyi, kwa sababu mkono wa Yahweh umeenda kinyume na mimi.”
14 ১৪ পরে তারা আবার উচ্চঃস্বরে কাঁদল এবং অর্পা নিজের শাশুড়ীকে চুম্বন করল, কিন্তু রূত তার প্রতি অনুরক্তা থাকল।
Ndipo wake wa watoto wake wakapaza sauti zao na kulia tena. Oripa alimuaga kwa kumbusu, lakini Ruth aliendelea kubaki naye.
15 ১৫ তখন সে বলল, “ঐ দেখ, তোমার যা নিজের লোকেদের ও নিজের দেবতার কাছে ফিরে গেল, তুমিও তোমার জাএর পিছনে পিছনে ফিরে যাও।”
Naomi alisema, “sikiliza, mwenzako amerudi kwa watu wake na miungu yake. Ruri pamoja naye.”
16 ১৬ কিন্তু রূত বলল, “তোমাকে ত্যাগ করে যেতে, তোমার পিছনে চলার থেকে ফিরে যেতে, আমাকে অনুরোধ কর না; তুমি যেখানে যাবে, আমিও সেখানে যাব এবং তুমি যেখানে থাকবে, আমিও সেখানে থাকব; তোমার লোকই আমার লোক,
lakini Ruth alisema, “Usiniache niondoke mbali nawe, kwa kuwa uendako, nitakwenda, utakapoishi, nitaishi; watu wako watakuwa watu wangu, na Mungu wako atakuwa Mungu wangu.
17 ১৭ তোমার ঈশ্বরই আমার ঈশ্বর; তুমি যেখানে মারা যাবে, আমিও সেখানে মারা যাব, সে জায়গায় (পরে) কবর প্রাপ্ত হব; কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দন্ড দিন।”
Mahali utakapofia, nitafia hapo, na hapo nitazikwa. Yahweh aniwezeshe, na hata zaidi, ikiwa kuna chochote isipokuwa kifo kamwe hakiwezi kututenganisha.
18 ১৮ যখন সে দেখল, তার সঙ্গে যেতে রূত সুনিশ্চিত আছে, তখন সে তাকে আর কিছু বলল না।
Naomi alipoona kuwa Ruth alikuwa ameamua kwenda naye, aliacha kubishana naye.
19 ১৯ পরে তারা দুই জন চলতে চলতে শেষে যখন বৈৎলেহমে উপস্থিত হল, তখন তাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হল; স্ত্রী লোকেরা বলল, “এ কি নয়মী?”
Hivyo wote wawili walisafiri mpaka walipofika mjini Bethelehemu. Kwa hiyo walipofika Bethlehemu, mji wote uliwafurahia, wanawake walisema, “Huyu ni Naomi?”
20 ২০ সে তাদেরকে বলল, “আমাকে নয়মী [মনোরমা] বল না, বরং মারা [তিক্তা] বলে ডাক, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন।
Lakini aliwaambia, “Msiniite Naomi. Niiteni Mchungu, kwa kuwa Mwenyezi Mungu amenitenda mambo machungu sana.
21 ২১ আমি পরিপূর্ণা হয়ে যাত্রা করেছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করে ফিরিয়ে আনলেন। তোমরা কেন আমাকে নয়মী বলে ডাকছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করেছেন।”
Nilikwenda nikiwa nimejaa, lakini Yahweh kanirudisha nyumbani nikiwa sina wote. Hivyo kwa nini mnaniita Naomi, wakati mnaona Yahweh amenihukumu, kuwa Mwenyezi Mungu amenitaabisha?”
22 ২২ এই ভাবে নয়মী ফিরে আসল, তার সঙ্গে তার ছেলের স্ত্রী মোয়াবীয়া রূত মোয়াব দেশ থেকে আসল; যব কাটা আরম্ভ হলেই তারা বৈৎলেহমে উপস্থিত হল।
Kwa hivyo Naomi na Ruth Mmoabu, mke wa mtoto wake, walirudi kutoka nchi ya Moabu. walirudi Bethrehemu mwazo wa mavuno ya shairi.

< রূতের বিবরণ 1 >