< প্রকাশিত বাক্য 21 >

1 তারপরে আমি একটা নতুন আকাশ এবং একটা নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ প্রথমের আকাশ ও প্রথমের পৃথিবী শেষ হয়ে গেছে এবং সমুদ্রও আর ছিল না।
Kisha nikaona mbingu mpya na nchi mpya, kwa kuwa mbingu ya kwanza na nchi ya kwanza zimekwishapita, na bahari haikuwepo tena.
2 আর আমি পবিত্র শহরকে এবং নতুন যিরূশালেমকে স্বর্গের মধ্যে ঈশ্বরের কাছ থেকে নেমে আসতে দেখলাম; আর বরের জন্য সাজানো কন্যের মত এই শহরকে সাজানো হয়েছিল।
Niliona mji mtakatifu, Yerusalemu mpya, ambao ulikuja chini kutoka mbinguni kwa Mungu, ulioandaliwa kama bibi harusi aliyepambwa kwa ajili ya mumewe.
3 পরে আমি সিংহাসন থেকে একটা জোরে কন্ঠস্বর শুনতে পেলাম, দেখ, মানুষের সঙ্গে ঈশ্বরের এখন থাকার বাসস্থান হয়েছে এবং তিনি তাদের সঙ্গে বাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর নিজে মানুষের সঙ্গে থাকবেন এবং তিনি তাদের ঈশ্বর হবেন।
Nilisikia sauti kubwa kutoka kwenye kiti cha enzi ikisema, “Tazama! Makao ya Mungu yapo pamoja na wanadamu, naye ataishi pamoja nao. Watakuwa watu wake, na Mungu mwenyewe atakuwa nao na atakuwa Mungu wao.
4 তাদের সব চোখের জল তিনি মুছে দেবেন এবং মৃত্যু আর হবে না; দুঃখ, কান্না এবং ব্যাথাও আর থাকবে না; কারণ আগের জিনিসগুলি সব শেষ হয়ে গেছে।
Atafuta kila chozi kutoka katika macho yao, na hapatakuwa na kifo tena, au kuomboleza, au kulia, au maumivu. Mambo ya zamani yamekwishakupita.
5 আর যিনি সিংহাসনে বসে ছিলেন তিনি বললেন, দেখ, আমি সবই নতুন করে তৈরী করছি। তিনি আরও বললেন, লেখ কারণ এ সব কথা বিশ্বস্ত ও সত্য।
Yeye ambaye alikuwa ameketi juu ya kiti cha enzi alisema, “Tazama! Nafanya mambo yote kuwa mapya.” Alisema, “Andika hili kwa sababu maneno haya ni ya hakika na kweli.”
6 পরে তিনি আমাকে আবার বললেন, সব কিছুই করা হয়েছে! আমিই আলফা এবং ওমেগা, শুরু এবং শেষ; যার পিপাসা পেয়েছে তাকে আমি মূল্য ছাড়াই জীবন জলের ফোয়ারা থেকে জল দেবো।
Aliniambia, “Mambo haya yalikwisha kupita! Mimi ni Alfa na Omega, mwanzo na mwisho. Kwa yeyote aonaye kiu nitampatia kinywaji bila gharama kutoka katika chemchemi za maji ya uzima.
7 যে জয় করবে সে এই সব কিছুর উত্তরাধিকারী হবে এবং আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র হবে।
Yeye ashindaye atayarithi mambo haya, na nitakuwa Mungu wake, naye atakuwa mwanangu.
8 কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনী, ব্যভিচারী, জাদুকর বা মূর্ত্তি পূজারী, তাদের এবং সব মিথ্যাবাদীর জায়গা হবে আগুনে এবং গন্ধকে জলন্ত আগুনের হ্রদে। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। (Limnē Pyr g3041 g4442)
Lakini kama ilivyo kwa waoga, wasioamini, wachukizao, wauaji, wazinzi, wachawi, waabudu sanamu, na waongo wote, sehemu yao itakuwa katika ziwa la moto wa kiberiti uunguzao. Hiyo ndiyo mauti ya pili.” (Limnē Pyr g3041 g4442)
9 যে সাতজন স্বর্গদূতের কাছে সাতটি শেষ আঘাতে ভরা সাতটি বাটি ছিল, তাঁদের মধ্যে একজন স্বর্গদূত আমার কাছে এসে বললেন, এখানে এসো, আমি সেই কনে অর্থাৎ মেষশিশুর স্ত্রীকে তোমাকে দেখাবো।
Mmoja wa malaika saba alikuja kwangu, mmoja ambaye alikuwa na mabakuli saba yaliyojaa mapigo saba ya mwisho na alisema, “Njoo hapa. Nitakuonesha bibi harusi, mke wa mwana kondoo.”
