< গীতসংহিতা 119 >

1 আলেফ। ধন্য তারা, যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে।
Albarka ta tabbata ga waɗanda rayuwarsu ba ta da abin zargi, waɗanda suke tafiya bisa ga dokar Ubangiji.
2 ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।
Albarka ta tabbata ga waɗanda suke kiyaye ƙa’idodinsa suke kuma nemansa da dukan zuciyarsu.
3 তারা অন্যায় করে না, তারা তাঁর পথে চলে।
Ba sa yin wani abin da ba daidai ba; suna tafiya a hanyoyinsa.
4 তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ, যেন আমরা যত্ন সহকারে তা পালন করি।
Ka shimfiɗa farillan da dole a yi biyayya da su.
5 আহা! যা আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে।
Kash, da a ce hanyoyina tsayayyu ne a yin biyayya da ƙa’idodinka mana!
6 তখন আমি লজ্জিত হব না, যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি।
Da ba zan sha kunya ba sa’ad da na lura da dukan umarnanka.
7 যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি, তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব।
Zan yabe ka da zuciya ta gaskiya yayinda nake koyon dokokinka masu adalci.
8 আমি তোমার বিধি পালন করব; আমাকে একা ছেড়ে দিও না।
Zan yi biyayya da ƙa’idodinka; kada ka yashe ni ɗungum.
9 বৈৎ। যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে।
Yaya matashi zai kiyaye hanyarsa da tsabta? Sai ta yin rayuwa bisa ga maganarka.
10 ১০ আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।
Na neme ka da dukan zuciyata; kada ka bar ni in kauce daga umarnanka.
11 ১১ আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
Na ɓoye maganarka a cikin zuciyata don kada in yi maka zunubi.
12 ১২ হে সদাপ্রভুু; তুমি ধন্য, আমাকে তোমার বিধি শেখাও।
Yabo ya tabbata gare ka, ya Ubangiji; ka koya mini ƙa’idodinka.
13 ১৩ আমি আমার মুখ দিয়ে তোমার সমস্ত ধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ।
Da leɓunana na ba da labarin dukan dokokin da suka fito bakinka.
14 ১৪ সমস্ত ধন সম্পত্তির থেকেও আমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি।
Na yi farin ciki da bin farillanka yadda mutum yakan yi farin ciki da arziki mai yawa.
15 ১৫ আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব।
Na yi tunani a kan farillanka na kuma lura da hanyoyinka.
16 ১৬ আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি, তোমার বাক্য ভুলে যাব না।
Na yi murna a cikin ƙa’idodinka; ba zan ƙyale maganarka ba.
17 ১৭ গিমেল। তোমার দাসের প্রতি দয়াবান হও, যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি।
Ka yi alheri ga bawanka, zan kuwa rayu; zan yi biyayya da maganarka.
18 ১৮ আমার চোখ খুলে দাও, যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই।
Ka buɗe idanuna don in iya gani abubuwan banmamaki a cikin dokarka.
19 ১৯ আমি পৃথিবীতে বিদেশী, আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না।
Ni baƙo ne a duniya; kada ka ɓoye mini umarnanka.
20 ২০ আমার প্রাণ সব দিন আকাঙ্ক্ষায় চূর্ণ তোমার ধর্মময় আদেশের জন্য।
Zuciyata ta ƙosa saboda marmari don dokokinka koyaushe.
21 ২১ তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ, যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়।
Ka tsawata wa masu fariya, waɗanda suke la’anta waɗanda kuma suka kauce daga umarnanka.
22 ২২ আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর, কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি।
Ka cire mini ba’a da reni, gama ina kiyaye farillanka.
23 ২৩ যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত এবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে।
Ko da yake masu mulki sun zauna tare suna ɓata mini suna, bawanka zai yi tunani a kan ƙa’idodinka.
24 ২৪ তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনক এবং সেগুলি আমার পরামর্শদাতা।
Farillanka ne abin farin cikina; su ne mashawartana.
25 ২৫ দালৎ। আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে, তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও।
An kwantar da ni ƙasa cikin ƙura; ka kiyaye raina bisa ga maganarka.
