< গীতসংহিতা 90 >

1 ঈশ্বরের লোক মোশির প্রার্থনা। হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হয়ে এসেছ, পুরুষে পুরুষে হয়ে আসছ।
Bwana, wewe umekuwa kimbilio letu vizazi vyote.
2 পর্বতদের জন্ম হবার আগে, তুমি পৃথিবী ও জগৎ কে জন্ম দেবার আগে, এমনকি অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই ঈশ্বর।
Kabla milima haijaumbwa, wala haujaumba nchi na dunia, tangu milele na milele, wewe ni Mungu.
3 তুমি মানুষকে ধূলোতে ফিরিয়ে থাক, বলে থাক, মানুষের সন্তানেরা ফিরে যাও।
Humrudisha mtu mavumbini, na kusema, “Rudi, ewe uzao wa mwanadmu.
4 কারণ সহস্র বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল, তা ত চলে গিয়েছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।
Kwa maana miaka elfu machoni pako ni kama jana ipitapo, na kama saa wakati wa usiku.
5 তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; ভোরবেলায় তারা ঘাসের মতন, যা বেড়ে ওঠে।
Huwafagia kama vile kwa mafuliko nao hulala; na wakati wa asubuhi wako kama majani yameayo.
6 ভোরবেলায় ঘাসে ফুল ফোটে ও বেড়ে ওঠে, সন্ধ্যাবেলা ছিঁড়ে গিয়ে শুকনো হয়ে যায়।
Asubuhi yachipuka na kumea; jioni yakatika na kukauka.
7 কারণ তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই।
Hakika, tumeangamizwa kwa hasira yako, na gadhabu yako inatuogopesha sana.
8 তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সামনে, আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার মুখের দীপ্তিতে।
Umeudhihirisha uovu wetu mbele zako, na dhambi zetu zilizofichika katika nuru ya uwepo wako.
9 কারণ তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়, আমরা নিজের নিজের বছর নিঃশ্বাসের মত শেষ করি।
Uhai wetu unatoweka chini ya gadhabu yako; Miaka yetu inapita haraka kama pumzi.
10 ১০ আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর; বলবান হলে আশী বছর হতে পারে। তবুও তাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কারণ তা দ্রুত পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।
Miaka yetu ni sabini, au themanini tukiwa na afya; lakini hata hivyo miaka yetu mizuri imetiwa alama ya taabu na huzuni. Ndiyo, inapita haraka, kisha tunatoweka.
11 ১১ তোমার কোপের শক্তি কে বুঝে? তোমার ভয়াবহতার সমতুল্য ক্রোধ কে বোঝে?
Ni nani ajuaye kiwango cha hasira yako, na ghadhabu yako ambayo iko sawa na hofu yako?
12 ১২ এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার সঙ্গে বসবাস করি।
Hivyo utufundishe sisi kuyafikiria maisha yetu ili kwamba tuweze kuishi kwa hekima.
13 ১৩ হে সদাপ্রভুু, ফের কত দিন? তোমার দাসদের প্রতি সদয় হও।
Ugeuke, Ee Yahwe! Mpaka lini itakuwa hivi? Uwahurumie watumishi wako.
14 ১৪ ভোরে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা সারাজীবন আনন্দ ও আহ্লাদ করি।
Ututosheleze sisi wakati wa asubuhi kwa uaminifu wa agano lako ili kwamba tuweze kufurahi na kushangilia siku zote za maisha yetu.
15 ১৫ যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, যত বছর আমরা বিপদ দেখেছি, সেই অনুযায়ী আমাদেরকে আনন্দিত কর।
Utufurahishe kwa uwiano sawa na zile siku ulizo tutesa na kwa ile miaka tuliyopitia taabu.
16 ১৬ তোমার দাসদের কাছে তোমার কর্ম্ম, তাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দেখতে পাওয়া যাক।
Watumishi wako na waione kazi yako, na watoto wetu wauone ukuu enzi yako.
17 ১৭ আর আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রসন্নভাব আমাদের উপরে পড়ুক; আর তুমি আমাদের হাতের কাজ স্থায়ী কর, আমাদের হাতের কাজ তুমি স্থায়ী কর।
Na neema ya Bwana Mungu wetu iwe yetu; fanikisha kazi za mikono yetu; hakika, fanikisha kazi ya mikono yetu.

< গীতসংহিতা 90 >