< গীতসংহিতা 102 >

1 একজন দুঃখীর প্রার্থনা যখন সে অনুভুতি হয় এবং সদাপ্রভুুর সামনে তার বেদনার কথা ঢেলে দেয়। আমার প্রার্থনা শোন, সদাপ্রভুু; শোন আমার কান্না।
Pemphero la munthu wosautsidwa, pamene walefuka, nakhuthulira pamaso pa Yehova kulira kwakeko. Yehova imvani pemphero langa; kulira kwanga kopempha thandizo kufike kwa Inu.
2 সঙ্কটের দিনের আমার থেকে তোমার মুখ লুকিও না আমার কষ্টের দিনের। আমার কথা শোন। যখন আমি তোমায় ডাকবো আমাকে তাড়াতাড়ি উত্তর দিও।
Musandibisire nkhope yanu pamene ndili pa msautso. Munditcherere khutu; pamene ndiyitana ndiyankheni msanga.
3 কারণ আমার দিন ধোঁয়ার মতো উড়ে গেছে এবং আমার হাড় আগুনের মতো পুড়ে গেছে।
Pakuti masiku anga akupita ngati utsi; mafupa anga akunyeka ngati nkhuni zoyaka.
4 আমার হৃদয় ভেঙে গেছে এবং আমি ঘাসের মতো শুকিয়ে গেছি; আমি খেতে পারিনা।
Mtima wanga wakanthidwa ndipo ukufota ngati udzu; ndipo ndimayiwala kudya chakudya changa.
5 আমার ক্রমাগত কান্নাতে, আমি রোগা হয়ে গেছি।
Chifukwa cha kubuwula kwanga kofuwula ndatsala chikopa ndi mafupa okhaokha.
6 আমি প্রান্তরের জলচর পাখির মতো ধ্বংসের মধ্যে আমি পেঁচার মতো হয়েছি।
Ndili ngati kadzidzi wa ku chipululu, monga kadzidzi pakati pa mabwinja.
7 আমি শুয়ে জেগে থাকি একাকী পাখির মতো, বাড়ীর ছাদের উপরে একা আছি।
Ndimagona osapeza tulo; ndakhala ngati mbalame yokhala yokha pa denga.
8 আমার শত্রুরা আমাকে সারা দিন উপহাস করে, তারা আমাকে পরিহাস করে আমার নাম নিয়ে শাপ দেয়।
Tsiku lonse adani anga amandichita chipongwe; iwo amene amandinyoza, amagwiritsa ntchito dzina langa ngati temberero.
9 আমি ছাই খাই রুটির মতো এবং আমার পানীয়তে চোখের জল মিশিয়ে পান করি।
Pakuti ndimadya phulusa ngati chakudya changa ndi kusakaniza chakumwa changa ndi misozi
10 ১০ কারণ তোমার রাগ গর্জন করে, তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।
chifukwa cha ukali wanu waukulu, popeza Inu mwandinyamula ndi kunditayira kumbali.
11 ১১ আমার দিন হেলে পড়া ছায়ার মতো এবং আমি ঘাসের মতো শুকনো হয়েছি।
Masiku anga ali ngati mthunzi wa kumadzulo; Ine ndikufota ngati udzu.
12 ১২ কিন্তু তুমি, সদাপ্রভুু, অনন্তকাল জীবিত এবং তোমার খ্যাতি বংশপরম্পরা।
Koma Inu Yehova, muli pa mpando wanu waufumu kwamuyaya; kudziwika kwanu ndi kokhazikika ku mibado yonse.
13 ১৩ তুমি উঠবে এবং সিয়োনের ওপর ক্ষমা করবে। এখন তার ওপর ক্ষমা করার দিন; নিরূপিত দিন এসেছে।
Inu mudzadzuka ndi kuchitira chifundo Ziyoni pakuti ndi nthawi yoti muonetse kukoma mtima kwanu pa iyeyo; nthawi yoyikika yafika.
14 ১৪ কারণ তোমার দাসেরা তাঁর পাথরে প্রিয় এবং তাঁর ধ্বংসের ধূলোর জন্য সমবেদনা অনুভব করে।
Pakuti miyala yake ndi yokondedwa kwa atumiki anu; fumbi lake lokha limawachititsa kuti amve chisoni.
