< হিতোপদেশ 25 >

1 এই হিতোপদেশগুলোও শলোমনের; যিহূদা-রাজ হিস্কিয়ের লোকেরা এগুলি লিখে নেন।
Waɗannan ƙarin karin maganar Solomon ne waɗanda mutanen Hezekiya sarkin Yahuda suka tara.
2 বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, বিষয়ের খোঁজ করা রাজাদের গৌরব।
Ɗaukakar Allah ce a ɓoye batun; a bayyana batun kuwa ɗaukakar sarakuna ne.
3 যেমন উচ্চতার সম্বন্ধে স্বর্গ ও গভীরতার সম্বন্ধে পৃথিবী, সেই রকম রাজাদের হৃদয় খোঁজ করা যায় না।
Kamar yadda sammai suna can bisa duniya kuma tana da zurfi, haka zukatan sarakuna suka wuce a bincika.
4 রূপা থেকে খাদ বের করে ফেল, স্বর্ণকারের যোগ্য এক পাত্র বের হবে;
Ka tace azurfa sai kayan su fito don maƙerin azurfa;
5 রাজার সামনে থেকে দুষ্টকে বের করে দাও, তাঁর সিংহাসন ধার্ম্মিকতায় স্থির থাকবে।
ka cire mugaye daga gaban sarki, kursiyinsa kuwa zai kahu ta wurin adalci.
6 রাজার সামনে নিজের গৌরব কোরো না, মহৎ লোকদের জায়গায় দাঁড়িও না;
Kada ka ɗaukaka kanka a gaban sarki, kada kuma ka nemi wa kanka wuri a cikin manyan mutane;
7 কারণ বরং এটা ভাল যে, তোমাকে বলা যাবে, এখানে উঠে এস, কিন্তু তোমার চোখ যাঁকে দেখেছো সে অধিপতির সামনে নীচু হওয়া তোমার পক্ষে ভাল নয়।
gara ya ce maka, “Ka hauro nan,” da a ƙasƙantar da kai a gaban wani mai makami. Abin da ka gani da idanunka
8 তাড়াতাড়ি ঝগড়া করতে যেও না; ঝগড়ার শেষে তুমি কি করবে, যখন তোমার প্রতিবাসী তোমাকে লজ্জায় ফেলবে?
kada ka yi garaje kai ƙara a majalisa, gama me za ka yi a ƙarshe in maƙwabcinka ya ba ka kunya?
9 প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া মেটাও, কিন্তু পরের গোপন কথা প্রকাশ কোরো না;
In kai da maƙwabcinka kuka yi gardama, kada ka tona asirin wani,
10 ১০ পাছে শ্রোতা তোমাকে তিরষ্কার করে, আর তোমার খ্যাতি নষ্ট হয়।
in ba haka ba duk wanda ya ji zai kunyata ka ba za ka kuma taɓa rabuwa da wannan mummuna suna ba.
11 ১১ উপযুক্ত দিনের বলা কথা রূপার ডালীতে সোনার আপেলের মত।
Kalmar da aka faɗa daidai tana kamar zubin zinariyar da aka yi a mazubin azurfa.
12 ১২ যেমন সোনার নথ ও সোনার গয়না, তেমনি শোনার মত কানের পক্ষে জ্ঞানবান নিন্দাকারী।
Kamar’yan kunnen zinariya ko kuwa kayan ado na zinariya zalla haka yake da tsawatawar mai hikima ga kunne mai saurarawa.
13 ১৩ শস্য কাটবার দিনের যেমন হিমের ঠান্ডা, তেমনি যারা পাঠিয়েছে তাদের পক্ষে বিশ্বস্ত দূত; ফলতঃ সে নিজের কর্তার প্রাণ সতেজ করে।
Kamar sanyin ƙanƙara a lokacin girbi haka ɗan saƙo mai aminci wanda aka aika; ya wartsakar da ran waɗanda suka aike shi.
14 ১৪ যে দান বিষয়ে মিথ্যা অহঙ্কারের কথা বলে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মতো।
Kamar gizagizai da kuma iska marar ruwan sama haka mutumin da yake fariya a kan kyautan da ba ya bayarwa.
