< গীতসংহিতা 83 >

1 একটি গান। আসফের সঙ্গীত। হে ঈশ্বর, নীরব থেকো না; হে ঈশ্বর, নীরব ও নিস্তব্ধ হয়ো না।
Ee Mungu, usikae kimya! usitupuuze na kustarehe, Ee Mungu.
2 কারণ দেখ, তোমার শত্রুরা গর্জন করছে, তোমার ঘৃণাকারীরা মাথা তুলেছে।
Tazama, adui zako wanafanya vurugu, na wale wakuchukiao wameinua vichwa vyao.
3 তারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিত লোকদের বিরুদ্ধে একসঙ্গে পরামর্শ করছে।
Wanafanya hila juu ya watu wako na kwa pamoja kupanga njama dhidi ya wale uwalindao. Wamesema,
4 তারা বলেছে, “এস, আমরা ওদেরকে ধ্বংস করি, জাতি হিসাবে আর থাকতে না দিই, যেন ইস্রায়েলের নাম আর মনে না থাকে।”
“Njoni na tuwaangamize wao kama taifa. Kisha jina la Israeli halitakumbukwa.”
5 কারণ তারা একমনে পরিকল্পনা করেছে; তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
Wamepanga njama pamoja wakiwa na mkakati mmoja; wamefanya muungano dhidi yako.
6 ইদোমের তাঁবু ও সকল ইশ্মায়েলীয়রা, মোয়াব ও হাগারীয়রা,
Hii inajumuisha hema za Edomu na Waishmaeli, na watu wa Moabu na Wahagari, ambao wamepanga njama pamoja nao
7 গবাল, অম্মোন ও অমালেক, সোরের লোকেদের সঙ্গে পলেষ্টিয়া;
Gebal, Amoni, Amaleki; pia inajumuisha Filisti na wenyeji wa Tiro.
8 অশূরীয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে, তারা লোটের বংশধরদের সাহায্য করছে।
Ashuri pia ameshirikina nao; wanawasaidia wana wa Lutu. Serah
9 এদের প্রতি সেরকম কর, যেরকম মিদিয়নের প্রতি করেছিলে, কীশন নদীতে যেমন সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;
Ufanye kwao kama ulivyofanya kwa Midiani, kama ulivyofanya kwa Sisera na kwa Yabini kwenye Mto Kishoni.
10 ১০ তারা ঐনদোরে ধবংস হল, ভূমির উপরে সারের মত হল।
Waliangamizwa kule Endori na wakawa kama mbolea juu ya chi.
11 ১১ তুমি ওদের প্রধানদেরকে অরেব ও সেবের সমান কর, এদের অধিপতিদের সেবহ ও সলমুন্নের সমান কর।
Uvifanye vyeo vyao kama Oreb na Zeeb, na wakuu wao wote kama Zeba na Zalmuna.
12 ১২ এরা বলেছে, “এস আমরা নিজেদের জন্য ঈশ্বরের সমস্ত চারণভূমি অধিকার করে নিই।”
Wao walisema, natujimilikishe malisho ya Mungu.”
13 ১৩ হে আমার ঈশ্বর, তুমি ওদেরকে ঘূর্ণায়মান ধূলোর মত কর, বায়ুর সামনে অবস্থিত খড়ের মত কর।
Ee Mungu wangu, uwafanye kama mavumbi ya kisulisuli, kama makapi mbele ya upepo,
14 ১৪ যেমন দাবানল বন পুড়িয়ে দেয়, যেমন আগুনের শিখা পাহাড়-পর্বত জ্বালিয়ে দেয়;
Kama moto uteketezao msitu, na kama miali ya moto iwakayo milimani.
15 ১৫ সেরকম তুমি এদেরকে তোমার শক্তিশালী বায়ুতে তাড়া কর, তোমার প্রচণ্ড ঝড়ে ভয়গ্রস্ত কর।
Uwafuatie kwa tufani yako, na kuwafadhaisha kwa dhoruba yako.
16 ১৬ তুমি ওদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, হে সদাপ্রভুু, যেন, এরা তোমার নামের খোঁজ করে।
Uwajaze nyuso zao kwa aibu ili kwamba waweze kulitafuta jina lako, Yahwe.
17 ১৭ এরা চিরতরে লজ্জিত ও ভীত হোক; এরা হতাশ ও বিনষ্ট হোক;
Nao waaibishwe na kufadhaishwa milele; waangamizwe katika aibu.
18 ১৮ আর জানুক যে তুমিই, যার নাম সদাপ্রভুু, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর।
Kisha watajua kwamba ni wewe pekee, Yahwe, Uliye Juu ya nchi yote.

< গীতসংহিতা 83 >