< গীতসংহিতা 96 >

1 তোমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে এক নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও।
Imbirani Yehova nyimbo yatsopano; Imbirani Yehova dziko lonse lapansi.
2 সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও। তার নামের ধন্যবাদ কর, দিনের র পর দিন তার পরিত্রান ঘোষণা কর।
Imbirani Yehova, tamandani dzina lake; lalikirani chipulumutso chake tsiku ndi tsiku.
3 প্রচার কর জাতিদের মধ্যে তার গৌরব, সমস্ত লোক-সমাজে তার আশ্চর্য্য কাজ সকল।
Lengezani ulemerero wake pakati pa mayiko, ntchito zake zodabwitsa pakati pa mitundu yonse ya anthu.
4 কারণ সদাপ্রভুু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
Pakuti wamkulu ndi Yehova ndipo ndi woyenera kwambiri kumutamanda; ayenera kuopedwa kupambana milungu yonse.
5 কারণ জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভুু আকাশমণ্ডলের নির্মাতা;
Pakuti milungu yonse ya anthu a mitundu ina ndi mafano, koma Yehova analenga mayiko akumwamba.
6 প্রভা ও প্রতাপ তার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তার ধর্মধামে বিরাজমান।
Ulemu ndi ufumu zili pamaso pake, mphamvu ndi ulemerero zili mʼmalo ake opatulika.
7 হে জাতিদের গোষ্ঠী সকল, সদাপ্রভুুর কীর্ত্তন কর, সদাপ্রভুুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।
Perekani kwa Yehova, inu mabanja a anthu a mitundu ina, perekani kwa Yehova ulemerero ndi mphamvu.
8 সদাপ্রভুুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে নিয়ে তার প্রাঙ্গণে এস।
Perekani kwa Yehova ulemerero woyenera dzina lake; bweretsani chopereka ndipo mulowe mʼmabwalo ake.
9 পবিত্র সভায় সদাপ্রভুুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী। তার সামনে কম্পমান হও।
Lambirani Yehova mu ulemerero wa chiyero chake; njenjemerani pamaso pake, dziko lonse lapansi.
10 ১০ জাতিদের মধ্যে বলো “সদাপ্রভুু রাজত্ব করেন,” জগৎপৃথিবী ও প্রতিষ্ঠিত; একে কাঁপানো যাবে না; তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।
Nenani pakati pa mitundu ya anthu, “Yehova akulamulira.” Dziko lonse lakhazikika molimba, silingasunthidwe; Iye adzaweruza mitundu ya anthu molungama.
11 ১১ আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক; সমুদ্র ও তার মধ্যের সকলই গর্জন করুক;
Mayiko akumwamba asangalale, dziko lapansi likondwere; nyanja ikokome, ndi zonse zili mʼmenemo;
12 ১২ ভূমি ও সেখানকার সকলই উল্লাসিত হোক; তখন বনের সমস্ত গাছপালা আনন্দে গান করবে;
minda ikondwere pamodzi ndi chilichonse chili mʼmenemo. Pamenepo mitengo yonse ya mʼnkhalango idzayimba ndi chimwemwe;
13 ১৩ সদাপ্রভুুর সামনেই করবে, কারণ তিনি আসছেন, তিনি পৃথিবীর বিচার করতে আসছেন, তিনি ধর্মশীলতায় জগতের বিচার করবেন, নিজের বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন
idzayimba pamaso pa Yehova, pakuti Iye akubwera kudzaweruza dziko lapansi; adzaweruza dziko lonse mwachilungamo ndi mitundu ya anthu onse mʼchoonadi.

< গীতসংহিতা 96 >