< গীতসংহিতা 84 >

1 প্রধান বাদ্যকারের জন্য। স্বর, গিত্তীৎ। কোরহ সন্তানদের গান। হে বাহিনীদের সদাপ্রভুু, তোমার বাসস্থান কেমন প্রিয়।
Don mai bi da kaɗe-kaɗe. Bisa ga gittit. Na’Ya’yan Kora maza. Zabura ce. Ina misalin kyan wurin zamanka, Ya Ubangiji Maɗaukaki!
2 আমার প্রাণ সদাপ্রভুুর প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ধ্বনি করে।
Raina yana marmari, har yana suma, don filayen gidan Ubangiji; zuciyata da namana na tā da murya domin Allah mai rai.
3 এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; তোমার বেদিই সেই জায়গা, হে বাহিনীদের সদাপ্রভুু, আমার রাজা আমার ঈশ্বর।
Har tsada ma ta sami gida, tsatsewa kuma ta yi wa kanta sheƙa, inda za tă ƙyanƙyashe’ya’yanta, wuri kusa da bagadenka, Ya Ubangiji Maɗaukaki, Sarkina da kuma Allahna.
4 ধন্য তারা, যারা তোমার গৃহে বাস করে, তারা সর্বদা তোমার প্রশংসা করবে।
Masu albarka ne waɗanda suke zama a gidanka; kullum suna ta yabonka. (Sela)
5 ধন্য সেই লোক, যার বল তোমাতে, সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে।
Masu albarka ne waɗanda ƙarfinsu yana daga gare ka, waɗanda suka kafa zukatansu a yin tafiya zuwa wuri mai tsarki ne.
6 তারা কান্নার তলভূমি দিয়ে গমন করে, তারা পানীয় জলের ঝরনার সন্ধান পায়; প্রথম বৃষ্টি তা জলাধারের জল দিয়ে ঢেকে দেয়।
Yayinda suke wuce ta Kwarin Baka, sukan mai da shi wurin maɓulɓulai; ruwan sama na farko kuma kan rufe shi da tafkuna.
7 তারা শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে ওঠে, তাদের প্রত্যেকে সিয়োনের ঈশ্বরের সামনে উপস্থিত হয়৷
Suna ta ƙara ƙarfi, har sai kowanne ya bayyana a gaban Allah a Sihiyona.
8 হে সদাপ্রভুু, বাহিনীদের ঈশ্বর, আমার প্রার্থনা শোন হে যাকোবের ঈশ্বর মনোযোগ দাও।
Ka ji addu’ata, ya Ubangiji Allah Maɗaukaki; ka saurare ni, ya Allah na Yaƙub. (Sela)
9 দেখ হে ঈশ্বর আমাদের ঢাল, দেখ তোমার অভিষিক্তের মুখের প্রতি।
Ka dubi garkuwarmu, ya Allah; ka duba da alheri a kan shafaffenka.
10 ১০ কারণ তোমার প্রাঙ্গণে একদিন ও হাজার দিনের র চেয়ে উত্তম; বরং আমি ঈশ্বরের ঘরের দরজায় দরোয়ান হয়ে দাঁড়িয়ে থাকব, তবু দুষ্টতার তাঁবুতে বাস করা ভালো নয়।
Rana guda a filayen gidan sun fi dubu a wani wuri dabam; zan gwammaci in zama mai tsaron ƙofa a gidan Allahna da in zauna a tentunan mugaye.
11 ১১ কারণ সদাপ্রভুু ঈশ্বর আমাদের সূর্য্য ও ঢাল; সদাপ্রভুু অনুগ্রহ ও প্রতাপ দেন; যারা সিদ্ধতায় চলে, তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।
Gama Ubangiji Allah rana ne da kuma garkuwa; Ubangiji yakan yi alheri da kuma daraja; ba ya hana kowane abu mai kyau wa waɗanda suke aikata abin da yake daidai.
12 ১২ হে বাহিনীদের সদাপ্রভুু, ধন্য সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।
Ya Ubangiji Maɗaukaki, mai albarka ne mutumin da ya dogara gare ka.

< গীতসংহিতা 84 >