< প্রকাশিত বাক্য 19 >

1 এই সবের পরে আমি স্বর্গ থেকে অনেক লোকের ভিড়ের শব্দ শুনতে পেলাম, তাঁরা বলছিলেন “হাল্লেলূইয়া, পরিত্রান ও গৌরব, ও ক্ষমতা সবই আমাদের ঈশ্বরের;”
Zitatha izi, ndinamva chimene chinamveka ngati phokoso la gulu lalikulu mmwamba likufuwula kuti, “Haleluya! Chipulumutso ndi ulemerero ndi mphamvu ndi za Mulungu wathu,
2 কারণ তার বিচারগুলি সত্য ও ন্যায়বান; কারণ যে মহাবেশ্যা নিজের ব্যভিচার দিয়ে পৃথিবীকে দুষিত করেছিল, ঈশ্বর তার নিজের হাতে বিচার করেছেন এবং তার নিজের দাসদের রক্তের প্রতিশোধ তার ওপর নিয়েছেন।
pakuti chiweruzo chake ndi choona ndi cha chilungamo. Iye waweruza mkazi wadama wotchuka uja amene anayipitsa dziko lonse lapansi ndi zigololo zake. Iye wabwezera pa mkaziyo magazi a atumiki ake.”
3 তাঁরা দ্বিতীয়বার বললেন, “হাল্লিলূয়া; চিরকাল ধরে তার মধ্য থেকে ধোঁয়া উঠতে থাকবে।” (aiōn g165)
Ndipo anafuwulanso kuti, “Haleluya! Utsi wochokera kwa mkazi wadamayo udzakwera kumwamba mpaka muyaya.” (aiōn g165)
4 ঈশ্বর, যিনি সিংহাসনে বসে আছেন তাঁকে পরে সেই চব্বিশ জন নেতা ও চারটি জীবন্ত প্রাণী মাথা নিচু করে প্রণাম করে বললেন, আমেন; হাল্লিলূয়া।
Akuluakulu 24 aja ndi zamoyo zinayi zija anadzigwetsa pansi kupembedza Mulungu amene anakhala pa mpando waufumu. Ndipo anafuwula kuti, “Ameni, Haleluya!”
5 তখন সেই সিংহাসন থেকে একজন বললেন, “আমাদের ঈশ্বরের প্রশংসা কর, হে ঈশ্বরের দাসেরা, তোমরা যারা তাঁকে ভয় কর, তোমরা ছোট কি বড় সকলে আমাদের ঈশ্বরের গৌরব গান কর।”
Kenaka mawu anachoka ku mpando waufumu kuti, “Lemekezani Mulungu wathu inu nonse atumiki ake, inu amene mumamuopa, nonse angʼono ndi akulu!”
6 আবার আমি অনেক মানুষের ভিড়ের শব্দ, জোরে বয়ে যাওয়া জলের স্রোতের শব্দ এবং খুব জোরে বাজ পড়ার শব্দের মত এই কথা শুনতে পেলাম, হাল্লেলূয়া! কারণ ঈশ্বর প্রভু যিনি সর্বশক্তিমান তিনি রাজত্ব শুরু করেছেন।
Kenaka ndinamva chimene chinamveka ngati gulu lalikulu, ngati mkokomo wamadzi othamanga ndipo ngati kugunda kwakukulu kwa bingu, ndipo anati, “Haleluya! Pakuti Ambuye Mulungu wathu Wamphamvuzonse akulamulira.
7 “এসো আমরা মনের খুশিতে আনন্দ করি এবং তাঁকে গৌরব দিই, কারণ মেষশিশুর বিয়ের দিন এসে গেছে এবং তাঁর কন্যে নিজেকে প্রস্তুত করেছেন।”
Tiyeni tisangalale ndi kukondwera ndi kumutamanda! Pakuti nthawi ya ukwati wa Mwana Wankhosa yafika, ndipo Mkwatibwi wakonzekeratu.
