< গীতসংহিতা 78 >

1 আসফের মস্কীল। হে আমার লোকেরা, আমার উপদেশ শোন, আমার মুখের কথা শোন।
Watu wangu, sikieni mafundisho yangu, sikilizeni maneno ya kinywa changu.
2 আমি একটা জ্ঞানের গান গাব, আমি অতীতের গোপন বিষয়ে বলব,
Nitafungua kinywa changu katika mifano; nitaimba kuhusu mambo yaliyofichika yahusuyo yaliyopita.
3 যা আমরা শুনেছি এবং জেনেছি তা আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলেছিলেন।
Haya ni mambo ambayo tumeyasikia na kujifunza mambo ambayo mababu zetu wametuambia sisi. Hatutawaficha uzao wao.
4 আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না, আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব,
Tutawaambia kizazi kijacho kuhusu sifa anazostahili Yahwe kwa matendo yake, nguvu zake, na maajabu ambayo ameyafanya.
5 কারণ তিনি যাকোবের মধ্যে নিয়মের আদেশ স্থাপন করিয়েছিলেন এবং ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়েছেন। তিনি আমাদের পিতৃপুরুষদেরকে আদেশ দিয়েছিলেন যে তারা নিজেদের সন্তানদের তা শেখাবে।
Kwa kuwa yeye alianzisha agano la amri katika Yakobo na sheria maalumu katika Israeli. Yeye aliamuru mababu zetu kuwa walipaswa kuzifundisha kwa watoto wao.
6 তিনি তা আদেশ করেছিলেন যেন পরবর্তী প্রজন্ম এই আদেশ জানতে পারে, যে সকল সন্তান এখনও জন্মায় নি, তারা তা জানতে পারে এবং তারা যেন আবার নিজের নিজের সন্তানদের কাছে বর্ণনা করতে পারে।
Aliamuru hivi ili kwamba kizazi kijacho kiweze kuzijua amri zake, ili wawafundishe wana ambao bado hawajazaliwa.
7 তখন তারা তাদের আশা ঈশ্বরে স্থাপন করবে এবং তাঁর কাজ ভুলবে না কিন্তু তাঁর আদেশ সকল পালন করবে।
Kisha wangeweka tumaini lao katika Mungu na kutokusahau matendo yake bali wazishike amri zake.
8 তখন তারা আর তাদের পিতৃপুরুষদের মত হবে না, যারা জেদী ও বিদ্রোহী বংশ ছিল; সেই বংশ যাদের হৃদয় যথাযথ ছিল না এবং যাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না।
Ndipo wasingekuwa kama mababu zao, ambao walikuwa wakaidi na wenye uasi, kizazi ambacho mioyo yao haikuwa kamilifu, na ambao roho zao hazikuwa na nia thabiti na aminifu kwa Mungu.
9 ইফ্রয়িমরা ধনুক দ্বারা যুদ্ধের সাজে সেজে ছিল, কিন্তু যুদ্ধের দিনের তারা যুদ্ধ থেকে ফিরে গেল।
Waefraimu walikuwa na silaha na upinde, lakini walikimbia siku ya vita.
10 ১০ তারা ঈশ্বরের নিয়ম পালন করল না এবং তারা তাঁর ব্যবস্থার বাধ্য হতে অস্বীকার করল।
Hawakutunza agano na Mungu, na walikataa kutii sheria yake.
11 ১১ তারা তাঁর কাজ ভুলে গেল, সেই সকল আশ্চর্য্য কার্য্য, যা তিনি তাদেরকে দেখিয়ে ছিলেন।
Walisahau matendo yake, mambo ya ajabu ambayo yeye amewaonesha wao.
12 ১২ তিনি তাদের পিতৃপুরুষদের চোখের সামনে নানা আশ্চর্য্য কার্য্য করেছিলেন। মিশর দেশে, সোয়নের দেশে করেছিলেন।
Walisahau mambo ya ajabu aliyofayafanya machoni pa mababu zao katika nchi ya Misri, katika ardhi ya Soani.
13 ১৩ তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন, তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন।
Aliigawa bahari na akawaongoza katikati ya bahari; aliyafanya maji yasimame kama kuta.
14 ১৪ তিনি দিনের তাদের মেঘ হয়ে পরিচালনা দিতেন এবং সমস্ত রাত্রি আগুনের আলো হয়ে পরিচালনা দিতেন।
Wakati wa mchana aliwaongoza kwa wingu na usiku wote kwa nuru ya moto.