15 ১৫ দীর্ঘসহিষ্ণুতার মাধ্যমে শাসনকর্ত্তা প্ররোচিত হন এবং কোমল জিহ্বা হাড় ভেঙে দেয়।
Ta wurin haƙuri akan rinjaye mai mulki, magana mai hankali kan karye ƙashi.
16 ১৬ যদি তুমি মধু পাও তবে তোমার পক্ষে যথেষ্ট, তাই খাও; পাছে বেশি খেলে বমি কর।
In ka sami zuma, ka sha isashe kawai, in ya yi yawa, za ka yi amai.
17 ১৭ প্রতিবেশীর গৃহে তোমার পদার্পণ কম কর; পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে।
Kada ka cika ziyarar gidan maƙwabcinka yawan ganinka zai sa ya ƙi ka.
18 ১৮ যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দেয়, সে যুদ্ধের গদার মতো অথবা তলোয়ার অথবা ধারালো তিরস্বরূপ।
Kamar sanda ko takobi ko kibiya mai tsini haka yake da mutumin da yake ba da shaidar ƙarya a kan maƙwabcinsa.
19 ১৯ বিপদের দিনের বিশ্বাসঘাতকের উপর ভরসা ভাঙ্গা দাঁত ও পিছলে যাওয়া পায়ের মতো।
Kamar haƙori mai ciwo ko yin tafiya da gurguwar ƙafa haka yake ga mai dogara da marasa aminci a lokacin wahala.
20 ২০ যে বিষন্নচিত্তের কাছে গীত গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতরউপরে অম্লরস দেয়।
Kamar wanda ya tuɓe riga a ranar da ake sanyi, ko kuwa kamar zuba ruwan tsami a kanwa, haka yake da mai rera waƙoƙi ga mai baƙin ciki.
21 ২১ যদি তোমার শত্রু ক্ষুধিত হয়, তাকে খাওয়ার জন্য খাদ্য দাও এবং যদি সে পিপাসিত হয়, তাকে পান করার জল দাও;
In abokin gābanka yana jin yunwa, ka ba shi abinci ya ci; in yana jin ƙishi, ka ba shi ruwa ya sha.
22 ২২ কারণ তুমি এই রকম করে তুমি তাকে লজ্জিত করবে এবং সদাপ্রভু তোমাকে পুরষ্কার দেবেন।
Ta yin haka, za ka tara garwashin wuta mai ci a kansa, Ubangiji kuma zai sāka maka.
23 ২৩ উত্তরের বাতাস বৃষ্টি আনে, তেমনি যে গোপন কথা বলে তার ধিক্কারপূর্ণ মুখ আছে।
Kamar yadda iskar arewa kan kawo ruwan sama, haka jita-jita kan kawo fushi.
24 ২৪ বরং ছাদের কোণে বাস করা ভাল; তবু বিবাদিন বন্দিনী স্ত্রীর সঙ্গে বাড়ি ভাগ করা ভালো না।
Gara a zauna a kusurwar rufin ɗaki da a zauna a gida ɗaya da mace mai fitina.
25 ২৫ যে তৃষ্ণার্ত তার পক্ষে যেমন শীতল জল, দূরদেশ থেকে ভালো খবরও তেমনি।
Kamar ruwan sanyi ga ran da ya gaji haka yake da jin labari mai daɗi daga ƙasa mai nisa.
26 ২৬ নোংরা ঝরনা ও ধ্বংস হয়ে যাওয়া উত্স, দুষ্টের সামনে টলমান ধার্মিক সেরকম।
Kamar rafi mai laka ko rijiyar da ta gurɓace haka yake da mai adalci wanda ya miƙa wuya ga mugaye.
27 ২৭ বেশি মধু খাওয়া ভাল নয়, কোনো গভীর বিষয় খুঁজে বের করা সম্মানীয় নয়।
Ba shi da kyau ka sha zuma da yawa, haka ma ba shi da kyau ka nemi girma wa kanka.
28 ২৮ একজন লোক যার আত্মসংযম নেই সে এমন এক শহরের মতো যা ভেঙে গিয়েছে এবং যার পাঁচিল নেই।
Kamar birni da katangarsa sun rushe haka yake da mutumin da ba ya iya danne fushinsa.

< হিতোপদেশ 25 >