< প্রকাশিত বাক্য 16 >

1 আমি উপাসনা ঘর থেকে এক চীৎকার শুনতে পেলাম, একজন জোরে সেই সাতটি স্বর্গদূতকে বলছেন, তোমরা যাও এবং ঈশ্বরের ক্রোধের ঐ সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও।
Na ji babban murya na kira daga cikin haikali tana ce wa malai'iku bakwai, ''Ku je ku zuba tasoshi bakwai na fushin Allah a kan duniya.”
2 তখন প্রথম দূত গিয়ে পৃথিবীর উপরে নিজের বাটি ঢেলে দিলেন, ফলে সেই জন্তুটার চিহ্ন যাদের গায়ে ছিল এবং তার মূর্তির পূজো করত মানুষদের গায়ে খুব খারাপ ও বিষাক্ত ঘা দেখা দিল।
Mala'ika na fari ya je ya zuba tasarsa a kan duniya; munanan gyambuna masu zafi suka fito wa mutane wadanda suke da alamar dabbar, wadanda suka bauta wa siffarsa.
3 পরে দ্বিতীয় দূত সমুদ্রের ওপরে নিজের বাটি ঢেলে দিলেন, তাতে সেটি মরা লোকের রক্তের মত হলো এবং সমুদ্রের সব জীবিত প্রাণী মরে গেল।
Mala'ika na biyu ya zuba tasarsa cikin teku. Ya zama jini, kamar jinin wanda ya mutu, kuma kowane abu mai rai da ke cikin tekun ya mutu.'
4 তৃতীয় দূত গিয়ে নদনদী ও জলের ফোয়ারার ওপরে নিজের বাটি ঢাললেন, ফলে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল।
Malaika na uku ya zuba tasarsa a cikin rafuffuka da mabulbulan ruwa, sai suka zama jini.
5 জলের উপর যে স্বর্গদূতের ক্ষমতা ছিল তাকে আমি বলতে শুনলাম, হে পবিত্র, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়বান, কারণ তুমি এই রকম বিচার করছ;
Na ji mala'ikan ruwaye ya ce, ''Kai mai adalci ne - wanda ya ke yanzu wanda yake kuma a da, Mai Tsarkin nan, domin ka shari'anta wadannan abubuwa.
6 কারণ তারা ঈশ্বরের পবিত্র লোকদের ও ভাববাদীদের খুন করেছে; তুমি তাদেরকে পান করার জন্য রক্ত দিয়েছ; এটাই তাদের জন্য উপযুক্ত।
Domin sun zubar da jinin masu ba da gaskiya da annabawa, ka basu jini su sha; shine abinda da ya dace da su.
7 পরে আমি বেদি থেকে উত্তর দিতে শুনলাম, হ্যাঁ, প্রভু সর্বশক্তিমান, সবার শাসনকর্ত্তা, তোমার বিচারগুলি সত্য ও ন্যায়বান।
Na ji bagadi ya amsa, ''I, Ubangiji Allah Mai iko duka, shari'un ka gaskiya ne da adalci.''
8 চতুর্থ স্বর্গদূত তাঁর নিজের বাটি সুর্য্যের ওপরে ঢেলে দিলেন এবং আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার অনুমতি তাকে দেওয়া হল।
Mala'ika na hudu ya zuba tasarsa a kan rana, kuma aka ba shi izini ya kone jama'a da wuta.
9 ভীষণ তাপে মানুষের গা পুড়ে গেল এবং এই সব আঘাতের উপরে যাঁর ক্ষমতা আছে, সেই ঈশ্বরের নামের নিন্দা করতে লাগলো; তাঁকে গৌরব করার জন্য তারা মন ফেরাল না।
Suka kone da zafi mai tsanani, kuma suka sabi sunan Allah, wanda ke da iko akan annobai. Ba su tuba ba ko su daukaka shi.
10 ১০ পরে পঞ্চম স্বর্গদূত সেই জন্তুর সিংহাসনের উপরে নিজের বাটি ঢেলে দিলেন; তাতে শয়তানের রাজ্য অন্ধকারে ঢেকে গেল এবং মানুষেরা যন্ত্রণায় তাদের নিজ নিজ জিভ কামড়াতে লাগলো।
Sai malaika na biyar ya zuba tasarsa a kan kursiyin dabban, sai duhu ya rufe mulkinsa. Suka cicciji harsunansu saboda zafi.
11 ১১ তাদের যন্ত্রণা ও ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, তবুও তারা নিজেদের মন্দ কাজ থেকে মন ফেরালো না।
Suka yi sabon Allah na sama domin zafi da gyambunansu, suka kuma ki su tuba daga abin da suka yi.
