< হিতোপদেশ 10 >

1 জ্ঞানবান ছেলে বাবার আনন্দজনক, কিন্তু বুদ্ধিহীন ছেলে মায়ের বেদনাজনক।
Mithali za Sulemani. Mwana mwenye hekima humfurahisha baba yake lakini mwana mpumbavu huleta majonzi kwa mama yake.
2 দুষ্টতার দ্বারা সঞ্চিত ধনের কোনো মূল্য নেই, কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
Hazina zilizolimbikizwa kwa uovu hakosa thamani, bali kwa kutenda haki hujilinda mbali na kifo.
3 সদাপ্রভু ধার্ম্মিকের প্রাণ ক্ষুধায় দুর্বল হতে দেন না; কিন্তু তিনি দুষ্টদের অভিলাষ ব্যর্থ করেন।
Yehova hawaachi wale watendao haki wapate njaa, bali hamu ya waovu huizuia.
4 যে অলস হাতে কাজ করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।
Mkono mlegevu humfanya mtu awe masikini, bali mkono wa mtu mwenye bidii hupata utajiri.
5 যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে, তার জন্য লজ্জাকর।
Mwana mwenye busara hukusanya mazao wakati wa kiangazi, bali ni aibu kwake alalaye wakati wa mavuno.
6 ধার্ম্মিকের মাথায় অনেক আশীর্বাদ থাকে; কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে।
Zawadi kutoka kwa Mungu zipo juu ya kichwa cha wale watendao haki; bali kinywa cha uovu hufunikwa kwa jeuri.
7 একজন লোক যে সঠিক কাজ করেছে তা আমাদেরকে আনন্দিত করে যখন আমরা তার বিষয়ে ভাবি; কিন্তু দুষ্টদের নাম সরে যাবে।
Mtu atendaye haki anatufurahisha tunapomkumbuka, bali jina la mwovu litaoza.
8 যে বিচক্ষণ সে আদেশ গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল পতিত হবে।
Wale wenye akili hukubali maagiza, bali mpumbavu mwenye maneno mengi ataangamia.
9 সে সততায় চলে, সে নির্ভয়ে চলে; কিন্তু কুটিলাচারীকে চেনা যাবে।
Yeye anayetembea katika uadilifu hutembea katika usalama, bali yule anayepotosha njia zake, ataonekana.
10 ১০ যে চোখ দিয়ে ইশারা করে, সে দুঃখ দেয়; আর তার অজ্ঞান বাচাল তাকে ধ্বংস করে।
Yeye ambaye hukonyeza kwa jicho lake huleta majonzi, bali mpumbavu mwenye maneno mengi atatupwa chini.
11 ১১ ধার্ম্মিকের মুখ জীবনের উনুই; কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে।
Kinywa cha mwenye kutenda haki ni kama chemchemi ya maji ya uzima, bali kinywa cha uovu hufunikwa kwa jeuri.
12 ১২ ঘৃণা ঝগড়া বাড়ায়, কিন্তু প্রেম সব অধর্ম্ম ঢেকে দেয়।
Chuki huchochea mafarakano, bali upendo hufunika juu ya makwazo yote.
13 ১৩ জ্ঞানবানের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পেছনে দন্ড রয়েছে।
Hekima inapatikana kwenye kinywa cha mtu mwenye ufahamu, bali fimbo ni kwa ajili ya mgongo wa yule asiye na akili.
14 ১৪ জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশকে কাছে নিয়ে আসে।
Watu wenye hekima hutunza maarifa, bali kinywa cha mpumbavu huleta uharibifu karibu.
15 ১৫ ধনবানের ধনই তার শক্তিশালী নগর, দরিদ্রদের দারিদ্রতাই তাদের সর্বনাশ।
Mali ya mtu tajiri ni mji wake mwenye ngome; ufukara wa masikini ni uharibifu wao.
16 ১৬ ধার্ম্মিকের পারিশ্রমিক জীবনজনক, দুষ্টদের লাভ পাপজনক।
Mshahara wa watenda haki huelekea kwenye uzima; manufaa ya waovu huelekea dhambini.
