< গীতসংহিতা 1 >

1 ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের পরামর্শে চলে না, পাপীদের সঙ্গে পথে দাঁড়ায় না, কিংবা বিদ্রূপকারীদের সভায় বসে না।
Amebarikiwa mtu yule asiye enenda katika ushauri wa waovu, au kusimama katika njia ya wenye dhambi, au kukaa katika kusanyiko la wenye mizaha.
2 কিন্তু তার আনন্দ সদাপ্রভুুর ব্যবস্থার মধ্যে, তাঁর ব্যবস্থার উপর সে দিন ও রাত ধ্যান করে।
Bali yeye huifurahia sheria ya Yahwe, na huitafakari sheria yake mchana na usiku.
3 সে এমন একটি গাছের মত হবে, যা জলের প্রবাহের কাছে রোপিত যা সঠিক দিনের তার ফল উত্পন্ন করে। যার পাতা শুকিয়ে যায় না; যা কিছু করে তাতে উন্নতিলাভ করবে।
Atakuwa kama mti uliopandwa karibu na mkondo wa maji ambao huzaa matunda yake kwa majira yake, ambao majani yake hayakauki; lolote afanyalo litafanikiwa.
4 দুষ্টেরা সেই রকম নয়, কিন্তু বরং তারা তুষের মত যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।
Waovu hawako hivyo, wao badala yake ni kama makapi yapeperushwayo na upepo.
5 তাই দুষ্টেরা বিচারের মধ্যে দাঁড়াবে না, পাপীরাও ধার্ম্মিকদের সভার মধ্যে থাকবে না।
Kwa hivyo waovu hawatasimama katika hukumu, wala wenye dhambi katika kusanyiko la wenye haki.
6 কিন্তু সদাপ্রভুু ধার্ম্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে।
Kwa kuwa Yahweh huikubali njia ya wenye haki, njia ya waovu itaangamizwa.

< গীতসংহিতা 1 >