< গীতসংহিতা 53 >

1 প্রধান বাদ্যকরের জন্য। স্বর মহলৎ। দায়ূদের একটি মস্কীল। বোকা তার মনে মনে বলে, “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ এবং তারা ঘৃণ্য পাপ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে।
Mpumbavu husema moyoni mwake, “Hakuna Mungu.” Wamepotoka na kufanya machukizo; hakuna mmoja atendaye mema.
2 ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি দেখলেন কেউ আছে কি না যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে।
Toka mbinguni Mungu hutazama chini kwa wanadamu kuona kama kuna yeyote mweye akili, amtafutaye yeye.
3 সবাই বিপথে গেছে, সবাই নিষ্ঠুর হয়ে উঠেছে; ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
Wote wamekengeuka. Kwa pamoja wamepotoka. Hakuna atendaye mema, hata mmoja.
4 যারা পাপ করে, তারা কি কিছুই জানে না? তারা আমার লোকেদেরকে গ্রাস করে এবং বাস করে, কিন্তু তারা ঈশ্বরের প্রার্থনা করে না।
Je, wale wanao fanya uovu hawana uelewa - wale walao watu wangu kana kwamba wanakula mkate na hawamuiti Mungu?
5 তারা ভীষণ ভয় পেয়েছিল, যদিও ভয় করার কোন কারণ ছিল; কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন।
Wao walikuwa katika hofu kuu, ingawa hakuna sababu ya kuogopa ilikuwepo hapo; maana Mungu ataitawanya mifupa ya yeyote atakaye kusanyika dhidi yako; watu kama hao wataaibishwa kwa sababu Mungu amewakataa wao.
6 আহা! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে; ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন, তখন যাকোব উল্লাসিত হবে, ইস্রায়েল আনন্দ করবে।
Oh, kwamba wokovu wa Israel ungepatikana Sayuni! Wakati Mungu atakapowaleta watu wake kutoka kifungoni, ndipo Yakobo atashangilia na Israeli itafurahi!

< গীতসংহিতা 53 >