17 ১৭ যে শাসন মানে, সে জীবন পথে চলে; কিন্তু যে অনুযোগ মানেনা, সে পথভ্রষ্ট হয়।
Kuna njia kwenda kwenye uzima kwa yule anayefuata maongozo, bali anayekataa maonyo hupotea.
18 ১৮ যে ঘৃণা করে ঢেকে রাখে, তার ঠোঁট মিথ্যাবাদী; এবং যে অপবাদ ছড়ায়, সে বোকা।
Yeye afichaye chuki anamidomo ya uongo, na yeye anayesambaza kashfa ni mpumbavu.
19 ১৯ প্রচুর বাক্যে অধর্ম্ম অনুপস্থিত থাকে না; কিন্তু যে তাতে সাবধান থাকে যা সে বলে, সেই হল জ্ঞানী।
Katika maneno mengi, hapakosi uhalifu, bali aliyemwangalifu katika usemi wake ni mwenye busara.
20 ২০ ধার্ম্মিকের জিভ বিশুদ্ধ রূপার মত, দুষ্টদের হৃদয়ের মূল্য কম।
Ulimi wa yule atendaye haki ni fedha safi; kuna thamani ndogo katika moyo wa mbaya.
21 ২১ ধার্ম্মিকের ঠোঁট অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।
Midomo ya yule atendaye haki huwastawisha wengi, bali wapumbavu hufa kwa sababu ya kukosa akili.
22 ২২ সদাপ্রভুর ভালো উপহার ধনসম্পদ আনে এবং তিনি তার সঙ্গে দুঃখ যুক্ত করেন না।
Zawadi njema za Yehova huleta utajiri na haweki maumivu ndani yake.
23 ২৩ খারাপ কাজ করা অজ্ঞানের আনন্দ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।
Uovu ni mchezo achezao mpumbavu, bali hekima ni furaha kwa mtu mwenye ufahamu.
24 ২৪ দুষ্ট যা ভয় করে, তার প্রতি তাই ঘটবে; কিন্তু ধার্ম্মিকদের ইচ্ছা সফল হবে।
Hofu ya mwenye uovu humkumba ghafla, bali shauku ya mwenye haki itatimizwa.
25 ২৫ যখন ঘূর্ণবায়ু বয়ে যায়, দুষ্ট আর নেই; কিন্তু ধার্মিক চিরস্থায়ী ভিত্তিমূলের মত।
Waovu ni kama dhoruba inayopita, na hawapo tena, bali mwenye haki ni msingi unaodumu milele.
26 ২৬ যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস।
Kama siki kwenye meno na moshi kwenye macho, ndivyo alivyo mvivu kwa wale waliomtuma.
27 ২৭ সদাপ্রভুর ভয় আয়ুবৃদ্ধি করে, কিন্তু দুষ্টদের বছরের সংখ্যা কমবে।
Hofu ya Yehova huongeza maisha, bali miaka ya waovu itakuwa mifupi.
28 ২৮ ধার্ম্মিকদের প্রত্যাশা আনন্দজনক; কিন্তু দুষ্টদের আশ্বাস কম হবে।
Matumaini ya wale watendao haki ndiyo furaha yao, bali miaka ya waovu itakuwa mifupi.
29 ২৯ সদাপ্রভুর পথ সততার পক্ষে দুর্গ, কিন্তু তা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ।
Njia ya Yehova huwalinda wale wenye uadilifu, bali kwa waovu ni uhalibifu.
30 ৩০ ধার্মিক লোক কখনও নিপাতিত হবে না; কিন্তু দুষ্টরা দেশে থাকবে না।
Wale watendao haki hawataondolewa, bali waovu hawatabaki katika nchi.
31 ৩১ ধার্ম্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান্; কিন্তু বিপথগামীদের জিভ কাটা যাবে।
Katika kinywa cha wale watendao haki hutoka tunda la hekima, bali ulimi wa kupotosha utakatwa.
32 ৩২ ধার্ম্মিকের ঠোঁট গ্রহণযোগ্যতার বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
Midomo ya wale watendao mema huyajua yanayokubalika, bali kinywa cha waovu, huyajua yanayopotosha.

< হিতোপদেশ 10 >