8 তাঁকে উজ্জ্বল, পরিষ্কার এবং মিহি মসীনা কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছে, কারণ মসীনা কাপড় হলো তার পবিত্র মানুষদের ধার্মিক আচরণ।
Wapatsidwa nsalu yoyera kwambiri, yowala ndi yosada kuti avale.” (Nsalu yoyera kwambiri ikuyimira ntchito zolungama za oyera mtima).
9 পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি এই কথা লেখ, ধন্য তারা যাদেরকে মেষশিশুর বিয়ের ভোজে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি আমাকে আরও বললেন, এ সব ঈশ্বরের কথা এবং সত্য কথা।
Kenaka mngelo anandiwuza kuti, “Lemba kuti, Odala amene ayitanidwa ku phwando la ukwati wa Mwana Wankhosa.” Ndipo anatinso, “Awa ndiwo mawu woona a Mulungu.”
10 ১০ তখন আমি তাঁকে নমস্কার করার জন্য তাঁর পায়ের ওপর শুয়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, এমন কাজ কর না; আমি তোমার সঙ্গে এবং তোমার যে ভাইয়েরা যারা যীশুর সাক্ষ্য ধরে রাখে তাদের মতই এক দাস; ঈশ্বরকেই প্রণাম কর; কারণ যীশুর সাক্ষ্য হলো ভাববাণীর আত্মা।
Pamenepo ndinadzigwetsa pa mapazi ake kumupembedza. Koma anandiwuza kuti, “Usatero ayi, ine ndine mtumiki mnzako ngati iwe yemwe, ndiponso ngati abale ako amene asunga umboni wa Yesu. Pembedza Mulungu. Pakuti umboni wa Yesu ndiye mzimu wa uneneri.”
11 ১১ তখন আমি দেখলাম স্বর্গ খোলা আছে এবং আমি সাদা রঙের একটা ঘোড়া দেখতে পেলাম, আর যিনি সেই ঘোড়ার উপর বসে আছেন তিনি বিশ্বস্ত ও সত্য নামে পরিচিত। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন।
Ndinaona kumwamba kutatsekuka ndipo patsogolo panga panali kavalo woyera, amene anakwerapo dzina lake linali Wokhulupirika ndiponso Woona. Poweruza ndi kuchita nkhondo, amachita molungama.
12 ১২ তাঁর চক্ষু জ্বলন্ত আগুনের শিখার মত এবং তাঁর মাথায় অনেকগুলি মুকুট আছে; তাঁর গায়ে একটা নাম লেখা আছে যেটা তিনি ছাড়া আর অন্য কেউ জানে না।
Maso ake anali ngati malawi amoto, ndipo pamutu pake panali zipewa zaufumu zambiri. Anali ndi dzina lolembedwa, lodziwika ndi Iye yekha, osati wina aliyense.
13 ১৩ তাঁর পরনে রক্তে ডুবান কাপড় ছিল এবং তার নাম ছিল “ঈশ্বরের বাক্য”।
Iye anavala mkanjo woviyika mʼmagazi, ndipo dzina lake ndi Mawu a Mulungu.
14 ১৪ আর স্বর্গের সৈন্যদল সাদা পরিষ্কার এবং মসীনা কাপড় পরে সাদা রঙের ঘোড়ায় চড়ে তাঁর পিছনে পিছনে যাচ্ছিল।
Magulu ankhondo akumwamba ankamutsatira atakwera pa akavalo oyera, ndipo iwowo atavala nsalu zoyera kwambiri ndi zosada.
