< প্রকাশিত বাক্য 3 >

1 সর্দ্দিস শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন, তিনি এই কথা বলেন আমি তোমার সব কাজের কথা জানি; জীবিত আছ বলে তোমার সুনাম আছে; কিন্তু তুমি মৃত।
“Zuwa ga mala'ikan ikilisiyar Sardisu rubuta: ' Wadannan ne kalmomin wanda yake rike da ruhohi bakwai na Allah da taurari bakwai. “Na san abin da ka aikata. Ka yi suna cewa kana raye amma kai mattacce ne.
2 তুমি জেগে ওঠ এবং বাদবাকী যারা মরে যাবার মত হয়েছে তাদের শক্তিশালী করে তোলো; কারণ আমার ঈশ্বরের সামনে তোমার কোন কাজই আমি সিদ্ধ হতে দেখিনি।
Ka farka ka karfafa abin da ya rage amma ya kusan mutuwa, domin ban sami ayyukanka cikakku a gaban Allahna ba.
3 এই জন্য যা তুমি পেয়েছ এবং শুনেছ তা মনে করও পালন কর এবং মন ফেরাও। যদি তুমি জেগে না ওঠ তবে আমি চোরের মত আসব; এবং আমি কোন্ দিন তোমার কাছে আসব তা তুমি জানতে পারবে না।
Domin haka sai ka tuna, da abubuwan da ka karba kuma kaji. Ka yi biyayya da su, ka kuma tuba. Amma idan baka farka ba, zan zo maka kamar barawo, kuma ba zaka farga da sa'ar da zan zo gaba da kai ba.
4 কিন্তু সার্দ্দিতে তোমার এমন কয়েক জন লোকের নাম আছে, যারা নিজের কাপড় চোপড় নোংরা করে নি; তারা যোগ্য লোক বলেই সাদা পোষাক পরে আমার সাথে চলাচল করবে।
Amma akwai sunayen mutane kadan a Sardisu wadanda basu kazantar da tufafinsu ba. Za su yi tafiya tare da ni sanye da fararen tufafi domin sun cancanta.
5 যে জয়ী হবে, সে এই রকম সাদা পোষাক পরবে; এবং আমি কখনো তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমার পিতা ও তাঁর দূতদের সামনে আমি তাকে স্বীকার করব।
Wanda ya yi nasara za a sanya mashi fararen tufafi, kuma ba zan taba share sunansa ba daga Littafin Rai, kuma zan fadi sunansa a gaban Ubana, da kuma gaban mala'ikunsa.
6 যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন।
Bari wanda yake da kunne ya saurari abin da Ruhu ke fadawa ikilisiyoyi.”'”
7 ফিলাদিলফিয়া শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি পবিত্র ও সত্য যাঁর কাছে “দায়ূদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, বন্ধ করলে কেউ খুলতে পারে না,” তিনি এই কথা বলছেন,
Zuwa ga mala'ikan ikilisiyar cikin Filadelfiya rubuta: kalmomin wanda yake maitsarki ne kuma mai gaskiya - yana rike da mabudin Dauda, yana budewa babu mai rufewa, kuma inda ya rufe ba mai budewa.
8 আমি তোমার সব কাজের কথা জানি; দেখ, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম, তা বন্ধ করবার ক্ষমতা কারোর নেই; আমি জানি তোমার শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি আমার বাক্য পালন করেছ, আমার নাম অস্বীকার কর নি।
Na san abin da ka aikata. Duba, na sa budaddiyar kofa a gabanka wanda ba mai iya rufewa. Na san kana da karamin karfi, duk da haka ka yi biyayya da maganata kuma baka yi musun sunana ba.
9 দেখ, যে লোকেরা নিজেদের যিহুদী বলে অথচ যিহুদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, শয়তানের সমাজের সেই লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব; এবং তারা জানতে পারবে যে, আমি তোমাকে ভালবাসি।
Duba! Wadanda ke na majami'ar Shaidan, wadanda suke cewa su Yahudawa ne; amma maimakon haka karya suke yi. Zan sa su zo su rusuna a kafafunka, kuma za su san cewa ina kaunarka.
10 ১০ ধৈর্য্য ধরবার যে আদেশ আমি তোমাকে দিয়েছিলাম তা তুমি পালন করেছ, সেইজন্য এই পৃথিবীর লোকেদের ওপর যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা থেকে আমি তোমায় রক্ষা করব।
Tun da ka jure cikin hakuri ka kiyaye dokoki na, ni ma zan kiyaye ka daga sa'a ta gwaji da zata sauko kan dukan duniya, domin a gwada mazauna duniya.
