< রূতের বিবরণ 3 >

1 পরে তার শাশুড়ী নয়মী তাকে বলল, “বৎসে, তোমার যাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করব না?
Naomi, mama mkwe wake, alimwambia, “Mwanangu, hainilazimu kutafuta mahali pa wewe kupumzika, ili kwamba mambo yako yaende vizuri?
2 সম্প্রতি যে বোয়সের দাসীদের সঙ্গে তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নন? দেখ, তিনি আজ রাতে খামারে যব ঝাড়বেন।
Naye Boazi, mtu ambaye umekuwa pamoja na wasichana wake wa kazi, yeye si jamaa yetu? Tazama, jioni hii atakuwa akikung'uta shairi katika sakafu ya kupuria.
3 অতএব তুমি এখন স্নান কর, তেল মাখো, তোমার পোশাক পরিবর্তন কর এবং সেই খামারে নেমে যাও; কিন্তু সেই ব্যক্তি খাওয়া দাওয়া শেষ না করলে তাঁকে নিজের পরিচয় দিও না।
Kwa hiyo, oga, jipake mafuta, uvae nguo zako nzuri, na ushuke kwenda kwenye sakafu ya kupuria. Lakini usijulikane kwa mtu huyu mpaka atakapo maliza kula na kunywa.
4 তিনি যখন ঘুমাবেন, তখন তুমি তাঁর শোয়ার জায়গা দেখে ঠিক কর; পরে সেই জায়গায় গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে শুয়ে পড়; তাতে তিনি নিজের কাজ তোমাকে বলবেন।”
Na uhakikishe kuwa, atakapo lala chini, ukumbuke mahali alipo lala ili kwamba baadaye uende kwake, ufunue miguu yake, na ulale hapo. Kisha atakuambia cha kufanya.”
5 সে উত্তর করল, “তুমি যা বলছ, সে সমস্তই আমি করব।”
Ruth alimwambia Naomi, “Nitafanya kila kitu ulicho sema.”
6 পরে সে ঐ খামারে নেমে গিয়ে তার শাশুড়ী যা যা আদেশ করেছিল, সমস্তই করল।
Alishuka kwenda kwenye sakafu ya kupuria, na alifuata maelekezo aliyopewa na mama mkwe wake.
7 ফলে বোয়স আহার করলেন ও তাঁর হৃদয় আনন্দিত হলে তিনি শস্যরাশির প্রান্তে শুতে গেলেন; আর রূত ধীরে ধীরে এসে তাঁর পায়ের চাদর সরিয়ে শুয়ে পড়ল।
Boazi alipomaliza kula na kunywa na moyo wake ulikuwa na furaha, alienda kulala chini mwisho wa sehemu ya kuhifadhia nafaka. Kisha Ruth akaenda taratibu, akaaifunua miguu ya Boazi, na kulala hapo chini.
8 পরে মাঝরাতে ঐ লোক চমকে গিয়ে পাশ পরিবর্তন করলেন; আর দেখ, এক স্ত্রী তাঁর পায়ের কাছে শুয়ে আছে।
Panapo usiku wa manane Boazi alisituka. Akajigeuza, na hapo mwanamke alikuwa amelala katika miguu yake!
9 তখন তিনি জিজ্ঞাসা করলেন, “তুমি কে গো?” সে উত্তর করল, “আমি আপনার দাসী রূত; আপনার এই দাসীর উপরে আপনি নিজের পোশাক আমার উপরে বিস্তার করুন, কারণ আপনি মুক্তিদাতা জ্ঞাতি।”
Akamwambia, “Wewe ni nani?” Akajibu, “Mimi ni Ruth, mtumishi wako wa kike. Nifunike shuka lako mimi mtumishi wako wa kike, kwa kuwa wewe ni jamaa wa karibu.”
10 ১০ তিনি বললেন, “অয়ি বৎসে, তুমি সদাপ্রভুর আশীর্বাদপাত্রী, কারণ ধনবান কি দরিদ্র কোনো যুবকের অনুগামিনী না হওয়াতে তুমি প্রথমের থেকে শেষে বেশি সুশীলতা দেখালে।
Boazi akamwambia, “Mwanangu, Yahweh akubariki. Umeonyesha wema mwishoni kuliko mwazoni, kwa sababu hukwenda kwa wanaume vijana, awe tajiri au masikini.