15 ১৫ জাতিরা তোমার নাম শ্রদ্ধা করবে, সদাপ্রভুু, পৃথিবীর সব রাজা তোমার গৌরবের সম্মান করবে।
Mitundu ya anthu idzaopa dzina la Yehova, mafumu onse a dziko lapansi adzalemekeza ulemerero wanu.
16 ১৬ সদাপ্রভুু সিয়োনকে পুনরায় নির্মাণ করবেন এবং তাঁর মহিমা প্রকাশ করবেন।
Pakuti Yehova adzamanganso Ziyoni ndi kuonekera mu ulemerero wake.
17 ১৭ ঐ দিন তিনি দীনহীনদের প্রার্থনার উত্তর দেবেন; তিনি তাদের প্রার্থনা বাতিল করবেন না।
Iye adzayankha pemphero la anthu otayika; sadzanyoza kupempha kwawo.
18 ১৮ এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেখা থাকবে এবং যে মানুষ এখনও জন্মায়নি সেও সদাপ্রভুুর প্রশংসা করবে।
Zimenezi zilembedwe chifukwa cha mibado ya mʼtsogolo, kuti anthu amene sanabadwe adzatamande Yehova:
19 ১৯ কারণ তিনি পবিত্র উচ্চ থেকে নিচে দেখেছেন সদাপ্রভুু স্বর্গ থেকে পৃথিবীতে লক্ষ্য করেছেন;
“Yehova anayangʼana pansi kuchokera ku malo ake opatulika mmwamba, kuchokera kumwamba anayangʼana dziko lapansi,
20 ২০ বন্দিদের কান্না শুনতে, নিন্দিতদের মৃত্যু থেকে মুক্ত করতে।
kuti amve kubuwula kwa anthu a mʼndende, kuti apulumutse amene anayenera kuphedwa.”
21 ২১ তারপর লোকেরা সিয়োনে সদাপ্রভুুর নাম প্রচার করব এবং যিরুশালেমে তাঁর প্রশংসা হবে।
Kotero dzina la Yehova lidzalengezedwa mu Ziyoni ndi matamando ake mu Yerusalemu,
22 ২২ তখন লোকেরা এবং রাজ্যগুলো একসঙ্গে জড় হবে সদাপ্রভুুর সেবা করতে।
pamene mitundu ya anthu ndi maufumu adzasonkhana kuti alambire Yehova.
23 ২৩ তিনি আমার শক্তি নিয়ে নিয়েছেন আমার যৌবনে। তিনি আমার আয়ু কমিয়ে দিয়েছেন।
Iye anathyola mphamvu zanga pa nthawi ya moyo wanga; Iyeyo anafupikitsa masiku anga.
24 ২৪ আমি বললাম, “আমার ঈশ্বর, জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না; তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী।
Choncho Ine ndinati: “Musandichotse, Inu Mulungu wanga, pakati pa masiku a moyo wanga; zaka zanu zimakhalabe pa mibado yonse.
25 ২৫ অতীতে তুমি পৃথিবীর মূল স্থাপন করেছ, আকাশমণ্ডলও তোমার হাতের কাজ।
Pachiyambi Inu munakhazikitsa maziko a dziko lapansi ndipo mayiko akumwamba ndi ntchito ya manja anu.
26 ২৬ সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে; তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে, যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে এবং তারা অদৃশ্য হবে।
Izi zidzatha, koma Inu mudzakhalapo; zidzatha ngati chovala. Mudzazisintha ngati chovala ndipo zidzatayidwa.
27 ২৭ কিন্তু তুমি একই আছ এবং তোমার বছর কখনও শেষ হবে না।
Koma Inu simusintha, ndipo zaka zanu sizidzatha.
28 ২৮ তোমার দাসদের সন্তানরা বেঁচে থাকবে এবং তাদের বংশধরেরা তোমার সামনে বেঁচে থাকবে।”
Ana a atumiki anu adzakhala pamaso panu; zidzukulu zawo zidzakhazikika pamaso panu.”

< গীতসংহিতা 102 >