< গীতসংহিতা 94 >

1 হে প্রতিফল দানকারী ঈশ্বর সদাপ্রভুু, ঈশ্বর আপনার ক্রোধ প্রকাশ করুন।
Yahwe, Ee Mungu ulipaye kisasi, Mungu ulipaye kisasi, utuangazie sisi.
2 ওঠ, হে পৃথিবীর বিচারকর্ত্তা, অহঙ্কারীদেরকে অপকারের প্রতিফল দাও।
Inuka, muhukumu wa nchi, uwape wenye majivuno kile wanachosahili.
3 দুষ্টরা কত কাল, হে সদাপ্রভু, দুষ্টরা কত কাল উল্লাস করবে?
Mpaka lini waovu, Yahwe, mpaka lini waovu watafurahia?
4 তারা বকবক করছে, সগর্বে কথা বলছে, অধর্মচারী সবাই অহঙ্কার করছে।
Wanamwaga maneno yao ya kiburi; wote watendao uovu wanajivuna.
5 হে সদাপ্রভুু, তোমার প্রজাদেরকেই তারা চূর্ণ করছে, তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।
Wanawaangamiza watu wako, Yahwe; wanalitesa taifa ambao ni milki yako.
6 তারা বিধবা ও প্রবাসীকে বধ করছে; পিতৃহীনদেরকে মেরে ফেলছে।
Wanamuua mjane na mgeni aishiye nchini mwao, na wanamuua yatima.
7 তারা বলছে সদাপ্রভুু দেখবেন না, যাকোবের ঈশ্বর বিবেচনা করবেন না।
Nao husema, “Yahwe hawezi kuona, Mungu wa Yakobo hayagundui haya.”
8 হে লোকদের মধ্যবর্ত্তী নরপশুরা, বিবেচনা কর; হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?
Tambueni, ninyi watu wajinga! Enyi wapumbavu, mtajifunza lini?
9 যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না? যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?
Yeye aliye liumba sikio, hasikii? Yeye aliye litengeneza jicho, haoni?
10 ১০ যিনি জাতিদের শিক্ষাদাতা, তিনি কি ভর্ত্সনা করবেন না? তিনিই তো মানুষকে জ্ঞান শিক্ষা দেন।
Yeye awaadhibuye mataifa, hayuko sahihi? Yeye ndiye ampaye maarifa mwanadamu.
11 ১১ সদাপ্রভুু, মানুষের কল্পনাগুলি জানেন, সেগুলো সবই ভ্রষ্ট।
Yahwe anayajua mawazo ya wanadamu, kuwa ni mvuke.
12 ১২ ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন কর, হে সদাপ্রভুু যাকে তুমি আপন ব্যবস্থা থেকে শিক্ষা দাও,
Amebarikiwa yule ambaye umuongozaye, Yahwe, yule ambaye wewe humfundisha kutoka katika sheria yako.
13 ১৩ যেন তুমি তাকে বিপদের দিনের র থেকে বিশ্রাম দাও, দুষ্টের জন্য যতক্ষণ পর্যন্ত কুয়ো খোঁড়া না হয়।
Wewe humpa pumziko wakati wa shida mpaka shimo litakapokuwa limechimbwa kwa ajili ya waovu.
14 ১৪ কারণ সদাপ্রভুু নিজের প্রজাদেরকে দূর করবেন না, নিজের অধিকার ছাড়বেন না।
Maana Yahwe hatawaacha watu wake wala kutelekeza warithi wake.
15 ১৫ রাজ শাসন আবার ধার্মিকতার কাছে আসবে; সরলমনা সকলেই তার অনুগামী হবে।
Kwa kuwa tena hukumu itakuwa ya haki; na wote walio wanyoofu wa moyo wataifuata.
16 ১৬ কে আমার পক্ষ হয়ে দূরাচারদের বিরুদ্ধে উঠবে? কে আমার পক্ষে দুষ্টদের বিরুদ্ধে দাড়াবে?
Ni nani atainuka kunitetea dhidi ya watendao uovu? Ni nani atasimama dhidi ya waovu kwa ajili yangu?
17 ১৭ সদাপ্রভুু যদি আমায় সাহায্য না করতেন, আমার প্রাণ তাড়াতাড়ি নিঃশব্দ জায়গায় বসবাস করত।
Kama Yahwe asingelikuwa msaada wangu, haraka ningekuwa nimelala mahali pa ukimya.
18 ১৮ যখন আমি বলতাম, আমার পা বিচলিত হল, তখন, হে সদাপ্রভুু, তোমার দয়া আমাকে সুস্থির রাখত।
Niliposema, mguu wangu unateleza,” Uaminifu wa agano lako, Yahwe, uliniinua.
19 ১৯ আমার মনের চিন্তা বাড়ার দিনের, তোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে
Wasiwasi uwapo mwingi ndani yangu, faraja yako hunifurahisha.
20 ২০ দুষ্টতার সিংহাসন কি তোমার সখা হতে পারে? যারা সংবিধানের মাধ্যমে অন্যায় তৈরী করে?
Kiti cha uharibifu chaweza kushirikiana nawe, kitungacho madhara kwa njia ya sheria?
21 ২১ তারা ধার্ম্মিকের প্রাণের বিরুদ্ধে দলবদ্ধ হয়, নির্দোষের রক্তকে দোষী করে।
Wao kwa pamoja hupanga njama kuwaua wenye haki na kuwahukumu adhabu ya kifo wenye haki.
22 ২২ কিন্তু সদাপ্রভুু আমার উচ্চ দূর্গ হয়েছেন, আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হয়েছেন।
Lakini Yahwe amekuwa mnara wangu mrefu, na Mungu wangu amekuwa mwamba wa kimbilio langu.
23 ২৩ তিনি তাদের অধর্ম্ম তাদেরই উপরে দিয়েছেন, তাদের দুষ্টতায় তাদের উচ্ছিন্ন করবেন; সদাপ্রভুু আমাদের ঈশ্বর, তাদেরকেই উচ্ছিন্ন করবেন।
Yeye atawarudishia uovu wao wenyewe na atawaangamiza katika uovu wao wenyewe. Yahwe Mungu wetu atawaangamiza.

< গীতসংহিতা 94 >