12 ১২ ষষ্ঠ স্বর্গদূত ইউফ্রেটীস মহানদীর উপর নিজের বাটি উপুড় করে ঢেলে দিলেন এবং এই নদীর জল শুকিয়ে গেল, যেন পূর্ব দিক থেকে রাজাদের আসার জন্য রাস্তা তৈরী করা যেতে পারে।
Mala'ika na shida ya zuba tasarsa cikin babban rafi, Yufiretis. Ruwansa ya bushe domin a shirya hanya da sarakuna za su zo daga gabas.
13 ১৩ পরে আমি দেখতে পেলাম, সেই বিরাটাকার সাপের মুখ থেকে, জন্তুটির মুখ থেকে এবং ভণ্ড ভাববাদীর মুখ থেকে ব্যাঙের মত দেখতে তিনটে মন্দ আত্মা বের হয়ে আসছে।
Na ga kazamun ruhohi uku suna kama da kwadin da ke fitowa daga bakin diragon, da makaryacin annabi.
14 ১৪ কারণ তারা হলো ভূতেদের আত্মা নানা চিহ্ন ও আশ্চর্য্য কাজ করে; তারা পৃথিবীর সব রাজাদের কাছে গিয়ে সর্বশক্তিমান্ ঈশ্বরের সেই মহান দিনের যুদ্ধের জন্য মন্দ আত্মাদের জড়ো করে।
Gama su ruhohin aljanu ne masu aikata alamun ban mamaki. Sun fita za su wurin sarakunan dukan duniya domin su tattaro su wuri daya saboda yaki a babbar ranar Allah Mai iko duka.
15 ১৫ দেখ, আমি চোরের মত আসবো; ধন্য সেই ব্যক্তি যে জেগে থাকে এবং নিজের কাপড় পরে থাকে যেন সে উলঙ্গ না হয়ে ঘুরে বেড়ায় এবং লোকে তার লজ্জা না দেখে।
(''Duba! Ina zuwa kamar barawo! Mai albarka ne wanda ke zaune a fadake, wanda ke sanye da tufafinsa domin ba zai fita tsirara a ga tsiraicin sa ba.”)
16 ১৬ তারা রাজাদের এক জায়গায় জড়ো করলো যে জায়গার নাম ইব্রীয় ভাষায় হরমাগিদোন বলে।
Aka kawo su tare a wurin da ake kira Armagiddon da Ibraniyanci.
17 ১৭ পরে সপ্তম স্বর্গদূত আকাশের বাতাসের ওপরে নিজ বাটি ঢেলে দিলেন, তখন উপাসনা ঘরের সিংহাসন থেকে জোরে এই কথা গুলি বলা হলো, “এটা করা হয়েছে।”
Mala'ika na bakwai ya zuba tasarsa cikin iska. Sa'annan babbar murya ta fito daga cikin haikali da kuma kursiyin, cewa, ''An gama!''
18 ১৮ আর তখন বিদ্যুৎ চমকাতে লাগলো, বিকট শব্দ ও বাজ পড়তে লাগলো এবং এমন এক ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে কখনও হয়নি, এটা খুব ভয়ঙ্কর ভূমিকম্প ছিল।
Aka yi walkiya, da kararraki masu tsanani, da aradu da babbar girgizar kasa - girgizar da ta fi kowacce da aka taba yi tun da 'yan adam suke a duniya, girgizar da girma ta ke.
19 ১৯ ফলে সেই মহান শহরটি তিন ভাগে ভাগ হয়ে গেল এবং নানা জাতির শহরগুলি ভেঙে পড়ল; তখন ঈশ্বর সেই মহান বাবিলনকে মনে করলেন এবং ঈশ্বর তাঁর ক্রোধের মদ পূর্ণ পেয়ালা বাবিলকে পান করতে দিলেন।
Babban birnin ya rabu kashi uku, kuma biranen al'ummai suka fadi. Sai Allah ya tuna da Babila mai girma, sai ya ba wancan birnin koko cike da ruwan innabi wanda aka yi daga fushinsa mai tsanani.
20 ২০ প্রত্যেকটি দ্বীপ তখন অদৃশ্য হয়ে গেল এবং পর্বত গুলিকে আর খুঁজে পাওয়া গেল না।
Kowanne tsibiri ya bace, sai ba a kara ganin duwatsun ba.
21 ২১ আর আকাশ থেকে মানুষের ওপর বড় বড় শীল বৃষ্টির মত পড়ল, তার এক একটির ওজন প্রায় এক তালন্ত (প্রায় ছত্রিশ কেজি); এই শিলাবৃষ্টিতে আঘাত পেয়ে মানুষেরা ঈশ্বরের নিন্দা করল; কারণ সেই আঘাত খুব ভয়ানক ছিল।
Manyan duwatsun kankara, masu nauyin talanti, suka fado daga sama kan mutane. Suka zagi Allah domin annobar kankarar saboda annobar ta yi tsanani.

< প্রকাশিত বাক্য 16 >