26 ২৬ আমি আমার পথের কথা তোমায় বলেছি এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধি আমাকে শেখাও।
Na ba da labari hanyoyina ka kuma amsa mini; ka koya mini ƙa’idodinka.
27 ২৭ তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও, যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি।
Bari in gane koyarwar farillanka; sa’an nan zan yi tunani a kan abubuwan banmamakinka.
28 ২৮ দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, তোমার বাক্যে আমাকে ওঠাও।
Raina ya gaji da baƙin ciki; ka ƙarfafa ni bisa ga maganarka.
29 ২৯ আমার থেকে মিথ্যার পথ দূর কর, অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও।
Ka kiyaye ni daga hanyoyin ruɗu; ka yi mini alheri ta wurin dokokinka.
30 ৩০ আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি।
Na zaɓi hanyar gaskiya; na sa zuciyata a kan dokokinka.
31 ৩১ আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না।
Na riƙe farillanka kankan, ya Ubangiji; kada ka sa in sha kunya.
32 ৩২ আমি তোমার আদেশ পথে দৌড়াব, কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ।
Ina gudu a kan hanyar umarnanka, gama ka’yantar da zuciyata.
33 ৩৩ হে। হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।
Ka koya mini Ya Ubangiji, don in bi ƙa’idodinka; sa’an nan zan kiyaye su har ƙarshe.
34 ৩৪ আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।
Ka ba ni ganewa, zan kuwa kiyaye dokarka in kuma yi biyayya da ita da dukan zuciyata.
35 ৩৫ তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।
Ka bi da ni a hanyar umarnanka, gama a can zan sami farin ciki.
36 ৩৬ তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।
Ka juye zuciyata wajen farillanka ba wajen riba ta sonkai ba.
37 ৩৭ মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর।
Ka juye idanuna daga abubuwa marasa amfani; ka kiyaye raina bisa ga maganarka.
38 ৩৮ তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে।
Ka cika alkawarinka ga bawanka, saboda a ji tsoronka.
39 ৩৯ আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, কারণ তোমার ধর্মময় আদেশ ভাল।
Ka kawar da shan kunyar da nake tsoro, gama dokokinka nagari ne.
40 ৪০ দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি; তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো।
Ina marmarin farillanka ƙwarai! Ka kiyaye raina cikin adalcinka.
41 ৪১ বৌ। হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও।
Bari ƙaunarka marar ƙarewa ta zo gare ni, ya Ubangiji, cetonka bisa ga alkawarinka;
42 ৪২ তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি।
sa’an nan zan amsa wa masu cin mutuncina, gama na dogara ga maganarka.
43 ৪৩ আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না, কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি।
Kada ka ƙwace maganarka daga bakina, gama na sa zuciyata a dokokinka.
44 ৪৪ আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।
Kullayaumi zan yi biyayya da dokokinka, har abada abadin.
45 ৪৫ আমি নিরাপদে চলব, কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি।
Zan yi ta yawo a sake gama na nemi farillanka.
46 ৪৬ আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব এবং লজ্জিত হব না।
Zan yi maganar farillanka a gaban sarakuna ba kuwa za a kunyata ni ba,
47 ৪৭ আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব, যা আমি ভীষণ ভালবাসি।
gama ina farin ciki da umarnanka saboda ina ƙaunarsu.
48 ৪৮ আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব।
Na ɗaga hannuwana ga umarnanka, waɗanda nake ƙauna, ina kuma tunani a kan ƙa’idodinka.
49 ৪৯ সয়িন। তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
Tuna da maganarka ga bawanka, gama ka ba ni bege.
50 ৫০ আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।
Ta’aziyyata cikin wahalata ita ce alkawarinka yana kiyaye raina.
51 ৫১ অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে, তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি।
Masu fariya suna yi mini ba’a ba tare da an hana su ba, amma ban rabu da dokar ba.
52 ৫২ হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি।
Na tuna da dokokinka na tun dā, ya Ubangiji, na kuwa sami ta’aziyya a cikinsu.