11 ১১ এখন বৎসে, ভয় করও না, তুমি যা বলবে, আমি তোমার জন্য সে সমস্ত করব; কারণ তুমি যে সাধ্বী, এটা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সবাই জানে।
Na sasa, mwanangu, usiogope! Nitakufanyia yote unayosema, kwa sababu mji wa watu wangu wote wanajua kuwa wewe ni mwanamke unayestahili.
12 ১২ আর আমি মুক্তিকর্তা জ্ঞাতি, এটা সত্য; কিন্তু আমার থেকেও কাছের সম্পর্কীয় আর এক জন জ্ঞাতি আছে।
Nikweli kuwa mimi ni jamaa wa karibu; hata hivyo, kuna jamaa wa karibu kuliko mimi.
13 ১৩ আজ রাতে থাক, সকালে সে যদি তোমাকে মুক্ত করে, তবে ভাল, সে মুক্ত করুক; কিন্তু তোমাকে মুক্ত করতে যদি তার ইচ্ছা না হয়, তবে জীবিত সদাপ্রভুর শপথ, আমিই তোমাকে মুক্ত করব; তুমি সকাল পর্যন্ত শুয়ে থাক।”
Baki hapa usiku huu, na asubuhi, ikiwa atafanya jukumu lake la jamaa wa karibu, vizuri, muache afanye jukumu lake la kindugu. lakini kama hata fanya jukumu la kindugu kwako, ndipo mimi nitafanya, kama Yahweh aishivyo. Lala mpaka asubuhi.”
14 ১৪ তাতে রূত সকাল পর্যন্ত তাঁর পায়ের কাছে শুয়ে থাকল, পরে কেউ তাকে চিনতে পারে, এমন দিন না হতে উঠল; কারণ বোয়স বললেন, “খামারে যে স্ত্রীলোকটী এসেছে, এটা লোকে না জানুক।”
Kwa hiyo Ruth alilala kwenye miguu ya Boazi hadi asubuhi. Lakini aliamka mapema kabla ya yeyote kuweza kumtambua mtu mwingine. Kwa kuwa alikwisha mwambia, “Isijulikane kuwa mwanamke alikuja kwenye sakafu ya kupuria.”
15 ১৫ তিনি আরও বললেন, “তোমার গায়ের চাদর আন, পেতে ধর৷” রূত তা পেতে ধরলে তিনি ছয় [মাণ] যব মেপে তার মাথায় দিয়ে নগরে চলে গেলেন।
Kisha Boazi akamwambia, lete mtandio wako na uushikilie.” Alipo fanya hivyo, alipima vipimo vikubwa sita vya shairi katika mtandio na kumtwisha Ruth. Kisha Boazi akaenda mjini.
16 ১৬ পরে রূত নিজের শাশুড়ীর কাছে আসলে তার শাশুড়ী বলল, “বৎসে, কি হল?” তাতে সে নিজের প্রতি সেই ব্যক্তির করা সমস্ত কাজ তাকে জানাল।
Ruth aliporudi kwa mama mkwe wake, alisema, “Ulifanyaje, mwanangu?” Ndipo Ruth akamwambia mambo yote aliyotendewa na mtu huyo.
17 ১৭ আরও বলল, “শাশুড়ীর কাছে খালি হাতে যেও না৷” এই বলে তিনি আমাকে এই ছয় [মাণ] যব দিয়েছেন
Alimwambia, “Hivi vipimo sita vya shairi ni vile alivyonipa yeye, kwa kuwa alisema, 'Usiende mikono mitupu kwa mama mkwe wako.'”
18 ১৮ পরে তার শাশুড়ী তাকে বলল, “হে বৎসে, এ বিষয়ে কি হয়, তা যে পর্যন্ত জানতে না পার, সে পর্যন্ত বসে থাক; কারণ সে ব্যক্তি আজ এ কাজ শেষ না করে বিশ্রাম করবেন (শান্ত থাকবেন) না।”
Kisha Naomi akasema, “Baki hapa, mwanangu, mpaka utakapojua yatakavyo kuwa, kwa kuwa Boazi hata pumzika mpaka atakapolimaliza jambo hili leo.”

< রূতের বিবরণ 3 >