< রোমীয় 15 >

1 এখন আমরা যারা বলবান আমাদের উচিত দুর্বলদের দুর্বলতা বহন করা আর নিজেদেরকে সন্তুষ্ট না করা।
Yanzu mu da muke da karfi ya kamata mu dau nauyi raunana, kuma bai dace mu nuna son kai ba.
2 আমাদের প্রত্যেকের উচিত প্রতিবেশীর ভালোর জন্য তাদের গড়ে তোলার জন্য সন্তুষ্ট করার জন্য ভালো কিছু কাজ করা।
Bari kowannenmu ya faranta wa makwabcinsa rai, domin wannan yana da kyau, don a gina shi.
3 কারণ খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করলেন না; কিন্তু এটা ঠিক যেমন লেখা আছে, “যারা তোমাকে তিরস্কার করে, তাদের তিরস্কার আমার উপরে পড়ল।”
Domin Almasihu bai faranta wa kansa rai ba. Kamar yadda aka rubuta, “zagin da wadansu suka yi masa ya sauka a kaina.”
4 কারণ পবিত্র শাস্ত্রে আগে যা লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষা দেবার জন্যই, যাতে সেই শাস্ত্র থেকে আমরা ধৈর্য্য এবং উত্সাহ পেয়ে আমরা আশা পাই।
Don abin da aka rubuta a baya an rubuta ne domin a gargade mu, domin ta hakuri da karfafawar litattafai mu sami karfi.
5 এখন ধৈর্য্যের ও সান্ত্বনার ঈশ্বর তোমাদের এমন মন দিন যাতে তোমরা খ্রীষ্ট যীশুর মত একে অন্যের সঙ্গে তোমরা একমন হও,
Yanzu Allah mai hakuri da karfafawa ya baku zuciya daya ta zaman tare da juna bisa ga halin Yesu Almasihu.
6 যেন তোমরা মনে ও মুখে এক হয়ে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বরের ও পিতার গৌরব কর।
Domin ya yi haka ne da zuciya daya domin ku yi yabo da bakinku daya.
7 সুতরাং তোমরা একে অন্যকে গ্রহণ কর, যেমন খ্রীষ্ট তোমাদেরকেও গ্রহণ করেছিলেন, ঈশ্বরের গৌরবের জন্য।
Domin ku karbi juna, kamar yadda Yesu ma ya karbe ku domin a daukaka Allah.
8 কারণ আমি বলি যে, ঈশ্বরের কথা যে সত্যি তা প্রমাণ করার জন্যই খ্রীষ্ট ছিন্নত্বককারীদের দাস হয়েছিলেন, যেন তিনি পিতৃপুরুষদের দেওয়া প্রতিজ্ঞাগুলি ঠিক করেন,
Saboda na ce an mai da Almasihu bawan kaciya a madadin gaskiyar Allah. Ya yi wannan ne don a tabbatar da alkawarai da aka ba kakanin kakaninmu.
9 এবং অযিহূদীয়রা যেন ঈশ্বরের দয়ার জন্যই তাঁর গৌরব করে। এটা যেমন লেখা আছে, “এই জন্য আমি জাতি সকলের মধ্যে তোমার গৌরব করব এবং তোমার নামে প্রশংসা গান করব।”
Domin Al'umai su daukaka Allah saboda jinkansa, kamar yadda ya ke a arubuce, “Domin ta haka zan yabe ka cikin Al'umai in yi wakar yabon sunanka.”
10 ১০ আবার তিনি বলেন, “আনন্দ কর অযিহূদীগণ, তাঁর লোকদের সঙ্গে।”
Kuma an ce. “Ku yi faranciki, ku Al'ummai tare da mutanensa.”
11 ১১ আবার, “তোমরা সব অযিহূদীরা প্রভুর প্রশংসা কর, সব লোকেরা তাঁর প্রশংসা করুক।”
Kuma.” Ku yabi Ubangiji, ku dukan Al'ummai; bari dukan mutane su yabe shi.”
12 ১২ আবার যিশাইয় বলেন, “যিশয়ের শিকড় থাকবে এবং অযিহুদিদের উপর রাজত্ব করতে একজন উঠবেন, তাঁরই উপরে অযিহূদীগণ আশা রাখবে।”
Kuma, Ishaya ya ce “Za a sami tsatson Yessi, wanda zai tashi ya yi mulki a kan Al'umai, Al'umai za su sami karfin hali a cikinsa.”
