< প্রকাশিত বাক্য 8 >

1 যখন মেষ শিশু সপ্তম সীলমোহর খুললেন, তখন স্বর্গে প্রায় আধ ঘন্টা ধরে কোন শব্দ শোনা গেল না।
Wakati Mwanakondoo alipofungua muhuri ya saba, kukawa na ukimya mbinguni takribani nusu saa.
2 যে সাতজন স্বর্গদূত ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ছিলেন আমি তাঁদের দেখতে পেলাম। তাঁদের হাতে সাতটা তূরী দেওয়া হল।
Kisha nikaona malaika saba wasimamao mbele za Mungu, na wakapewa tarumbeta saba.
3 অপর একজন স্বর্গদূত সোনার ধূপদানি নিয়ে বেদির সামনে এসে দাঁড়ালেন। তাঁকে অনেক ধূপ দেওয়া হল, যেন তিনি তা সিংহাসনের সামনে সোনার বেদির উপরে সব পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে সেই ধূপ দান করেন।
Malaika mwingine akaja, ameshikilia bakuli ya dhahabu yenye uvumba, amesimama madhabahuni. Akapewa uvumba mwingi ili kwamba autoe pamoja na maombi ya waamini wote katika madhabahu ya dhahabu mbele ya kiti cha enzi.
4 স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া ঈশ্বরের পবিত্র লোকদের প্রার্থনার সাথে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল।
Moshi wa ule uvumba, pamoja na maombi ya waamini, ukapanda juu mbele za Mungu kutoka mkononi mwa malaika.
5 স্বর্গদূত বেদি থেকে আগুন নিয়ে সেই ধূপ দানিটা ভর্তি করে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিলেন, তাতে মেঘ গর্জনের মত ভীষণ জোরে শব্দ হল, বিদ্যুৎ চমকাল ও ভূমিকম্প হল।
Malaika akatwaa bakuli la uvumba na akalijaza moto kutoka kwenye madhabahu. Kisha akalitupa chini juu ya nchi, na kukatokea sauti za radi, miale ya radi na tetemeko la nchi.
6 সাতজন স্বর্গদূতের হাতে সাতটা তূরী ছিল তাঁরা সেই তূরী বাজাবার জন্য তৈরী হলেন।
Wale malaika saba ambao walikuwa na tarumbeta saba wakawa tayari kuzipiga.
7 প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজাবার পর, শিল ও রক্ত মেশানো আগুন পৃথিবীতে ছোড়া হল, তাতে তিন ভাগের একভাগ পৃথিবী পুড়ে গেল, তিন ভাগের একভাগ গাছপালা পুড়ে গেল এবং সব সবুজ ঘাসও পুড়ে গেল।
Malaika wa kwanza akaipiga tarumbeta yake, na kukatokea mvua ya mawe na moto uliochanganyikana na damu. Vikatupwa chini katika nchi ili kwamba theluthi yake iungue, theluthi ya miti ikaungua na nyasi zote za kijani zikaungua.
8 দ্বিতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন তাতে বড় জ্বলন্ত পাহাড় সমুদ্রের মাঝখানে ফেলা হল।
Malaika wa pili akaipiga tarumbeta yake, na kitu kama mlima mkubwa uliokuwa unaungua kwa moto ukatupwa baharini. Theluthi ya bahari ikawa damu,
9 তাতে সমুদ্রের তিন ভাগের একভাগ জল রক্ত হয়ে গিয়েছিল ও সমুদ্রের তিন ভাগের একভাগ জীবন্ত প্রাণী মারা গিয়েছিল এবং তিন ভাগের একভাগ জাহাজ ধ্বংস হয়েছিল।
theluthi ya viumbe hai katika bahari vikafa, na theluthi ya meli zikaharibiwa.
10 ১০ তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন এবং একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আকাশ থেকে, তিন ভাগের একভাগ নদী ও ঝর্ণার ওপরে পড়ল।
Malaika wa tatu akaipiga tarumbeta yake, na nyota kubwa ikaanguka kutoka mbinguni, ikimulika kama kurunzi, juu ya theluthi ya mito na chemichemi za maji.
11 ১১ সেই তারার নাম ছিল “নাগদানা।” তাতে তিন ভাগের একভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল।
Jina la nyota ni pakanga. Theluthi ya maji ikawa pakanga, na watu wengi wakafa kutokana na maji yaliyokuwa machungu.
12 ১২ চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, তাতে সূর্য্যের তিন ভাগের একভাগ, চাঁদের তিন ভাগের একভাগ ও তারাদের তিন ভাগের একভাগ আঘাত পেল, সেইজন্য তাদের প্রত্যেকের তিন ভাগের একভাগ অন্ধকার হয়ে গেল এবং দিনের র তিন ভাগের একভাগ এবং রাতের তিন ভাগের এক ভাগে কোনো আলো থাকল না।
Malaika wa nne alipiga tarumbeta yake, na theluthi ya jua ikapigwa, pamoja na theluthi ya mwezi na theluthi ya nyota. Kwa hiyo theluthi ya vyote ikageuka kuwa giza; theluthi ya mchana na theluthi ya usiku havikuwa na mwanga.
13 ১৩ আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উড়তে দেখলাম, ঈগল পাখিকে জোরে চেঁচিয়ে বলতেও শুনলাম, “অপর যে তিনজন স্বর্গদূত তূরী বাজাতে যাচ্ছেন, তাঁদের তুরীর শব্দ হলে যারা এই পৃথিবীতে বাস করে তাদের বিপদ, বিপদ, বিপদ হবে।”
Nilitazama, na nikasikia tai aliye kuwa anaruka katikati ya anga, akiita kwa sauti kuu, “Ole, ole, ole, kwa wale wakaao katika nchi, kwa sababu ya mlipuko wa tarumbeta iliyosalia ambayo imekaribia kupigwa na malaika watatu.”

< প্রকাশিত বাক্য 8 >