< হিতোপদেশ 6 >

1 আমার পুত্র, তুমি যদি তোমার অর্থ সরিয়ে রাখো যেমন তোমার প্রতিবেশীর জামিন হয়ে থাক, যদি তুমি কাউকে ঋণ দেবার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাক, তবে তুমি তা জানো না,
Mwanangu, kama utaweka pesa zako kuwa dhamana kwa mkopo wa jirani yako; kama ukitoa ahadi yako katika mkopo wa mtu usiyemjua,
2 তবে তুমি নিজেই তোমার প্রতিশ্রুতির ফাঁদে পড়েছ, নিজের মুখের কথায় ধরা পড়েছ।
basi umejiwekea mtego mwenyewe na umenaswa kwa maneno ya kinywa chako.
3 এই ব্যাপারে, আমার পুত্র, এটা কর এবং নিজেকে রক্ষা কর; কারণ তুমি তোমার প্রতিবেশীর দয়ার পাত্র হয়েছ, যাও এবং নিজেকে নত কর এবং তোমাকে মুক্ত করতে প্রতিবেশীর কাছে ভিক্ষা চাও;
Mwanagu, ukinaswa kwa maneno yako mwenyewe, fanya haya ili kujiokoa, kwa kuwa umeangukia kwenye mikono ya jirani yako; nenda unyenyekee na ufanye shauri mbele ya jirani yako.
4 তোমার চোখে ঘুম আসতে দিও না, চোখের পাতাকে বন্ধ হতে দিও না;
Usiruhusu usingizi katika macho yako wala kope za macho yako kusinzia.
5 নিজেকে হরিণের মত ব্যাধের হাত থেকে, পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।
Jiokoe mwenyewe kama swala kutoka katika mkono wa mwindaji, kama ndege kutoka katika mkono wa mwinda ndege.
6 হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও।
Wewe mtu mvivu, mwangalie mchwa, zitafakari njia zake ili kupata busara.
7 তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই,
Hana akida, afisa au mtawala,
8 তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।
lakini huandaa chakula chake wakati wa joto na wakati wa mavuno huweka hazina ili kula baadaye.
9 হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে?
Ewe mtu mvivu, utalala hata lini? Wakati gani utainuka usingizini?”
10 ১০ “আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত জড়সড় করব,”
Lala kidogo, sizia kidogo, kunja mikono kupumzika kidogo” -
11 ১১ তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে, তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে।
ndipo umasikini wako utakapokujia kama mporaji na uhitaji wako kama askari wa vita.
12 ১২ অপদার্থ লোক, যে লোক অপরাধী, সে কথার কুটিলতায় চলে,
Mtu asiyefaa-mtu mwovu- huishi kwa kauli za udanganyifu wake,
13 ১৩ তার চোখ পিটপিট করে, পা দিয়ে ইঙ্গিত করে, সে আঙুল দিয়ে সংকেত দেয়,
akipepesa macho yake, akiashilia kwa miguu yake na kusonta kwa videle vyake.
14 ১৪ তার হৃদয়ে কুটিলতা থাকে, সে সব দিন খারাপ ভাবনা করে, সে ঝগড়া বাধিয়ে দেয়।
Hufanya njama za uovu kwa hila ya moyo wake; daima huchochea faraka.
15 ১৫ সেই জন্য হঠাৎ তার বিপদ আসবে, হঠাৎ সে ভেঙে পড়বে; আর প্রতিকার হবে না।
Kwa hiyo msiba wake utamkumba kwa ghafula, punde atavunjika vibaya wala hatapona.
16 ১৬ এই ছয়টি বস্তুকে সদাপ্রভু ঘৃণা করেন, সাতটি জিনিস তাঁর কাছে জঘন্যতম;
Kuna vitu sita ambavyo Yehova huvichukia, saba ambavyo ni chukizo kwake.
17 ১৭ গর্বিতের চোখ, মিথ্যাবাদী জিভ, নির্দোষের রক্তপাতকারী হাত,
Macho ya mtu mwenye kiburi, ulimi wa uongo, mikono inayomwaga damu ya watu maasumu,
18 ১৮ খারাপ ভাবনাকারী হৃদয়, খারাপ কাজ করতে দ্রুতগামী পা,
moyo unaobuni njama mbaya, miguu inayokimbilia maovu upesi,
19 ১৯ সাক্ষী যে মিথ্যা কথা বলে ও যে ভাইদের মধ্যে বিবাদ বপন করে।
shahidi asemaye uongo na apandaye faraka kati ya ndugu.