13 ১৩ আশা দান কারী ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে আনন্দে এবং শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন, যেন পবিত্র আত্মার শক্তিতে তোমাদের মনের আশা উপচে পড়ে।
Yanzu Allah mai karfafawa ya cika ku da dukkan farin ciki salama, saboda da bangaskiyarku, domin ku sami cikkakiyar karafafawa, ta wurin ikon Ruhu Mai Tsarki.
14 ১৪ আমার ভাইয়েরা, আমি তোমাদের বিষয়ে একথা বিশ্বাস করি যে, তোমাদের মন মঙ্গল ইচ্ছায় পূর্ণ, সব রকম জ্ঞানে পূর্ণ, একে অন্যকে চেতনা দিতেও সমর্থ।
Ni kaina na amince da ku, yan'uwa. Kuma na amince cewa ku da kanku kuna cike da alheri, cike da dukkan sani. Na amince cewa za ku sami zarafi ku gargadi juna.
15 ১৫ কিন্তু কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে লিখলাম, কারণ ঈশ্বরের দ্বারা আমাকে এই দান দেওয়া হয়েছে:
Amma ina rubuta maku da gabagadi kan wadansu abubuwa, domin in tunasheku, saboda baiwar da aka bani daga wurin Allah.
16 ১৬ আমাকে যেন অযিহূদীয়দের কাছে খ্রীষ্ট যীশুর দাস করে পাঠিয়েছে, ঈশ্বরের সুসমাচারের যাজকদের কাজ করি, যেন অযিহূদীয়রা পবিত্র আত্মাতে পবিত্র হয়ে উপহার হিসাবে গ্রহণযোগ্য হয়।
Cewa baiwar ta sa na zama bawan Almasihu Yesu da aka aika ga Al'ummai, limami na bisharar Allah. Zan yi wannan saboda baikon Al'ummai ya zama karbabbe, kuma kebbabe ga Allah ta wurin Ruhu Mai Tsarki.
17 ১৭ ঈশ্বর সম্বন্ধীয় বিষয়ে খ্রীষ্ট যীশুতে আমার গর্ব করবার অধিকার আছে।
Don haka ina jin dadi cikin Yesu Almasihu da abubuwa na Allah.
18 ১৮ আমি কোন বিষয়ে কথা বলতে সাহস করব না যা খ্রীষ্ট আমার মধ্য দিয়ে করেননি যেন অযিহূদীয়রা সেই সকল পালন করে।
Domin ba ni da abin da zan ce, sai abin da Yesu ya aikata ta wurina, domin Al'ummai su yi biyayya ta magana da aiki.
19 ১৯ তিনি বাক্যে ও কাজে নানা চিহ্নের শক্তিতে ও অদ্ভূত লক্ষণে, পবিত্র আত্মার শক্তিতে; এই ভাবে কাজ করেছেন যে, যিরূশালেম থেকে ইল্লুরিকা দেশ পর্যন্ত চারিদিকে আমি খ্রীষ্টের সুসমাচার প্রচার করেছি।
Ta wurin alamu, da al'jibai, da ikon Ruhu Mai Tsarki. Daga Urushalima, da kewaye har zuwa Ilirikum, an kai bisharar Almasihu ko'ina dukka.
20 ২০ এবং আমার লক্ষ্য হচ্ছে সুসমাচার প্রচার করা, খ্রীষ্টের নাম যে জায়গায় কখনও বলা হয়নি সেখানে, অন্য লোকের গাঁথা ভিতের উপরে আমাকে যেন গড়ে তুলতে না হয়।
A cikin hanyar nan, burina in sanar da bishara, amma a inda ba a san Yesu ta wurin sunansa ba, don kada in sa gini akan harshashi wani.
21 ২১ এটা যেমন লেখা আছে: “যাদের কাছে তাঁর বিষয় বলা হয়নি, তারা দেখতে পাবে এবং যারা শোনে নি, তারা বুঝতে পারবে।”
Kamar yadda yake a rubuce.”Wadanda ba a taba fada wa labarinsa ba, su gane. Wadanda ba su taba jin labarinsa ba su fahimta.”
