< প্রকাশিত বাক্য 14 >

1 পরে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে সেই মেষ শিশু সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়ে আছেন এবং তাঁর সঙ্গে এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক ছিল, তাদের কপালে তাঁর নাম ও তাঁর বাবার নাম লেখা আছে।
Nilitazama na nikaona Mwana Kondoo amesimama mbele yangu juu ya Mlima Sayuni. Pamoja naye walikuwa 144, 000 wenye jina lake na jina la Baba yake limeandikwa katika vipaji vya nyuso zao.
2 পরে আমি স্বর্গ থেকে বয়ে যাওয়া অনেক জলের স্রোতের মত শব্দ এবং বাজ পড়া শব্দের মত আওয়াজ শুনতে পেলাম; যে শব্দ শুনলাম, তাতে মনে হলো যে বীণা বাদকরা নিজে নিজেদের বীণা বাজাচ্ছে;
Nikasikia sauti kutoka mbinguni ikisikika kama ngurumo za maji mengi na sauti kubwa ya radi. Sauti niliyoisikia ni kama wapiga vinubi wapigao vinubi vyao.
3 আর তারা সিংহাসনের সামনে ও সেই চার প্রাণীর ও নেতাদের সামনে নতুন একটি গান করলো; পৃথিবী থেকে কিনে নেওয়া সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক ছাড়া আর কেউ সেই গান শিখতে পারল না।
Wakiimba wimbo mpya mbele za kiti cha enzi na mbele za wenye uhai wanne na wazee. Hakuna hata mwenye uwezo wa kujifunza huo wimbo isipokuwa kwa 144, 000 ambao wamekombolewa kutoka duniani.
4 এরা স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচার করে নিজেদের অশুচি করে নি, কারণ এরা নিজেরা ব্যভিচার থেকে সূচী রেখেছেন। যে কোন জায়গায় মেষ শিশু যান, সেই জায়গায় এরা তাঁর সঙ্গে যান। এরা ঈশ্বরের ও মেষশিশুর জন্য প্রথম ফল বলে মানুষের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছে।
Hawa ni wale ambao hawakujichafua wenyewe kwa wanawake, maana walijitunza wenyewe dhidi ya matendo ya zinaa. Ni hawa ambao walimfuata Mwana Kondoo popote alipoenda. Hawa walikombolewa kutoka kwa wanadamu wakiwa matunda ya kwanza kwa Mungu na kwa Mwana Kondoo.
5 আর তাদের মুখে কোন মিথ্যা কথা পাওয়া যায়নি; তাদের কোনো দোষ ছিল না।
Hakuna uongo uliopatikana katika vinywa vyao; hawalaumiwi.
6 আমি আর এক দূতকে আকাশের অনেক উঁচুঁতে উড়তে দেখলাম, তাঁর কাছে পৃথিবীতে বাস করে সমস্ত জাতি, বংশ, ভাষা এবং প্রজাদের কাছে প্রচারের জন্য চিরকালের স্থায়ী সুসমাচার আছে; (aiōnios g166)
Nikaona malaika mwingine akiruka katikati ya mbingu, ambaye mwenye ujumbe wa mbinguni wa habari njema kwa kuwatangazia wenye kuishi duniani kwa kila taifa, kabila, lugha, na watu. (aiōnios g166)
7 তিনি চীৎকার করে বলছেন, ঈশ্বরকে ভয় কর এবং তাঁকে গৌরব কর। কারণ তাঁর বিচার করার দিন এসে গেছে; যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং জলের উত্স এই সব সৃষ্টি করেছেন তাঁর পূজো কর।
Akawaita kwa sauti kuu, “Mwogopeni Mungu na mpeni utukufu. Kwa maana muda wa hukumu umekaribia. Mwabuduni yeye, yeye aliyeumba mbingu, na dunia, na bahari, na chemchemi za maji.”
8 পরে তাঁর পেছনে দ্বিতীয় একজন স্বর্গদূত আসলেন, তিনি বললেন, সেই মহান ব্যাবিলন যে সব জাতিকে নিজের ব্যাভিচারের মদ খাইয়েছে, সেটা ধ্বংস হয়ে গেল।
Malaika mwingine - malaika wa pili - akafuata akisema, “Umeanguka, umeanguka Babeli mkuu, ambaye uliwanywesha mataifa divai ya ukahaba, divai ambayo ilileta ghadhabu juu yake.”
9 পরে তৃতীয় এক দূত আগের দূতদের পরেই আসলেন, তিনি চিৎকারে করে বললেন, যদি কেউ সেই জন্তু ও তার প্রতিমূর্ত্তির পূজো করে এবং নিজের কপালে কি হাতে চিহ্ন নিয়ে থাকে,
Malaika mwingine - malaika wa tatu - aliwafuata, akasema kwa sauti kuu, “Yeyote atakayemwabudu huyo mnyama na sanamu yake, na kupokea alama katika paji lake la uso au mkononi,
10 ১০ তবে তাকেও ঈশ্বরের সেই ক্রোধের মদ খেতে হবে, তাঁর রাগের পানপাত্রে জল না মিশিয়ে ক্রোধের মদ ঢেলে দেওয়া হয়েছে; যে এই মদ খাবে, পবিত্র দূতদের এবং মেষশিশুর সামনে আগুনও গন্ধকের দ্বারা সেই লোককে যন্ত্রণা দেওয়া হবে।
yeye pia atakunywa divai ya ghadhabu ya Mungu, divai ambayo imeandaliwa na kumwagwa bila kuchanganywa katika kikombe cha hasira yake. Mtu atakayekunywa atateswa kwa moto na moto wa kiberiti mbele za malaika zake watakatifu na mbele za Mwana Kondoo.
