< হিতোপদেশ 7 >

1 আমার পুত্র, আমার কথা সব পালন কর, আমার আদেশ সব তোমার কাছে সঞ্চয় কর।
Ɗana, ka kiyaye kalmomina ka kuma ajiye umarnaina a cikinka.
2 আমার আদেশ সব পালন কর, জীবন পাবে এবং চোখের তারার মত আমার ব্যবস্থা রক্ষা কর;
Ka kiyaye umarnaina za ka kuwa rayu; ka tsare koyarwata kamar ƙwayar idonka.
3 তোমার আঙ্গুলে সেগুলো বেঁধে রাখ, তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ।
Ka daure su a yatsotsinka; ka rubuta su a allon zuciyarka.
4 প্রজ্ঞাকে বল, “তুমি আমার বোন এবং সুবিবেচনাকে তোমার সখী বল,”
Ka faɗa wa hikima, “Ke’yar’uwata ce,” ka kuma kira fahimi danginka;
5 তাতে তুমি পরস্ত্রী থেকে রক্ষা পাবে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে রক্ষা পাবে।
za su kiyaye ka daga mazinaciya, daga mace marar aminci da kalmominta masu ɗaukan hankali.
6 আমি নিজের ঘরের জানালা থেকে জালি দিয়ে দেখছিলাম;
A tagar gidana na leƙa ta labule mai rammuka.
7 নির্বোধদের মধ্যে আমার চোখ পড়ল, আমি যুবকদের মধ্যে এক জনকে দেখলাম, সে বুদ্ধিহীন যুবক।
Sai na gani a cikin marasa azanci, na lura a cikin samari, wani matashi wanda ba shi da hankali.
8 সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে আসল, তার বাড়ীর পথে চলল।
Yana gangarawa a titi kusa da kusurwarta, yana tafiya a gefen wajen gidanta
9 তখন সন্ধ্যাবেলা, দিন শেষ হয়েছিল, রাত অন্ধকার হয়েছিল।
da magariba, yayinda rana tana fāɗuwa, yayinda duhun dare yana farawa.
10 ১০ তখন দেখ, এক স্ত্রী তার সামনে আসল, সে বেশ্যার পোশাক পরেছিল ও অভিসন্ধির হৃদয় ছিল;
Sai ga mace ta fito don ta sadu da shi, saye da riga kamar karuwa shirye kuma don ta yaudare shi.
11 ১১ সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;
(Ba ta jin tsoro, ko kuma kunya, ƙafafunta ba sa zama a gida;
12 ১২ সে কখনও সড়কে, কখনও রাস্তায়, কোণে কোণে অপেক্ষা করতে থাকে।
wani lokaci a titi, wani lokaci a dandali, tana yawo a kowace kusurwa.)
13 ১৩ সে তাকে ধরে চুমু খেল, নির্লজ্জ মুখে তাকে বলল,
Sai ta kama shi ta rungume shi da duban soyayya a fuskarta ta ce,
14 ১৪ আমাকে মঙ্গলের জন্য বলিদান করতে হয়েছে, আজ আমি নিজের মানত পূর্ণ করেছি;
“Ina da hadaya ta salama a gida; yau zan cika alkawarina.
15 ১৫ তাই তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসেছি, সযত্নে তোমার মুখ দেখতে এসেছি, তোমাকে পেয়েছি।
Saboda haka na fito don in sadu da kai; na neme ka na kuma same ka!
16 ১৬ আমি খাটে বুটাদার চাদর পেতেছি, মিশরের সূতোর্ চিত্রবিচিত্র পর্দার কাপড় লাগিয়েছি।
Na lulluɓe gadona da lili masu launi dabam-dabam daga Masar.
17 ১৭ আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে নিজের বিছানা গন্ধে ভরিয়ে দিয়েছি।
Na yayyafa turare a gadona da mur, aloyes da kuma kirfa.
18 ১৮ চল, আমরা সকাল পর্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেমের বাহুল্যে আমোদ করি।
Zo, mu sha zurfin ƙauna har safe; bari mu ji wa ranmu daɗi da ƙauna!
19 ১৯ কারণ কর্তা ঘরে নেই, তিনি দূরে গেছেন;
Mijina ba ya gida; ya yi tafiya mai nisa.
20 ২০ টাকার তোড়া সঙ্গে নিয়ে গেছেন, পূর্ণিমার দিন ঘরে আসবেন।
Ya ɗauki jakarsa cike da kuɗi ba zai kuwa dawo gida ba sai tsakiyar wata.”
21 ২১ অনেক মিষ্টি কথায় সে তার মন চুরি করল, ঠোটের চাটুকরিতে তাকে আকর্ষণ করল।
Da kalmomin rarrashi ta sa ya kauce; ta ɗauki hankalinsa da sulɓin maganarta.
22 ২২ তখনি সে তার পেছনে গেল, যেমন গরু মরতে যায়, যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়;
Nan take, ya bi ta kamar saniyar da za a kai mayanka, kamar wawa zuwa wurin da za a ba shi horo
23 ২৩ শেষে তার যকৃত বানে বিধল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তার জীবন বিপদগ্রস্ত।
sai da kibiya ta soki hantarsa, kamar tsuntsun da ya ruga cikin tarko, ba tare da sani zai zama sanadin ransa ba.
24 ২৪ এখন আমার পুত্ররা, আমার কথা শোন, আমার মুখের কথায় মন দাও।
Yanzu fa,’ya’yana, ku saurare ni; ku kasa kunne ga abin da nake faɗa.
25 ২৫ তোমার মন ওর পথে না যাক, তুমি ওর পথে যেও না।
Kada ku bar zuciyarku ta juya zuwa hanyoyinta ko ku kauce zuwa hanyoyinta.
26 ২৬ কারণ সে অনেককে আঘাত করে মেরে ফেলেছে, তারা গণনা করতে পারবে না।
Ta zama sanadin fāɗuwar yawanci; kisan da ta yi ba ta ƙidayuwa.
27 ২৭ তার ঘর পাতালের পথ, যে পথ মৃত্যুর কক্ষে নেমে যায়। (Sheol h7585)
Gidanta babbar hanya ce zuwa kabari mai yin jagora zuwa ɗakunan lahira. (Sheol h7585)

< হিতোপদেশ 7 >