< হিতোপদেশ 29 >

1 যে বারবার অনুযুক্ত হয়েও ঘাড় শক্ত করে, সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতীকার হবে না।
Mtu aliyepokea makaripio mengi lakini anashupaza shingo yake atavunjika ndani ya muda mfupi na hata pona.
2 ধার্ম্মিকেরা বাড়লে প্রজারা আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে প্রজারা শোকার্ত হয়।
Watenda mema wanapoongezeka, watu wanafurahi, bali wakati mtu mwovu anapotawala, watu huugua.
3 যে প্রজ্ঞা ভালবাসে, সে বাবার আনন্দজনক হয়; কিন্তু যে বেশ্যাতে আসক্ত হয়, তার ধন নষ্ট হবে।
Mwenye kupenda hekima baba yake anafurahi, bali anayeshikamana na makahaba huuharibu utajiri wake.
4 রাজা ন্যায় বিচার করে দেশ প্রতিষ্ঠা করেন; কিন্তু উপহার প্রিয় তা লন্ডভন্ড করে।
Mfalme huimarisha nchi kwa haki, bali mwenye kudai rushwa huirarua.
5 যে ব্যক্তি নিজের প্রতিবেশীর তোষামোদ করে, সে তার পায়ের নীচে জাল পাতে।
Mtu anayejipendekeza kwa jirani yake anatandaza wavu kwenye miguu yake.
6 দুর্বৃত্তের অধর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে।
Mtu mbaya hunaswa kwenye mtego wa dhambi yake mwenyewe, bali yeye atendaye haki huimba na kufurahi.
7 ধার্মিক দীনহীনদের বিচার বোঝে; দুষ্ট লোক জ্ঞান বোঝে না।
Atendaye haki hutetea madai ya masikini; mtu mwovu hafahamu maarifa kama hayo.
8 নিন্দাপ্রিয়েরা নগরে আগুন লাগিয়ে দেয়; কিন্তু জ্ঞানবানেরা রাগ ফিরিয়ে দেয়।
Mwenye dhihaka huutia moto mji, bali wale wenye busara huigeuza ghadhabu.
9 অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, সে রাগ করুক কি হাঁসুক, কিছুই শান্তি হয় না।
Mtu mwenye busara anapojadiliana na mpumbavu, hughadhabika na kucheka, hakutakuwa na utulivu.
10 ১০ রক্তপাতকারীরা সিদ্ধ লোককে ঘৃণা করে; আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে।
Mkatili humchukia mwenye ukamilifu na hutafuta maisha ya mwenye haki.
11 ১১ নির্বোধ নিজের সব রাগ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে রাগ কমায়।
Mpumabavu huonyesha hasira yake, bali mtu mwenye busara huishikilia na kujituliza mwenyewe.
12 ১২ যে শাসনকর্ত্তা মিথ্যা কথায় কান দেয়, তার পরিচারকেরা সকলে দুষ্ট।
Kama matawala atazinagatia uongo, maafisa wake wote watakuwa waovu.
13 ১৩ দরিদ্র ও উপদ্রবী এক সঙ্গে মেলে; সদাপ্রভু উভয়েরই চোখ আলোকিত করেন।
Mtu masikini na mkandamizaji wanafanana, maana Yehova huyapa nuru macho yao wote.
14 ১৪ যে রাজা বিশ্বস্তভাবে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন চিরকাল স্থির থাকবে।
Kama mfalme atamhukumu masikini kwa uaminifu, kiti chake cha enzi kitaimarishwa milele.
15 ১৫ দন্ড ও তিরস্কার প্রজ্ঞা দেয়; কিন্তু অশাসিত বালক মায়ের লজ্জাজনক।
Fimbo na maonyo huleta hekima, bali mtoto huru mbali na makaripio humwaibisha mama yake.
16 ১৬ দুষ্টরা বাড়লে অধর্ম্ম বাড়ে; কিন্তু ধার্মিকরা তাদের পতন দেখবে।
Watu waovu wanapotawala, uovu huongezeka, bali wenye kutenda haki wataona anguko la watu waovu.
17 ১৭ তোমার ছেলেকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দেবে, সে তোমার প্রাণকে আনন্দিত করবে।
Mwadibishe mwanao naye atakupa pumziko; ataleta furaha katika maisha yako.
18 ১৮ দর্শনের অভাবে প্রজারা উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য হয়।
Pasipo na maono ya kinabii watu huenda bila utaratibu, bali mwenye kuitunza sheria amebarikiwa.
19 ১৯ বাক্য দিয়ে দাসের শাসন হয় না, কারণ সে বুঝলেও কথা মানবে না।
Mtumwa hawezi kurekebishwa kwa maneno, maana ingawa anaelewa, hakuna mwitikio.
20 ২০ তুমি কি হটকারী লোককে দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।
Je unamwona mtu mwenye haraka katika maneno yake? Kuna matumaini zaidi kwa mpumbavu kuliko kwake.
21 ২১ যে দাসকে ছোট বেলা থেকে সুন্দর ভাবে প্রতিপালন করে, শেষে সেই দাস তার ছেলে হয়ে ওঠে।
Mwenye kumdekeza mtumwa wake tangu ujana, mwisho wake itakuwa taabu.
22 ২২ রাগী লোক ঝগড়া সৃষ্টি করে, রাগী লোক অনেক অধর্ম্ম করে।
Mtu mwenye hasira huchochea ugomvi na bwana mwenye hasira sana hutenda dhambi nyingi.
23 ২৩ মানুষের অহঙ্কার তাকে নীচে নামাবে, কিন্তু কোমল হৃদয়ের লোক সম্মান পাবে।
Kiburi cha mtu humshusha chini, bali mwenye roho ya unyenyekevu atapewa heshima.
24 ২৪ চোরের অংশীদার নিজের প্রাণকে ঘৃণা করে; সে দিব্যি করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না।
Anayeshirikiana na mwizi huyachukia maisha yake mwenyewe; husikia laana na wala hasemi chochote.
25 ২৫ লোক-ভয় ফাঁদের মত; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চে স্থাপিত হবে।
Kumwogopa binadamu ni mtego, bali mwenye kumtumaini Yehova atalindwa.
26 ২৬ অনেকে শাসনকর্ত্তার অনুগ্রহ খোঁজে; কিন্তু মানুষের বিচার সদাপ্রভু থেকেই হয়।
Wengi huutafuta uso wa mtawala, bali kutoka kwa Yehova huja haki kwa ajili yake.
27 ২৭ অন্যায়কারী ব্যক্তি ধার্ম্মিকদের ঘৃণাস্পদ; আর সরল আচরণকারী দুষ্টের ঘৃণাস্পদ।
Mtu dhalimu ni chukizo kwa wenye kutenda haki, bali mwenye njia ya haki ni chukizo kwa watu waovu.

< হিতোপদেশ 29 >