11 ১১ যে আগুন এই লোকদের যন্ত্রণা দেবে সেই আগুনের ধোঁয়া চিরকাল জ্বলতে থাকবে; যারা সেই জন্তুর ও তার মূর্তির পূজা করে এবং যে কেউ তার নামের চিহ্ন ব্যবহার করে, তারা দিনের কি রাতে কখনও বিশ্রাম পাবে না। (aiōn g165)
Na moshi wa maumivu yao ukaenda milele na milele, na hawakuwa na mapumziko mchana au usiku - hao waabuduo mnyama na sanamu yake, na kila mtu aliyepokea alama ya jina lake. (aiōn g165)
12 ১২ এখানে পবিত্র লোক যারা ঈশ্বরের আদেশ ও যীশুর প্রতি বিশ্বাস মেনে চলে তাদের ধৈর্য্য দেখা যায়।
Huu ni wito wa subira na uvumilivu kwa waamini, wale ambao hutii amri za Mungu na imani katika Yesu.”
13 ১৩ পরে আমি স্বর্গ থেকে এক জনকে বলতে শুনলাম, তুমি লেখ, ধন্য সেই মৃতেরা যারা এ পর্যন্ত প্রভুর সঙ্গে যুক্ত হয়ে মরেছে, হ্যাঁ, আত্মা বলছেন, তারা নিজে নিজের পরিশ্রম থেকে বিশ্রাম পাবে; কারণ তাদের কাজগুলি তাদের সঙ্গে সঙ্গে থাকবে।
Nilisikia sauti kutoka mbinguni ikisema, “Andika haya: Heri wafu wafao katika Bwana.” “Ndiyo,” asema Roho, “ili waweze kupumzika kutoka kwenye kazi zao, maana matendo yao yatawafuata.”
14 ১৪ আর আমি তাকিয়ে দেখতে পেলাম সেখানে একটি সাদা মেঘ ছিল এবং সেই মেঘের উপরে মনুষ্যপুত্রের মত একজন লোক বসে ছিলেন, তাঁর মাথায় একটি সোনার মুকুট এবং তাঁর হাতে একটি ধারালো কাস্তে ছিল।
Nilitazama na nikaona kulikuwa na wingu jeupe, na aliyeketi kwenye wingu ni mmoja aliyekuwa na mfano wa Mwana wa Mtu. Alikuwa na taji ya dhahabu katika kichwa chake na mundu mkali katika mkono wake.
15 ১৫ পরে উপাসনা ঘর থেকে আর এক দূত বের হয়ে যিনি মেঘের ওপরে বসে ছিলেন, তাঁকে জোরে চীৎকার করে বললেন, “আপনার কাস্তে নিন এবং শস্য কাটতে শুরু করুন; কারণ শস্য কাটার দিন হয়েছে;” কারণ পৃথিবীর শস্য পেকে গেছে।
Malaika mwingine tena alikuja kutoka kwenye hekalu na aliita kwa sauti kuu kwenda kwa yule aliyekaa katika wingu: “Chukua mundu wako na uanze kuvuna. Kwa kuwa muda wa mavuno umeshawadia, maana mavuno yaliyo katika dunia yameshaiva.”
16 ১৬ তখন যিনি মেঘের ওপরে বসে ছিলেন তিনি নিজের কাস্তে পৃথিবীতে লাগালেন এবং পৃথিবীর শস্য কেটে নিলেন।
Tena yule aliyekuwa kwenye wingu aliupitisha mundu wake juu ya dunia, na dunia ikavunwa.
17 ১৭ আর এক দূত স্বর্গের উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন; তাঁরও হাতে একটি ধারালো কাস্তে ছিল।
Na malaika mwingine akaja kutoka kwenye hekalu la mbinguni; naye alikuwa na mundu mkali.
18 ১৮ আবার বেদির কাছ থেকে আর এক দূত বের হয়ে আসলেন, তাঁর আগুনের উপরে ক্ষমতা ছিল, তিনি ঐ ধারালো কাস্তে হাতে দূতকে জোরে চীৎকার করে বললেন, তোমার ধারালো কাস্তে নাও, পৃথিবীর আঙ্গুর গাছ থেকে আঙ্গুর সংগ্রহ কর, কারণ আঙ্গুর ফল পেকে গেছে।
Na bado malaika mwingine akaja kutoka kwenye madhabahu, na malaika aliyekuwa na mamlaka juu ya moto. Akamwita kwa sauti kuu malaika ambaye alikuwa na mundu mkali, “Chukua mundu mkali na uyakusanye matawi ya mzabibu kutoka kwenye mzabibu wa nchi, kwa kuwa zabibu sasa zimeiva.”
19 ১৯ তখন ঐ দূত পৃথিবীতে নিজের কাস্তে লাগিয়ে পৃথিবীর আঙ্গুর গাছগুলি কেটে নিলেন, আর ঈশ্বরের ক্রোধের গর্তে আঙ্গুর মাড়াই করার জন্য ফেললেন।
Malaika alipeleka mundu wake katika dunia na alikusanya mavuno ya zabibu ya dunia na alirusha katika pipa kubwa la divai ya ghadhabu ya Mungu.
20 ২০ শহরের বাইরে একটি গর্তে তা মাড়াই করা হলো, তাতে গর্ত থেকে রক্ত বের হলো যা ঘোড়াগুলির লাগাম পর্যন্ত উঠল, এতে এক হাজার ছয় শত তীর রক্তে ডুবে গেল।
Chujio la divai lilipondwapondwa nje ya mji na damu ikamwagika kutoka katika hicho kimo cha hatamu ya farasi, kwa stadia 1, 600.

< প্রকাশিত বাক্য 14 >