< হিতোপদেশ 1 >

1 শলোমনের হিতোপদেশ; তিনি দায়ূদের ছেলে, ইস্রায়েলের রাজা।
Karin maganar Solomon ɗan Dawuda, sarkin Isra’ila.
2 এর মাধ্যমে প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, অনুশাসন পাওয়া যায়;
Ga karin magana da za su taimake ka don samun hikima da horo; don ganewa kalmomi masu zurfi;
3 উপদেশ পাওয়া যায় যাতে তুমি যা কিছু সঠিক, ন্যায্য এবং ভালো তার মাধ্যমে জীবনযাপন করো,
don neman rayuwa ta horo da kuma ta hankali, kana yin abin da yake daidai, mai adalci da kuma wanda ya dace;
4 যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা দান করে এবং যুবকদের জ্ঞান ও বিবেচনা দান করে।
don sa marar azanci yă yi hankali, yă sa matasa su sani, su kuma iya rarrabewa,
5 জ্ঞানীরা শুনুক এবং তাদের জ্ঞানের বৃদ্ধি করুক এবং বুদ্ধিমানেরা পরিচালনা লাভ করুক,
bari masu hikima su saurara, su kuma ƙara ga saninsu, bari masu tunani kuma su sami jagora,
6 উপদেশ এবং নীতিকথা বুঝতে; জ্ঞানীদের কথা ও তাঁদের ধাঁধা বুঝতে।
don su fahimci karin magana da kuma misalai, kalmomi da kuma kacici-kacici masu hikima.
7 সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ; নির্বোধেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
Tsoron Ubangiji shi ne masomin ilimi, amma wawaye sun rena hikima da horo.
8 সন্তান, তুমি তোমার বাবার উপদেশ শোন, তোমার মায়ের ব্যবস্থা সরিয়ে রেখো না।
Ɗana, ka saurari umarnin mahaifinka kada kuma ka ƙyale koyarwar mahaifiyarka.
9 সেগুলো তোমার মাথার শোভা জয়ের মালা ও তোমার গলার হারস্বরূপ হবে।
Za su zama kayan ado don su inganta ka da kuma sarƙar wuya don su yi wa wuyanka ado.
10 ১০ আমার পুত্র, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি তাদের ত্যাগ কর।
Ɗana, in masu zunubi sun jarabce ka, kada ka yarda.
11 ১১ তারা যদি বলে, “আমাদের সঙ্গে এস, আমরা হত্যা করবার জন্য লুকিয়ে থাকি, নির্দোষদের অকারণে ধরবার জন্য লুকিয়ে থাকি,
In suka ce, “Zo mu tafi; mu yi kwanton ɓauna, mu nemi wani mu kashe, mu fāɗa wa marasa laifi;
12 ১২ এসো আমরা তাদেরকে পাতালের মত জীবন্ত গ্রাস করি, যারা গর্তগামী তাদের মত, সম্পূর্ণভাবে৷ (Sheol h7585)
mu haɗiye su da rai gaba ɗaya kamar kabari, kamar waɗanda suke gangarawa zuwa rami; (Sheol h7585)
13 ১৩ আমরা সব ধরনের বহুমূল্য ধন পাব, অন্যের লুট করা জিনিস দিয়ে নিজের নিজের ঘর পূর্ণ করব,
za mu sami dukiya masu daraja iri-iri, mu kuma cika gidajenmu da ganima;
14 ১৪ তুমি আমাদের মধ্যে গুলিবাঁট কর, আমাদের সবারই একটি থলি হবে;”
ka haɗa kai da mu, za mu kuwa raba abin da muka sato”
15 ১৫ আমার পুত্র, তাদের সঙ্গে সেই পথে যেও না, তাদের রাস্তা থেকে তোমার পা সরিয়ে নাও,
ɗana, kada ka tafi tare da su, kada ka taka ƙafarka a hanyarsu;
16 ১৬ কারণ তাদের পা মন্দের দিকে দৌড়ায়, তারা রক্তপাত করতে দ্রুত এগিয়ে যায়।
gama ƙafafunsu kan yi sauri ga yin zunubi, suna saurin yin kisankai.
17 ১৭ যখন পাখিটি দেখছে, তখন তার চোখের সামনে জাল বিছিয়ে ফাঁদে ফেলা অর্থহীন।
Ba shi da amfani a kafa tarko a idanun dukan tsuntsaye!
18 ১৮ ওই লোকগুলো নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ পাতে।
Waɗannan irin mutane kansu suke kafa wa tarko; ba sa kama kome, sai rayukansu!