53 ৫৩ আমার ক্রোধ জ্বলে উঠেছে, পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে।
Fushi ya kama ni saboda mugaye, waɗanda suka keta dokokinka.
54 ৫৪ তোমার বিধি আমার গান হয়েছে যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি।
Ƙa’idodinka su ne kan waƙata a duk inda na sauka.
55 ৫৫ হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।
Da dare na tuna da sunanka, ya Ubangiji, zan kuwa kiyaye dokarka.
56 ৫৬ এটাই আমার অভ্যাস কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।
Wannan shi ne na saba yi, ina yin biyayya da farillanka.
57 ৫৭ হেৎ। সদাপ্রভুু আমার অধিকার; আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে।
Kai ne rabona, ya Ubangiji; na yi alkawarin in kiyaye maganarka.
58 ৫৮ আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে অনুরোধ করি তোমার দয়া পাবার; তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, আমার প্রতি কৃপা কর।
Na nemi fuskarka da dukan zuciyata; ka yi mini alheri bisa ga alkawarinka.
59 ৫৯ আমি আমার পথ পরীক্ষা করেছি এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি।
Na lura da hanyoyina na kuma mayar da matakaina ga farillanka.
60 ৬০ আমি তাড়াতাড়ি করলাম এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না।
Zan gaggauta ba zan ɓata lokaci ba in yi biyayya da umarnanka.
61 ৬১ পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে, আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
Ko da yake mugaye sun ɗaura ni da igiyoyi, ba zan manta da dokokinka ba.
62 ৬২ আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি, তোমার ন্যায় বিধানের জন্য।
Da tsakar dare nakan tashi in gode maka saboda dokokinka masu adalci.
63 ৬৩ আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করে এবং যারা তোমার নির্দেশগুলো পালন করে।
Ni aboki ne ga duk mai tsoronka, ga duk wanda yake bin farillanka.
64 ৬৪ হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ; আমাকে তোমার বিধির শিক্ষা দাও।
Duniya ta cika da ƙaunarka, ya Ubangiji; ka koya mini ƙa’idodinka.
65 ৬৫ টেট। হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ, তোমার বাক্যানুসারে করেছ।
Ka yi wa bawanka alheri bisa ga maganarka, ya Ubangiji.
66 ৬৬ আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও, কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি।
Ka koya mini sani da kuma hukunci mai kyau, gama na gaskata a umarnanka.
67 ৬৭ দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি।
Kafin in sha wahala na kauce, amma yanzu ina biyayya da maganarka.
68 ৬৮ তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন, তোমার বিধি আমাকে শেখাও।
Kai nagari ne, kuma abin da kake yi yana da kyau; ka koya mini ƙa’idodinka.
69 ৬৯ অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি।
Ko da yake masu fariya sun shafe ni da ƙarairayi, na kiyaye farillanka da dukan zuciyata.
70 ৭০ তাদের হৃদয়ে সত্যতা নেই; কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি।
Zukatansu sun yi tauri da kuma marasa tausayi amma ina farin ciki a dokarka.
71 ৭১ এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, যেন আমি তোমার বিধি শিখতে পারি।
Ya yi kyau da na sha wahala don in koyi ƙa’idodinka.
72 ৭২ হাজার হাজার সোনা ও রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান।
Doka daga bakinka ya fi mini daraja fiye da azurfa da zinariya guda dubu.
73 ৭৩ ইয়োদ। তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে; আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি।
Hannuwanka ne suka yi suka kuma siffanta ni; ka ba ni ganewa don in koyi umarnanka.
74 ৭৪ যারা তোমাকে সম্মান করে, তারা আমাকে দেখে গর্বিত হবে, কারণ আমি তোমরা বাক্যে আশা পাই।
Bari waɗanda suke tsoronka su yi farin ciki sa’ad da suke gan ni, gama na sa zuciyata a maganarka.
75 ৭৫ হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্য এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ।
Ya Ubangiji na sani, cewa dokokinka masu adalci ne, kuma cikin aminci ka hore ni.
76 ৭৬ তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক, যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ।
Bari ƙaunarka marar ƙarewa tă yi mini ta’aziyya, bisa ga alkawarinka ga bawanka.
