< হিতোপদেশ 28 >

1 কেউ তাড়না না করলেও দুষ্ট পালায়; কিন্তু ধার্মিকরা সিংহের মত সাহসিক।
Waovu hukimbia wakati hakuna mtu anayewafukuza, bali wale watendao haki ni thabiti kama simba kijana.
2 দেশের অধর্মে তার অনেক কর্তা হয়; কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দিয়ে কর্তৃত্ব স্থায়ী হয়।
Kwa sababu ya uhalifu wa nchi, kuna wakuu wengi, bali kwa mtu mwenye ufahamu na maarifa, itadumu kwa muda mrefu.
3 যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে, সে এমন ভাসিয়ে নিয়ে যাওয়া বৃষ্টির মত, যার পরে খাবার থাকে না।
Mtu masikini mwenye kukandamiza watu wengine masikini ni kama mvua inayopiga ambayo haisazi chakula.
4 ব্যবস্থা পালন না করা দুষ্টের প্রশংসা করে; কিন্তু ব্যবস্থা পালনকারীরা দুষ্টদের প্রতিরোধ করে।
Wale wanaokataa sheria huwatukuza watu waovu, bali wale wenye kuitunza sheria hupigana dhidi yao.
5 দুরাচারেরা বিচার বোঝে না, কিন্তু সদাপ্রভুর অন্বেষনকারীরা সকলই বোঝে।
Watu wabaya hawafahamu haki, bali wale wanaomtafuta Yehova wanafahamu kila kitu.
6 বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজের সিদ্ধতায় চলে, তবু দ্বিপথগামী কুটিল লোক ধনী হলেও ভাল নয়।
Ni bora mtu masikini ambaye anatembea katika uadilifu, kuliko mtu tajiri ambaye ni mdanganyifu katika njia zake.
7 যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান ছেলে; কিন্তু যে পেটুকদের সঙ্গী সে বাবার লজ্জাজনক।
Yeye anayetunza sheria ni mwana mwenye ufahamu, bali mwenye ushirika na walafi humwaibisha baba yake.
8 যে সুদ ও বৃদ্ধি নিয়ে নিজের ধন বাড়ায়, সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।
Anayepata mafanikio kwa kutoza riba kubwa anakusanya utajiri wake kwa ajili ya mwingine ambaye atakuwa na huruma kwa watu masikini.
9 যে ব্যবস্থা শোনা থেকে নিজের কান সরিয়ে নেয়, তার প্রার্থনাও ঘৃণাস্পদ।
Kama mtu atageuzia mbali sikio lake kusikia sheria, hata maombi yake ni chukizo.
10 ১০ যে সরলদের কে খারাপ পথে নিয়ে ভ্রান্ত করে, সে নিজের গর্তে নিজে পড়বে; কিন্তু সাধুরা মঙ্গলের অধিকার পায়।
Yeye anayempotosha mwenye uadilifu katika njia ya uovu ataangukia kwenye shimo lake mwenyewe, bali wakamilifu watapata urithi mwema.
11 ১১ ধনী নিজের চোখে জ্ঞানবান, কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে।
Mtu tajiri anaweza kuwa mwenye hekima machoni pake mwenyewe, bali mtu masikini mwenye ufahamu atamtafuta.
12 ১২ ধার্ম্মিকদের আনন্দে মহাগৌরব হয়, কিন্তু দুষ্টদের উন্নতি হলেও লোকদের দেখতে পাওয়া যায় না।
Kunapokuwa na ushindi kwa wenye kutenda haki, kunafuraha kuu, bali wanapoinuka waovu, watu hujificha wenyewe.
13 ১৩ যে নিজের অধর্ম্ম সব ঢেকে রাখে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।
Yeye afichaye dhambi zake hatafanikiwa, bali mwenye kutubu na kuziacha ataonyeshwa rehema.
14 ১৪ ধন্য সেই ব্যক্তি, যে সব দিন মন্দ কাজ করতে ভয় করে; কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়বে।
Anafuraha ambaye huishi kwa unyenyekevu, bali anayeufanya moyo wake ataanguka katika taabu.
