< হিতোপদেশ 3 >

1 আমার পুত্র, তুমি আমার ব্যবস্থা ভুলে যেও না; তোমার হৃদয়ে আমার শিক্ষা ধরে রাখো।
Mwanangu, usisahau mafundisho yangu, bali zitunze amri zangu moyoni mwako,
2 কারণ তারা তোমার সঙ্গে আয়ুর দীর্ঘতা, জীবনের বছর এবং শান্তি যোগ করবে।
kwa kuwa zitakuongezea miaka mingi ya maisha yako na kukuletea mafanikio.
3 বিশ্বস্ত চুক্তি ও বিশ্বাসযোগ্যতা তোমাকে ছেড়ে না যাক; তাদের একসঙ্গে তোমার গলায় বেঁধে রাখ, তোমার হৃদয়ে বেঁধে রাখ।
Usiache kamwe upendo na uaminifu vitengane nawe; vifunge shingoni mwako, viandike katika ubao wa moyo wako.
4 তা করলে ঈশ্বরের ও মানুষের চোখে অনুগ্রহ ও সুবুদ্ধি পাবে।
Ndipo utapata kibali na jina zuri mbele za Mungu na mwanadamu.
5 তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজের বিবেচনায় নির্ভর কর না;
Mtumaini Bwana kwa moyo wako wote wala usizitegemee akili zako mwenyewe;
6 তোমার সমস্ত পথে তাঁকে স্বীকার কর; তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন।
katika njia zako zote mkiri yeye, naye atayanyoosha mapito yako.
7 নিজের চোখে জ্ঞানবান হয়ো না; সদাপ্রভুকে ভয় কর এবং খারাপ থেকে দূরে যাও।
Usiwe mwenye hekima machoni pako mwenyewe; mche Bwana ukajiepushe na uovu.
8 তা তোমার মাংসের স্বাস্থ্যস্বরূপ হবে, তোমার শরীরের পুষ্টিজনক হবে।
Hii itakuletea afya mwilini mwako, na mafuta kwenye mifupa yako.
9 তুমি সদাপ্রভুর সম্মান কর নিজের ধনে, আর তোমার সব জিনিসের অগ্রিমাংশে;
Mheshimu Bwana kwa mali zako na kwa malimbuko ya mazao yako yote;
10 ১০ তাতে তোমার গোলাঘর সব অনেক শস্যে ভরে যাবে, তোমার পাত্র নতুন আঙ্গুর রসে উপচে পড়বে।
ndipo ghala zako zitakapojaa hadi kufurika, viriba vyako vitafurika kwa mvinyo mpya.
11 ১১ আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না;
Mwanangu, usiidharau adhabu ya Bwana na usichukie kukaripiwa naye,
12 ১২ কারণ সদাপ্রভু যাকে প্রেম করেন, তাকেই শাস্তি দেন, যেমন বাবা ছেলের প্রতি যে তাঁকে সন্তুষ্ট করে।
kwa sababu Bwana huwaadibisha wale awapendao, kama vile baba afanyavyo kwa mwana apendezwaye naye.
13 ১৩ ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা খুঁজে পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;
Heri mtu yule aonaye hekima, mtu yule apataye ufahamu,
14 ১৪ রূপার থেকে তুমি যা লাভ করবে তার থেকে জ্ঞান লাভ অনেক ভালো এবং তার লাভ সোনার চেয়েও বেশি।
kwa maana hekima ana faida kuliko fedha na mapato yake ni bora kuliko ya dhahabu safi.
15 ১৫ প্রজ্ঞা গয়নার থেকে বেশি দামী এবং তোমার কোনো ইচ্ছার সাথে তার তুলনা করা যায় না।
Hekima ana thamani kuliko marijani; hakuna chochote unachokitamani kinachoweza kulinganishwa naye.
16 ১৬ তার ডান হাতে দীর্ঘ জীবন, তার বাঁ হাতে ধন ও সম্মান থাকে।
Maisha marefu yako katika mkono wake wa kuume; katika mkono wake wa kushoto kuna utajiri na heshima.
17 ১৭ তার সমস্ত পথ দয়ার পথ এবং তার সমস্ত পথ শান্তির।
Njia zake zinapendeza, mapito yake yote ni amani.
18 ১৮ যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন বৃক্ষ; যে কেউ তা গ্রহণ করে, সে সুখী।
Yeye ni mti wa uzima kwa wale wanaomkumbatia; wale wamshikao watabarikiwa.