15 ১৫ আর তাঁর মুখ থেকে এক ধারালো তরবারি বের হচ্ছিল যেন সেটা দিয়ে তিনি জাতিকে আঘাত করতে পারেন; আর তিনি লোহার রড দিয়ে তাদেরকে শাসন করবেন; এবং তিনি সর্বশক্তিমান্ ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ স্বরূপ পায়ে আঙ্গুর মাড়াই করবেন।
Mʼkamwa mwake munatuluka lupanga lakuthwa limene anati akaphe nalo mitundu ya anthu. Iye adzalamulira ndi ndodo yachitsulo. Iye anaponda choponderamo mphesa cha ukali wa Mulungu Wamphamvuzonse.
16 ১৬ তাঁর পোশাকে এবং ঊরুতে একটা নাম লেখা আছে, তা হলো “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু”।
Pa chovala ndi pa ntchafu pake panalembedwa dzina ili: MFUMU YA MAFUMU NDI MBUYE WA AMBUYE.
17 ১৭ আমি একজন দূতকে সূর্য্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম; আর তিনি খুব জোরে চীৎকার করে আকাশের মধ্য দিয়ে যে সব পাখী উড়ে যাচ্ছিল সে সব পাখিকে বললেন, এস ঈশ্বরের মহা ভোজ খাওয়ার জন্য একসঙ্গে জড়ো হও।
Ndipo ndinaona mngelo atayimirira pa dzuwa amene anafuwula ndi mawu okweza kwa mbalame zonse zowuluka mlengalenga kuti, “Bwerani, sonkhanani pamodzi ku phwando lalikulu la Mulungu.
18 ১৮ এস রাজাদের মাংস, সেনাপতির মাংস, শক্তিমান্ লোকদের মাংস, ঘর এবং ঘোড়া ও আরোহীদের মাংস এবং স্বাধীন ও দাস, ছোটো ও বড় সব মানুষের মাংস খাও।
Kuti mudye mnofu wa mafumu, wa akulu a ankhondo, ndi wa anthu amphamvu, wa akavalo ndi okwerapo awo, ndi wa anthu onse, mfulu ndi akapolo, angʼono ndi aakulu.”
19 ১৯ পরে আমি দেখলাম, যিনি ঘোড়ার ওপর বসে ছিলেন তাঁর ও তাঁর সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই জন্তুটি ও পৃথিবীর রাজারা ও তাদের সৈন্যরা একসঙ্গে জড়ো হল।
Kenaka ndinaona chirombo chija ndi mafumu a dziko lapansi ndi magulu ankhondo atasonkhana pamodzi kuti achite nkhondo ndi wokwera pa kavalo ndi ankhondo ake.
20 ২০ সেই জন্তুকে ধরা হলো এবং যে ভণ্ড ভাববাদী তার সামনে আশ্চর্য্য কাজ করত এবং জন্তুটির চিহ্ন সবাইকে গ্রহণ করাত ও তার মূর্তির পূজো করাত এবং তাদের ভুল পথে চালনা করত সেও তার সঙ্গে ধরা পড়ল; তাদের দুজনকেই জীবন্ত জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে ফেলা হলো। (Limnē Pyr g3041 g4442)
Koma chirombocho chinagwidwa pamodzi ndi mneneri wonyenga uja amene anachita zizindikiro zodabwitsa pamaso pake. Ndi zizindikirozi anasocheretsa amene analembedwa chizindikiro cha chirombocho napembedza fano lake. Onse awiri anaponyedwa amoyo mʼnyanja yamoto yasulufule wotentha. (Limnē Pyr g3041 g4442)
21 ২১ আর বাকি সবাইকে যিনি সেই সাদা ঘোড়ার ওপরে বসে ছিলেন তাঁর মুখ থেকে বের হওয়া তরবারি দিয়ে মেরে ফেলা হলো; আর সব পাখিরা তাদের মাংস খেয়ে নিল।
Ena onse anaphedwa ndi lupanga lija linatuluka mʼkamwa mwa wokwera pa kavalo uja, ndipo mbalame zonse zinadya mokwanira mnofu wa anthu akufawo.

< প্রকাশিত বাক্য 19 >