15 ১৫ তিনি মরুপ্রান্তে শৈল ভেদ করলেন এবং তিনি তাদেরকে প্রচুর জল দিলেন, যথেষ্ট পরিমাণে সমুদ্রের মত দিলেন।
Alipasua miamba jangwani, na aliwapa maji mengi, ya kutosha kujaza vina virefu vya bahari.
16 ১৬ তিনি শৈল থেকে ঝর্না বার করলেন এবং নদীর জলের মত বওয়ালেন।
Alifanya maporomoko ya maji kutiririka tokea mwambani na aliyafanya maji yatiririke kama mito.
17 ১৭ তবুও তারা বার বার তার বিরুদ্ধে পাপ করল, মরুপ্রান্তে মহান সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল;
Lakini bado waliendelea kutenda dhambi dhidi yake, wakiasi dhidi ya Aliye Juu katika jangwa.
18 ১৮ তারা খাবার চাওয়ার মধ্যে দিয়ে, স্ব-ইচ্ছায় ঈশ্বরের পরীক্ষা করল।
Walimjaribu Mungu mioyoni mwao kwa kuomba chakula cha kuwatosheleza hamu zao.
19 ১৯ তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন?
Waliongea dhidi ya Mungu; walisema, “Kweli Mungu anaweza kuweka meza ya chakula kwa ajili yetu jangwani?
20 ২০ দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন, জলের ধারা বেরিয়ে এসেছিল এবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷ কিন্তু তিনি কি খাবার দিতে পারেন? তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?”
Tazama, wakati alipoupiga mwamba, maji yalibubujika, mito ikafurika. Lakini anaweza kutoa mkate tena? Ataweza kuleta nyama kwa watu wake?”
21 ২১ যখন সদাপ্রভুু তা শুনলেন, তিনি রেগে গেলেন; তাই আগুন যাকোবের বিরুদ্ধে জ্বলে উঠেছিল এবং তাঁর রাগ ইস্রায়েলকে আক্রমণ করেছিল,
Yahwe aliposikia haya, alikasirika; moto wake uliwaka dhidi ya Yakobo, hasira yake ikamshambulia Israeli,
22 ২২ কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না এবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না।
kwa sababu hawakumwamini Mungu na hawakuamini katika wokovu wake.
23 ২৩ তবু তিনি উপরের আকাশকে আদেশ দিলেন এবং আকাশের দ্বারগুলি খুলে দিলেন।
Lakini yeye bado aliziamuru mbingu juu na kufungua milango ya mbingu.
24 ২৪ তিনি তাদের খাবারের জন্য মান্না বর্ষালেন এবং তাদেরকে স্বর্গের শস্য দিলেন।
Aliwanyeshea mana ili wale, na aliwapa nafaka kutoka mbinguni.
25 ২৫ মানুষেরা দূতেদের খাবার খেল; তিনি তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার পাঠালেন।
Watu walikula mikate ya malaika. Aliwatumia chakula kingi.
26 ২৬ তিনি আকাশে পূর্বীয় বায়ু বয়ালেন এবং নিজের পরাক্রমে দক্ষিণে বায়ুকে পরিচালনা দিলেন।
Alisababisha upepo wa mashariki kupiga mawinguni, na kwa uweza wake aliuongoza upepo wa kusini.
27 ২৭ তিনি তাদের উপরে মাংসকে ধূলোর মত, অগুন্তি পাখি সমুদ্রের বালির মত বর্ষালেন।
Aliwanyeshea nyama kama mavumbi, na ndege kama wingi wa mchanga wa baharini.
28 ২৮ সেগুলি তাদের শিবিরের মধ্যে পড়ল, তাদের তাঁবুর চারিপাশে পড়ল।
Walianguka katikati ya kambi yao, na maeneo yote karibu na hema zao.
29 ২৯ তখন তারা খেল এবং পরিতৃপ্ত হল; তিনি তাদের দিলেন যা তারা আকাঙ্খা করেছিল;
Hivyo walikula na walishiba. Maana aliwapa kile walichokitamani sana.
30 ৩০ কিন্তু তারা তবুও পরিতৃপ্ত হল না; তাদের খাবার তাদের মুখেই ছিল,
Lakini walikuwa bado hawajatosheka; chakula chao kilikuwa bado kinywani mwao.