77 ৭৭ আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি; কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক।
Bari tausayinka yă zo mini don in rayu, gama dokarka ce farin cikina.
78 ৭৮ অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক, কারণ তারা আমার নিন্দা করেছে; কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব।
Bari masu girman kai su sha kunya saboda abubuwa marasa kyau da suke yi mini ba dalili; amma zan yi tunani a kan farillanka.
79 ৭৯ যারা তোমাকে সম্মান করে, তারা আমার দিকে ফিরুক, তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক।
Bari waɗanda suke tsoronka su juya gare ni, waɗanda suka gane da farillanka.
80 ৮০ আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক, যেন আমি লজ্জায় না পড়ি।
Bari zuciyata ta kasance marar abin zargi wajen ƙa’idodinka, don kada in sha kunya.
81 ৮১ কফ। আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি, আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি।
Raina ya tafke da marmari don cetonka, amma na sa zuciyata a maganarka.
82 ৮২ আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে; কখন তুমি আমাকে সান্ত্বনা করবে?
Idanuna sun gaji, suna jiran alkawarinka; Na ce, “Yaushe za ka ta’azantar da ni?”
83 ৮৩ কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; আমি তোমার বিধি ভুলে যাই নি।
Ko da yake ni kamar salkar ruwan inabi ne a cikin hayaƙi, ban manta da ƙa’idodinka ba.
84 ৮৪ কত দিন তোমার দাস এসব সহ্য করবে? কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে?
Har yaushe bawanka zai yi ta jira? Yaushe za ka hukunta masu tsananta mini?
85 ৮৫ অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে, তারা তোমার ব্যবস্থার নিন্দা করে।
Masu girman kai sun haƙa mini rami, sun ƙetare dokarka.
86 ৮৬ তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়; যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে; আমায় সাহায্য কর।
Dukan umarnanka abin dogara ne; ka taimake ni, gama mutane suna tsananta mini ba dalili.
87 ৮৭ তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল, কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি।
Sun kusa gama da ni a duniya, amma ban bar bin farillanka ba.
88 ৮৮ যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা অনুসারে আমাকে জীবিত রাখো, যাতে আমি তোমার নিয়মের আদেশ পালন করতে পারি যা তুমি বলেছ।
Ka kiyaye raina bisa ga ƙaunarka, zan kuwa yi biyayya da farillan bakinka.
89 ৮৯ লামদ। হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী, তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত।
Maganarka, ya Ubangiji madawwamiya ce; tana nan daram a cikin sammai.
90 ৯০ তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; তুমি পৃথিবীকে স্থাপন করেছ এবং তা স্থির থাকে।
Amincinka yana cin gaba cikin dukan zamanai; ka kafa duniya ta kuma dawwama.
91 ৯১ সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে, যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে, কারণ সমস্ত কিছুই তোমার দাস।
Dokokinka sun dawwama har yă zuwa yau, gama dukan abubuwa suna maka hidima.
92 ৯২ যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত, তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম।
Da ba don dokarka ce farin cikina ba, da na hallaka a cikin azabana.
93 ৯৩ আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ।
Ba zan taɓa manta da farillanka ba, gama ta wurinsu ne ka kiyaye raina.
94 ৯৪ আমি তোমারই, আমাকে রক্ষা কর; কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি।
Ka cece ni, gama ni naka ne; na yi ƙoƙarin neman farillanka.
95 ৯৫ পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত; কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব।
Mugaye suna jira su hallaka ni, amma zan yi ta tunani a kan farillanka.
96 ৯৬ আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে; কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম।
Ga duk cikakke na ga kāsawa; amma umarnanka ba su da iyaka.
97 ৯৭ মেম। আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।
Kash, ga yadda nake ƙaunar dokarka! Ina tunani a kanta dukan yini.
98 ৯৮ তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে; কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে।
Umarnanka suna sa in zama mai hikima fiye da abokan gābana, gama kullum suna tare da ni.
99 ৯৯ আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে, কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি।
Ina da ganewa sosai fiye da dukan malamaina, gama ina tunani a kan farillanka.
