< প্রকাশিত বাক্য 7 >

1 এর পরে আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোনায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাঁরা পৃথিবীর চার কোণের বাতাস আটকে রাখছিলেন, যেন পৃথিবী, সমুদ্র অথবা কোন গাছের ওপরে বাতাস না বয়।
Bayan wannan sai na ga mala'iku hudu suna tsaye bisa kusurwoyi hudu na duniya, suka rike iskoki hudu na duniya kamkam domin kada iska ta hura a kan duniya, a kan teku, ko wani itace.
2 পরে আমি অপর আর একজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠে আসতে দেখলাম, তাঁর কাছে জীবন্ত ঈশ্বরের সীলমোহর ছিল। যে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করবার ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই চারজন স্বর্গদূতকে তিনি খুব জোরে চিত্কার করে বললেন,
Sai na ga wani mala'ika na zuwa daga gabas, wanda yake da hatimin Allah mai rai. Ya yi kira da babbar murya da mala'ikun nan hudu da aka basu dama su azabtar da duniya da teku:
3 আমাদের ঈশ্বরের দাসদের কপালে সীলমোহর না দেওয়া পর্যন্ত তোমরা পৃথিবী, সমুদ্র অথবা গাছপালার ক্ষতি কোরো না।
“Kada ku azabtar da duniya, da teku, da itatuwa har sai mun sa hatimi bisa goshin bayin Allahnmu.”
4 আমি সেই সীলমোহর চিহ্নিত লোকদের সংখ্যা শুনলাম: ইস্রায়েলের লোকদের সব বংশের ভেতর থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর চিহ্নিত করা হয়েছিল:
Sai naji yawan wadanda aka hatimce: 144, 000, wadanda aka hatimce daga kowacce kabilar mutanen Isra'ila:
5 যিহূদা বংশের বারো হাজার লোককে সীলমোহর চিহ্নিত করা হয়েছিল, রূবেণ বংশের বারো হাজার লোককে, গাদ বংশের বারো হাজার লোককে,
dubu goma sha biyu aka hatimce daga kabilar Yahuza, dubu goma sha biyu daga kabilar Ra'ubainu, dubu goma sha biyu daga kabilar Gad,
6 আশের বংশের বারো হাজার লোককে, নপ্তালি বংশের বারো হাজার লোককে, মনঃশি-বংশের বারো হাজার লোককে,
dubu goma sha biyu daga kabilar Ashiru, dubu goma sha biyu daga kabilar Naftali, dubu goma sha biyu daga kabilar Manassa.
7 শিমিয়োন বংশের বারো হাজার লোককে, লেবি-বংশের বারো হাজার লোককে, ইষাখর বংশের বারো হাজার লোককে,
Dubu goma sha biyu daga kabilar Saminu, dubu goma sha biyu daga kabilar Lawi, dubu goma sha biyu daga kabilar Issaka,
8 সবূলূন বংশের বারো হাজার লোককে, যোষেফ বংশের বারো হাজার লোককে এবং বিন্যামীন বংশের বারো হাজার লোক সীলমোহর চিহ্নিত হয়েছিল।
dubu goma sha biyu daga kabilar zabaluna, dubu goma sha biyu daga kabilar Yusufu, sai kuma dubu goma sha biyu daga kabilar Bilyaminu aka hatimce.
9 এর পরে আমি সমস্ত জাতি, বংশ, দেশ ও ভাষার ভেতর থেকে এত লোকের ভিড় দেখলাম যে, তাদের সংখ্যা কেউ গুনতে পারল না তারা সিংহাসনের সামনে ও মেষশিশুর সামনে দাঁড়িয়েছিল। তারা সাদা পোষাক পরেছিল এবং তাদের হাতে খেঁজুর পাতার গোছা ছিল।
Bayan wadannan abubuwa na duba, sai ga wani babban taro wanda ba mai iya kirgawa daga kowacce al'umma, kabila, mutane da harsuna tsaye a gaban kursiyin da gaban Dan Ragon. Suna sanye da fararen tufafi da ganyen dabino a hannuwansu,
10 ১০ এবং তারা জোরে চিৎকার করে বলছিল, “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বর এবং মেষশিশুর হাতেই পাপ থেকে মুক্তি।”
kuma suna kira da murya mai karfi: “Ceto ya tabbata ga Allahnmu wanda ke zaune bisa kursiyi, da kuma Dan Ragon!”
11 ১১ স্বর্গ দূতেরা সবাই সেই সিংহাসনের চারদিকে দাঁড়িয়েছিল এবং নেতারা ও চারটি জীবন্ত প্রাণী ও চারদিকে দাঁড়িয়েছিল, তাঁরা সিংহাসনের সামনে উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন,
Dukan mala'iku suna tsaitsaye kewaye da kursiyin kuma kewaye da dattawan nan da kuma rayayyun halittun nan hudu, suka kwanta rib da ciki da fuskokinsu a gaban kursiyin. Suka yi sujada ga Allah,
12 ১২ “আমেন! প্রশংসা, গৌরব, জ্ঞান, ধন্যবাদ, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের ঈশ্বরেরই হোক। আমেন।” (aiōn g165)
suna cewa, “Amin! yabo, daukaka, hikima, godiya, girma, iko, da karfi su zama na Allahnmu har abada abadin! Amin!” (aiōn g165)
13 ১৩ তারপর একজন নেতা আমাকে জিজ্ঞাসা করলেন, সাদা কাপড় পরা এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছে?
Sai daya daga cikin dattawan ya tambaye ni, “Su wanene wadannan, da suke sanye da fararen tufafi, kuma daga ina suka fito?”
14 ১৪ আমি তাঁকে বলেছিলাম, “মহাশয়, আপনিই জানেন,” তিনি আমাকে বললেন, “সেই ভীষণ কষ্টের ভেতর থেকে যারা এসেছে, এরা তারাই। এরা এদের পোষাক মেষশিশুর বলি প্রদত্ত রক্তে ধুয়ে সাদা করেছে।”
Sai nace masa, “Ya shugaba, “Ka sani,” sai ya ce mani, “Wadannan sune suka fito daga babban tsanani. Sun wanke tufafin su sun maida su farare cikin jinin Dan Ragon.
15 ১৫ সেইজন্য তারা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে এবং তারা দিন রাত তাঁর উপাসনা ঘরে তাঁর উপাসনা করে। যিনি সিংহাসনের ওপরে বসে আছেন তিনি এদের ওপরে নিজের তাঁবু খাটাবেন।
Domin wannan dalili, suke gaban kursiyin Allah, kuma suna masa sujada dare da rana cikin haikalinsa. Shi wanda ke zaune bisa kursiyin zai zama runfa a bisan su.
16 ১৬ তাদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না। সূর্য্যের তাপ এদের গায়ে লাগবে না, গরমও লাগবে না।
Ba za su kara jin yunwa ba, ko kishin ruwa ba. Rana ba zata buge su ba, ko kowanne zafi mai kuna.
17 ১৭ কারণ সিংহাসনের সেই মেষ শিশু যিনি সিংহাসনের মাঝখানে আছেন, তিনিই এদের রাখল হবেন এবং জীবন জলের ঝর্নার কাছে তিনি এদের নিয়ে যাবেন, আর ঈশ্বর তাদের চোখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন।
Domin Dan Ragon dake tsakiyar kursiyin zai zama makiyayin su, kuma zai bishe su zuwa mabulbulan ruwan rai, kuma Allah zai share dukan hawaye daga idanuwansu.”

< প্রকাশিত বাক্য 7 >