31 ৩১ ঠিক সেই দিনের, ঈশ্বরের ক্রোধ তাদের আক্রমণ করল এবং তাদের শক্তিশালীদের মেরে ফেলল; তিনি ইস্রায়েলের যুবকদেরও মেরে ফেললেন।
Ndipo hasira ya Mungu iliwashambulia na kuwaua wenye nguvu kati yao. Aliwaangusha chini vijana wa Israeli.
32 ৩২ এ সত্বেও, তারা পাপ করে চলল এবং তাঁর আশ্চর্য্য কাজে বিশ্বাস করল না।
Licha ya hili, waliendelea kutenda dhambi na hawakuyaamini matendo yake ya ajabu.
33 ৩৩ অতএব তিনি তাদের আয়ুর সংখ্যা কমিয়ে দিলেন, তাদের বছরগুলি আতঙ্কে পূর্ণ হল।
Hivyo Mungu alizikatisha siku zao; miaka yao ilijawa na hofu.
34 ৩৪ যখনি ঈশ্বর তাদের দুঃখ দিতেন, তারা তাঁর খোঁজ করত এবং তারা ফিরে সযত্নে ঈশ্বরের অন্বেষণ করত;
Wakati wowote Mungu alipowataabisha, nao waligeuka na kumtafuta yeye kwa bidii.
35 ৩৫ তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেন এবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।
Walikumbuka kuwa Mungu alikuwa mwamba wao na kuwa Mungu Aliye Juu Sana alikuwa mwokozi wao.
36 ৩৬ কিন্তু তারা মুখে তাঁর গৌরব করল এবং জিভে তাঁর কাছে মিথ্যা বলল;
Lakini walimsifia tu kwa vinywa vyao na kumdanganya kwa maneno yao.
37 ৩৭ কারণ তাদের হৃদয় তাঁর প্রতি স্থির ছিল না, তারা তাঁর নিয়মেও বিশ্বস্ত ছিল না।
Maana mioyo yao haikuwa thabiti kwake, na hawakuwa waaminifu kwa agano lake.
38 ৩৮ তবুও তিনি করুণাময়, তাদের অপরাধ ক্ষমা করলেন এবং তাদের ধ্বংস করলেন না। হ্যাঁ, অনেকবার তিনি তাঁর রাগ সম্বরণ করলেন এবং নিজের সব ক্রোধ উত্তেজিত করলেন না।
Lakini yeye, kwa kuwa alikuwa alikuwa na huruma, aliwasamehe uovu wao na hakuwaangamiza. Ndiyo, wakati mwingi aliizuia hasira yake na hakuionesha ghadhabu yake yote.
39 ৩৯ তিনি মনে করলেন যে, তারা মাংস দিয়ে তৈরী, বায়ুর মতো যা বয়ে যায় এবং আর ফিরে আসে না।
Alikumbuka kuwa waliumbwa kwa mwili, upepo ambao hupita nao haurudi.
40 ৪০ তারা মরুপ্রান্তে কতবার তার বিরুদ্ধে বিদ্রোহ করল এবং অনুর্বর জায়গায় কতবার তাকে দুঃখ দিল।
Mara ngapi wameasi dhidi yake jangwani na kumuhuzunisha nyikani!
41 ৪১ তারা বারবার ঈশ্বরের পরীক্ষা করল এবং ইস্রায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করল।
Tena na tena walimjaribu Mungu na wakamtilia mashaka Mtakatifu wa Israeli.
42 ৪২ তারা তাঁর ক্ষমতার বিষয়ে স্মরণ করল না, কিভাবে তিনি তাদেরকে শত্রুদের থেকে উদ্ধার করলেন।
Hawakufikiria kuhusu uweza wake, jinsi alivyo waokoa dhidi ya adui
43 ৪৩ যখন তিনি মিশরে নিজের ভয়ঙ্কর চিহ্নগুলি এবং সোয়নের এলাকায় নিজের আশ্চর্য্য কাজগুলি সম্পন্ন করলেন।
alipofanya ishara za kutisha katika Misri na maajabu yake katika konde la Soani.
44 ৪৪ তিনি মিশরীয়দের নদীগুলি রক্তে পরিণত করলেন, যাতে তারা তাদের নদী থেকে পান করতে না পারে।
Aligeuza mito ya Wamisri kuwa damu ili wasipate kunywa kutoka katika vijito vyao.
