< গীতসংহিতা 74 >

1 আসফের মস্কীল। হে ঈশ্বর তুমি কেন চিরদিনের র জন্য ত্যাগ করেছ? কেন চরানির মেষদের বিরুদ্ধে তোমার রাগের আগুন জ্বলছে?
Mungu, kwa nini umetukataa milele? Kwa nini hasira yako inawaka dhidi ya kondoo wa malisho yako?
2 তোমার লোকেদেরকে মনে কর, যাকে তুমি অতীতকালে মুক্ত করেছিলে, যাকে তুমি কিনেছিলে তোমার অধিকারের বংশ করবার জন্য এবং সিয়োন পর্বত যেখানে তুমি থাক।
Wafikilie watu wako, ambao uliwanunua siku nyingi zilizopita, kabila ambalo wewe umelikomboa liwe urithi wako, na Milima Sayuni, mahali uishipo.
3 ফিরে এসো সম্পূর্ণ ধ্বংসের মধ্যে, সব ক্ষতি হয়েছে যা শত্রুরা ধর্মধামে এসব করেছে।
Uje utazame uharibifu kamili, uharibifu ambao umefanywa na adui mahali patakatifu.
4 তোমার বিপক্ষরা তোমার ধর্মধামের মধ্যে গর্জন করেছে; তারা তাদের যুদ্ধের পতাকা স্থাপন করেছে।
Washindani wako walivamia katikati ya mahali pako maalumu; walipandisha bendera zao za vita.
5 তারা কুঠার দিয়ে গভীর ক্ষত করল যেমন গভীর বনে করা হয়
Walipakatakata kwa shoka kama katika msitu mnene.
6 তারা সেখানকার সব শিল্পের কাজ কুঠার ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলল।
Walipaharibu na kuvunja sanaa zilizonakshiwa zote; walizivunja kwa shoka na nyundo.
7 তারা তোমার ধর্মধামে আগুন লাগিয়ে দিল, তারা অপবিত্র করল যেখানে তুমি থাক ভেঙে মাটিতে মিশিয়ে দিলো।
Walipachoma patakatifu pako; walipanajisi mahari unapoishi, wakigongagonga kwenye ardhi.
8 তারা মনে মনে বলল, “আমরা তাদেরকে ধ্বংস করব,” তারা দেশের মধ্যে ঈশ্বরের সব সমাগমের জায়গা পুড়িয়ে দিয়েছে।
Walisema mioyoni mwao, “Tutawaharibu wote.” Walichoma sehemu zako zote za kukutania katika nchi.
9 আমরা আমাদের দেখতে পাইনা আর কোনো ঈশ্বরের চিহ্ন কোনো ভাববাদী আর নাই; আমাদের কেউ জানে না, কত দিন আর অবশিষ্ট থাকবে।
Sisi hatuoni tena ishara; hakuna tena nabii, na hakuna yeyote miongoni mwetu ajuaye haya yatadumu kwa muda gani.
10 ১০ কতদিন ঈশ্বর, শত্রুরা অপমান করবে? শত্রুরা কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে?
Mpaka lini, Mungu, adui atakurushia wewe matusi? Je, atalitukana jina lako milele?
11 ১১ তুমি তোমার হাত কেন ফিরিয়ে নিলে, তোমার ডান হাত, তোমার পোশাক থেকে ডান হাত বার কর এবং তাদেরকে ধ্বংস কর।
Kwa nini umerudisha nyuma mkono wako, mkono wako wa kuume? Utoe mkono wako kwenye mavazi yako na uwaangamize.
12 ১২ তবুও ঈশ্বর পুরাকাল থেকে আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রান কর্তা।
Lakini Mungu amekuwa mfalme wangu tangu enzi, akileta wokovu tuniani.
13 ১৩ তুমি নিজের পরাক্রমে সমুদ্রকে ভাগ করেছিলে, তুমি জলে সমুদ্রের দৈত্যদের মাথা ভেঙে দিয়েছিলে।
Wewe uliigawa bahari; ulishambulia vichwa vya majitu ya kutisha baharini majini.
14 ১৪ তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে, প্রান্তরের সমস্ত জীবিত প্রানীদের গ্রাস করেছিলে।
Wewe ulishambulia vichwa vya lewiathani; na kumfanya awe chakula cha viumbe hai jangwani.
15 ১৫ তুমি ঝরনা এবং নদী জন্য পথ করে ছিলে, তুমি বয়ে যাওয়া নদী শুকিয়ে দিয়েছিলে।
Ulizifungulia chemchem na vijito; uliikausha mito itiririkayo.
16 ১৬ দিন তোমার, রাতও তোমার; তুমি স্থাপন করেছ সূর্য্য এবং চন্দ্র।
Mchana ni wako, na usiku ni wako pia; uliweka jua na mwezi mahari pake.
17 ১৭ তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করেছ; তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করেছ।
Umeiweka mipaka ya nchi; umeumba majira ya joto na majira ya baridi.
18 ১৮ মনে কর, কেমন করে শত্রু তোমাকে অপমান করেছে সদাপ্রভু এবং নির্বোধ লোকেরা তোমার নাম তুচ্ছ করেছে।
Kumbula vile adui alivyo vurumisha matusi kwako, Yahwe, na kwamba watu wapumbavu wamelitukana jina lako.
19 ১৯ তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না; তোমার দুঃখীদের জীবন চিরতরে ভুলো না।
Usimtoe njiwa afe kwa mnyama wa porini. Usiusahau milele uhai wa watu wako walio onewa.
20 ২০ সেই নিয়ম মনে রাখ; কারণ পৃথিবীর অন্ধকারময় জায়গা সব অত্যাচারের বসতিতে পূর্ণ।
Kumbuka agano lako, maana majimbo ya giza ya nchi yamejaa maeneo ya vurugu.
21 ২১ উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়; দুঃখী এবং গরিবরা তোমার নামের প্রশংসা করুক।
Usiwaache walioonewa warudishwe kwa aibu; uwaache maskini na walioonewa walisifu jina lako.
22 ২২ উঠ, হে ঈশ্বর, তোমার সুনাম রক্ষা কর; মনে কর, সারা দিন বোকারা তোমাকে কেমন অপমান করে।
Inuka Mungu, itetee heshima yako; kumbuka wajinga wanavyokutukana machana kutwa.
23 ২৩ ভুলে যেও না তোমার বিপক্ষদের রব বা তাদের গর্জন যারা প্রতিনিয়ত তোমাকে তুচ্ছ করে।
Usisahau sauti ya adui zako au kelele za wale wanaoendelea kukuchafua.

< গীতসংহিতা 74 >