20 ২০ আমার পুত্র, তুমি তোমার বাবার আদেশ পালন কর এবং তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।
Mwanangu, itii amri ya baba yako na wala usiyaache mafundisho ya mama yako.
21 ২১ সব দিন তা তোমার হৃদয়ে গেঁথে রাখ, তোমার গলায় বেঁধে রাখ।
Uyafunge katika moyo wako siku zote; yafunge kwenye shingo yako.
22 ২২ যখন তুমি হাঁটবে তারা তোমাকে পথ দেখাবে, যখন তুমি ঘুমাবে, তারা তোমার দিকে নজর রাখবে এবং তুমি যখন জেগে থাকবে, তারা তোমাকে শিক্ষা দেবে।
utembeapo, yatakuongoza; ulalapo yatakulinda, na uamkapo yatakufundisha.
23 ২৩ কারণ আজ্ঞা প্রদীপ ও শিক্ষা আলো এবং নিয়মানুবর্তিতার অনুযোগ জীবনের পথ;
Maana amri ni taa, na mafundisho ni nuru; kinga za kuadilisha za njia ya uzima.
24 ২৪ সে তোমাকে রক্ষা করবে অসৎ নারী থেকে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে।
Yanakulinda dhidi ya mwanamke malaya, dhidi ya maneno laini ya uzinzi.
25 ২৫ তুমি হৃদয়ে ওর সৌন্দর্য্যে লালসিত হয়ো না এবং ওর চাহনিতে ধরা পড় না।
Moyoni mwako usiutamani uzuri wake wala usitekwe katika kope zake.
26 ২৬ একজন বেশ্যার সঙ্গে শোয়ার মূল্য একবেলা খাবারের দামের সমান হতে পারে, কিন্তু পরের স্ত্রী [মানুষের] মহামূল্য প্রাণ শিকার করে।
Kulala na malaya inaweza kugharimu bei ya kipande cha mkate, lakini mke wa mtu mwingine inagharimu uzima wako wote.
27 ২৭ কেউ যদি বুকের মধ্যে আগুন রাখে, তবে তার কাপড় কি পুড়ে যাবে না?
Je mtu anaweza kubeba moto katika kifua chake bila kuuguza mavazi yake?
28 ২৮ কেউ যদি জ্বলন্ত আগুনের উপর দিয়ে চলে, তবে তার পায়ের তলা কি পুড়ে যাবে না?
Je mtu anaweza kutembea juu ya makaa bila kuchomwa miguu yake?
29 ২৯ সেরকম যে প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়; যে কারোর তার সঙ্গে সম্পর্ক থাকে, সে অদন্ডিত হয়ে যাবে না।
Ndivyo alivyo mtu alalaye na mke wa jirani yake; yule alalaye na huyo mke hatakosa adhabu.
30 ৩০ যখন সে ক্ষুধার্ত থাকে তার প্রয়োজনীয়তা মেটাবার জন্য যদি সে চুরি করে, লোকেরা সেই চোরকে অবজ্ঞা করে না।
Watu hawawezi kumdharau mwizi kama anaiba ili kukidhi hitaji lake la njaa.
31 ৩১ কিন্তু যদি সে ধরা পড়ে, সে সাত গুণ ফিরিয়ে দেবে যা সে চুরি করেছে, সে অবশ্যই তার বাড়ির সব মূল্য দেবে।
Walakini akimatwa, atalipa mara saba ya kile alichoiba; lazima atoe kila kitu cha thamani katika nyumba yake.
32 ৩২ যে ব্যভিচার করে তার কোনো জ্ঞান নেই, সে তা করে নিজেকে ধ্বংস করে।
Mtu anayefanya uzinzi hana akili; hufanya hiyo kwa uharibifu wake mwenyewe.
33 ৩৩ সে আঘাত ও অবমাননা পাবে; তার দুর্নাম কখনও ঘুচবে না।
Anasitahili aibu na majeraha na fedheha yake haiwezi kuondolewa.
34 ৩৪ যেহেতু অন্তর্জ্বালা স্বামীর রাগ, প্রতিশোধের দিনের সে ক্ষমা করবে না;
Maana vivu humghadhibisha mtu; hatakuwa na huruma wakati wa kulipa kisasi chake.
35 ৩৫ সে কোন প্রকার প্রায়শ্চিত্ত গ্রাহ্য করবে না, অনেক ঘুষ দিলেও সন্মত হবে না।
Ujapompa zawadi nyingi, hatakubali mbadala wa kusuruhishwa wala kulipwa.

< হিতোপদেশ 6 >