45 ৪৫ তিনি তাদের মধ্যে মাছির ঝাঁক পাঠালেন যা তাদের গ্রাস করল ও ব্যাঙ যা তাদের জায়গায় আক্রমণ করল।
Alituma makundi ya inzi yaliyowavamia na vyura ambao walisambaa katika nchi yao.
46 ৪৬ তিনি ফড়িংকে তাদের ফসল এবং পঙ্গপালকে তাদের শ্রমফল দিলেন।
Aliwapa mazao yao panzi na kazi yao nzige.
47 ৪৭ তিনি শিলা দিয়ে তাদের আঙ্গুরের ক্ষেত এবং অনেক শিলা দিয়ে তাদের ডুমুর গাছ নষ্ট করে ফেললেন।
Aliiharibu mizabibu yao kwa mvua ya mawe na miti ya mikuyu kwa mvua ya mawe zaidi.
48 ৪৮ তিনি তাদের গবাদি পশুর ওপরে শিলাবৃষ্টি এবং তাদের পশুপালের মধ্যে বজ্রপাত করলেন।
Aliinyeshea mifugo yao mvua ya mawe na alirusha radi ya umeme ikapiga mifugo yao. Ukali wa hasira yake ulielekea dhidi yao.
49 ৪৯ তিনি তাদের বিরুদ্ধে নিজের রাগের প্রচণ্ডতা, ক্রোধ, কোপ ও বিপদ পাঠালেন দূতের মত যে বিপর্যয় বয়ে আনে।
Alituma gadhabu, uchungu na taabu kama wakala aletaye maafa.
50 ৫০ তিনি নিজের রাগের জন্য পথ করলেন, তিনি মৃত্যু থেকে তাদের রক্ষা করেননি; কিন্তু তাদেরকে মহামারীর হাতে দিলেন।
Aliifanyia njia hasira yake; hakuwakinga dhidi ya kifo bali aliwakabidhi kwa pigo.
51 ৫১ তিনি আঘাত করলেন মিশরের সব প্রথম জন্মানো সন্তানকে, হামের তাঁবুগুলির মধ্যে তাদের শক্তির প্রথমজাতদেরকে মেরে ফেললেন
Aliwaua wazaliwa wote wa kwanza katika Misri, wazaliwa wa kwanza wa nguvu zao katika mahema ya Hamu.
52 ৫২ তিনি নিজের লোকদেরকে মেষের মত চালালেন, পশুপালের মত মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের পরিচালনা করলেন।
Aliwaongoza nje watu wake mwenyewe kama kondoo na aliwaelekeza kupitia jangwani kama kundi.
53 ৫৩ তিনি তাদেরকে নিরাপদে ও নির্ভীকভাবে নিয়ে আসলেন, কিন্তু সমুদ্র তাদের শত্রুদেরকে গ্রাস করল।
Aliwaongoza salama na pasipo na woga, lakini bahari iliwaelemea adui zao.
54 ৫৪ এবং তিনি তাদেরকে তাঁর পবিত্র জায়গার সীমায় আনলেন, নিজের হাত দিয়ে অর্জিত এই পর্বতে।
Kisha aliwaleta mpaka wa nchi yake takatifu, kwenye mlima huu ambao aliutwaa kwa mkono wake wa kuume.
55 ৫৫ তিনি তাদের সামনে থেকে জাতিদেরকে তাড়িয়ে দিলেন এবং তাদের অধিকার স্থির করলেন; তিনি ইস্রায়েলের বংশদেরকে তাদের তাঁবুতে বাস করালেন।
Aliwafukuza mataifa mbele yao na akawapa urithi wao. Aliwakalisha makabila ya Israeli katika mahema yao.
56 ৫৬ তবু তারা সর্বশক্তিমান মহান ঈশ্বরের পরীক্ষা করল, তারা বিদ্রোহী হল এবং তার গুরুত্বপূর্ণ আদেশগুলি পালন করল না।
Lakini bado walimjaribu na walimkaidi Mungu Aliye Juu na hawakushika amri zake takatifu.
57 ৫৭ তারা অবিশ্বস্ত হল এবং বিশ্বাসঘাতকতা করল তাদের পূর্বপুরুষদের মত; তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত অনির্ভরযোগ্য হল।
Hawakuwa waaminifu na walienenda katika hila kama baba zao; walikuwa sio wa kutegemewa kama upinde mbovu.
