< হিতোপদেশ 16 >

1 হৃদয়ের পরিকল্পনা মানুষের মধ্যে থাকে, কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু থেকে হয়।
Mipango ya moyo ni ya mtu, bali Yehova hutoa jawabu kutoka kwenye ulimi wake.
2 মানুষের সমস্ত রাস্তা নিজের চোখে বিশুদ্ধ; কিন্তু সদাপ্রভুই আত্মা সব ওজন করেন।
Njia zote za mtu ni safi kwenye macho yake mwenyewe, bali Yehova huipima mioyo.
3 তোমার কাজের ভার সদাপ্রভুতে সমর্পণ কর, তাতে তোমার পরিকল্পনা সব সফল হবে।
Kabidhi kwa Yehova kazi zako zote na mipango yako itafanikiwa.
4 সদাপ্রভু সবই নিজের উদ্দেশ্যে করেছেন, দুষ্টকেও বিপদের দিনের র জন্যে করেছেন।
Yehova alifanya kila kitu kwa kusudi lake, hata waovu kwa ajili ya siku ya taabu.
5 যে কেউ হৃদয়ে গর্বিত, তাকে সদাপ্রভু ঘৃণা করেন, হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেও সে অদন্ডিত থাকবে না।
Yehova anamchukia kila mtu mwenye moyo wa majivuno, ingawa wanasimama imara, hawakosi kupata adhabu.
6 চুক্তির বিশ্বস্ততায় ও বিশ্বাসযোগ্যতায় অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।
Kwa agano la uaminifu na udhamini uovu husafishwa na kwa kumcha Yehova watu hujitenga na ubaya.
7 মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়, এমনকি তিনি তার শত্রুদেরকেও তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন।
Njia za mtu zinapompendeza Yehova, huwafanya hata adui zake huyo mtu wawe na amani naye.
8 ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল, তবু অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।
Bora kitu kidogo pamoja na haki, kuliko mapato makubwa pamoja na udhalimu.
9 মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে; কিন্তু সদাপ্রভু তার পদক্ষেপ নির্দেশ করেন;
Katika moyo wake mtu hunuia njia yake, bali Yehova huziongoza hatua zake.
10 ১০ রাজার ঠোঁটে ঈশ্বরের বাণী থাকে, বিচারে তাঁর মুখ মিথ্যা কথা বলবে না।
Mshauri yupo katika midimo ya mfalme, katika hukumu kinywa chake hakisemi kwa udanganyifu.
11 ১১ খাঁটি দাঁড়িপাল্লা সদাপ্রভুর থেকে আসে; থলির বাটখারা সব তাঁর করা জিনিস।
Vipimo vya kweli hutoka kwa Yehova; uzito wote kwenye gunia ni kazi yake.
12 ১২ যখন রাজারা খারাপ কাজ করে সেটা ঘৃণার বিষয় হয়; কারণ ধার্ম্মিকতায় সিংহাসন স্থির থাকে।
Wafalme wanapofanya mambo maovu, hicho ni kitu cha kudharauliwa, kwa maana utawala huimarishwa kwa kutenda haki.
13 ১৩ ধর্মশীল ঠোঁটে রাজা খুশি হন এবং তিনি তাকে ভালবাসেন যে সরাসরি কথা বলে।
Mfalme hufurahia midomo ambayo husema haki na anampenda mwenye kusema waziwazi.
14 ১৪ রাজার ক্রোধ হল মৃত্যুর দূত; কিন্তু জ্ঞানবান লোক তার রাগ শান্ত করে।
Hasira ya mfalme ni mjumbe wa mauti lakini mtu mwenye busara atajaribu kutuliza hasira yake.
15 ১৫ রাজার মুখের আলোতে জীবন, তাঁর অনুগ্রহ মেঘের মতো যা বসন্তের বৃষ্টি আনে।
Katika nuru ya uso wa mfalme ni uzima na fadhila yake ni kama wingu linaloleta mvua ya masika.
16 ১৬ সোনার থেকে প্রজ্ঞালাভ কত ভালো। রূপার থেকে বিবেচনালাভ ভালো।
Ni bora kiasi gani kupata hekima kuliko dhahabu. Kuchagua kupata ufahamu ni zaidi kuliko fedha.
17 ১৭ মন্দ থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
Njia kuu ya watu waadilifu hujitenga na ubaya; mwenye kuyahifadhi maisha yake huilinda njia yake.
