< রোমীয় 10 >

1 ভাইয়েরা, আমার মনের ইচ্ছা এবং তাদের জন্য ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই যে, তারা যেন মুক্তি পায়।
mwalongo, niya yamoyo wangu na mwaniluba kwa Nnongo kwa ajiyabe, kwaajili ya wokovu wabe.
2 কারণ আমি তাদের হয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে ঈশ্বরের বিষয়ে তাদের গভীর আগ্রহ আছে, কিন্তু তা জ্ঞান অনুসারে নয়।
Mana nabakya panga bai na bidii kwa Nnongo, ila sio kwa ajili yo tanga.
3 কারণ তারা ঈশ্বরের ধার্ম্মিকতা বিষয়ে কিছু জানে না এবং নিজেদের ধার্ম্মিকতা বোঝানোর চেষ্টা করে, তারা ঈশ্বরের ধার্মিকতার দাস হয়নি।
Kwa kuwa matangite lii haki ya Nnongo, na bapala haki yabe bene, babile lii ati bahaki ya Nnongo.
4 কারণ ধার্মিকতার জন্য প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রীষ্টই আইনের পূর্ণতা।
Kwakuwa Kirisitu ndo timwa kwa seliya kwa ajili ya haki ya kila mundu jwa aminiya.
5 কারণ মোশি ধার্মিকতার বিষয়ে লিখেছেন যা আইন থেকে এসেছে যে লোক আইনের ধার্মিকতার অনুশীলন করে, সে ধার্ম্মিকতায় জীবিত থাকবে।
Musa aandike yaihsu haki ya isa buka ku seliya “mundu jwa panga haki yaseliya alowa tama kwa haki yee”
6 কিন্তু বিশ্বাসের ধার্ম্মিকতা থেকে যা আসছে তা এই রকম বলে, “তোমার মনে মনে বোলো না, কে স্বর্গে আরোহণ করবে? অর্থাৎ খ্রীষ্টকে নামিয়ে আনবার জন্য,
Lakini haki ya bukana na imani ilongela nyoo “kana ulongele mumwoyo wako nyaijwa nguluka jenda kunani? (aye kumwuluya Kirisitu pae)
7 অথবা কে নরকে নামবে? অর্থাৎ মৃতদের মধ্য থেকে খ্রীষ্টকে উর্ধে আনবার জন্য।” (Abyssos g12)
Na kana ubaye nyai jwa uluka mulebwa?” (aye nga kupeleka Kirisitu kunani buka mu kiwo) (Abyssos g12)
8 কিন্তু এটি কি বলে? “সেই কথা তোমার কাছে, তোমার মুখে এবং তোমার হৃদয়ে রয়েছে।” বিশ্বাসের যে কথা, যা আমরা প্রচার করি।
lakini ilongela namani? likowe libii karibu na wenga, mukano na mumwoyo wako.”ale likowe lya imani, ngatu litangaza.
9 কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলে মেনে নাও এবং তোমার হৃদয়ে বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, তুমি রক্ষা পাবে।
Mana itei kwa mukane wako unyeketeya Yesu yopanga ni Nngwana, nakumwaminiya mu mwoyo wako panga Nnongo ati kufufua buka mukiwo, walowa okoka.
10 ১০ কারণ লোকে মন দিয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং সে মুখে স্বীকার করে পরিত্রানের জন্য।
sababu kwa mwoyo mundu aminiya na pata haki na kano yeketya na pata okoka.
11 ১১ কারণ শাস্ত্র বলে, “যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে সে লজ্জিত হবে না।”
Kuba liandiko likoya, “Kila jwaaminiya hapatulioni”
12 ১২ কারণ ইহূদি ও গ্রীকের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ সেই একই প্রভু হচ্ছেন সকলের প্রভু এবং যারা তাঁকে ডাকে তিনি সবাইকে ধনবান (আশীর্বাদ) করেন।
Mana ntupu tafauti kati ya Myahudi wala Myunani mana Nngwana yoyo yonga Nngwana wa bote, nintajiri wa bote bankemao.
13 ১৩ কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে মুক্তি পাবে।
Kubaa kila mundu ywa nkema lina lya Amwenye ataokolewa.
14 ১৪ যারা তাঁকে বিশ্বাস করে নি তারা কেমন করে তাঁকে ডাকবে? এবং যাঁর কথা শোনে নি কেমন করে তাঁকে বিশ্বাস করবে? এবং প্রচারক না থাকলে কেমন করে তারা শুনবে?
kwa kitiwi benda weza kukema jwembe jwa bakotwike kumwaminiya? na kwakitiwi baweza amini kwa jwembe na banan-nyowa kwa nabalowa yowa buli bila kwa hubiri?
15 ১৫ এবং তাদের না পাঠানো হলে, কেমন করে তারা প্রচার করবে? যেমন লেখা আছে, “যাঁরা আনন্দের সুসমাচার প্রচার করেন তাঁদের পাগুলি কেমন সুন্দর!”
Na kwa kitiwi baweza hubiriwa, bila tumilwa kati mwaba andike jinsi gani mwanga ngolwike magulu gabalo ga batangaza likowe lya mema.
16 ১৬ কিন্তু তারা সবাই সুসমাচার শোনে নি। কারণ যিশাইয় বলেন, “প্রভু, আমাদের বার্তা কে বিশ্বাস করেছে?”
Ila boti bana yowa lii Injili. Kwasababu Isaya abaite Nngwana nyaijwa yowine ujumbe witu?”
17 ১৭ সুতরাং বিশ্বাস আসে শোনার মাধ্যমে এবং শোনা খ্রীষ্টের বাক্যর মাধ্যমে হয়।
kwa hiyo imani iicha bada yo yowa, na yowa kwa likowe lya Kirisitu.
18 ১৮ কিন্তু আমি বলি, “তারা কি শুনতে পায়নি?” হ্যাঁ নিশ্চই পেয়েছে। “তাদের আওয়াজ সারা জগতে ছড়িয়ে পড়েছে এবং তাদের কথা জগতের সীমা পর্যন্ত।”
Lakini nenda longela, je bana yowa kwa? Ena kwa hakika sana lelobe lyabe lipelike panja munema wete”
19 ১৯ আবার, আমি বলি, ইস্রায়েল কি জানতো না? প্রথমে মোশি বলেন, “যারা জাতি নয় তাদের দিয়ে আমি তোমাদের হিংসা জাগিয়ে তুলব। বোঝাপড়া ছাড়া একটা জাতির মানে, আমি তোমাদের রাগিয়ে তুলব।”
Zaid ya yoti, nenda longela “je Israel batangite kwa? na Musa andalongela nalowa kwa chokosa kwa yeya bwigu kwa bandu bababile taifa lyangetanganikwa.
20 ২০ এবং যিশাইয় খুব সাহসী এবং বলেন, “যারা আমার খোঁজ করে নি তারা আমাকে পেয়েছে। যারা আমার কথা জিজ্ঞাসা করে নি আমি তাদের দেখা দিয়েছি।”
Na Isaya ni jasiri sana enda longela napatikine na balo ba banipalike kwaa.
21 ২১ কিন্তু ইস্রায়েলকে তিনি বলেন, “আমি সারা দিন ধরে অবাধ্য এবং বিরোধিতা করে এমন লোকেদের দিকে আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম।”
Lakini Israel koya “masoba goti na yopite maboko lango kwa babakotoka yogopa na kwa bandu agumu”

< রোমীয় 10 >