100 ১০০ প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান, তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।
Ina da ganewa fiye da dattawa, gama ina biyayya da farillanka.
101 ১০১ আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি, যেন আমি তোমার বাক্য পালন করি।
Na kiyaye ƙafafuna daga kowace muguwar hanya domin in yi biyayya da maganarka.
102 ১০২ আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি, কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ।
Ban rabu da dokokinka ba, gama kai da kanka ne ka koya mini.
103 ১০৩ তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে! তা আমার মুখে মধুর থেকে মিষ্টি।
Ɗanɗanon maganarka akwai zaki, sun ma fi zuma zaki a bakina!
104 ১০৪ তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়। সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
Na sami ganewa daga farillanka; saboda haka ina ƙin kowace hanyar da ba daidai ba.
105 ১০৫ নুন। তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।
Maganarka fitila ce ga ƙafafuna haske kuma a kan hanyata.
106 ১০৬ আমি শপথ করেছি এবং স্থির করেছি, যে আমি তোমার বিধি পালন করব।
Na yi rantsuwa na kuma tabbatar da shi, cewa zan bi dokokinka masu adalci.
107 ১০৭ হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত; তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে জীবিত রেখ।
Na sha wahala sosai; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga maganarka.
108 ১০৮ সদাপ্রভুু, দয়া করে আমার মুখের স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও।
Ka karɓi yabon bakina da nake yi da yardar rai, ya Ubangiji, ka kuwa koya mini dokokinka.
109 ১০৯ আমার প্রাণ সবদিন বিপদে থাকে, তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
Ko da yake kullum ina riƙe da raina a hannuwana, ba zan manta da dokarka ba.
110 ১১০ পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি।
Mugaye sun kafa mini tarko, amma ban kauce daga farillanka ba.
111 ১১১ আমি তোমার নিয়মের আদেশ আমার দাবি বলে অধিকার করেছি, কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ।
Farillanka su ne gādona har abada; su ne farin cikin zuciyata.
112 ১১২ আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে, চিরকালের জন্য, শেষ পর্যন্ত।
Zuciyata ta shirya a kan kiyaye ƙa’idodinka har ƙarshe.
113 ১১৩ সামক। আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি।
Na ƙi mutane masu baki biyu, amma ina ƙauna dokarka.
114 ১১৪ তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি।
Kai ne mafakata da garkuwata; na sa zuciyata a maganarka.
115 ১১৫ মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও; যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি।
Ku rabu da ni, ku masu aikata mugunta, don in kiyaye umarnan Allahna!
116 ১১৬ তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না।
Ka raya ni bisa ga alkawarinka, zan kuwa rayu; kada ka bari a gwale sa zuciyata.
117 ১১৭ আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব; আমি সব দিন তোমার বিধি ধ্যান করব।
Ka riƙe ni za a kuma cece ni; kullayaumi zan ɗauka ƙa’idodinka da muhimmanci.
118 ১১৮ তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত।
Ka ki dukan waɗanda suka kauce daga ƙa’idodinka, gama yaudararsu banza ne.
119 ১১৯ তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক, এই জন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি।
Dukan mugayen duniya ka zubar kamar datti; saboda haka nake ƙaunar farillanka.
120 ১২০ তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত।
Naman jikina na rawan jiki don tsoronka; na cika da tsoron dokokinka.
121 ১২১ অয়িন। যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি; আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না।
Na aikata abin da yake mai adalci da kuma daidai; kada ka ni a hannun masu danne ni.
122 ১২২ তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর, অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক।
Ka tabbatar da lafiyar bawanka; kada ka bar masu girman kai su danne ni.
123 ১২৩ তোমার পরিত্রানের অপেক্ষায় এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে।
Idanuna sun gaji, da jiran cetonka, da jiran alkawarinka mai adalci.
124 ১২৪ তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাও এবং আমাকে তোমার বিধি শেখাও।
Ka yi da bawanka bisa ga ƙaunarka ka kuma koya mini ƙa’idodinka.
125 ১২৫ আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি।
Ni bawanka ne, ka ba ni fahimi don in gane farillanka.