19 ১৯ তাদের পথ সেই রকম যারা মন্দ উপায়ে সম্পদ লাভ করে; যারা সেই সম্পদ ধরে রাখে তা তাদের প্রাণ নিয়ে নেয়।
Dukan waɗanda suke neman ribar da ba a samu a hanya mai kyau; ƙarshen wannan yakan ɗauke rayukansu.
20 ২০ প্রজ্ঞা রাস্তায় চেঁচিয়ে ডাকছে, খোলা জায়গায় সে তার রব তোলে;
Hikima tana kira da ƙarfi a kan titi, tana ɗaga muryarta a dandalin taron jama’a;
21 ২১ সে কোলাহলপূর্ণ পথের মাথায় ডাকে, শহরের দরজায় সবার প্রবেশের জায়গায়, সে এই কথা বলে;
tana kira da ƙarfi a kan tituna masu surutu, tana yin jawabinta a hanyoyin shiga gari.
22 ২২ “তোমাদের যাদের জ্ঞান নেই আর কত দিন তোমরা যা বোঝো না তা ভালোবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় আনন্দ করবে? নির্বোধেরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?
“Har yaushe ku da kuke marasa azanci za ku ci gaba a hanyoyinku marasa azanci? Har yaushe ku masu ba’a za ku yi ta murna cikin ba’arku wawaye kuma ku ƙi ilimi?
23 ২৩ আমার অনুযোগে মন দাও; দেখ, আমি তোমাদের ওপর আমার আত্মা সেচন করব, আমার কথা তোমাদেরকে জানাবো।
Da a ce kun saurari tsawatata, da na faɗa muku dukan abin da yake zuciyata in kuma sanar da ku tunanina.
24 ২৪ আমি ডাকলাম এবং তুমি প্রত্যাখ্যান করলে; আমি হাত বাড়িয়ে দিলাম কিন্তু কেউই মনোযোগ দিল না;
Amma da yake kun ƙi ni sa’ad da na yi kira ba kuma wanda ya saurara sa’ad da na miƙa hannuna,
25 ২৫ কিন্তু তোমরা আমার সব পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কারে মনোযোগ করলে না।
da yake kun ƙi dukan shawarata ba ku kuma yarda da tsawatata ba,
26 ২৬ এজন্য তোমাদের বিপদে আমিও হাঁসব, তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করব;
Zan yi muku dariya sa’ad da masifa ta same ku, zan yi muku ba’a sa’ad da bala’i ya same ku,
27 ২৭ যখন ঝড়ের মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘুর্নিঝড়ের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।
sa’ad da bala’i ya sha kanku kamar hadiri, sa’ad da masifa ta share ku kamar guguwa, sa’ad damuwa da wahala suka mamaye ku.
28 ২৮ তখন সবাই আমাকে ডাকবে, কিন্তু আমি উওর দেব না, তারা স্বযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমাকে পাবে না;
“Sa’an nan za su kira gare ni amma ba zan amsa ba; za su neme ni amma ba za su same ni ba.
29 ২৯ কারণ তারা জ্ঞানকে ঘৃণা করত, সদাপ্রভুর ভয় মানত না;
Da yake sun ƙi sani ba su kuwa zaɓi tsoron Ubangiji ba,
30 ৩০ তারা আমার নির্দেশ অনুসরণ করত না এবং তারা আমার সব অনুযোগ তুচ্ছ করত;
da yake ba su karɓi shawarata ba suka kuwa yi kunnen ƙashi ga tsawatata,
31 ৩১ তারা তাদের আচরণের ফল ভোগ করবে এবং তারা তাদের পরিকল্পনার ফলে নিজেদেরকে পূর্ণ করবে।
za su sami sakayyar abubuwan da suka yi su kuma ƙoshi da sakayyar makircinsu.
32 ৩২ ফলে, নির্বোধদের বিপথে যাওয়ার জন্য তাদেরকে হত্যা করবে, বোকাদের উদাসীনতা তাদেরকে ধ্বংস করবে;
Gama rashin hankalin marasa azanci zai kashe su, rashin kulawar wawaye kuma zai hallaka su;
33 ৩৩ কিন্তু যে ব্যক্তি আমার কথা শুনে, সে নির্ভয়ে বাস করবে, নিরাপদে বিশ্রাম করবে, অমঙ্গলের ভয় থাকবে না।”
amma duk wanda ya saurare ni, zai zauna lafiya yă kuma kasance da rai kwance, ba tare da tsoron lahani ba.”

< হিতোপদেশ 1 >