< ফিলিপীয় 3 >

1 শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য।
A karshe, 'yan'uwana, ku yi farin ciki cikin Ubangiji. In sake rubuta maku wadannan abubuwa ba wani abu mai nauyi ba ne a gare ni. Wadannan abubuwa zasu tsare ku.
2 সেই কুকুরদের থেকে সাবধান, সেই মন্দ কাজ করে যারা তাদের কাছ থেকে সাবধান, যারা দেহের কোনো অংশকে কাটা-ছেঁড়া করে সেই লোকদের থেকে সাবধান।
Ku yi hankali da karnuka. Ku yi hankali da miyagun ma'aikata. Ku yi hankali da masu yanke-yanke.
3 আমরাই তো প্রকৃত ছিন্নত্বক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রীষ্ট যীশুতে গর্ব করি, দেহের উপর নির্ভর করি না।
Gama mune kaciyar. Don mune muke sujada ta wurin Ruhun Allah. Mune masu fahariya chikin Almasihu Yesu, kuma ba mu da gabagadi cikin jiki.
4 যদি তাই হতো তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরো বেশি নির্ভর করতে পারি।
Ko da shike, ni kaina ina gabagadi ga jiki. Idan wani zai iya tunanin gabagadi ga jiki, ni na fi shi.
5 আমি আটদিনের র দিন ত্বকছেদ প্রাপ্ত হয়েছি, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশের, খাঁটি ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,
An yi mani kaciya a rana ta takwas, daga mutanen Israila, na kabilar Biliyaminu, Bayahuden Yahudawa; ga zancen shari'a Bafarisiye nake.
6 উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম।
Wajen himma na tsanantawa ikilisiya. Ga zancen adalci cikin sharia, na zama mara abin zargi.
7 কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রীষ্টের জন্য ক্ষতি বলে মনে করি।
Amma duk wadannan abubuwan da suka zama riba a gare ni, na dauke su asara ne saboda Almasihu.
8 আসলে, আমার প্রভু খ্রীষ্ট যীশুর যে জ্ঞান তা সব থেকে শ্রেষ্ঠ, তার জন্য আমি সব কিছুই এখন ক্ষতি বলে মনে করছি; তাঁর জন্য সব কিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা (মল) মনে করে ত্যাগ করেছি,
I, lallai ina lisafta dukan wadannan abubuwa asara saboda mafificin sanin Almasihu Yesu Ubangijina. Saboda shine na yi asarar dukan abubuwa. Na maishe su marasa amfani domin in ribato Almasihu,
9 যেন খ্রীষ্টকে লাভ করি এবং তাঁতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়; আমার নিজের ধার্ম্মিকতা, যা ব্যবস্থা থেকে পাওয়া, তা যেন আমার না হয়, কিন্তু যে ধার্ম্মিকতা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে হয়, বিশ্বাসমূলক যে ধার্ম্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়, তাই যেন আমার হয়;
a iske ni cikinsa. Ba ni da wani adalcin kaina ta wurin shari'a. Maimakon haka, ina da adalci ta wurin bangaskiya cikin Almasihu, adalcin dake daga wurin Allah ta wurin Bangaskiya.
10 ১০ যেন আমি তাঁকে ও তিনি যে জীবিত হয়েছেন বা পুনরুত্থিত হয়েছেন, সেই শক্তিতে এবং তাঁর দুঃখভোগের সহভাগীতা জানতে পারি, এই ভাবে যেন তাঁর মৃত্যুর মতো আমিও মৃত্যুবরণ করতে পারি;
Yanzu ina so in san shi da ikon tashinsa, da tarayya cikin shan wuyarsa. In kuma zama kamarsa wajen mutuwarsa,
11 ১১ আর তারই মধ্যে থেকে যেন মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি।
domin ta ko kaka in kai ga tashi daga cikin matattu.
12 ১২ আমি যে এখনই এসব জিনিস পেয়েছি, কিংবা পূর্ণতা লাভ করেছি, তা নয়; কিন্তু যার জন্য খ্রীষ্ট যীশু আমাকে উদ্ধার করেছেন (বা তার নিজের বলে দাবী করেছেন) এবং তা ধরার জন্য আমি দৌড়াচ্ছি।
Ba wai na rigaya na sami wadannan abubuwa bane, ko kuma na riga na zama cikakke. Amma ina nace bi domin in cafki wannan da Almasihu Yesu ya cafko ni dominsa.
13 ১৩ ভাইয়েরা, আমি যে তা ধরতে পেরেছি, নিজের বিষয়ে এমন চিন্তা করি না; কিন্তু একটি কাজ করি, পিছনের সমস্ত বিষয়গুলি ভুলে গিয়ে সামনের বিষয়গুলির জন্য আগ্রহের সঙ্গে ছুটে চলেছি,
'Yan'uwa, ban dauka cewa na riga na cafka ba tukuna. Amma akwai abu daya da nake yi: ina mantawa da abin da ke baya, ina kutsawa zuwa ga abin da ke gaba.
14 ১৪ লক্ষ্যের দিকে দৌড়াতে দৌড়াতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে ডাক যা তিনি পুরষ্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন তার জন্য যত্ন করছি।
Ina nacewa zuwa ga manufar nan in kai ga samun ladar nasara na madaukakin kiran Allah cikin Almasihu Yesu.
15 ১৫ অতএব এস, আমরা যতজন পরিপক্ক, সবাই এই বিষয়ে ভাবি; আর যদি কোন বিষয়ে তোমাদের মনে অন্যভাবে চিন্তা করে থাক, তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন।
Dukan mu wadanda muke kammalallu, sai mu yi tunani ta wannan hanyar, idan kuwa kun yi tunanin wani abu daban, to Allah zai bayyana maku wannan kuma.
16 ১৬ তাই যাইহোক না কেন, আমরা যে পর্যন্ত পৌছিয়েছি, যেন সেই একই ধারায় চলি।
Sai dai, in da muka rigaya muka kai, bari mu rike shi haka.
17 ১৭ ভাইয়েরা, তোমরা সবাই আমার মতো হও এবং আমরা যেমন তোমাদের আদর্শ, তেমনি আমাদের আচরণ মতো যারা চলে, তাদের দিকে দৃষ্টি রাখ।
Ku zama masu koyi da ni, 'yan'uwa. Ku duba da kyau wadannan da suke tafiya yadda muka zama abin koyi a gare ku.
18 ১৮ কারণ অনেকে এমন ভাবে চলছে, যাদের বিষয়ে তোমাদেরকে বার বার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;
Mutane da dama suna tafiya -sune wadanda na ba ku labarin su, yanzu kuma ina fada maku har da hawaye - kamar makiyan gicciyen Almasihu ne.
19 ১৯ তাদের পরিণাম বিনাশ; পেটই তাদের দেবতা এবং লজ্জাতেই তাদের গৌরব; তারা জাগতিক বিষয় ভাবে।
Karshen su hallaka ne. Domin allahn su ciki ne, fahariyar su kuma tana cikin kunyar su. Tunanin su na kan al'amuran duniya.
20 ২০ কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, ফিরে আসার প্রতীক্ষা করছি;
Amma mu 'yangarincin mu a sama yake, daga inda muke sauraron mai ceto, Ubangiji Yesu Almasihu.
21 ২১ তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তাঁর মহিমার দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন।
Za ya sake jikinmu na kaskanci ya siffanta shi kamar jikin darajarsa, siffantacce ta karfin ikonsa inda ya sarayar da dukan abubuwa a gare shi.

< ফিলিপীয় 3 >