10 ১০ তারপর আমি যখন আত্মায় পরিপূর্ণ ছিলাম তখন সেই স্বর্গদূত আমাকে এক বড় এবং উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে পবিত্র শহর যিরূশালেমকে দেখালেন, সেটি স্বর্গের ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল।
Kisha alinichukua mbali katika Roho kwenye mlima mkubwa na mrefu na alinionesha mji mtakatifu, Yerusalemu, ukishuka chini kutoka mbinguni kwa Mungu.
11 ১১ যিরুশালেম ঈশ্বরের মহিমায় পূর্ণ, তাহার আলো বহু মূল্য মণির মত, উজ্জ্বলতা যেমন সূর্য্যকান্ত মণির মত ও হীরের মত স্বচ্ছ।
Yerusalemu ulikuwa na utukufu wa Mungu, na uzuri wake ulikuwa kama kito cha thamani, kama jiwe la kioo safi la yaspi.
12 ১২ এই শহরের বড় ও উঁচু দেয়াল ছিল এবং তাতে বারটি ফটক (দরজা) এবং ফটকগুলোতে বারটি স্বর্গদূত ছিল। এবং ফটকগুলোতে ইস্রায়েল সন্তানদের বারটি বংশের নাম লেখা ছিল।
Ulikuwa na ukuta mkubwa, mrefu wenye milango kumi na miwili, pamoja na malaika kumi na wawili milangoni. Juu ya milango palikuwa pameandikwa majina ya makabila kumi na mawili ya wana wa Israeli.
13 ১৩ ফটকগুলো পূর্ব্বদিকে তিনটে, উত্তরদিকে তিনটে, দক্ষিণদিকে তিনটে ও পশ্চিমদিকে তিনটে ছিল।
Upande wa mashariki palikuwa na milango mitatu, upande wa kusini milango mitatu, upande wa kaskazini milango mitatu, na upande wa magharibi milango mitatu.
14 ১৪ আর সেই শহরের দেয়ালে বারটি ভীত ছিল এবং সেগুলির ওপরে মেষশিশুর বারো জন প্রেরিতের বারটি নাম ছিল।
Kuta za mji zilikuwa na misingi kumi na miwili, na juu yake palikuwa na majina kumi na mawili ya mitume kumi na wawili wa Mwana Kondoo.
15 ১৫ আর যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তাঁর হাতে ওই শহর, তার ফটকগুলি এবং দেয়াল মাপার জন্য একটা সোনার মাপকাঠি ছিল।
Mmoja aliyeongea nami alikuwa na kipimo cha fimbo iliyotengenezwa kwa dhahabu kwa ajili ya kupima mji, milango yake na kuta zake.
16 ১৬ শহরটি বর্গাকার অর্থাৎ চৌকো ছিল তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান ছিল। তিনি সেই মাপকাঠি দিয়ে শহরটি মাপলে পর দেখা গেল সেটা দৈর্ঘ্যে ও প্রস্থে দুই হাজার চারশো কিলোমিটার, তার দৈর্ঘ্য, প্রস্ত ও উচ্চতা এক সমান ছিল।
Mji uliwekwa ndani ya mraba; urefu wake ulikuwa sawa na upana wake. Alipima mji kwa kipimio cha fimbo, stadia 12, 000 kwa urefu (urefu wake, upana, na kimo vilifanana).
17 ১৭ পরে তিনি দেয়ালটা মাপলে পর, সেটার উচ্চতা একশো চুয়াল্লিশ হাত হল মানুষ যে ভাবে মাপে সেই স্বর্গদূত সেই ভাবেই মেপেছিলেন।
Vilevile alipima ukuta wake, unene wake ulikuwa dhiraa 144 kwa vipimo vya kibinadamu (ambavyo pia ni vipimo vya malaika).