126 ১২৬ সদাপ্রভুুর কাজ করবার দিন হল, কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে।
Lokaci ya yi da za ka yi wani abu, ya Ubangiji; ana karya dokarka.
127 ১২৭ সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি, সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি।
Saboda ina ƙaunar umarnanka fiye da zinariya, kai, fiye da zinariya zalla,
128 ১২৮ এই জন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করি এবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি।
saboda kuma ina lura da dukan farillanka da kyau, na ƙi kowace hanyar da ba daidai ba.
129 ১২৯ পে। তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য, এই জন্য আমি সেগুলো পালন করি।
Farillanka masu banmamaki ne; saboda haka nake yin biyayya da su.
130 ১৩০ তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; তা সরলদের বুদ্ধি দান করে।
Fassarar maganganunka sukan ba da haske; sukan ba da ganewa ga marar ilimi.
131 ১৩১ আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম, কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম।
Ina hakkin da bakina a buɗe, ina marmarin umarnanka.
132 ১৩২ আমার দিকে ফের এবং আমায় দয়া কর, যেমন তুমি সব দিন করে থাক তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে।
Ka juye wurina ka kuma yi mini jinƙai, yadda kullum ka yi wa waɗanda suke ƙaunar sunanka.
133 ১৩৩ তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না।
Ka bi da sawuna bisa ga maganarka; kada ka bar zunubi yă mallake ni.
134 ১৩৪ মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি।
Ka fanshe ni daga mutane masu danniya, don in yi biyayya da farillanka.
135 ১৩৫ তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক এবং তোমার বিধি সকল আমাকে শেখাও।
Ka sa fuskarka ta haskaka a kan bawanka ka kuma koya mini ƙa’idodinka.
136 ১৩৬ আমার চোখ থেকে জলধারা বইছে, কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না।
Hawaye suna malalowa daga idanuna kamar rafi, gama ba a biyayya da dokarka.
137 ১৩৭ সাদে। হে সদাপ্রভুু, তুমি ধার্মিক এবং তোমার আদেশ সকল ন্যায্য।
Mai adalci ne kai, ya Ubangiji, dokokinka kuma daidai ne.
138 ১৩৮ তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায় এবং বিশ্বস্ততায় দিয়েছ।
Farillan da ka shimfiɗa masu adalci ne; su kuma abin dogara ne ƙwarai.
139 ১৩৯ রাগ আমাকে ধ্বংস করেছে, কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে।
Kishina ya cinye ni ɗungum, gama abokan gābana sun yi biris da maganganunka.
140 ১৪০ তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ এবং তোমার দাস তা ভালবাসে।
An gwada alkawuranka sarai, bawanka kuwa yana ƙaunarsu.
141 ১৪১ আমি তুচ্ছ ও অবজ্ঞাত, তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি।
Ko da yake ni ba kome ba ne an kuwa rena ni, ba na manta da farillanka.
142 ১৪২ তোমার ন্যায়বিচার চিরকাল সঠিক এবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়।
Adalcinka dawwammame ne dokar kuma gaskiya ce.
143 ১৪৩ যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, [তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক।
Wahala da damuwa suna a kaina, amma umarnanka su ne farin cikina.
144 ১৪৪ তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি।
Farillanka daidai ne har abada; ka ba ni ganewa don in rayu.
145 ১৪৫ হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব।
Na yi kira da dukan zuciyata; ka amsa mini, ya Ubangiji, zan kuwa yi biyayya da ƙa’idodinka.
146 ১৪৬ আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা কর এবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব।
Na yi kira gare ka; ka cece ni zan kuwa kiyaye farillanka.
147 ১৪৭ আমি ভোরের আগে উঠি এবং সাহায্যের জন্য চিত্কার করি, আমি তোমার বাক্যে সকলে আশা রাখি।
Na tashi kafin fitowar rana na kuma yi kukan neman taimako; na sa zuciyata a maganarka.
148 ১৪৮ আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি।
Ban rufe idanuna ba dukan dare, don in yi tunani a kan alkawuranka.