19 ১৯ সদাপ্রভু প্রজ্ঞা দিয়ে পৃথিবীর মূল স্থাপন করেছেন, বুদ্ধি দিয়ে আকাশমন্ডল প্রতিষ্ঠিত করেছেন;
Kwa hekima Bwana aliiweka misingi ya dunia, kwa ufahamu aliziweka mbingu mahali pake;
20 ২০ তাঁর জ্ঞান দিয়ে গভীরতা বিচ্ছিন্ন হয়েছে, আর মেঘ ফোঁটা ফোঁটা শিশির দেয়।
kwa maarifa yake vilindi viligawanywa, nayo mawingu yanadondosha umande.
21 ২১ আমার পুত্র, যুক্তিপূর্ণ বিচার ও বিচক্ষণতা রক্ষা কর এবং তাদের দৃষ্টিতে ব্যর্থ না হোক।
Mwanangu, hifadhi maamuzi mema na busara, usiache vitoke machoni pako;
22 ২২ তাতে সে সব তোমার প্রাণের জীবনের মত হবে, তোমার গলায় অনুগ্রহের অলঙ্কার হবে।
ndipo vitakapokuwa uzima nafsini mwako na pambo la neema shingoni mwako.
23 ২৩ তখন তুমি নিজের পথে নির্ভয়ে যাবে, তোমার পায়ে হোঁচট লাগবে না।
Kisha utaenda katika njia yako salama, wala mguu wako hautajikwaa;
24 ২৪ শোবার দিন তুমি ভয় করবে না, তুমি শোবে, তোমার ঘুম সুখের হবে।
ulalapo, hautaogopa; ulalapo usingizi wako utakuwa mtamu.
25 ২৫ হঠাৎ বিপদ থেকে ভয় পেও না, দুষ্টের বিনাশ আসলে তা থেকে ভয় পেও না।
Usiogope maafa ya ghafula au maangamizi yanayowapata waovu,
26 ২৬ কারণ সদাপ্রভু তোমার পাশে থাকবেন, ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন।
kwa kuwa Bwana atakuwa tumaini lako na kuepusha mguu wako kunaswa katika mtego.
27 ২৭ যাদের মঙ্গল করা উচিত, তাদের মঙ্গল করতে অস্বীকার কোরো না, যখন তা করবার ক্ষমতা তোমার থাকে,
Usizuie wema kwa wale wanaostahili ikiwa katika uwezo wako kutenda.
28 ২৮ তোমার প্রতিবেশীকে বোলো না, “যাও, আবার এসো, আমি কাল দেব,” যখন তোমার কাছে টাকা থাকে।
Usimwambie jirani yako, “Njoo baadaye, nitakupa kesho”: wakati wewe unacho kitu kile karibu nawe.
29 ২৯ তোমার প্রতিবেশীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত্র কোরো না, যে তোমার কাছে থাকে এবং ভরসা করে।
Usifanye hila ya kumdhuru jirani yako, ambaye anaishi karibu na wewe akikuamini.
30 ৩০ অকারণে কোন লোকের সঙ্গে ঝগড়া কোরো না, যদি সে তোমার ক্ষতি না করে থাকে।
Usimshtaki mtu bila sababu, wakati hajakutenda dhara lolote.
31 ৩১ যে অত্যাচার করে তার ওপর হিংসা কোরো না, আর তার কোনো পথ মনোনীত কোরো না;
Usimwonee wivu mtu mwenye jeuri wala kuchagua njia yake iwayo yote,
32 ৩২ কারণ প্রতারক ব্যক্তি সদাপ্রভুর ঘৃণার পাত্র; কিন্তু সে তার বিশ্বাসের মধ্যে ন্যায়পরায়ণতা আনে।
kwa kuwa Bwana humchukia mtu mpotovu, lakini siri yake iko kwa mwenye haki.
33 ৩৩ দুষ্টের ঘরে সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু তিনি ধার্ম্মিকদের ঘরকে আশীর্বাদ করেন।
Laana ya Bwana i juu ya nyumba ya mwovu, lakini yeye huibariki nyumba ya mwenye haki.
34 ৩৪ নিশ্চয়ই তিনি নিন্দাকারীদের নিন্দা করেন, কিন্তু তিনি নম্রদেরকে অনুগ্রহ দান করেন।
Huwadhihaki wale wanaodhihaki, lakini huwapa neema wale wanyenyekevu.
35 ৩৫ জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়, কিন্তু বোকারা তাদের লজ্জাকে উপরে তুলবে।
Wenye hekima hurithi heshima, bali huwaaibisha wapumbavu.

< হিতোপদেশ 3 >