18 ১৮ হীরে দিয়ে দেয়ালটি তৈরী ছিল এবং শহরটি পরিষ্কার কাঁচের মত খাঁটি সোনা দিয়ে তৈরী ছিল।
Ukuta ulikuwa umejengwa kwa yaspi na mji wenye dhahabu safi, kama kioo safi.
19 ১৯ সেই শহরের দেওয়ালের ভিতগুলি সব রকম দামী পাথরের তৈরী ছিল; প্রথম ভিত্তিটি হীরের, দ্বিতীয়টা নীলকান্তের, তৃতীয়টা তাম্রমণির,
Misingi ya ukuta ilikuwa imepambwa na kila aina ya jiwe la thamani. La kwanza lilikuwa yaspi, la pili lilikuwa yakuti samawi, la tatu lilikuwa kalkedon, la nne zumaridi,
20 ২০ চতুর্থটা পান্নার, পঞ্চম বৈদূর্য্যের, ষষ্ঠ সার্দ্দীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লশুনীয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার।
la tano sardoniki, la sita akiki, la saba krisolitho, la nane zabarajadi, la tisa yakuti ya manjano, la kumi krisopraso, la kumi na moja hiakintho, la kumi na mbili amethisto.
21 ২১ আর বারটা ফটক বারটি মুক্ত ছিল, প্রত্যেকটি ফটক এক একটি মুক্ত দিয়ে তৈরী ছিল। শহরটির রাস্তা ছিল পরিষ্কার কাঁচের মত খাঁটি সোনার তৈরী।
Milango kumi na miwili ilikuwa lulu kumi na mbili, kila mlango ulitengenezwa kutoka kwenye lulu moja. Mitaa ya mji ilikuwa dhahabu safi, ikionekana kama kioo safi.
22 ২২ আর আমি শহরের মধ্যে কোন উপাসনা ঘর দেখতে পেলাম না; কারণ সর্বশক্তিমান্ প্রভু ঈশ্বর এবং মেষ শিশু নিজেই ছিলেন তার উপাসনা ঘর।
Sikuona hekalu lolote ndani ya mji, kwa kuwa Bwana Mungu, ambaye anatawala juu ya vyote, na Mwana Kondoo ni hekalu lake.
23 ২৩ আর সেই শহরে আলো দেবার জন্য সুর্য্যের বা চাঁদের কিছু প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো করে এবং মেষ শিশু সেই শহরের বাতি।
Mji haukuhitaji jua au mwezi ili kungaza juu yake kwa sababu utukufu wa Mungu uliangaza juu yake, na taa yake ni Mwana Kondoo.
24 ২৪ আর জাতিরা সব এই শহরের আলোতে চলাচল করবে; এবং পৃথিবীর রাজারা তাদের নিজের নিজের ঐশ্বর্য্য (প্রতাপ) নিয়ে আসবেন।
Mataifa watatembea kwa mwanga wa mji huo. Wafalme wa dunia wataleta fahari zao ndani yake.
25 ২৫ ঐ শহরের ফটকগুলি দিনের রবেলায় কখনও বন্ধ হবে না এবং সেখানে রাতও হবে না।
Milango yake haitafungwa wakati wa mchana, na hapatakuwa na usiku pale.
26 ২৬ সব জাতির ঐশ্বর্য্য এবং সম্মান তার মধ্যে নিয়ে আসবে।
Wataleta fahari na heshima ya mataifa ndani yake,
27 ২৭ আর অশুচি কিছু অথবা জঘন্য কাজ করে ও মিথ্যা কথা বলে কোনো লোক সেখানে ঢুকতে পারবে না; শুধুমাত্র মেষশিশুর জীবন-বইটিতে যাদের নাম লেখা আছে, তারাই শুধু ঢুকতে পারবে।
na hakuna kichafu kitakachoingia ndani yake. Wala yeyote ambaye afanyaye jambo lolote la aibu au udanganyifu hataingia, bali ni wale tu ambao majina yao yameandikwa katika kitabu cha uzima cha Mwana Kondoo.

< প্রকাশিত বাক্য 21 >