< গীতসংহিতা 138 >

1 দায়ূদের সঙ্গীত। আমি সর্বান্তকরনে তোমাকে ধন্যবাদ দেব; দেবতাদের সামনে তোমার প্রশংসা গান করব।
Zaburi ya Daudi. Nitakusifu wewe, Ee Bwana, kwa moyo wangu wote, mbele ya “miungu” nitaimba sifa zako.
2 আমি তোমার পবিত্র মন্দিরের সামনে মাথা নত করব এবং ধন্যবাদ দেব, তুমি দেখিয়েছ যে তোমার নাম এবং আদেশ হচ্ছে সর্বোচ্চ। তুমি তোমার বাক্য মহিমান্বিত করেছ এবং তোমার নাম সবার ওপর।
Nitasujudu nikielekea Hekalu lako takatifu, nami nitalisifu jina lako kwa ajili ya upendo wako na uaminifu, kwa kuwa umelikuza jina lako na neno lako juu ya vitu vyote.
3 যে দিন আমি তোমাকে ডাকলাম, তুমি আমাকে উত্তর দিলে, তুমি আমাকে উৎসাহ দিলে এবং আমার আত্মাকে শক্তিশালী করলে।
Nilipoita, ulinijibu; ulinifanya jasiri na mwenye moyo hodari.
4 পৃথিবীর সব রাজা তোমাকে ধন্যবাদ দেবে, সদাপ্রভুু, কারণ তারা তোমার মুখের বাক্য শুনবে।
Wafalme wote wa dunia wakusifu wewe Ee Bwana, wakati wanaposikia maneno ya kinywa chako.
5 অবশ্যই তারা সদাপ্রভুুর কাজের বিষয় গান করবে, কারণ সদাপ্রভুুর মহিমা মহৎ।
Wao na waimbe kuhusu njia za Bwana, kwa maana utukufu wa Bwana ni mkuu.
6 যদিও সদাপ্রভুু উঁচুতে, তবুও নিচুদের ওপর যত্ন নেন কিন্তু গর্বিতকে কে দূর থেকে জানেন।
Ingawa Bwana yuko juu, humwangalia mnyonge, bali mwenye kiburi yeye anamjua kutokea mbali.
7 যদিও আমি সঙ্কটের মধ্যে দিয়ে যাই, তবু তুমি আমাকে নিরাপদে রাখবে; তুমি তোমার হাত বিস্তার করবে আমার শত্রুদের রাগের বিরুদ্ধে, তোমার ডান হাত আমাকে বাঁচাবে।
Nijapopita katikati ya shida, wewe unayahifadhi maisha yangu, unanyoosha mkono wako dhidi ya hasira ya adui zangu, kwa mkono wako wa kuume unaniokoa.
8 সদাপ্রভুু আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন; তোমার বিশ্বস্ততার নিয়ম, সদাপ্রভুু, অনন্তকালস্থায়ী; তোমার হাতের কোন কিছুকে পরিত্যাগ কোরোনা।
Bwana atatimiza kusudi lake kwangu, Ee Bwana, upendo wako wadumu milele: usiziache kazi za mikono yako.

< গীতসংহিতা 138 >