15 ১৫ যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা।
Kama simba anayeunguruma au dubu anayeshabulia ni kama mtawala mwovu juu ya watu masikini.
16 ১৬ যে অধ্যক্ষের বুদ্ধির অভাব, সে নিষ্ঠুর অত্যাচারী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সে দীর্ঘজীবী হবে।
Mtawala anayekosa ufahamu ni mkandamizaji katili, bali mwenye kuchukia aibu atadumu katika siku zake.
17 ১৭ যে লোক মানুষের রক্তভারে ভারাক্রান্ত, সে গর্ত পর্যন্ত পালাবে, কেউ তাকে থাকতে না দিক।
Kama mtu anahatia kwa sababu amemwaga damu ya mtu, atakuwa mkimbizi hadi kifo na hakuna atakayemsaidia.
18 ১৮ যে ন্যায়ের পথে চলে, সে রক্ষা পাবে; কিন্তু যে বিপথগামী দুই পথে চলে, সে একটায় পড়বে।
Mwenye kuenenda kwa ukaminifu atakuwa salama, bali mwenye njia ya udanganyifu ataanguka ghafla.
19 ১৯ যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট খাবার পায়; কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়য়, তার যথেষ্ট কম হয়।
Anayefanya kazi kwenye shamba lake atapata chakula kingi, bali afuataye shughuli za upuuzi atapata umasikini mkubwa.
20 ২০ বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাবে; কিন্তু যে ধনী হবার জন্য তাড়াতাড়ি করে, সে দন্ডিত হবে।
Mtu mwaminifu atapata baraka nyingi bali apataye utajiri wa haraka hawezi kukosa adhabu.
21 ২১ মানুষের ওপর নির্ভর করা ভাল নয়, এক টুকরো রুটীর জন্য অধর্ম্ম করাও ভাল নয়।
Siyo vema kuonyesha upendeleo, lakini kwa kipande cha mkate mtu atafanya ubaya.
22 ২২ যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যস্ত থাকে; সে জানে না যে, তার দ্রারিদ্রতা আসবে।
Mtu mchoyo huharakisha kwenye utajiri, lakini hajui ni umasikini gani utakuja juu yake.
23 ২৩ কোনো লোককে যে তিরস্কার করে, শেষে তাকে তিরস্কার করা হবে, যে জিভে চাটুবাদ করে, সে নয়।
Anayemkaripia mtu baadaye atapata fadhila zaidi kutoka kwake kuliko mwenye kumsifia sana kwa ulimi wake.
24 ২৪ যে বাবা মায়ের ধন চুরি করে বলে, এ তো অধর্ম্ম নয়, সে ব্যক্তি ধ্বংসের পাত্র।
Yule anayemwibia baba yake na mama yake na kusema, “Hiyo siyo dhambi,” ni mshirika wa mwenye kuharibu.
25 ২৫ যে বেশী আশা করে, সে ঝগড়ার সৃষ্টি করে, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে পুষ্ট হবে।
Mtu mwenye tamaa huchochea mafarakano, bali anayemtumaini Yehova atafanikiwa.
26 ২৬ যে নিজ হৃদয়কে বিশ্বাস করে, সে নির্বোধ; কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাবে।
Yule anayeutumaini moyo wake mwenyewe ni mpumbavu, bali anayekwenda kwa hekima atajilinda mbali na hatari.
27 ২৭ যে দরিদ্রদের দিকে তাকিয়েও দান না করে, সে অভিশপ্ত হবে, কিন্তু যে চোখ বন্ধ করে থাকে, সে অনেক অভিশাপ পাবে।
Mwenye kuwapa masikini hatapungukiwa kitu, bali anayewafumbia macho atapokea laana nyingi.
28 ২৮ দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়; তারা ধ্বংস হলে ধার্ম্মিকেরা বৃদ্ধি পায়।
Watu waovu wanapoinuka, watu hujificha wenyewe, lakini watu waovu wataangamia, wale watendao haki wataongezeka.

< হিতোপদেশ 28 >