22 ২২ এই কারণের জন্য আমি তোমাদের কাছে অনেকবার আসতে চেয়েও বাধা পেয়েছি।
Saboda an hana ni zuwa wurin ku a lokatai da dama.
23 ২৩ কিন্তু এখন এই সব এলাকায় আমার আর কোনো জায়গা নেই এবং অনেক বছর ধরে তোমাদের কাছে আসার জন্য আশা করছি।
Amma yanzu bani da sauran wani wuri a lardin nan, kuma cikin shekaru masu yawa ina da marmarin in zo wurin ku.
24 ২৪ যখন আমি স্পেনে যাব, আমি আশাকরি যে যাবার দিনের তোমাদের দেখব এবং তোমরা আমাকে এগিয়ে দেবে, পরে আমি তোমাদের সঙ্গে কিছুটা দিন কাটিয়ে আনন্দ করব।
Duk lokacin da zan tafi Asbaniya ina begen ganin ku yayin wucewa, don ku raka ni bayan na ji dadin zama da ku na dan lokaci.
25 ২৫ কিন্তু এখন আমি পবিত্রজনের সেবা করতে যিরূশালেমে যাচ্ছি।
Amma yanzu ina tafiya Urushalima don in yi wa tsarkaka hidima.
26 ২৬ কারণ যিরূশালেমের পবিত্রদের মধ্যে যারা গরিব, তাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়রা আনন্দিত হয়ে কিছু সহভাগীতা মূলক দান সংগ্রহ করেছে।
Domin abin farinciki ne ga mutanen Makidoniya da Akaya su yi bayarwa domin gajiyayyu masu bada gaskiya wadanda suke a Urushalima.
27 ২৭ হ্যাঁ, আনন্দ সহকারে তারা এই কাজ করেছিল সম্ভবত, তারা ওদের কাছে ঋণী আছে। কারণ যখন অযিহূদীয়রা আত্মিক বিষয়ে তাদের সহভাগী হয়েছে, তখন ওরাও সাংসারিক দিক থেকে জিনিস দিয়ে সেবা করবার জন্য ঋণী ছিল।
Suna jin dadi domin hakika kamar bashi ne a kansu. Domin Al'ummai sun yi tarayya da su cikin ayyukan ruhaniya, ya zama hakki a kansu su ma su taimake su da abubuwa.
28 ২৮ সুতরাং, যখন সেই কাজ সম্পন্ন করেছি এবং ছাপ দিয়ে সেই ফল তাদের দেবার পর, আমি তোমাদের কাছ থেকে স্পেন দেশে যাব।
Domin lokacin da na gama basu kudin, zan zo gareku a hanyata ta zuwa Asbaniya.
29 ২৯ আমি জানি যে, যখন তোমাদের কাছে আসব, তখন খ্রীষ্টের সম্পূর্ণ আশীর্বাদ নিয়ে আসব।
Na san cewa lokacin da na zo gareku, zan zo da cikakkun albarku na Almasihu.
30 ৩০ ভাইয়েরা, এখন আমি তোমাদের কাছে অনুরোধ করি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের এবং আত্মার ভালবাসায় তোমরা একসঙ্গে আমার জন্য প্রার্থনা কর ঈশ্বরের কাছে।
Yanzu ina rokonku, yan'uwa, ta wurin Ubangiji Yesu Almasihu, da kaunar Ruhu Mai Tsarki, ku yi ta fama tare da ni a cikin yin addu'o, inku ga Allah saboda ni.
31 ৩১ আমি যেন যিহূদীয়ার অবাধ্য লোকদের থেকে রক্ষা পাই এবং যিরূশালেমের কাছে আমার যে সেবা তা যেন পবিত্রদের কাছে গ্রহণযোগ্য হয়,
Kuyi haka saboda in tsira daga wadanda suke masu biyayya ga Yahudiya, domin kuma hidimata saboda Urushalima ta zama karbabbiya.
32 ৩২ ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের কাছে গিয়ে আনন্দে তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
Ku yi addu'a cewa in zo wurinku da farinciki ta wurin nufin Allah, cewa tare da ni da ku, mu sami hutu.
33 ৩৩ শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন।
Allah na salama ya kasance tare da ku duka. Amin.

< রোমীয় 15 >