58 ৫৮ কারণ তারা তাদের পৌত্তলিক মন্দিরের দ্বারা তাকে অসন্তুষ্ট করল এবং তাদের প্রতিমাদের দ্বারা তারা তাঁকে ঈর্ষান্বিত রাগে প্ররোচিত করল।
Kwa maana walimkasirisha kwa mahali pao pa juu na walimgadhabisha hata akawa na hasira ya wivu kwa miungu yao.
59 ৫৯ যখন ঈশ্বর তা শুনলেন তিনি রেগে গেলেন, ইস্রায়েলকে সম্পূর্ণভাবে ত্যাগ করলেন।
Mungu aliposikia hili, alikasirika na alimkataa kabisa Israeli.
60 ৬০ তিনি শীলোহ শহর আশ্রয়স্থল ত্যাগ করলেন, সেই বাসস্থান, যেখানে তিনি লোকদের মধ্যে ছিলেন।
Alipaacha patakatifu pa Shilo, na hema alikoishi kati ya watu.
61 ৬১ তিনি তাঁর শক্তির সিন্দুক বন্দী করার অনুমতি দিলেন এবং তার মহিমা শত্রুদের হাতে দিলেন।
Aliruhusu nguvu zake kutekwa na kuutoa utukufu wake mkononi mwa adui.
62 ৬২ তিনি নিজের লোকদেরকে তরোয়ালের হস্তগত করলেন এবং তিনি তার অধিকারের প্রতি রেগে গেলেন।
Aliukabidhi upanga watu wake, na aliukasirikia urithi wake.
63 ৬৩ আগুন তাদের যুবকদেরকে গ্রাস করল, তাদের যুবতী মেয়েদের বিয়ের গান হল না।
Moto uliwavamia vijana wao wa kiume, na vijana wao wa kike hawakuwa na nyimbo za harusi.
64 ৬৪ তাদের যাজকরা তরোয়ালের দ্বারা পড়ে গেল এবং তাদের বিধবারা কাঁদল না।
Makuhani wao waliangushwa kwa upanga, na wajane wao hawakulia.
65 ৬৫ তখন প্রভু জাগলেন যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে, একজন যোদ্ধার মত যে আঙ্গুর রসের কারণে চিত্কার করে।
Kisha Bwana aliamshwa kama aliyetoka usingizini, kama shujaa apigaye kelele kwa sababu ya mvinyo.
66 ৬৬ তিনি নিজের বিপক্ষদেরকে মেরে ফিরিয়ে দিলেন, তাদেরকে চিরকালীন লজ্জার পাত্র করলেন।
Aliwarudisha adui zake nyuma; aliwaweka kwenye aibu ya milele.
67 ৬৭ আর তিনি যোষেফের তাঁবু প্রত্যাখ্যান করলেন এবং ইফ্রয়িমের বংশকে মনোনীত করলেন না;
Aliikataa hema ya Yusufu, na hakulichagua kabila la Efraimu.
68 ৬৮ তিনি যিহূদার বংশকে ও সিয়োন পর্বতকে যা তিনি ভালবাসেন সেগুলিকে মনোনীত করলেন।
Alilichagua kabila la Yuda na Mlima Sayuni aliyoupenda.
69 ৬৯ তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন, স্বর্গের মত, পৃথিবীর মত, যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন।
Alipajenga patakatifu pake kama mbinguni, na kama nchi aliyoiimarisha milele.
70 ৭০ তিনি নিজের দাস দায়ূদকে মনোনীত করলেন এবং তাকে মেষের খোয়াড় থেকে গ্রহণ করলেন;
Alimchagua Daudi, mtumishi wake, alimchukua kutoka zizi la kondoo.
71 ৭১ তিনি ভেড়াদের পিছন থেকে তাকে আনলেন। নিজের লোক যাকোবকে ও নিজের অধিকার ইস্রায়েলকে চরাতে দিলেন।
Alimtoa kutoka katika kufuata kondoo pamoja na wana wao, na kumweka kuwa mchungaji wa Yakobo, watu wake, na Israeli, urithi wake.
72 ৭২ দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেন এবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।
Daudi aliwachunga kwa uadilifu wa moyo wake, naye aliwaongoza kwa ujuzi wa mikono yake.

< গীতসংহিতা 78 >