18 ১৮ ধ্বংসের আগে অহঙ্কার এবং পতনের আগে অহঙ্কারী আত্মা।
Kiburi hutangulia kabla ya uharibifu na moyo wa kujivuna kabla ya maangamizi.
19 ১৯ অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করার থেকে গরিবদের সঙ্গে নম্র হয়ে থাকা এটা ভালো।
Ni bora kunyenyekea miongoni mwa watu masikini kuliko kugawana ngawira pamoja watu wenye kiburi.
20 ২০ যে বাক্যে মন দেয়, সে মঙ্গল খুঁজে পায় এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে সুখী।
Mwenye kutafakari yaliyofundishwa hupata kilicho chema na wenye kumtumaini Yehova watafurahi.
21 ২১ হৃদয়ে জ্ঞানী বুদ্ধিমান বলে আখ্যাত হয় এবং কথার মধুরতা শিক্ষার সক্ষমতাতে উন্নত করে।
Mwenye hekima moyoni anaitwa ufuhamu na utamu wa hotuba huongeza uwezo wa kufundisha.
22 ২২ বিবেচনা হল জীবনের ঝরনা যার এটি আছে; কিন্তু নির্বোধমিতা নির্বোধদের শাস্তি।
Ufahamu ni chemchemi ya uzima kwake ambaye nayo, bali adhabu ya wapumbavu ni upumbavu wao.
23 ২৩ জ্ঞানবানের হৃদয় তার মুখকে বিচক্ষণ করে, তার ঠোঁট শিক্ষায় উন্নত করবে।
Moyo wa mtu mwenye hekima hutoa busara katika kinywa chake na huongeza ushawishi katika midomo yake.
24 ২৪ সুন্দর শব্দ হল মৌচাক; তা প্রাণের জন্যে মিষ্টি, হাড়ের জন্যে স্বাস্থ্যকর।
Maneno yenye kufaa ni sega la asali -matamu kwenye nafsi na huponya mifupa.
25 ২৫ একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে ঠিক, কিন্তু তার শেষ হল মৃত্যুর পথ।
Kuna njia ambayo huonekana sawa kwa mtu, bali mwisho wake ni njia ya mauti.
26 ২৬ পরিশ্রমী তার ক্ষিদের জন্য কাজ করে; তার ক্ষিদে তাকে তাড়না করে।
Hamu ya kibarua humfanyia kazi; njaa yake humsihi kuendelea.
27 ২৭ অযোগ্য লোক খুঁড়ে অকাজ তোলে, তার কথা জ্বলন্ত আগুনের মতো।
Mtu duni huchimba madhara na usemi wake ni kama moto unaounguza.
28 ২৮ বিপথগামী লোক বিবাদ খুলে দেয়, পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদের আলাদা করে।
Mtu mkaidi huchochea mafarakano na umbeya huwafarakanisha marafiki.
29 ২৯ অত্যাচারী প্রতিবেশীকে মিথ্যা কথা বলে এবং তাকে একটি পথে চালিত করে যেটা ভালো নয়।
Mtu wa vurugu humdanganya jirani yake na kumwongoza kwenye mapito ambayo si mema.
30 ৩০ যে চোখে ইশারা করে, সে বিপথগামী বিষয়ের কুমন্ত্রণা করে, যে ঠোঁট সঙ্কুচিত করে, সে মন্দ বয়ে আনে।
Yule anayekonyeza kwa jicho anapanga njama za mambo ya ukaidi; wenye kuandama midomo yao watapitisha mabaya.
31 ৩১ ধূসর চুল গৌরবের মুকুট; তা ধার্মিকতার পথে থেকে পাওয়া যায়।
Mvi ni taji ya utukufu; hupatikana kwa kuishi katika njia ya haki.
32 ৩২ যে রাগে ধীর, সে বীর থেকেও ভালো এবং যে নিজের আত্মার শাসন করে সে এক শহর-জয়কারী থেকেও শক্তিশালী।
Ni bora kukawia kuwa na hasira kuliko kuwa shujaa na mwenye kutawala roho yake ni imara zaidi kuliko yule anayeuteka mji.
33 ৩৩ গুঁলিবাট কোলে ফেলা যায়, কিন্তু মীমাংসা সদাপ্রভু থেকে হয়।
Kura hurushwa kwenye mkunjo, bali maamuzi hutoka kwa Yehova.

< হিতোপদেশ 16 >