149 ১৪৯ তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন; হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে।
Ka ji muryata bisa ga ƙaunarka; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga dokokinka.
150 ১৫০ যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে।
Waɗanda suke ƙirƙiro mugayen dabaru suna nan kusa, amma suna nesa da dokarka.
151 ১৫১ হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তী এবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত।
Duk da haka kana kusa, ya Ubangiji, kuma dukan umarnanka gaskiya ne.
152 ১৫২ অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি, যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ।
Tun tuni na koyi daga farillanka cewa ka kafa su su kasance har abada.
153 ১৫৩ রেশ। আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
Ka dubi wahalata ka cece ni, gama ban manta da dokarka ba.
154 ১৫৪ আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ।
Ka kāre manufata ka kuma fanshe ni, ka cece rai na kamar yadda ka alkawarta!
155 ১৫৫ পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।
Ceto yana nesa da mugaye, gama ba sa neman ƙa’idodinka.
156 ১৫৬ হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক।
Tausayinka da girma yake, ya Ubangiji; ka kiyaye raina bisa ga dokokinka.
157 ১৫৭ আমার তাড়নাকারী ও শত্রু অনেক, তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি।
Maƙiya masu yawa ne suke tsananta mini, amma ban rabu da farillanka ba.
158 ১৫৮ আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না।
Na dubi marasa aminci da ƙyama, gama ba sa yin biyayya da maganarka.
159 ১৫৯ দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ।
Dubi yadda nake ƙaunar farillanka; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga ƙaunarka.
160 ১৬০ তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী।
Dukan maganganunka gaskiya ne; dukan dokokinka masu adalci madawwami ne.
161 ১৬১ শিন। শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।
Masu mulki suna tsananta mini ba dalili, amma zuciyata na rawan jiki game da maganarka.
162 ১৬২ আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।
Ina farin ciki da alkawarinka kamar yadda wani kan sami ganima mai girma.
163 ১৬৩ আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি।
Na ƙi ina kuma ƙyamar ƙarya amma ina ƙaunar dokarka.
164 ১৬৪ আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য।
Sau bakwai a rana ina yabonka saboda dokokinka masu adalci.
165 ১৬৫ যারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না।
Waɗanda suke ƙaunar dokarka suna da babban salama, kuma babu abin da zai sa su yi tuntuɓe.
166 ১৬৬ সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি।
Ina jiran cetonka, ya Ubangiji, ina kuma bin umarnanka.
167 ১৬৭ আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি।
Ina biyayya da farillanka, gama ina ƙaunarsu ƙwarai.
168 ১৬৮ আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; কারণ আমি যা কিছু করি তুমি তা জানো।
Ina biyayya da farillanka da kuma koyarwarka, gama dukan hanyoyina sanannu ne gare ka.
169 ১৬৯ তোঁ। সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও।
Bari kukata ta zo gare ka, ya Ubangiji; ka ba ni ganewa bisa ga maganarka.
170 ১৭০ আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ, আমাকে সাহায্য কর।
Bari roƙona yă zo gabanka; ka cece ni bisa ga alkawarinka.
171 ১৭১ আমার ঠোঁট তোমার প্রশংসা করুক, কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ।
Bari leɓunana su cika da yabonka, gama ka koya mini ƙa’idodinka.
172 ১৭২ আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য।
Bari harshena yă rera game da maganarka, gama dukan umarnanka masu adalci ne.
173 ১৭৩ তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি।
Bari hannunka yă kasance a shirye don yă taimake ni, gama na zaɓi farillanka.
174 ১৭৪ সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।
Ina marmarin cetonka, ya Ubangiji, dokarka kuwa ita ce farin cikina.
175 ১৭৫ আমার জীবিত থাকি এবং তোমার গৌরব করি; তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক;
Bari in rayu don in yabe ka, bari kuma dokokinka su raya ni.
176 ১৭৬ আমি হারানো মেষের মত হয়েছি; তোমার দাসের অন্বেষণ কর; কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।
Na kauce kamar ɓatacciyar tunkiya. Ka nemi bawanka, gama ban manta da umarnanka ba.

< গীতসংহিতা 119 >