< গীতসংহিতা 73 >

1 আসফের সঙ্গীত। সত্যিই ঈশ্বর, ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, তাদের পক্ষে যাদের হৃদয় বিশুদ্ধ।
Hakika Mungu ni mwema kwa Israeli, kwa wale walio na moyo safi.
2 কিন্তু আমার পা প্রায় টলে গিয়েছিল; আমার পা প্রায় পিছলিয়ে গিয়েছিল।
Lakini kwangu mimi, kidogo tu miguu yangu iteleze; miguu yangu karibu iteleze kutoka kwangu
3 কারণ আমি অহঙ্কারীদের প্রতি হিংসা করেছিলাম, যখন আমি অধার্মিকের বৃদ্ধি দেখলাম।
kwa sababu niliwaonea wivu wenye kiburi nilipoona mafanikio ya waovu.
4 কারণ তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যন্ত্রণা পায় না, কিন্তু তারা শক্তিশালী ও খাদ্যে তৃপ্ত।
Kwa maana hawana maumivu hadi kufa kwao, lakini wana nguvu na wameshiba.
5 তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।
Wako huru dhidi ya mizigo ya watu wengine; nao hawateswi kama watu wengine.
6 অহঙ্কার তাদের গলার হারের মত, হিংসা তাদের পোশাকের মত।
Kiburi kinawapamba kama mkufu kwenye shingo zao; jeuri huwavika kama vazi.
7 এই ধরনের অবিবেচনা থেকে পাপ উপস্থিত হয়, তাদের হৃদয় থেকে মন্দ চিন্তা বের হয়।
Katika upofu wa jinsi hii dhambi huja; mawazo maovu hupita mioyoni mwao.
8 তারা বিদ্রুপ করে মন্দ কথা বলে, তারা গর্বের সঙ্গে হিংসার কথা বলে।
Wao hudhihaki na kuongea kwa namna ya uovu; kwa kiburi chao hutishia mateso.
9 তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে এবং তাদের জিভ পৃথিবীকে প্রদক্ষিণে করে।
Wameweka vinywa vyao dhidi ya mbingu, na ndimi zao hutanga tanga duniani.
10 ১০ এই জন্য ঈশ্বরের লোকেরা তাদের দিকে ফেরে এবং তারা তাদের মধ্যে কোনো দোষ পায় না।
Kwa hiyo watu wake huwageukia na maji yaliyojaa hukaushwa.
11 ১১ তারা বলে, “ঈশ্বর কি করে জানতে পারবেন? কি ঘটছে সেই বিষয়ে কি ঈশ্বর জানেন?”
Nao husema, “Mungu anajuaje? Yako maarifa kwake yeye aliye juu?”
12 ১২ দেখ এরাই অধার্ম্মিক, এরা চিরকাল নিশ্চিন্তে থেকে সম্পত্তি বৃদ্ধি করছে।
Fahamu: watu hawa ni waovu; mara zote hawajali, wakifanyika matajiri na matajiri.
13 ১৩ নিশ্চয় আমি বৃথাই আমার হৃদয় পরিষ্কার করেছি এবং নিষ্কলঙ্কতায় আমার হাত ধুয়েছি।
Hakika nimeutunza moyo wangu bure na nimenawa mikono yangu pasipo kukosa.
14 ১৪ কারণ আমি সমস্ত দিন ধরে আহত হয়েছি এবং প্রতি সকালে শাস্তি পেয়েছি।
Maana mchana kutwa nimeteswa na kuadhibiwa kila asubuhi.
15 ১৫ যদি আমি বলতাম, “আমি এই বিষয়ে বলব,” তবে আমি, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতকতা করতাম।
Kama ningesema, “Ningesema mambo haya,” kumbe nigewasaliti kizazi hiki cha watoto wenu.
16 ১৬ যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল,
Ingawa nilijaribu kuyaelewa mambo haya, yalikuwa ni magumu sana kwangu.
17 ১৭ তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম।
Ndipo nilipoingia patakatifu pa Mungu na kuelewa hatma yao.
18 ১৮ তুমি নিশ্চই তাদেরকে পিছল জায়গায় রাখবে; তুমি তাদেরকে ধ্বংসে নামিয়ে নিয়ে আসছ।
Hakika wewe huwaweka penye utelezi; huwaangusha mpaka palipoharibika.
19 ১৯ তারা এক নিমেষের মধ্যে কিভাবে মরুপ্রান্তে পরিণত হয়! তারা শেষ মুহূর্তে উপস্থিত হয় এবং বিভিন্ন ত্রাসে কেমন ধ্বংস হয়।
Jinsi gani wamekuwa ukiwa kwa muda mfupi! Wamefika mwisho nao wamemaliza kwa utisho.
20 ২০ স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন; তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না।
Wao ni kama ndoto wakati wa mtu kuamka; Bwana, utakapo inuka, utazidharau ndoto zao.
21 ২১ কারণ আমার হৃদয় দুঃখীত হল এবং আমি গভীরভাবে আহত হয়েছি;
Maana moyo wangu ulipata uchungu, nami nilijeruhiwa sana.
22 ২২ আমি মূর্খ ও অজ্ঞান, আমি তোমার কাছে পশুর মত অসার ছিলাম।
Nilikuwa mjinga na sijui neno; nilikuwa kama mnyama tu mbele yako.
23 ২৩ কিন্তু আমি সব দিন তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
Lakini mimi nipo pamoja nawe daima; umenishika mkono wa kuume.
24 ২৪ তুমি তোমার উপদেশে আমাকে পরিচালনা করবে এবং শেষে আমাকে মহিমায় গ্রহণ করবে।
Utaniongoza kwa shauri lako na baadaye utanipokea katika utukufu.
25 ২৫ কিন্তু তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? পৃথিবীতে তোমাকে ছাড়া পৃথিবীতে আমি আর কোন কিছুর বাসনা করি না।
Ni nani niliye naye mbinguni isipokuwa wewe? Hakuna nimtamaniye duniani isipokuwa wewe.
26 ২৬ আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে, কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার।
Mwili wangu na moyo wangu huwa dhaifu, bali Mungu ndiye nguvu ya moyo wangu daima.
27 ২৭ যারা তোমার থেকে দূরে থাকে, তারা ধ্বংস হবে; যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করবে।
Wale walio mbali nawe wataangamia; utawaangamiza wote wasio waaminifu kwako.
28 ২৮ কিন্তু আমার যা করা উচিত তা হল ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে যাওয়া। আমি প্রভু সদাপ্রভুুকে আমার দূর্গ স্বরূপ বানিয়েছি, আমি তোমার সমস্ত কাজের বিষয়ে বর্ণনা করব।
Lakini mimi, linipasalo kufanya ni kumkaribia Mungu. Nimemfanya Bwana Yahwe kimbilio langu. Nami nitayatangaza matendo yako yote.

< গীতসংহিতা 73 >