11 ১১ আমি শীঘ্রই আসছি; তোমার যা আছে, তা শক্ত করে ধরে রাখ, যেন কেউ তোমার মুকুট চুরি না করে।
Ina zuwa da sauri. Ka rike abin da kake da shi kamkam domin kada wani ya dauke maka rawani.
12 ১২ আমার ঈশ্বরের স্বর্গ থেকে যে জয়ী হবে, তাকে আমি আমার ঈশ্বরের উপাসনালয়ের একটা থাম করব এবং সে আর কখনও এখান থেকে বাইরে যাবে না; এবং আমি তার উপরে আমার ঈশ্বরের নতুন নামও লিখব এবং আমার ঈশ্বরের শহরের নাম লিখব। নতুন যিরূশালেমই সেই শহর। স্বর্গের ভেতর থেকে আমার কাছ থেকে এই শহর নেমে আসবে।
Zan sa wanda ya yi nasara ya zama ginshiki a haikalin Allahna, kuma ba zai taba fita daga cikin sa ba. Zan rubuta sunan Allahna a kansa, sunan birnin Allahna (sabuwar Urushalima, mai saukowa daga sama daga wurin Allahna), da kuma sabon sunana.
13 ১৩ যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলী গুলোকে কি বলছেন।
Bari wanda yake da kunne ya ji abin da Ruhu ke gayawa ikilisiyoyi.”
14 ১৪ আর লায়দিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির কাজ আরম্ভ করেছিলেন, তিনি এই কথা বলছেন;
“Zuwa ga mala'ikan ikilisiyar da ke Lawudikiya rubuta: 'Wadannan sune kalmomin Amin, madogara da mai shaidar gaskiya, mai mulki bisa hallittar Allah.
15 ১৫ আমি তোমার সব কাজের কথা জানি, তুমি ঠান্ডাও না গরমও না, তুমি হয় ঠান্ডা, না হয় গরম হলে ভাল হত।
Na san abin da ka aikata, ba ka sanyi ko zafi. Naso ko da kana sanyi ko zafi!
16 ১৬ সেইজন্য তুমি ঈষৎ গরম, না গরম, না ঠান্ডা, এই জন্য আমি নিজের মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দেব।
Amma saboda kai tsaka-tsaka ne - ba zafi ba sanyi - na kusa tofar da kai daga bakina.
17 ১৭ তুমি বলছ, “আমি ধনী, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার কিছুরই প্রয়োজন নেই;” কিন্তু তুমি তো জান না যে, তুমিই দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ।
Domin ka ce, “Ni mai arziki ne, na mallaki kadarori da yawa, ba na bukatar komai.” Amma ba ka sani ba kana cike da takaici ne, abin tausayi, matalauci, makaho kuma tsirara kake.
18 ১৮ তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি; তুমি আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা কিনে নাও, যেন তুমি ধনী হও; আমার কাছ থেকে সাদা পোষাক কিনে পর, যেন তোমার উলঙ্গতার লজ্জা দেখা না যায়; আমার কাছ থেকে চোখে লাগানোর মলম কিনে নাও, যেন দেখতে পাও।
Saurari shawara ta: Ka sayi zinariya a wuri na wadda aka goge da wuta domin ka zama mai arziki, domin ka suturta kanka da fararen tufafi masu kyalli domin kada ka nuna kunyar tsiraicin ka, da mai domin ka shafa wa idanunka ka sami gani.
19 ১৯ আমি যাদের ভালবাসি তাদেরই দোষ দেখিয়ে দিই ও শাসন করি; সেইজন্য এই অবস্থা থেকে মন ফেরাতে উত্সাহী হও।
Ina horar da duk wanda nake kauna, ina kuma koya masu yadda za su yi rayuwa. Saboda haka, ka himmatu ka tuba.
20 ২০ দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিচ্ছি; যদি কেউ আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সাথে খাওয়া দাওয়া করব এবং সেও আমার সাথে খাওয়া দাওয়া করবে।
Duba, ina tsaye a bakin kofa ina kwankwasawa. Idan wani ya ji muryata ya bude kofar, zan shigo cikin gidansa, in ci tare da shi, shi kuma tare da ni.
21 ২১ আমি জয়ী হয়ে যেমন আমার পিতার সাথে তাঁর সিংহাসনে বসেছি ঠিক তেমনি যে জয়ী হবে তাকে আমি আমার সাথে আমার সিংহাসনে বসার অধিকার দেব।
Wanda ya ci nasara, zan bashi dama ya zauna tare da ni bisa kursiyina, kamar yadda nima na ci nasara kuma na zauna da Ubana a kan kursiyinsa.
22 ২২ যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলী গুলোকে কি বলছেন।
Bari wanda yake da kunne ya saurari abin da Ruhu yake fadawa wa ikilisiyoyi.”

< প্রকাশিত বাক্য 3 >